
কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় চার বছর বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোঃ আলিফ(৪)। সে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মিন্টু সরদার এর ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে আলিফ বাড়ির পাশের রাস্তায় খেলা করার সময় দ্রুতগতির একটি ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘাতক ইঞ্জিন ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ্যাডামস খুলনার উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের (পর্যায়-২) এর আওতায় এ্যাডামস, খুলনার উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯ টায় আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (২য় পর্যায়) এর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, সকল নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদন কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, মিলাদ মাহফিল ও দোয়া, বৃক্ষ রোপন কর্মসূচী এবং বিনা মুল্যে স্বাস্থ্য সেবা পরিচালনার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার। কার্যক্রমকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রকল্পে ম্যানেজমেন্ট অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার তাপস কুমার দাস, মোঃ ফারুক হোসেন, এম আই এস এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার। এ্যাডামস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি নির্বাহী পরিচালক আশিক মাহমুদ ও মনিটরিং অফিসার, জাহিদুল ইসলাম (রুবেল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিক মাহমুদ (চয়ন), উপ নির্বাহী পরিচালক, এ্যাডামস্। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের আলোচনায় বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। সেই সূর্য্য সন্তানকে একদল বিপথগামী সেনা সদস্য যারা কি না বাংলাদেশে স্বাধীনতা চ্য়ানি সেই মহান নেতাকে ১৯৭৫ সালের এই দিনে স্ব-পরিবারে নিশংসভাবে হত্যা করে। যা ইতিহাসের কলঙ্কতম অধ্যায় রচনা করেছে। আজকের এই দিনে সেই মহান নেতাকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ইতিহাসের নৃশংসতম এই হত্যাকান্ডে নিহত সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।
রূপসায় জাতীয় পার্টির উদ্যোগে শহীদ আবুল হোসেন হাওলাদার এর ২৩ তম শাহাদাত বার্ষিকী পালিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, ২ নং শ্রীফলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শহীদ আবুল হোসেন হাওলাদার এর ২৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রুপসা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৬ আগস্ট বিকেল ৫ টায় জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদ মোড়ল।উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চৌধরী মাহতাব উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা জাতীয় ওলামা পার্টির সদস্য সচিব ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বি এম শহিদুল ইসলাম,জেলা জাতীয় পার্টির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গফফার মাস্টার,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম পাইক, উপজেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক মো. মুজাহিদুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম নিরব,মুরাদ আলী সরদার (মধু),বাবুল শেখ প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আইফুল স্মৃতি সংঘের দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আইফুল স্মৃতি সংঘের উদ্যোগে ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর আ’লীগের সদস্য আলহাজ্ব শেখ হাফিজুর রহমান হাফিজ। সংগঠনের সভাপতি মো. নূর ইসলাম ফরাজীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা নুরানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুর রহমান, ক্যাশিয়ার আব্দুল মোতালেব মৃধা, আবুল হোসেন খান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, ১৭নং ওয়ার্ড যুবলীগ রকিবুল ইসলাম বিপ্লব, রতন সাহা, ইকবাল হোসেন, মোঃ জালাল মৃধা, নগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব, কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আবদুল সোবহান হাওলাদার, সহ-সভাপতি আব্দুল হক, মোঃ মিন্টু, কাসেম ফরাজী, আজাহার মৃধা, সাব্বির হোসেন, হৃদয় ফকির, রঞ্জিত সাহা, দেবু প্রসাদ, জনি হাওলাদার, মিলন, হৃদয় সাহা।
বলাকার জয় : মৌসুমি-দিঘলিয়া ম্যাচ অমিমাংসীত
ক্রীড়া প্রতিবেদক
জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে জয় পেয়েছে বলাকা স্পোটিং ক্লাব। অপর ম্যাচটি গোলশুণ্যে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হয় মৌসুমি একাদশ বনাম দিঘলিয়া ওয়াইএমএ। এ ম্যাচটি গোলশুণ্যে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। বিকেল পৌনে ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বলাকা ম্পোটিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। খেলায় বলাকা ম্পোটিং ক্লাব ৩-০- গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। এটি ছিল উভয় দলের ৬ষ্ঠ খেলা। উভয় দলেরই সমান ৪ পয়েন্ট। ব্রাদার্সের খেলা বাকি ইয়ং রেডসানের সঙ্গে এবং বালাকার খেলা বাকি টাউন ক্লাবের সঙ্গে।
দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই এলোমেলো খেলা শুরু করে ব্রাদার্স। ফলে তাদের সে খেসারত দিয়ে হয়। পয়েন্ট তালিকার তলানীতে থাকা বলাকার কাছে হারতে হয়েছে ৩ গোলে। এদিন কোন ধরনের গোলের সুয়োগ তৈরী করতে পারেনি ব্রাদার্স। পক্ষান্তরে বালাকা খুব ভাল খেলা উপহার দিয়েছে। ১৬ মিনিটের সময় ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় শান্ত, ৪৬ মিনিটের সময় ১৬নং জার্সি পরিহিত খেলোয়াড় শান্তানু এবং ৬১ মিনিটের সময় ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ গোল ৩টি করেন। খেলাটি পরিচালনা করেন রেফারী জুনায়েদ শরীফ, জসিম উদ্দিন, আকিব জাভেদ ও কিশোর বকসী। ম্যাচ কমিশনার ছিলেন এহসানুল হক। দিনের প্রথম ম্যাচে শক্তির দিক থেকে উভয় দল ছিল সমানে সমান। চলতে থাকে আক্রমন-পাল্টা আক্রমন। তবে তা বার পর্যন্ত পৌছায় না। মধ্য মাঠেই সীমাবদ্ধ থাকে। কোন প্রকার সহজ সুযোগ না পেয়ে গোলশুণ্যে ভাবে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই জয়ের আশায় আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে। তাতে ফলও পায়নি কেউই। আক্রমন ভাগের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে উভয় দলকে। খেলাটি পরিচালনা করেন রেফারী মাহবুবুর রহমান, সিদ্ধার্থ সরকার, শাহআলম ও পার্থ প্রতিম। ম্যাচ কমিশনার ছিলেন শহিদুল ইসলাম লালু। খেলা দু’টির মনোমুদ্ধকর ধারাভাষ্য ছিলেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী ও এডভোকেট প্রজেশ রায়।
মাঠে উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য ও লীগ কমিটির সম্পাদক সুজন আহমেদ এবং সদস্য ও লীগ কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মহসীন। ১৭ আগস্ট বুধবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এসবিআলী ফুটবল একাডেমি বনাম শেখ কামাল স্মৃতি সংসদ। বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। উইনার্স ক্লাব বনাম মহেশ্বরপাশা ক্লাব।
এম আর ফাউন্ডেশনে বঙ্গবন্ধুর ছবি পরিদর্শনী অনুষ্ঠান
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ায় এম আর ফাউন্ডেশনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগস্ট দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীয় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭৫টি ছবি ঘুরে দেখেন (ইউএনও), প্রদর্শনী শেষে দুপুরে এম আর ফাউন্ডেশন একাডেমীর হল রুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল হোসেন, পরিচালনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এডভোকেট কামাল রেজা, সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামান সহ বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীরা।
স্ত্রীর ওপর অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে রঘুনাথ ভদ্র (৪২) নামের এক ব্যক্তি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চাঁচড়া রেলগেট এলাকায় এ ঘটনাটি ঘটে। তার বাড়ি উপজেলার বিনোদপুর গ্রামে। স্থানীয়দের ভাষ্য, সে ওই দিন সকালে তার স্ত্রীর সঙ্গে গোলমাল করে বাড়ি থেকে বের হয়। এরপর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল ষ্টেশনের মাষ্টার শাহাজান শেখ জানান, সোমবার রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়ে রঘুনাথ ভদ্র মারা যায়। সোমবার মোবারকগঞ্জ ষ্টেশনের ৮৮ কিলোমিটার মাইল পোষ্ট সংলগ্ন চাচড়া রেলগেটে এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি তিনি ওই রাতেই জিআরপি পুলিশকে অবহিত করলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
দূর্ঘটনাস্থলের কিছু দুরেই অবস্থিত চাচড়া রেল গেটের গেটম্যান নিক্সন তালুকদার বলেন, ওই ট্রেনটি গেট পার হবার কিছু সময় পরই স্থানীয় লোকজন এসে জানায় রেল লাইনের উপর এক যুবকের মৃতদেহ পড়ে আছে। তিনি ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিকভাবে বিষয়টি ষ্টেশন মাষ্টারকে অবহিত করেন। তিনি জানান, এলাকার লোকজন ওই সময় মৃত ব্যক্তিকে চিনতে পারেনি। পরের দিন তার পরিচয় মিলেছে।
রামপালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিনে যুবদলের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
