Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

47

বাস্তহারায় মাদক সিন্ডিকেটের কাছে জিম্মি ১০ হাজার বাসিন্দা
স্টাফ রিপোর্টার।।
নগরীর খালিশপুর থানার বাস্তহারা এলাকায় মাদকের রমরমা বানিজ্যের কারনে প্রতিনিয়ত ওই এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বাস্তহারার প্রায় ১০ হাজার শান্তিপ্রিয় বাসিন্দা। সম্প্রতি মাদক বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার জনগন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বাস্তহারা ৯নম্বর রোডের ৫৩১ নং বাসার বাসিন্দা গোলাম মোস্তফা ভুট্টোর নেতৃত্বে মাদক ব্যবসা চলছে। সন্ধ্যা থেকে গভীর রাত পযর্ন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবিরা বাস্তাহারা এলাকায় মাদক কিনতে আসে। এ কারনে চুরি ছিনতাই সহ নারীদের বিভিন্ন ভাবে হয়রানীর ঘটনাও ঘটছে।
ওই এলাকা কলেজ পড়ুয়া ছাত্র সালমা (ছদ্মনাম) জানান, সন্ধ্যার পরে বাহিরে বের হতে পারি না। বিভিন্ন ধরনের লোকজন এলাকায় জড়ো হয়। শুনেছি তারা নাকি বাস্তহারা এলাকায় ইয়াবা কিনতে আসে।
চায়ের দোকানদার জসিম (ছদ্ম নাম) বলেন, এক সময়ের খুনি এরশাদ শিকদারের সহযোগি, বিভিন্ন মামলার আসামী একজন বিএনপি নেতা এসব মাদকের ব্যবসার সাথে জড়িত। শীর্ষ নেতাদের কাছের লোক হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। শুনেছি তারা কাছে নাকি অবৈধ অস্ত্রও আছে।
অনুসন্ধানে জানা গেছে, গোলাম মোস্তফা ভুট্টোর নামে এক সময়ে কেএমপির বিভিন্ন মামলা ছিলো- যার কয়েকটি এখনও চলমান আছে। এক সময়ে সিএসডি গোডাইনের সন্ত্রাসী নাজেম সরদারের ছোট ভগ্নিপতি পরিচয়ে হেন কোন অপরাধ নাই যা তিনি করেনি। সন্ত্রাসী কর্মকান্ডের কারনে বয়রার জনগন তাকে পিটিয়ে ২ হাত ২ পা ভেঙ্গে দেয়। যার প্রমান ভুট্টোর শরীরে আছে। ভুট্টোর ছোট ভাইয়েরা ডাকাতি করতে গিয়ে ভারতে ক্রসফায়ারে নিহত হয়েছে বলে চাউর আছে।
লিখিত অভিযোগে এলাকার শান্তিপ্রিয় জনগন গোলাম মোস্তফা ভুট্টোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

বেনাপোলে বিএনপির নাজিম উদ্দীন সভাপতি ও আবু তাহের সাধারন সম্পাদক
বেনাপোল প্রতিনিধি
দীর্ঘ ১৩ বছর পর আজ শনিবার দুপুরে সরাসরি নির্বাচনের মাধ্যমে বেনাপোল পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে নাজিম উদ্দিন সভাপতি ও আবু তাহের ভারত সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। বেনাপোল’র বড়আঁচড়া গ্রামের একটি বাগান বাড়িতে বেনাপোল পৌর সভার ৯ টি ওর্য়াডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৬৪০ জন কাউন্সিলর প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পৌর বিএনপির কমিটি গঠন করেন।
নির্বাচনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব সাবেরুল হক সাবু, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ,সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রজ্জামান মধু, যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, বিএনপি নেতা আশরাফুল আলম বাবুসহ বিএনপির, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা কর্মিরা।
পৌর বিএনপির নতুন কমিটিতে সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দীন ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মাসুদুর রহমান মিলন পেয়েছেন ২৭১ ভোট। সাধারন সম্পাদক পদে আবু তাহের ভারত পেয়েছেন ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ শাহবুদ্দিন পেয়েছেন ২৩৪ ভোট।
প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে কোনো নির্বাচন ছাড়াই মোঃ নাজিম উদ্দীন কে সভাপতি ও মোঃ শাহবুদ্দিন কে সাধারন সম্পাদক করে বেনাপোল পৌর বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছিল।

রক্তচোষা লুটেরা সরকারকে দেশের মানুষ আর দেখতে চায় না: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন বিনাভোটে নির্বাচিত জনগনের রক্তচোষা লুটেরা সরকারকে দেশের সাধারন জনগন আর এক মুহুর্তের জন্য ক্ষমতায় দেখতে চায় না। সরকার সাধারণ মানুষের সাথে যা ইচ্ছে তাই করছে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের শান্তির জন্য এই সরকারের পতন ঘটাতে দেশ নায়েক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শনিবার (৬ আগস্ট) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা এসব কথা বলেন।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, বার বার জ্বালানি তেল, ভোজ্য তেল, গ্যাস, বিদ্যুৎ পানির মূল্য বাড়ানো হচ্ছে। অত্যাচারী আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকেই মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে। একের পর এক মূল্যবৃদ্ধিতে জনগণ আজ দিশাহারা। তিনি বলেন, এই সরকার আজ দানবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারকে হটানো আজ সবার জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। খুলনাবাসিকে সাথে নিয়ে হাসিনাকে হটাতে একদফার আন্দোলন দেয়ার জন্য তিনি কেন্দ্রের কাছে আহবান জানান। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে সারাদেশ যখন প্রতিবাদমুখর, তখন অবৈধ দখলদার সরকার জোরপূর্বক ক্ষমতায় থাকতে বেসামাল হয়ে জনগণের ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে পাখির মতো বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে। যারা গণতন্ত্র হত্যা করেছে আমরা তাদের ছাড়ব না। সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে সেই আগুনে তাবেদার লুটেরা সরকার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে।
বিকাল ৫টায় রেলস্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল চলাকালে রাস্তার দুইপাশে দাড়িয়ে শত শত সাধারন জনগন করতালি দিয়ে মিছিলের প্রতি সমর্থন জানান। সাধারন জনগন চিকিৎকার করে আন্দোলন বেগবান করার জন্য আহবান জানান। মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।

খুলনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নুরে আলমের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির অংশ হিসেবে শনিবার (৬ আগস্ট) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আমির এজাজ খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মোল্লা খায়রুল ইসলাম, মো. রকিব মল্লিক, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, এনামুল হক সজল, আ. রাজ্জাক, শাহিনুল ইসলাম পাখি, কে এম হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন, হাবিবুর রহমান বিশ্বাস, কাজী আফসার উদ্দিন মাষ্টার, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, সদস্য আব্দুস সালাম, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, মো. জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, মাসুদ খান বাদল। এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান সজীব, ইসতিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, আবু সাইদ শেখ, ম.শা.আলম, ইউসুফ মোল্লা, কাওসারী জাহান মঞ্জু,কাজলী ইসলাম প্রমূখ। এসময় বক্তারা ভোলার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নুরে আলমের রক্তের দাগ শুকানোর আগেই বর্তমান হাসিনা সরকারকে বিদায় করতে হবে। আর কারও নির্দেশের অপেক্ষার দরকার নাই। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী আবু নাইম।

