Home আঞ্চলিক রাখি পরিয়ে দিলেন বিজিবি-বিএসএফ সদস্যরা

রাখি পরিয়ে দিলেন বিজিবি-বিএসএফ সদস্যরা

16

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ।।

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ভারত-বাংলাদেশের সম্পর্ক মজবুত করতে রাখি বন্ধন অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দর্শনা আইসিপি সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের নিকট এ আয়োজন করে ভারতীয় তৃণমূল কংগ্রেস।

অনুষ্ঠানে অংশ নেন ভারতে নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্প কমান্ড নগেন্দ্রনাথ হালদার, তৃণমূল কংগ্রেসের চাপড়া বুলাক সভাপতি নেতৃ শুলকা সাহা, নেতা বিপ্লব মণ্ডল, গৌতম নাথসহ অর্ধ শতাধিক নারী ও বিএসএফ সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. ফারুক হোসেন, আইসিপি হাবিলদার মো. রফিকুল ইসলামসহ নারী বিজিবির সদস্যরা।

উভয় দেশের মধ্যে উপস্থিত সবাই একে অপরের হাতে রাখি বেঁধে দেন। পরে মিষ্টি মুখ করানো হয়।