রামপাল উপজেলা যুবদলের উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্ম দিন উপলক্ষে এক আলোচলনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়ালের সভাপতিত্বে ও যুব নেতা মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ ফিরোজ কবির, মল্লিক সিরাজুল ইসলাম, গাউচ উদ্দিন, যুবদল নেতা মৃধা রকিবুল ইসলাম, ফকির জিয়াউর রহমান, মল্লিক হাসানুর রহমান তিতাস, হাসান আলী বাবু, হাওলাদার আবু রাজিন, বাপ্পি তালুকদার, এনামুল শেখ, রফিকুল ইসলাম, ওবায়দুল্লাহ সেখ, সোহেল রানা, শরিফুল ইসলাম, আব্দুল মাতিন, মানোয়ার হাওলাদার, মিন্টু শেখ, মোহাম্মদ আলী, আলকাস শেখ, টিটু ফকির, আল হেলাল, হাবিবুল্লাহ শেখ প্রমুখ। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার মুক্তির দাবী করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের তফসিল ঘোষনা ভোট ১১ সেপ্টেম্বর
আলমগীর হোসেন,কেশবপুর(যশোর)প্রতিনিধি:
ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) প্রেসক্লাব নির্বাচন কমিশন এ ঘোষনা দিয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের ভোট গ্রহন করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ আগষ্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ আগষ্ট চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২১ আগষ্ট মনোনয়ন পত্র ক্রয়, ২৪ আগষ্ঠ মনোনয়ন জমাদান, ২৫ আগষ্ট মনোনয়নপত্র বাছাই, ২৬ আগষ্ট মনোনয়ন প্রত্যাহার ও ২৭ আগষ্ট চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১১ সেপ্টেম্বর রোববার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে। নির্বাচন কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন আব্দুস সালাম। দুজন সদস্য হলেন মদন সাহা অপু ও রুহুল আমিন খান। প্রেসক্লাবের ৫৮ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করবেন।
আনুলিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আবির হোসেন। বয়স দেড় বছর। সেমাবার (১৫ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
বিছট গ্রামের আছাদুল সরদার বিছট নদীর বেড়ী বাঁধের পাশে বসবাস করেন। সোমবার দুপুর ১২.৩০ টার দিকে শিশুটির মা নদীতে ঠেলা জাল টেনে মাছ ধরছিলেন। শিশুটি পাশে খেলা করছিল। সবার অজান্তে সে নদীতে পড়ে যায়। বেলা ১টার দিকে স্থানীয় মুনছুর সরদার শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে খবর দিলে বাচ্চার মা ছেলেকে না দেখতে পেয়ে ছুটে গিয়ে দেখেন তার ছেলে মারা গেছে। বাচ্চাহারা মায়ের ক্রন্দনে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ঘটনার সত্যতা স্বীকার করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আশাশুনিতে শোক দিবস পালনের আরও খবর
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার সকল ইউনিয়নে ও উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মর্সূচি পালন করা হয়েছে। কর্মসূচি পালনকারীদের মধ্যে কিছু খবর নিম্নে দেওয়ংা হলো।
শ্রীউলা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ ঃ ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপুর সভাতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুচরন মন্ডল, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সর্ংসদের ডেপুটি কমান্ডার আমির হোসেন জোয়ার্দার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন লাকি প্রমুখ।
আশাশুনি উপজেলা আওয়ামীলীগ অঙ্গ-সহযোগি সংগঠন ঃ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন, শোক র্যালী, আলোচনা সভা ও গণভোজ করা হয়। উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে সভায় প্রবীন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, স্বেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি সাহেব আলি, সাবেক মেম্বার বনোমালী দাশ, মহিলা মেম্বার অঞ্জনা রানী সানা, মারুফা খাতুন, ময়না খাতুন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, তারিকুল আওয়াল সেজে, শাহিনুর আলম, শরীতুল্লাহ সরদার, আঃ সালাম সরদার, মঙ্গল চন্দ্র সরকার, মহানন্দ মন্ডল, তপন কুমার মন্ডল, সিরাজুল ইসলাম, ছাত্রলীৈগ নেতা মিজানুল ইসলাম, আশরাফুজ্জামান তাজ, মিজানুর রহমান, সবুজ, জাহিদ, স্বেচ্ছাসেবকলীগের রফিকুল ইসলাম, শ্রমিকলীগের আলমগীর প্রমুখ।
বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ঃ সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, ১মিঃ নিরবতা পালন, শোক র্যালী, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়। ইউনিয়ন কমান্ডার আকের আলির সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আকবর আলি, জবেদ আলি, বিল্লাল হোসেন, মুনছুর আলি প্রমুখ বক্তব্য রাখেন।