কলারোয়ার সোনাবাড়ীয়ায় শোক দিবসের প্রস্তুতি সভা
সোহাগ হোসেন কলারোয়া
কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুপ্রসাদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ঢালী। উপস্থিত থেকে বক্তব্য রাখেন-আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ আব্দুস সালাম সহ সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সোনাবাড়ীয়া ইউনিয়নের সদস্য ৯নং ওয়ার্ড মাহমুদুল আলম, ৬নং ওয়ার্ড সাদ্দাম হোসেন, মহিলা ইউপি সদস্য রহিমা খাতুন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ ঢালী বলেন- আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করবো। সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল বলেন-১৫ই আগষ্ট আপনারা সকলে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য আহবান জানাচ্ছি।

অভয়নগরে মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
তামিম আহমেদ মনির, অভয়নগর
অভয়নগরে মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় উপজেলার সাংবাদিকদের উদ্যোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক মুক্ত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিল্পশহর নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন যশোর -খুলনা মহাসড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলার সমন্বয়ক ও নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদের সভাপতিত্বে মফস্বল সাংবাদিক সোসাইটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিলাল হোসেন মাহিনীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব সুমন সরদার এবং যুগ্ম মহাসচিব আবু হামজা বাঁধন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, উপ আইসিটি সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, জাকির হোসেন হৃদয় প্রমুখ। এছাড়াও অভয়নগরের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল নুর সাংবাদিক আলমগীর হোসেন অনু ভাইকে থানায় চা খাওয়ার দাওয়াত দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই। সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলো হবে বলে জানান বক্তারা।

অভিযুক্তর ৫ হাজার,বাদিনীর ১০টাকা জরিমানা অন্যথায় এলাকা ছাড়ার হুমকি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ধর্ষনের চেষ্টার ঘটনায় আসামীকে ৫হাজার ও বাদিনীর ১০ টাকা জরিমানা ধার্য করেছে স্থানীয় সমাজপতিরা। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের হালিশহর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সীমা বিশ^াস বাদী হয়ে মোকাম বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই‘২২ রাত ৯টার দিকে সীমা বিশ^াস নিজ ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছিল। এ সময় সীমা বিশ^াসের স্বামী বাড়িতে না থাকায় একই গ্রামের মৃত অমূল্যবালার ছেলে সাধন বালা (২৫) অত্যন্ত সু-কৌশলে ঘরের খিরকি খুলে ঘরে প্রবেশ করে। এ সময় সাধন বালা তাকে জাপটে ধরে ও শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ঘটায়। ভুক্তভোগী তার ইজ্জত বাচাতে ধস্তা-ধস্তি করে ও একপর্যায়ে সাধন বালা জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার স্বামী সজীব হালদার বাড়িতে প্রবেশ করলে দেখে তার স্ত্রীকে সাধনবালা ধস্তাধস্তি করছে। আসামীর নখের আচরে বাদীর শরীরের বিভিন্ন স্থানে দাগ পড়ে। আসামী সজীব হালদারকে দেখেই দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সাধন বালাকে ধরে ফেলে। এ সময় সমাজপতিরা এসে সাধন বালাকে উদ্ধার করে ও বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর স্বামীকে মিমাংশার আশ^াস দেন।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী সজীব হালদার জানান,আমি কাজ শেষে রাতে বাড়িতে প্রবেশ করে দেখি সাধন বালা আমার স্ত্রীর জোর করে ধর্ষনের চেষ্টা করছি। আমি দ্রুত এগিয়ে আসলে সে পালিয়ে যেতে চাইলে এলাকা বাসি তাকে ধরে ফেলে। সমাজপতিরা এসে সাধন বালাকে উদ্ধার করে ও বিষয়টি সমাধানের জন্য স্থানীয় সমাজপতিরা গত ২৯ জুলাই বিকালে সমাজপতির বাড়িতে আলোচনায় বসে। এসময় সমাজপতিরা আমাকে বলে আমরা যে স্বীদ্ধান্ত নিবো তা মানতে হবে নইলে গ্রাম ছাড়া করে দেব বলে সাদা কাগজে আমার সাক্ষর নেয়। এ সময় সমাজপতি হালিশহর গ্রামের উত্তম কুমার মজুমদার (৫৫), সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত হালদার (৫০), স্থানীয় স্বপন মজুমদার, ঠাকুরদাস গোলদার, সুভাষ দাস, ক্ষিতিষ বালা ও বিপুল গোলদার অভিযুক্ত সাধন বালাকে ৫ হাজার টাকা জরিমানা করে। আমি তাদের এ শালিশী মানতে রাজি হয়নি। সমাজপতিরা আমাকে ও আমার পরিবারকে গ্রাম ছাড়া করবে হুমকি দেয়। পরবর্তীতে আমি শালিসী অমান্য করেছি বলে আমাকে ৫ শত টাকা জরিমানা করে। এ সময় আমি সমাজপতিতের হাত-পা ধরে কান্না কাটি করি। এক পর্যায়ে ১০ টাকা জরিমানা দিয়ে ছাড় পাই। তিনি এ ঘটনার সঠিক বিচার চান।
এ বিষয়ে সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত হালদার জানান, এলাকার যে কোন ঘটনা আমরা সমাজপতিরা একত্রিত হয়ে এভাবে সমাধান করে থাকি। এ বিষয়টিও আমরা জানতে পেরে আমরা সমাজপতিরা একত্রিত হয়ে বিষয়টি সমাধান করি। এতে অভিযুক্ত সাধন বালাকে ৫ হাজার টাকা ও শালিসী অমান্য করায় সজীব হালদারকে ১০ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক এই জরিমানার ৫হাজার ১০ টাকা স্থানীয় সমাজপতির কোষাধ্যক্ষর কাছে রাখা হয়।
সাত গ্রাম হিন্দু সমাজের সভাপতি স্বপন মজুমদার বলেন, আমরা দীর্ঘ দিন ধরে এভাবে সাধারন মানুষের সমস্যা সমাধান করে থাকি। ইতি পূর্বে কখনো এ ধরনের কোন সমস্যার সম্মুখীন হয়নি। তিনি বলেন, সকলের মতামতের ভিত্তিতে দুই পক্ষের প্রতিশ্রুতি নিয়েই এর সমাধান করেছি। নির্ধারিত দিনে সাধন বালা তার দোষ স্বীকার করায় আমরা সকলের মতামতের ভিত্তিতে সাধন বালাকে ৫ হাজার ও সালিশী অমান্য করায় সজিব হালদারকে ১০ টাকা জরিমানা করি।
এ বিষয়ে সমাজপতির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিষ বালা বলেন, আমরা এলাকার ছোটখাটো বিষয় এ ভাবেই সমাধান করে থাকি। আমরা সকলে সম্মিলিত হয়ে সকলের মতামতের ভিত্তিতে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বলেন, এ বিষয়ে াভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সাতক্ষীরায় জলবদ্ধতা নিরাসনে সরকারি খাল খননের দাবী এলাকাবাসীর
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা সদর উপজেলার নবাতকাটি-ভোমরার জলবদ্ধতা নিরাসনে সরকারি খাল খননের দাবী এলাকাবাসীর।স্থানীয়রা জানান, সাতক্ষীরার সদর নবাতকাটি ভোমরা সহ কয়েকটি গ্রাম বৃষ্টির মৌসুমে দীর্ঘ ৪ মাস জলবদ্ধতায় নিচে ডুবে থেকে কৃষি জমি, মৎস্য ঘের, জনবসতি ঘর,চলাচলের রাস্তা প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির পানি পড়তেই অনুপযোগী হয়ে পড়ে।বিগত সময় ভোমরা স্থলবন্দর সড়কের ধারদিয়ে লক্ষীদাড়ী নবাতকাটি হয়ে গাঙ্গীয়া নদীর অভিমুখ পযন্ত দীর্ঘ ৪কিলোমিটার সরকারি খাল এখন অবৈধ স্থাপনা সহ মাটি ভরাট করে দখল করে আছে প্রভাবশালী মহল। এতে করে কয়েক হাজার মানুষ জলবদ্ধতার নিচে বসবাস করে একদিকে প্রতিনিয়ত পানিবাহিত রোগে আক্রান্ত হয় অন্যদিকে জলবদ্ধতার কারনে কোমলমতি স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহণে চরম ভোগান্তি পোহাতে হয়।একই সাথে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এ জলবদ্ধতার নিষ্কাশনের দাবী করে নবাতকাটি জামে মসজিদের সভাপতি বদরুজুদা বলেন, সাতক্ষীরা ভোমরা সড়কের পাশদিয়ে খালটি মাটি ভরাট করে কিছু মানুষ লাভবান হচ্ছে কিন্তু আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছি। গত ৬ বছর যাবৎ বৃষ্টির পানিতে ডুবে আমরা বসবাস করছি। খালটি যেখন সক্রিয় ছিল তখন জলবদ্ধতা ছিলনা। এই জলবদ্ধতা নিষ্কাশনের প্রতিকার চেয়ে সরকারি খালের জমি অবৈধ দখলদারদের উচ্ছেদপুর্বক পুনরায় খাল খননের দাবী করে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর হস্তক্ষেপ কামনা করছি। স্থানীয় মেম্বার আনছার আলী বলেন, সরকারি খালের জমি দেখভালের দায়িত্ব জেলা পরিষদের। জেলা পরিষদ চেয়ারম্যানের চাইলে এলাকার জলবদ্ধতা নিস্কাশন সম্ভব। এ বিষয় ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাফিল গাজীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, খালটি দখলদার মুক্ত করে পুনরায় খনন করলে এলাকার জলবদ্ধতা স্থায়ীভাবে সমাধান হবে। এ বিষয় সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তারবিয়াত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলাধীন শ্রীফলতলা ইউনিয়ন এবং আইচগাতী ইউনিয়নে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় শ্রীফলতলা ইউনিয়নের অস্থায়ী কার্যলয়ে ইউনিয়ন সভাপতি মোহাম্মাদ আশরাফুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা মোঃ হারুন আর রশীদের পরিচালনায় ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা শাখার আইচগাতী ইউনিয়ন কার্যলয়ে বিকাল সাড়ে ৫টায় ইউনিয়ন সভাপতি গাজী মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহা সাইফুল ইসলামের পরিচালনায় ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। ভিন্ন ভিন্ন অনুষ্ঠিত দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব,এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, জেলা দফতর সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, মোঃ আক্তার উজ্জামান শেখ, মোঃ মাসুদ ফকির, মাওলানা নাজমুস সাকিব, হোসেন আলী মল্লিক, মাওলানা মোহাঃ ইয়ামিন হুসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আনিসুর রহমান, মোঃ জামাল সরদার, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সংসদ বাতিল, অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিতে রবিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় কেসিসি সুপার মার্কেট থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ, খুলনা মহানগর শাখা এর আয়োজক। নবগঠিত জোটের খুলনায় এই প্রথম কর্মসূচি।
আজ শনিবার বিকেল ৫টায় স্থানীয় শহীদ হাদিস পার্কে নয়া জোটের খুলনা নগর শাখার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর শাখার সভাপতি লোকমান হাকিম বৈঠকে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদস্য খন্দকার ওয়াহিদুজ্জামান সোহাগ, গণসংহতি আন্দোলনের খুলনা নগর শাখার সভাপতি মনির চৌধুরী সোহেল ও ছাত্র আন্দোলনের আল-আমিন বক্তৃতা করেন।
সভায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে জন-জীবনে নাভিশ্বাস উঠেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। শনিবার থেকে যানবাহনের ভাড়া বাড়ায় নগর জীবনে অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েছে। পাশাপাশি খুলনা ওয়াশার পানির মূল্য বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে দূভোগ নেমে এসেছে।
সরকারের মেঘা প্রকল্পে দূর্ণীতি, প্রতিবছর বিদেশে লক্ষ-কোটি টাকা পাঁচার, ঋণ খেলাপীর পরিমান বৃদ্ধি ও ডলারের মূল্য বাড়ায় সমাজের সকল স্তরে নৈরাজ্যের সৃৃষ্টি হয়েছে। এ অবস্থার অবসানে নেতৃবৃন্দ সরকারের পদত্যাগের দাবিতে সকলকে রাজপথে নামার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারি পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নয়া রাজনৈতিক জোট হিসেবে গণতন্ত্র মঞ্চ আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

