স্টাফ রিপোর্টার।।
জ্বালানী তেল বিক্রির উপর কমিশন ও ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি না করার প্রতিবাদে, ডিপো থেকে জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী ও জ্বালানি মালিক সমিতি । রোববার সকাল থেকে ২৪ ঘন্টার জন্য তেল পরিবহন বন্ধ থাকবে।
এসময়ে ডিপো থেকে তেল উত্তোলন ও বিপনন বন্ধ থাকবে। তবে পাম্প থেকে তেল বিক্রয় বন্ধ থাকবে না। বিযয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতির মহা সচিব ফরহাদ।
তিনি বলেন, ‘তেলের দাম বাড়ানো হয়েছে, তবে আমাদের ট্যাংকলরীর ভাড়া বাড়ানো হয়নি। সরকার ভাড়া নির্ধারণ না করে দিলে, আমরা ভাড়া ভাড়াতে পারি না। আমাদের এক ট্যাংক লরি তেল নিয়ে নির্ধারিত পাম্পে যেতে আগের তুলনায় খরচ বেড়েছে। ‘
তিনি আরও বলেন, ‘আগের তুলনায় তেলের দাম বাড়ানো হলেও, পাম্প মালিকদের কমিশন বৃদ্ধি করা হয়নি।’ এসব দাবীতে আমরা আগামীকাল ধর্মঘটে যাচ্ছি।










