কাদাকাটি আইডিয়াল গার্লস হাই স্কুল ঃ জাতীয় পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পন, শোক র্যালী, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আলহাজ্ব এষলাছুর রহমানের সভাপতিত্বে সভায় ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপ, এসএমসি সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক মন্ডলী আলোচনা রাখেন।
আশাশুনি সাব রেজিঃ অফিস ঃ জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, শোক র্যালী, শোক সভা ও বিশেষ দোয়া করা হয়। উপজেলা সাব রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় প্রধান অথিতি আলোচনা রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। অফিস সহকারী শেখ আকরাম হোসেনের পরিচালনায় উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শ্রমীক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য প্রমুখ বক্তব্য রাখেন।
আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে কার্যরত এনজিও’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় জুম ক্লাউড-এর মাধ্যমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের পরিচালনায় সভায় উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক ও উপজেলায় কার্যরত বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অংশ নেন।
আশাশুনি স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীদের সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হকের সভাপতিত্বে সভায় সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ অংশ নেন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন কর্মকর্তাবৃন্দও অংশ নেন। সভায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কাজের সার্বিক অবস্থা সম্পর্কে খোজখবর ও তথ্য উপস্থাপন করা হয়। আগামীতে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বুধহাটায় বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা ব্লকে ব্রিধান ৯৮ প্রদর্শনী পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
বুধহাটা গ্রামের নিছার উদ্দীন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় খরিপ-১ মৌসুমে বাস্তবায়িত ব্রিধান ৯৮ প্রদর্শণী ক্ষেতে চাষাবাদ করছেন। প্রদর্শনী পরিদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়া একই গ্রামের আফজাল হোসেন গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিনাধান ১৯ জাত প্রদর্শণী ক্ষেতে চাষাবাদ করেছেন। এবং খরিপ-১ মৌসুমে শ্বেতপুর গ্রামের প্রসেনজিত ঘোষ রাজস্ব অর্থায়নে ব্রিধান ৮২ প্রদর্শণী ক্ষেতে চাষাবাদ করেছেন। এসব প্রদর্শনী পরিদর্শন করে তিনি ৮০% ধান পাকা মাত্র কর্তনের পরামর্শ প্রদান করেন। সবশেষে শ্বেতপুর গ্রামের আশুতোষ কুমার ঘোষের গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-১ মৌসুমে বাস্তবায়িত বিএডিসি পাট-১ প্রদর্শণী প্লটে উপস্থিত থেকে নমুনা কর্তন করেন।
পাটকেলঘাটায় মালবাহী ট্রাক পাল্টি খেয়ে রাস্তার উপর
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বালিগাদা নামক স্থানে মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
পুলিশ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ট্রাক যার নং: যশোর-ট-১১-৪১৪৪, ভাঙ্গারী মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পাটকেলঘাটা এলাকা ছেড়ে যাওয়ার সময় গাড়িটির গতি ছিল ঘন্টায় ৮০-৯০ কি: বলে এলাকাবাসী জানায়। বালিগাদা নামক স্থানে পৌছালে সামনে একটি ভ্যানকে সাইড দিয়ে অগ্রসর হয়। ঠিক তখনি একটি পরিবহন সাতক্ষীরার উদ্দেশ্যে আসছিল। পরিবহন চালক গাড়িটি তার সাইডে নিয়ে যায়। উক্ত মালবাহী চালক স্ট্রায়ারিং বাম পাশে ঘুরিয়ে ডানে নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পাল্টি খেয়ে ১শত গজ দুরে গিয়ে ঢাকা গামী ট্রাক ঘুরে গিয়ে সাতক্ষীরার অভিমূখে উল্টে যায়। ঐ সময় চালক ও হেলপার আহত হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চুকনগর হায়ওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে।
অভয়নগরে শিশুশিক্ষার্থী নাঈমার হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে স্কুলশিক্ষার্থী নাঈমা(৮) হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৬আগষ্ট) নাঈমার সহপাঠি, স্কুল শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকাবাসী সকালে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাজারে এ মানববন্ধন ও সমাবেশ করে।
গত ৭ আগষ্ট (রবিবার) রাতে পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামালের মাছের ঘেরের কচুরিপানার মধ্যে থেকে স্কুলছাত্রী নাঈমা খাতুনের লাশ উদ্ধার করে। পুলিশ ওই রাতে এ ঘটনায় শফি কামালের মাছের ঘেরের কর্মচারি আমজেদ মোল্যাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় পরেরদিন আমজেদ মোল্যাকে আসামি করে নাঈমার পিতা মনিরুল বিশ্বাস অভয়নগর থানায় মামলা করে।