যশোরে বোমাবাজির ঘটনায় আটক দুই
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে বোমাবাজির ঘটনায় জনি (২৮) ও রবিউল ইসলাম সাগর(২৮) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বোমাবাজির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। পুলিশ বলছে নিজের বোময় সাগর আহত হয়ে প্রতিপক্ষকে ফাশাতে চাইছে। বোমায় আহত রবিউল ইসলাম সাগর একই এলাকার লাদেন বাবু,আশা, ইমরান,প্রান্ত ও ভাগ্নে সাগর এই বোমা মেরে আমাকে আহত করেছে। ঘটনাটি ঘটেছে গত কাল শুক্বরার বিকালে যশোর শহরের খড়কি ব্রাক অফিসের সামনে।
খোলাডাঙ্গ ধর্মতলার সোহাগ হোসেনের ছেলে রবিউল ইসলামের সাগরের অভিযোগ সে এলাকায় মাছের চাষি একই এলাকার লাদেন বাবু,আশা, ইমরান,প্রান্ত ও ভাগ্নে সাগর এসে সব সময় চাঁদা দাবি করতো। এসে আবার টাকা চায়।না দিলে ওরা আমাকে বোমা ছুড়ে আহত করেছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুজ্জান বলেন। জনি খড়কি এলাকার বহুল আলোচীত সন্ত্রাসী বোমাবাজ। তার কাজই এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি করা।গতকাল বিকালে জনির বোমায় তার সহযোগি সাগর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পুলিশ অভিযান চালিয়ে রাতেই জনিকে আটক করে। জনির স্বীকারুক্তি মোতাবেক আজ বিকালে সগরকে আটক করা হয়। এঘটনায় কোতয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।

যশোরে এক মাসে ৪৯ হারানো মোবাইল উদ্ধার
যশোর অফিস।।
যশোরে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল গত এক মাসে হারানো ৪৯ টি মোবাইল উদ্ধার,৭৮ হাজার ৯৭০ টাকা নগদ- বিকাশের টাকা উদ্ধার, হ্যাক হয়ে যাওয়া দশ টিফেসবুক আইডি পূঃ রুদ্ধার, মিসিং ১০ জন ভিকটিম উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন। যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( খ) সার্কেল মো. মোকিত সরকার আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
এসময় মোকিত সরকার বলেন, যশোর জেলার বভিন্ন থানা এলাকায় হারানো ৪৯ টি মোবাইল উদ্ধার,৭৮ হাজার ৯৭০ টাকা নগদ- বিকাশের টাকা উদ্ধার, দশ টিফেসবুক আইডি হ্যাক হয়েছে, ৯ জন ভিকটিম মিসিং হয়েছে। জেলার ৯ টি থানায় জিডি মুলে যশোরে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল প্রযুক্তি ব্যাবহার দেশের বিভিন্ন জেলা থেকে সে গুলি উদ্ধার করে আজ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হল।

নগর শ্রমিক লীগের আলোচনা-সভা ও দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এবং ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩তম শুভ-জন্মদিন উপলক্ষে গতকাল সংগঠনের কার্যালয়ে বাদ-আসর খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যেগে আলোচনা-সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, আব্দুর রহিম খান, কিংকর সাহা, শেখ মঈনুল ইসলাম মোহন, মো: শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মো: নুর ইসলাম, মো: আসলাম হোসেন, মো: বায়েজিদ সরদার, খোকন শীল কুটি, মো: ফারুখ হোসেন, কামাল উদ্দিন মোড়ল, মো: আইনুল ইসলাম, মো: সোহাগ হাওলাদার, রাশেদ সানা, শাকিল আহমেদ, কামরুল ইসলাম, কালু শেখ, মোহম্মদ আলী, দেলোয়ার হাওলাদার, সিদ্দিক মোল্লা, সাকিব সহ প্রমূখ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জাতিরপিতা ও তার পরিবারের সকলের এবং মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

অভয়নগরে মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার
অভয়নগরে মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় উপজেলার সাংবাদিকদের উদ্যোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক মুক্ত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিল্পশহর নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন যশোর -খুলনা মহাসড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলার সমন্বয়ক ও নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদের সভাপতিত্বে মফস্বল সাংবাদিক সোসাইটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিলাল হোসেন মাহিনীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব সুমন সরদার এবং যুগ্ম মহাসচিব আবু হামজা বাঁধন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, উপ আইসিটি সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, জাকির হোসেন হৃদয় প্রমুখ। এছাড়াও অভয়নগরের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল নুর সাংবাদিক আলমগীর হোসেন অনু ভাইকে থানায় চা খাওয়ার দাওয়াত দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই। সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলো হবে বলে জানান বক্তারা।

ডুমুরিয়ায় সহোদর প্রতিপক্ষের হামলায় একই পরিবারে জখম-৩
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারে স্বামী-স্ত্রী ও সন্তান রক্তাক্ত জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার বিকেলে উপজেলার সাহস গ্রামে এ ঘটনা ঘটে। আহত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নে সাহস গ্রাম¯’ মৃত আকবর শেখের ছেলে জুলফিকার শেখের সহোদর প্রতিপক্ষ জুলকার শেখ জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ নানাবিধ হুমকি দিয়ে আসছে। তারই জের ধরে ঘটনার দিন বিকেলে ওই জমি জবর দখলে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ জুলকার, মিজান ফকির, ইয়াসমিন ফকির সহ ৪/৫ জন লোহার রড,দা, লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে জুলফিকারের ছেলে জাবেদ শেখ মাথা ফেটে ও কান কেটে গুরুতর জখম, স্ত্রী জাহানারা বেগম ও সে হাত ভেঙে আহত হয়। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন খুলনা
খবর বিজ্ঞপ্তি
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জ্বালানী তেলের দামবৃদ্ধির এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দেশ মহাসঙ্কটে পড়বে। উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে। সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ করে তুলবে।

গতকাল শনিবার (৬ আগস্ট ) এক বিবৃতিতে বলেন, বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম যেদিন কমলো, সেদিন বাংলাদেশে বাড়লো অস্বাভাবিকভাবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আগে বাড়ালেও বর্তমানে তেলের বাজার নিম্নমুখী। এই সময়ে বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। অনতিবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে, আগের মূল্য বহাল রাখার দাবি জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, এ মূল্যবৃদ্ধির কারণে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে। ফলে নতুন করে সঙ্কট সৃষ্টি হবে। শ্রমিক অসন্তোষ বাড়বে। একদিকে সারাদেশে বিদ্যুতের লোড শেডিংয়ের ফলে জনজীবন দুর্বষহ হয়ে উঠছে। এখন আবার জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠবে। এর প্রভাব পড়বে সাধারণ ও খেটে খাওয়া মানুষের উপর। জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে পরিবহন ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাড়বে মুদ্রাস্ফীতি।

নেতৃবৃন্দ এ অমানবিক সিদ্ধান্ত সরকারকে বাতিল করতেই হবে। অন্যথায় সারাদেশে গণরোষ সৃষ্টি হয়ে গণআন্দোলনে রূপ নিতে বাধ্য হবে। তাই সাধারণ মানুষের কথা ভেবে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে
বিবৃতি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।

শোকাবহ আগষ্ট পালন উপলক্ষে মহানগর যুব শ্রমিক লীগের বর্ধিত-সভায় ব্যাপক কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
শোকাবহ আগষ্ট পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচী সফল করার লক্ষে, ৪ই আগষ্ট বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে খুলনা মহানগর যুব শ্রমিক লীগের উদ্যেগে এক বর্ধিত-সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: আজিম উদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার।
উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, প্রশান্ত কুমার ঘোষ, বায়েজিদ সরদার, মো: মোস্তাফিজুর রহমান, বিপ্লব কুমার রায়, মহিউদ্দিন শেখ, রেজাউল করিম, আব্দুর রহিম, মো: আইনুল ইসলাম, সনজিত কুমার ঘোষ, মনোজ সাহা, মো: কুতুব উদ্দিন, জয় দত্ত, মো: হাসান ফরাজি, মো: রাসেল, উত্তম বিশ্বাস, সুজন ভৌমিক, মো: ফারুখ হোসেন, মো: ইকলাস, মো: আরিফ হোসেন অনি, মো: শাকিল, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মো: বিপ্লব হোসেন, মো: রুবেল, রুহুল আমিন, মো: আলী সহ প্রমূখ নেতৃবৃন্দ।
বর্ধিত-সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সকল কর্মসূচীতে ও জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার সকল কর্মসূচীতে অংশগ্রহন করা সহ শোক দিবসের ব্যানার, ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান কর্মসূচী, কালোব্যাজ ধারন সহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত সহ আয়োজিত সকল কর্মসূচীতে খুলনার সকল পর্যায়ের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে শোককে শক্তিতে রুপান্তরিত করে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন বাস্তবায়ন করতে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