স্কুলছাত্রী নাঈমা বিশ্বাস উপজেলার ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল বিশ্বাসের মেয়ে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় যশোর-খুলনা মহাসড়কের দুইপাশে চেঙ্গুটিয়া নামক স্থানে নাঈমার সহপাঠি,স্কুল শিক্ষার্থী, বিদ্যালযের অভিভাবক, শিক্ষক, এলাকাবাসী ও মহাকাল বাজারের ব্যবসায়ীসহ প্রায় পাঁচশত নারী পুরুষ মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়। এসময় তারা নাঈমার হত্যাকারীর ফাঁসির দাবী সম্বলিত নানা ধরনের প্লাকার্ড হাতে নিয়ে শ্লোগান দিতে থাকে। এ সময় আওয়ামীলীগ নেতা মহিদুল বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নিহত নাঈমার পিতা মনিরুল ইসলাম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সরদার বাবুল আক্তার, পৌর কাউন্সিলর রোকেয়া বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল, ঘোপেরঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা পোদ্দার, রথখোলা মন্দিরের সভাপতি মন্টু ঘোষ, শ্রমিকনেতা মনোয়ার হোসেন, কৃষকলীগনেতা সভাপতি মাজেদ মুন্সী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা এম মহাসিন প্রমুখ। বক্তারা দ্রুত বিচার আইনে আমজেদ মোল্যার ফাঁসির দাবি করেন।
মনিরুল ইসলাম জানান, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে পাশের দাদা বাড়ি যাওয়ার কথা বলে নাঈমা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত সোয়া ১১টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামালের মাছের ঘেরের কচুরিপানার মধ্যে থেকে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে। তিনি বলেন,‘আমার মেয়েকে পাশবিক নির্যাতন করে আমজেদ হোসেন হত্যা করেছে। আমি দ্রুত বিচার আইনে আমজেদের ফাঁসি চাই।’
বাগেরহাটে ওজনে কম দেওয়ায় ফলতিতা মার্কেটের চার প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ফলতিতা মার্কেটে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ টি মৎস্য আড়ৎতে বাটকারায় ওজনে কম এবং প্রয়োজনীয় ব্যবসায়ী কাগজ পত্র না থাকায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এর মধ্যে মেসার্স মেঘনা ফিসের খান আমজাদ হোসেনকে ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিস (প্রদিপ দাশ) এর আড়ৎতে ২০ হাজার টাকা, শাপলা মৎস্য আড়ৎতের এস এম সজিব ঝন্টুকে ২০ হাজার টাকা, ঠান্ডা মাসুদ-জুয়েল মৎস্য ভান্ডার খোকন চন্দ্র বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, বিএসটিআই ইন্সপেক্টর রনজিৎ কুমার মল্লিক।এসময় সার্বিক সহযোগীতা করেন মডেল থানার এএস আই আনোয়ার হোসেন সহ পুলিশের একটি দল।
ডুমুরিয়ায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার রানাই ও খরসন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা পুলিশের এসআই হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার রাতে উপজেলার খরসন্ডা এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের ধোনাই মোল্লার ছেলে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী রিপন মোল্লা (৩৫) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ব্যাগে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একই রাতে এএসআই রমজান সরদারের নেতৃত্বে অভিযান চালিয়ে খর্ণিয়ার রানাই লুইন ইটভাটার পাশ থেকে রানাই গ্রামের মাসুদ জোয়ার্দারের ছেলে আমান উল্লাহ জোয়ার্দার (২২) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় মাদক আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অভয়নগর থানার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টফ রিপোর্টার
যশোরের অভয়নগর থানা পুলিশের উদ্যেগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল ১১টায় অভয়নগর থানা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সাংসদ রনজিত কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আহম্মেদ খান বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভিন, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ সহ প্রমুখ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রমুখ।
অবশেষে খুলনার দিঘলিয়ায় স্কুলে খেলা-ধূলার সামগ্রী স্থাপন কার্যক্রমের উদ্বোধন
দিঘলিয়া প্রতিনিধিঃ