বাগেরহাটে হত্যা চেষ্টা মামলার প্রধানসহ গ্রেফতার ২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরিতে সহায়তা না করায় একজনকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধানসহ দুই আসামিকে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ এর সদস্যরা।গোপন খবরের ভিত্তিতে শনিবার (৬ আগস্ট) ভোরে রামপাল উপজেলার ফয়লাহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ফরিদ শেখ (৪২) ও একই এলাকার আল আমীন শেখ (৩৫)।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শনিবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানান, রামাপাল উপজেলার আদাঘাট গ্রামের বাসিন্দা এক যুবককে রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরিতে সহায়তা করার জন্য চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে আসছিলো। চোরদের আহব্বানে সাড়া না দেয়ায় গত ১৭ জুলাই সন্ধ্যায় ওই যুবককে কৌশলে উপজেলার সোনাকুড় নতুন হাট এলাকায় ডেকে নিয়ে ৫-৬ জনে মিলে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার নিকট থাকা প্রায় ৪৮ হাজার ৬০০ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রামপাল থানায় ভিকটিম নিজে বাদী হয়ে তিনজনের নাম-পরিচয়সহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। বিষয়টি খুলনা র্যাব-৬ জানতে পেরে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে শনিবার ভোররাতে উপজেলার ফয়লাহাট এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাটকেলঘাটা ৫নং ওয়ার্ডে রাস্তার উদ্বোধন
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাইগুনি গ্রামে গতকাল সকাল ১০ টার দিকে ইটের রাস্তার উদ্বোধন করেন ৩নং সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই’এর নেতৃত্বে ৫নং ওয়ার্ডের মেম্বার শেখ জামসেদ আলী।
গতকাল ৫নং ওয়ার্ড বাইগুনি গ্রামের মোড়ল পাড়া থেকে ২শত ফুট নতুন ইটের সলিং এর রাস্তা যার ব্যয় ৪২ হাজার টাকা। মেম্বার শেখ জামসেদ আলী কর্তৃক এলাকার এহেন উন্নয়নে জনগন তাকে ধন্যবাদ জানান। এসময় মেম্বার বলেন আমি জনগনের সেবক। আমার ৫নং ওয়ার্ড আগামী ৪ বছরের মধ্যে ডিজিটাল ওয়ার্ড করে দেবো। রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতশত গ্রামবাসী।

পাটকেলঘাটায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটার পল্লীতে ২টি পাগলা কুকুরের কামড়ে ২০ জনের মত আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। আতঙ্কে রয়েছে ৩ গ্রামের মানুষ। জানাগেছে গতকাল সকাল ১০ টার দিকে জুজখোলা গ্রামের নজরুল ইসলামের শিশুপুত্র মোস্তাকিম (৭), পাটকেলঘাটা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মুন্নাপ হোসেন, রাজেন্দ্রপুর গ্রামের আবুল হোসেন (৪৫), একই গ্রামের লিয়াকত হোসেন (৫০), আচিমতলা গ্রামের আব্দুল হক (৩৫) ও এক পথচারী আনোয়ার হোসেন (৫৫) সহ রাস্তা ঘাটে পাগলা কুকুর যাকে পাচ্ছে তাকে কামড়ে দিচ্ছে। এলাকার ৪/৫ জন যুবক লাঠি সোটা নিয়ে কুকুর ২টিকে মারার জন্য চেষ্টা করে। তবে তারা ব্যর্থ হয়েছে। বেওয়ারিশ পাগলা কুকুরের নিধন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানিয়েছেন।
কেশবপুরে ডাক্তার নাবিলা তাবাসসুমকে সংবর্ধনা প্রদান
কেশবপুর(যশোর) প্রতিনিধি
কেশবপুরের সন্যাসগাছা গ্রামের কৃতি সন্তান ডাক্তার নাবিলা তাবাসসুম শিশু স্বাস্থ্যের ওপর কৃতিত্বের সাথে এফসিপিএস ডিগ্রি অর্জন করার পর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লন্ডনে গমন করবেন। শনিবার সকালে উপজেলার ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ডাক্তার নাবিলা তাবাসসুমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বার্ডেম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। আরো বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম কাজল ও ইউপি সদস্য আফজাল হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ হালিম শেখ।
উল্লেখ্য, ডাক্তার নাবিলা তাবাসসুম কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামের প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লার কন্যা ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার ভাতিজি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আক্তার হত্যা মামলায় ১৭ আসামির বিরুদ্ধে চার্জশিট
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগরহাটের রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান খাঁজা মঈন উদ্দিন আক্তার হত্যা মামলায় ১৭ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাগেরহাটের সিআইডি ইন্সপেক্টর শাহানা আফরোজ খাঁন চৌধুরী পৃথক ২ টি মামলায় গত ২০ জুলাই বিজ্ঞ আদালতে সমপূরক ১৩২ ও ১৩২ (১) অভিযোগপত্র দুইটি দাখিল করেন।
মামলা ও অভিযোগপত্রের সুত্রে জানা গেছে, রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাঁজা মঈন উদ্দিন আক্তার ইং গত ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালের সন্ধ্যা সাড়ে ৭ টায় ভরসাপুর বাস স্ট্যান্ড বাজারের কমল কুমার বালার দোকানের সামনে দাড়িয়ে কথা বলছিলেন। এ সময় মামলার চার্জশীটভুক্ত আসামি আহাদ শেখ, আজিম শেখ, বাকিবিল্লাহ বেপারী, বাবুল কাজী ওরফে কাজী আসাদুজ্জামান, শিবলু আকুন্জীসহ পাঁচ/ছয় জন একটি প¬াষ্টিকের ব্যাগ নিয়ে খুলনা- মোংলা মহাসড়কের ভরসা পুর বাসস্টান্ডের দিকে আসেন। এ সময় পাশের একটি গলির মধ্যে আসামি বাবুল কাজী, শিবলু আকুঞ্জিসহ সাত/আটজন দাড়িয়েছিল। কোন কিছু বুঝে ওঠার আগেই আহাদ শেখ খাঁজা মঈন উদ্দিনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে তিনি মারাত্মক ভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তারা নির্বিঘ্নে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত চেয়ারম্যান আক্তারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান। নিহত চেয়ারম্যান খাঁজা মইন উদ্দিন আক্তার বামনডহর গ্রামের মরহুম সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সোবহান শেখের ছেলে। এ ঘটনার পর তার শ্বশুর সাহেব আলী আকুঞ্জী বাদী হয়ে রামপাল থানায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারী একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে রামপাল থানার তৎকালীন উপ-পরিদর্শক তুহিন হাওলাদার এ মামলার তদন্তের দায়িত্ব পান। তিনি ২০১৯ সালের ১৮ই ফেব্রুয়ারী তারিখ থেকে ০৭/০৩/২০১৯ তারিখ পর্যন্ত তদন্ত করেন। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে মামলার নথি হস্তান্তর করেন। ওই প্রতিবেদনের নথি পেয়ে পিবিআই এর তদন্ত কর্মকর্তা এসআই গৌতম চক্রবর্তী তদন্তে নেমে মামলার আসামি শিবলু আকুঞ্জীকে আটক করে জেল হাজতে পাঠান। পিবিআই এর ওই কর্মকর্তা বদলী হয়ে গেলে পুলিশ পরিদর্শক শেখ শহিদুল ইসলাম তদন্তের দায়িত্ব পান। এরই মধ্যে মামলার অন্যতম আসামি আহাদ শেখ ও আজিম শেখ আদালতে আত্মসমর্পন করেন। জিঞ্জাসাবাদে আহাদ শেখ আদালতে হত্যার দ্বায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
এরপর শহিদুল, খালেকুল ও তানভীর শেখকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে তদন্তে ওই আসামিসহ এজাহার নামীয় আসামি বাবুল কাজীসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত না হওয়ায় তাদেরকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়। পিবিআই ইনস্পেক্টর শেখ শহিদুল ইসলামের মনগড়া অভিযোগ পত্র দাখিল করেন। পরবর্তীতে মামলার বাদী খাঁজা মঈন উদ্দিনের শ্বশুর আলহাজ্ব সাহেব আলী আকুঞ্জী ওই অভিযোগ পত্রের বিরুদ্ধে আদালতে নারাজীর আবেদন করেন। আদালত নথি পর্যালোচনা করে অধিকতর তদন্তের জন্য বাগেরহাটের সিআইডিকে নির্দেশ দেন।
সিআইডি’র ইনস্পেক্টর শাহানা আফরোজ খান চৌধুরী গত ৩১/১২/২০২১ তারিখ এ মামলার তদন্তভার গ্রহণ করেন। তদন্তে আসামি আহাদ শেখের স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে জানায় বিগত ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পর আসামি বাবুল কাজী ফয়লা বাজারের অটো রাইস মিলে বসে ওই হত্যার ষড়যন্ত্র করেন।
১৬৪ ধারার জবানবন্দিতে আহাদ চাঞ্চল্যকর তথ্য দেয়ায় তার সূত্র ধরে সিআইডি ইন্সপেক্টর শাহানা আফরোজ অব্যাহতভাবে তদন্ত কার্যক্রম চালাতে থাকেন। একে একে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। চার্জশিটভুক্ত আসামি সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক, সাবেক ইউপি চেয়ারম্যান মল্লিক মিজানুর রহমান মজনু, সাংবাদিক আজিম শেখ ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা বাবুল কাজী রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দিতে এ হত্যার ছক প্রস্তুত করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় আক্তার চেয়ারম্যানের সাথে রাজনৈতিক ও জমি নিয়ে বিরোধ এবং নিহত চেয়ারম্যানের শ্বশুর সাহেব আলীর জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বাবুল কাজী আক্তার চেয়ারম্যানকে পথের কাটা মনে করে তাকে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা করেন বলে সিআইডির তদন্তে উল্লেখ করা হয়।
নৃশংস ওই হত্যাকান্ডের ঘটনায় সর্বশেষ ২০/০৭/২০২২ তারিখ সিআইডি ইন্সপেক্টর শাহানা আফরোজ বিজ্ঞ আদালতে মো. আহাদ শেখ, এম এ আজিম, বাকিবিল্লাহ ব্যাপারী, বাবুল কাজী ওরফে কাজী আসাফুজ্জামান, শিবলু আকুঞ্জী, শহিদুল ইসলাম মোড়ল, মো. খালিকুল শেখ, মো. দেলোয়ার ফকির (৫২), মো. তানভীর হাসান, আশিকুর রহমান আশিক, মিলন আকুঞ্জী, মো. শুকুর ফকির, মো. শাহাজান শেখ, আইয়ুব আলী শেখ, হাওলাদার রিজাউল করিম, মো. শাহিনুর ইসলাম ও মো. আফজাল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছেন। মল্লিক মিজানুর রহমান মজনু গত ফেব্রুয়ারিতে মারা যাওয়ায় মামলার দায় থেকে তাকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়। তবে জামিনে থাকা আসামী বাবুল কাজী ও আজিম জানান, তারা ষড়যন্ত্রের শিকার। মামলার বাদী সাহেব আলী আকুন্জী অভিযোগ করে বলেন সিআইডি তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দিয়েছেন। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তারা মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। মামলা তুলে না নিলে তার জামাই এর মতো পরিণতি ভোগ করতে হবে বলে তিনি অভিযোগ করেন। আসামীরা প্রভাবশালী হওয়ায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। মামলার আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু অসুস্থ থাকায় তার এসোসিয়েট সদস্য অ্যাডভোকেট আবু জাহিদ আদালতে অভিযোগ পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাগেরহাটের সিআইডি ইন্সপেক্টর শাহানা আফরোজ খান চৌধুরীর সাথে তার মুঠোফোনে কথা হলে তিনি বলেন, হত্যার ঘটনায় ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুইটি অভিযোগ পত্র বিজ্ঞ আদালতে দাখিল করে বিচার প্রার্থনা করা হয়েছে।