জমি নিয়ে খুলনার দিঘলিয়া উপজেলার ৩নং দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় একটি পরিবারের মধ্যে সৃষ্ঠ বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে দু’ পক্ষের মধ্যে বিরোধটি নিষ্পত্তি হয়। এরপরই মঙ্গলবার সব পক্ষের উপস্থিতিতে স্কুলের জমিতে খেলা-ধূলার সামগ্রী স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খেলা-ধূলার সামগ্রী স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খান নজরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, স্কুলের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য নাজমুল ইসলাম এবং জমির দাবিদার খান আক্তারুজ্জামান, নিলুফা ইয়াসমিন, লতিফা খানম, খান আসাদুজ্জামান ও খান মোস্তাফিজুর রহমান। এছাড়াও ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জমির দাবিদার নিলুফা ইয়াসমিন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। এ কারণে বিষয়টির মিমাংসা হয়ে গেছে। বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি সমাধানের পর স্কুলের জমিতে খেলা-ধূলার সামগ্রী স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এর আগে গত ৬ আগষ্ট স্কুলের জমিতে শিক্ষার্থীদের খেলা-ধূলার সামগ্রী স্থাপন করতে গেলে স্থানীয় একটি পরিবারের সদস্যরা ওই জমি নিজেদের দাবি করে বাঁধা প্রদান করে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান দিঘলিয়া থানায় জিডি করেন। তবে জমির দাবিদার নিলুফা ইয়াসমিনও ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল ও স্কুলের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানের নামে থানায় পাল্টা লিখিত অভিযোগ দাখিল করেন।
শিরোমনিতে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রীর হেলপার নিহত আহত ১
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি ৩য় এপিবিএন আমর্ড পুলিশ ব্যাটলিয়ান এর সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে । পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮ টায় অভনগর থানার সিদ্দিপাশা গ্রামের রাজমিস্ত্রির হেলপার হাসান ও শরিফুল মিনার পুত্র মোঃ
রিয়াজ (২৪) মটরসাইকেলযোগে ফুলতলা থেকে খুলনা অভিমুখি যাচ্ছিলো বিপরিত দিক খুলনা হইতে যশোর মুখী প্রাইভেট কার কার নং ঢাকা মেট্রো গ -২৭-৭২৮৮ সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী দুইজন রাস্তার উপর ছিটকে পড়ে মাথাসহ শরিরের বিভিন্নস্থানে গুরতর আঘাত পায়। এ সময় আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে সেখানে চিকিৎসা চলা অবস্থায় দুপুরে হাসান মারা যায় এবং রিয়াজ চিকিৎসাধীন রয়েছে, খানজাহান আলী থানার এস আই ইস্তিয়াক জানান মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।
রূপসায় আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত
রূপসা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রূপসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ১৫ আগষ্ট বেলা ১২ টায় আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফ,ম আলাউদ্দিন মাহমুদ,মোর্শেদুল আলম বাবু,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন,জেলা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর,রবিউল ইসলাম বিশ্বাস,বিনয় কৃষ্ণ হালদার,সরদার মিজানুর রহমান,গাজী মোঃ আলী জিন্নাহ,প্রভাষক ওহিদুজ্জামান,কামাল হোসেন লেলিন, যুবলীগ নেতা নাসির হোসেন সজল,ব্রজেন দাস, নোমান ওসমানী রিচি ,শামীম হাসান লিটন, সরদার জসিম উদ্দিন , রবিউল ইসলাম,শফিকুর রহমান ইমন, শাহনেওয়াজ কবীর টিংকু,শারাফাত হোসেন উজ্জল,সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল,আরাফাত হোসেন সাকিব,আঃ সালাম শেখ,আজিজুর ইসলাম, ছাত্রনেতা আশিকুজ্জামান তানভির,নাজিম মোড়ল,সোহেল রানা, আকতারুজ্জামান লিমু, আজিজুল শেখ,আঃ হালিম জয়,আঃ রশিদ,বাবু শিকদার,ফারুক শেখ প্রমূখ।
তালায় তথ্য আপার ৭০তম উঠান বৈঠক
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে তথ্য আপার ৭০তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। সর্ব বৃহৎ এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান প্রমুখ। বৈঠকে আগত নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন, সরকারের বিভিন্ন দপ্তরের সেবা সমূহ সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মহিলাদের সম্মানি ভাতা ও নাস্তা দেওয়া হয়।
কোস্ট গার্ডের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ আটক ১
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অধিনস্থ সদস্যরা অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার বংশীপুর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ মোঃ মাসুম (২৫) কে আটক করে অভিযানকারীরা। মাসুম বংশীপুর গ্রামের জামাল সরদারের ছেলে। ইয়াবাসহ আটককৃতকে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
মসজিদ, মন্দির ও গীর্জার উন্নয়নে সম্প্রতী ব্যায় করা হয়েছে ১ কোটি২৮ লক্ষ টাকা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর মসজিদ, মন্দির ও গীর্জার উন্নয়নে সম্প্রতী এক কোটি আঠাইশ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। নূর জামে মসজিদের উন্নয়নেও আমার ব্যাক্তিগত ও সরকারি সহায়তা দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে শোকাবহ আগষ্ট উপলক্ষে নগরীর ০২নং কাষ্টমঘাটস্থ নূর জামে মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেছেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
এ সময় তিনি আরো বলেন, আমরা নগরীর ময়লাপোতা মোড়ের মসজিদটি চারতলা করেছি। এখানে আট তলার ভিত করা হয়েছে। রাখা হয়েছে লিফটের ব্যবস্থা। ভবিষ্যতে বাকি কাজও সম্পন্ন হবে ইনশ আল্লাহ। মসজিদের কাজ শুরু করলে থেমে থাকে না। এ সময় তিনি স্থানীয় বৃত্তবানদেরও সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লগি নেতা জাহিদ কাজী, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াষ, কাউন্সিরর বিকু কাজী, আওয়ামী লীগ নেতা জলিল তালুকদার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মোল্লা, ওহিদুর রহমান পলাশ, যুবলীগ নেতা তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অভিজিত পাল, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, আরাফাত হোসেন প্রমুখ।
দোয়া শেষে ২২নং ওয়ার্ড কার্যালয়ের সামনে রান্না করা খাবার বিতরণ করেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
খুবির পুকুর ও মুক্ত জলাশয়ে দেশীয় মাছ অবমুক্তকালে উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ১৬ আগস্ট (মঙ্গলবার) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের খননকৃত নতুন পুকুর এবং মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে দেশীয় প্রজাতির শিং মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।
পরে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, মাছ চাষে বাংলাদেশ এখন প্রায় স্বয়ংসম্পূর্ণ। কিন্তু দেশীয় প্রজাতির মতো সুস্বাদু মাছ অতীতের ন্যায় এখন আর ততটা পাওয়া যায় না। অনেক প্রজাতি ইতোমধ্যে বিপন্ন ও বিলুপ্তির তালিকায় রয়েছে। তবে আশার কথা মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও কয়েকটি বিশ্ববিদ্যালয় দেশীয় প্রজাতির মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সাফল্য অর্জন করায় দেশীয় প্রজাতির মাছ চাষের সম্ভাবনা ফিরে এসেছে। দেশীয় প্রজাতির মাছ চাষ করার জন্য আমাদের দেশে এখনও বহু পুকুর, খাল, নালা, ডোবা, নদী তথা মুক্ত জলাশয় রয়েছে। এখন প্রয়োজন মাছ চাষীদের উদ্বুদ্ধ করে ব্যাপক হারে দেশীয় মাছের চাষ সম্প্রসারণ। এরফলে উৎপাদন বৃদ্ধির সাথে আমিষের যোগান বাড়বে। একই সাথে অর্থনৈতিকভাবে মাছ চাষীরা লাভবান হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনে দেশীয় প্রজাতির মাছ চাষ সম্প্রসারণ ও গবেষণায় বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হলো। বিশ্ববিদ্যালয়ের পুকুর ছাড়াও মুক্ত জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করার উপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি এ ব্যাপারে সহযোগিতার জন্য ফিশারিজ বিভাগকে ধন্যবাদ জানান এবং সরকারি প্রকল্প হিসেবে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়া যায় কি না সে ব্যাপারে বিশেষ উদ্যোগ/প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
সূচনা বক্তব্যে এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার বলেন, আমরা ভিন্ন মাত্রায় এবং নতুন উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ চাষ সম্প্রসারণ ও গবেষণায় গুরুত্ব দিচ্ছি। এ ব্যাপারে উপাচার্যের বিশেষ আগ্রহ এবং দিকনির্দেশনায় ক্যাম্পাসে দেশীয় প্রজাতির মাছ ছাড়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ব্যাপারে আরও উদ্যোগ নেওয়া হবে। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ফুলতলা)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আজ ১৭ আগস্ট (বুধবার) থেকে শুরু হচ্ছে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা। সকাল ১০.১৫ মিনিটে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।
উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০.১৫ মিনিটে প্রথম ম্যাচে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন লড়বে পরিসংখ্যান ডিসিপ্লিনের বিপক্ষে। দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মুখোমুখি হবে সমাজবিজ্ঞান ডিসিপ্লিন। বেলা ৩.৪০ মিনিটে তৃতীয় ম্যাচে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোকাবেলা করবে স্থাপত্য ডিসিপ্লিন। আগামী ৩০ আগস্ট এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