স্কুলে পড়াচ্ছে দপ্তরি, শিক্ষিকার বিরুদ্ধে অবিভাবকদের মিছিল
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫৯ নং পশ্চিম কীর্ত্তনখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধবী রানী মজুমদারের বিরুদ্ধে অভিভাবকেরা অনিয়মের অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় তাঁর এসব অনিয়মের প্রতিকার চেয়ে স্কুলের অভিভাবক মহল ও এলাকাবাসিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধবী রানী মজুমদার তাঁর নিজের স্বার্থে ২০১৫ সালে খুলনার একটি বিদ্যালয়ে সংযুক্তিতে (ডেপুটেশনে) যান। গত ৭ বছর ধরে তিনি এলাকার বাইরে খুলনায় বসবাস করছেন। বিদ্যালয়ে না এসে প্রতিমাসে বেতন-ভাতা উত্তোলন করে নিচ্ছেন। ওই স্কুলে শিক্ষক সংকট থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা চরম ভাবে ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে তাঁদের চতুর্থ শ্রেণীর কর্মচারী (দপ্তরি) পাঠদান করাচ্ছেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া অভিভাবক রীতা ঢাকই, রেখা বসু, ইলা বসু, অমল বিশ্বাস, শিউলি মিস্ত্রী, নির্মল কুমার কীর্ত্তুনিয়া, সরস্বতী পোদ্দার, এলাকাবাসি কৃষ্ণ কান্ত গোলদার, বিপ্রদাস গোলদার, অমূল্য হালদার ও সুরেশ চৌধুরীসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে কোন স্কুল চলতে পারে না। শিক্ষকের অভাবে ছেলে-মেয়েদের ঠিকমতো ক্লাস হচ্ছে না। এ অবস্থায় শিক্ষিকা মাধবী রানী মজুমদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে বার বার অভিযোগ দিলেও নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে বহাল তবিয়তে স্কুলে হাজিরা না দিয়ে বেতন-ভাতা তুলে নিচ্ছেন। আমরা অতিদ্রুত স্কুলে একজন শিক্ষক চাই।’
৫৯ নং পশ্চিম কীর্ত্তনখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়ন্তী রানী মূখার্জী বলেন, ‘ আমাদের স্কুলটি ৪ পোষ্টের। একজন শিক্ষিকা ডেপুটিশনে। আমাকে স্কুলের কাজে প্রায়ই উপজেলায় থাকতে হয়। তাই শিক্ষক সংকটে শিক্ষার্থীদের মারাত্মক ভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।’
এ ব্যাপারে শিক্ষিকা মাধবী রানী মজুমদার বলেন, ‘মন্ত্রণালয়ে অনুমতি সাপেক্ষে আমি খুলনার বৈকালী সি এস বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত (ডেপুটেশনে) আছি। এখানে আমি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করাচ্ছি। কর্তৃপক্ষ অনুমতি দিলে আমি শীঘ্রই সংশ্লিষ্ট স্কুলে যোগদান করব।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, শিক্ষিকা মাধবী রানী মজুমদার তাঁর ব্যক্তিগত প্রয়োজনে ডেপুটেশনে যান। ওই স্কুলে শিক্ষক সংকট থাকার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শীঘ্রই এ সমস্যার সমাধান করা হবে।
খুলনা বিভাগীয় (প্রাথমিক শিক্ষা) উপ-পরিচালক মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি শুনেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছি পূনরায় কাগজপত্র পাঠাতে। আমি ডিজি মহোদয় এবং সচিব স্যারের সাথে কথা বলে ১৫ দিনের মধ্যে ডেপুটেশন বাতিলের ব্যবস্থা করব।’