মাইজপাড়ায় জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার ১নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদে জাতীয় শোকদিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট (সোমবার) আছর বাদ মাইজপাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগের আয়জনে, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সলেমান মোল্লার সভাপতিত্বে ও নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাজু খানের সঞ্চলনায় বক্তব্য দেন। মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা, নড়াইল জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রওশান আরা কবির লিলি, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসমোত আরা, সাবেক জেলা পরিষদের সদস্য নাজনিন সুলতানা রোজি, মাইজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লু রহমান, মাইজপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ফরিদা বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ যাদু, ভদ্রবিলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পদক নাসরিন সুলতানা পলি, ওয়ার্ড মেম্বার মোঃ টিক্কা, রফিকুল ইসলাম, মোছাঃ সাথি বেগম প্রমুখ। এসময় মাইজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্তিত ছিল।
কমিউনিটি ক্লিনিকে ১৫ ই আগস্ট পালিত
দাকোপ(খুলনা)প্রতিনিধি
খুলনার দাকোপের হোগলাবুনিয়া কমিউনিটি ক্লিনিকে ১৫ ই আগস্ট যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে ক্লিনিক প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লিনিকের সভাপতি সংরক্ষিত ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন ক্লিনিকে কর্মরত স্বাস্থ্য কর্মী, কমিউনিটি গ্রুপের সদস্য, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে এলাকার রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলার ২৪ টি কমিউনিটি ক্লিনিকে অনুরুপ ভাবে দিবসটি পালিত হয়েছে।
জাহিদুর রহমান
পল্লিচিকিৎসক হত্যায় একজনের যাবজ্জীবন
যশোর অফিস
যশোর কেশবপুরের চাঞ্চল্যকর পল্লিচিকিৎসক সুব্রত কুণ্ডু হত্যা মামলার রায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও আরেকজনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ আগস্ট) যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন।আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আকবর আলী কেশবপুর উপজেলার দত্তনগর গ্রামের মৃত রফিউদ্দিনের ছেলে। আর খালাসপ্রাপ্ত সবুরা খাতুন খুকু মনি একই উপজেলার ভাল্লুকঘর গ্রামের ইউনুস আলী খার স্ত্রী। নিহত সুব্রত কুণ্ডু শ্রীরামপুর গ্রামের কার্তিক চন্দ্র কুণ্ডুর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সুব্রত কুমার কুণ্ডু মির্জানগর বউ বাজারে একটি চেম্বার নিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। ২০১৪ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে চেম্বার বন্ধ করে বাড়ির উদ্দেশে বাইসাইকেলে ফিরছিলেন তিনি। মির্জানগর গ্রামের সাবেক মেম্বার আব্দুস সাত্তার খানের বাড়ির সামনে পৌঁছামাত্র অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সুব্রতকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
করে পুলিশ মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের বাবা কার্তিক চন্দ্র কুণ্ডু কেশবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই জাহাঙ্গীর আলম আসামি আকবর আলী ও সবুরা খাতুনসহ একই এলাকার ইয়াকুব আলীর ছেলে ইউনুস আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
ওই চার্জশিটের ওপর আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডি যশোর জোনকে নির্দেশ দেন। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল তদন্ত শেষে ওই তিনজনের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হন। কিন্তু সেই তদন্তে জানা যায় দণ্ডপ্রাপ্ত আকবর আলী ও ইউনুস আলী খা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পালিয়ে বেড়াতেন।
এদিকে সুব্রত কুণ্ডু ডাক্তারি চেম্বারের পাশাপাশি ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। ওই রাতে আকবার ও ইউনুস আলী ছিনতাই করার উদ্দেশে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে ছিলেন। সুব্রত রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা তাড়া করেন। সুব্রত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউনুস গুলি করেন। আসামিদের পালাতে সহায়তা করেন ইউনুসের স্ত্রী খুকুমনি।
এদিকে, তদন্ত চলাকালে ২০১৫ সালের ১৭ মার্চ যশোর-মাগুরা মহাসড়কে ডাকাতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রধান অভিযুক্ত ইউনুস আলী খাঁ নিহত হন। পরে তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল আসামি ইউনুস আলীর মৃত্যুর কারণে তাকে মামলার দায় থেকে আদালতে অব্যাহতির আবেদন করেন। একইসঙ্গে আকবর আলী ও সবুরা বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আসামি আকবর আলীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। একইসঙ্গে অপর আসামি সবুরা বেগমের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ না পেয়ে খালাস দেন বিচারক। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আকবর আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।










