রূপসায় মন্দির ভাঙচুর করায় গ্রেফতার ২, মামলা দায়ের
রূপসা প্রতিনিধি ।।
রূপসায় মন্দিরের কাজে বাধা প্রদান এবং নির্মানাধীন মন্দিরের নির্মাণ কাজ ভাংচুর করার অপরাধে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন বলটি গ্রামের মৃত জয়দেব পোদ্দার এর ছেলে পীযুষ পোদ্দার(৩৫) ও অনুপ পদ্মার(৩৮)। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি সুজন বসু বাদী হয়ে দুইজনকে আসামি করে রূপসা থানায় মামলা দায়ের করেছেন। যার নং-০৮। তাং০৫/০৮/২২। এজহার সূত্রে জানা যায়, উপজেলার ঘাট ভোগ ইউনিয়নের বলটি দক্ষিণপাড়া দূর্গা মন্দিরে দুই বছর যাবত পূজা করে আসছে ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। উক্ত মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের আর্থিক সহায়তায় মন্দিরে নির্মাণ কাজ চলিতেছে। এজাহার নামীয় আসামিদের বাড়ি মন্দিরের পাশে অবস্থিত। তারাদীর্ঘদিন ধরে মন্দিরের সীমানার মধ্যে জমি পাইবে মর্মে দাবী করিয়া আসিতেছে। এ বিষয় নিয়ে আসামিদের সহিত মন্দির কমিটির সহিত বিরোধ চলিয়া আসিতেছে। গতকাল( শুক্রবার ০৫/০৮/২০২২) ইং তারিখে মন্দিরের নির্মাণ কাজ চলাকালীন বেলা অনুমান ২ টার সময় মন্দিরের জমি দখল করার জন্য অনধিকার ভাবে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়া মন্দিরে নির্মাণ কাজে নিয়োজিত লোকজনকে গালিগালাজ করতে থাকে এবং নির্মাণ কাজে বাধা প্রদান করে এক পর্যায়ে আসামিদ্বয় ধর্মের অবমাননার উদ্দেশ্যে নির্মানাধীন মন্দিরে নির্মাণ কাজ ভাঙচুর করিয়া ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরের পবিত্রতা নষ্ট করে। মন্দির ভাঙচুর করার ফলে অনুমান এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তখন মন্দিরে কাজে নিয়োজিত লোকজন ডাক চিৎকারে এক ই এলাকার খোকন বিশ্বাস, রবিন মন্ডল ও সুকান্ত কোম্পানি সহ আরো অনেকে আগাইয়া আসিলে আসামিদ্বয় তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি সহ পরবর্তীতে মন্দিরের জমি জবর দখল করিয়া নিবে মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাজু আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত মো: সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়ে ঘটনার সত্যতা দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করে।
বেতাগায় ৪০ ইউপি সচিবের সাথে পারস্পারিক শিখন কর্মশালা
ফকিরহাট প্রতিনিধি।
টেকসই উন্নয়ন অভীস্ট (এসডিজিএস) অর্জন, অংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিটের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষনার্থী ৪০জন ইউপি সচিবের সাথে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (৬ই আগস্ট) দুপুর ১২টায় বেতাগা লোকসাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় ১৭ জেলার ৪০ জন ইউপি সচিব অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিটের সিনিয়র সহকারী সচিব ও উপ-পরিচালক এবং র্কোস পরিচালক আল মুক্তাদির হোসেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও এনআইএলজি’র গবেষনা কর্মকর্তা নুরুল ইসলাম।
বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে এবং এনআইএলজি’র সহকারী গ্রন্থগারিক মো. আবু এখতিয়ার হাশেমী সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনআইএলজি’র সহকারী গবেষনা কর্মকর্তা মতি আহম্মেদ, লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, সচিবগণ মো. শফিকুল হক, মোহাম্মদ আলম হোসেন, মো. মোবাশ্বের আলী, মুহাম্মদ আজিজুর রহমান ছালাম, মো. আশরাফুল ইসলাম, মো. আখতারুজ্জামান ও মো. এরশাদ আলী প্রমুখ। কর্মশালা শেষে প্রশিক্ষানার্থীরা বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চেঞ্জ রুপ, বেতাগা ইউপির নিজস্ব অর্থায়নে দ্বীতল বিশিষ্ট একাডেমিক ভবন ও মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
ফকিরহাটে পুলিশের হাতে বিপুল পরিমানে মাদকসহ কারবারি আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পৃথক দুইটি অভিযানে নারীসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুভদিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সনজীব কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার তেকাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের দুইজনের কাছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃতরা হলো শুভদিয়ার তেকাটিয়া গ্রামের মৃত আবুল কাশেম শেখের স্ত্রী মোসা. নীলা বেগম (৫১) ও একই এলাকার মো. শওকত শেখের ছেলে মো. বিল্লাল শেখ (৩৫)। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদককারবারি। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান।
অপরদিকে, বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক বিশেষ অভিযানে শুক্রবার বিকালে বেতাগা এলাকা থেকে গাজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার বেতাগা গ্রামের বরুন দাশের ছেলে গোপাল দাশ ওরফে বাধন (২৭) ও একই এলাকার হারুন অর রশিদের ছেলে তানভির শেখ (২৬)। এসময় তাদের দেহ তল্লাশী করে ৭৫০ গ্রাম গাজা উদ্ধার করে।বাগেরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার জানান, তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদককারবারি বলেও তিনি জানান।

সাতক্ষীরায় বেড়েছে গণপরিবহনের ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার সকল রুটে সকাল থেকে ডিজেল চালিত গণপরিবহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কমেছে। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গণপরিবহনের ভাড়া। এর ফলে ভোগান্তিতে পড়েছে সাধারন যাত্রীরা। তাদের কাছ থেকে ইচ্ছামত ভাড়া নেয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। তবে, ভাড়ায় চালিত যান চালকরা অনেকেই অভিযোগ করেছেন রাতারাতি জ¦ালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারন যাত্রীরা ভাড়া বেশী দিয়ে তাদের গাড়ীতে উঠতে চাচ্ছেন না। এ ফলে আজ অনেকেই ভাড়া না পেয়ে বাড়ি চলে যাচ্ছেন। এদিকে, জ¦ালানী তেলের মুল্য বৃদ্ধিতে পণ্য পরিবহনে প্রভাব পড়েছে ভোমরা স্থলবন্দরে। শনিবার দুপুর ১২ টা থেকে পুন:নির্ধারিত অস্থায়ী ভাড়ায় ভোমরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক ছেড়ে গেছে।
জ¦ালানি তেলের দাম বাড়ার কারণে আগের ভাড়ার সাথে ২ থেকে ৩ হাজার টাকা যোগ করে পণ্যবাহি ট্রাকের ভাড়া নেওয়া হচ্ছে বলে জানালেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপার্ট মালিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি আরো জানান, ভোমরা থেকে ঢাকায় গড় পড়তায় ট্রাক ভাড়া ছিল ২০ হাজার টাকা। জ¦ালানী তেলের মুল্যবৃদ্ধির পর আজকে সেই ভাড়া নেওয়া হচ্ছে ২২ হাজার টাকা। অন্যদিকে ভোমরা থেকে সিলেটে ট্রাক ভাড়া ছিল ২৮ হাজার টাকা। আজকে সেই ভাড়া নেওয়া হচ্ছে ৩১ হাজার টাকা। সরকারি ভাড়া নির্ধারনের হার জানতে পারলে সেই অনুযায়ী ভাড়া নির্ধারন করা হবে বলে তিনি আরো জানান।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ছাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা-খুলনা ও সাতক্ষীরা-যশোর রুটসহ জেলার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকালের দিকে ভাড়া নিয়ে দ্বিধায় গণপরিবহনের কিছুটা স্বল্পতা ছিল। সরকারী ভাবে বাসভাড়া বৃদ্ধির কোন নির্দেশা না দেওয়ায় শ্রমিকরা আগের ভাড়ার সাথে মাথাপিছু ১০-২০ টাকা বাড়তি ভাড়া নিয়ে বাস চলাচল করেছে। এদিকে, ঢাকাগামী পরিবহন ১শ’ থেকে দেড়শ’ টাকা বেশি ভাড়ায় চলাচল করছে বলে পরিবহন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য ঃ এর আগে শুক্রবার রাতে জ¦ালানি তেলের দাম বৃদ্ধির ঘোষনা শোনা মাত্রই সাতক্ষীরার অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করে রাত সাড়ে দশটার দিকে হঠাৎ করেই তেল দেওয়া বন্ধ করে দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পালিয়ে যায় পাম্পের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে করে জ্বালানি তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে জ¦ালানী তেলের অভাবে ভোগান্তিতে পড়তে হয় দূরদূরান্ত থেকে আসা সাধারণ পথচারীসহ জরুরী কাজে নিয়োজিত যানবাহনগুলোকে। অধিক লাভের আশায় পেট্রোল পাম্প মালিকরা জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে রাত ১২ টার আগেই পাম্প বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ জ¦ালানি তেল নিতে আসা যানচালকদের। এ সময় জ¦ালানি তেল নিতে বিভিণ্ন শ্রেনী পেশার মানুষ পেট্রোল পাম্পে বিভোক্ষ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ডুমুরিয়ায় ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা পুলিশের এসআই আবু বকর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঘটনার রাতে কয়েক জন ব্যবসায়ী চুকনগর থেকে মটরসাইকেল যোগে মাদক নিয়ে খুলনা অভিমুখে যা”েছ। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা¯’লে অভিযান চালিয়ে খুলনা টুটপাড়া এলাকার অলিয়ার রহমানের ছেলে সাকিবুর রহমান জিতু (৩০), কিতাব হাওলাদারের ছেলে ডালিম হাওলাদার (২৮) ও একই এলাকার স্বপন শেখের ছেলে আলিবিন হোসাইন (২৮) কে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি ৩ কেজি গাঁজা উদ্ধার ও মাদক বহনে ব্যবহৃত ২টি মটরসাইকেল জব্দ করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে ইউএনও কবীর হোসেনকে বিদায় সংবর্ধনা
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ তার অফিস কার্যালয়ে উপস্থিত থেকে এ সংবর্ধনা প্রদান করেন। এ সময় বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন আমি সরকারের পক্ষ থেকে এ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। এ এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে জনপ্রতিনিধি, পেশাজীবি ও সাংবাদিকগণের সহযোগীতায় আমি মুগ্ধ। আমি আবেগাপ্লুত। বদলির চাকরি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এ সময় প্রেসক্লাব সভাপতি এম, এ সবুর রানা, মোতাহার হোসেন মল্লিক, মেহেদী হাসানসহ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেন। তারা সরকারের উন্নয়নে অনুঘটক হিসাবে দায়িত্ব পানি করেন। এ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলকে এক সাথে কাজ করতে হয়। তারা মো. কবীর হোসেন এর দায়িত্ব পালন কালীন সময়ে রামপালের উন্নয়ন তরান্বিত হয়েছে বলে মত প্রকাশ করেন।

মৎস্য সেক্টরে অভাবনীয় সাফল্য এসেছে: মৎস্য সচিব
তথ্য বিবরনী
‘চিংড়ি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ পর্যালোচনা’ শীর্ষক সেমিনার শুক্রবার রাতে খুলনার বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টারস এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, মৎস্য সেক্টরে অভাবনীয় সাফল্য এসেছে। এই সাফল্য ধরে রাখতে হলে সরকারের পাশাপাশি মৎস্যচাষি থেকে শুরু করে সংশ্লিষ্ট শিল্পের মালিকদের নিবিড়ভাবে কাজ করতে হবে। এই সেক্টরে একবার ধস নামলে কিছুই করার থাকবে না। জিডিপিতে মৎষ্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকার পরীক্ষামূলক ভাবে ভেনামি চিংড়ি চাষের অনুমতি দেওয়ায় আগামীতে এই সেক্টরে আরো সফলতার আশা করেন তিনি। সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে বাগদা ও গলদা চিংড়ির যথেষ্ট সুনাম রয়েছে। চিংড়ির উৎপাদন কিভাবে আরো বৃদ্ধি করা যায় ও উৎপাদনে কোথায় সমস্যা আছে তা খুঁজে বের করতে হবে। রপ্তানির জন্য সংগ্রহ করা মাছে কোন অপদ্রব্য আছে কিনা সে দিকে খেয়াল রাখতে হবে, কারণ এর সাথে দেশের স্বার্থ জড়িত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আতাউর রহমান খাঁন ও মোঃ হাবিবুর রহমান। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিন উল্লাহ এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান বিএফএফইএ’র সহসভাপতি এস হুমায়ুন কবির। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এমইও সি-ফুডের ম্যানেজিং ডিরেক্টর শ্যামল সিংহ দাস। সেমিনারে খুলনার বিভিন্ন ফিস প্রসেসিং ফ্যাক্টরির মালিক ও মৎস্য দপ্তরের কর্মকর্তা অংশ নেন।

মহেশপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ।।
ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ সাগর মন্ডল(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশের। উপজেলার কমলাপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে ৪কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত সাগর মান্দারবাড়িয়া ইউপির কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।
থানা সূত্রে প্রকাশ, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ওসি সেলিম মিয়ার নেতৃত্বে এসআই শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সাগর মন্ডলকে ৪কেজি গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে যার নং-১৮ তারিখ-০৬/০৮/২২২ইং।

ছায়াবৃক্ষের উদ্যোগে খুলনার মুজগুন্নী তিতুমীর হাই স্কুলে গাছের চারা রোপন
খবর বিজ্ঞপ্তি
পরিবেশবাদী সংগঠন ছায়াবৃক্ষের উদ্যোগে দ্বিতীয় দিনের মত শনিবার সকাল ১১টায় খুলনা নগরীর মুজগুন্নী শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ে দেশীয় ফলোদ গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা আঃ সোবহান, সংগঠনের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, স্কুলের শিক্ষক উত্তম কুমার ও শেখ জসিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম বিপ্লব, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা ইফতেখার আজম, সাংবাদিক আরজি উজ্জল, ছায়াবৃক্ষের মারুফ হোসেন রাব্বী প্রমূখ।

জাল যার জলাশয় তার, ডুমুরিয়ায় ভূমিহীন সমাবেশে-এমপি
ডুমুরিয়া প্রতিনিধি
“জাল যার জলাশয় তার”এমন উক্তি তুলে ধরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, খাসজমি ভূমিহীনদের মাঝে ¯’ায়ী বন্দোবস্ত, জলাশয় গুলি মৎস্য জীবীদের জন্য উন্মুক্ত, ভূমিহীন পরিবারে কৃষি জমির পরিমাণ বাড়িয়ে ৩০ শতক ও শতাধিক বিঘা জমির মালিক থেকে কমিয়ে ৬০ বিঘা,উদ্বৃত্ত জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টনের ব্যব¯’া গ্রহণ ভূমিহীনদের এমন দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীন যেন মাথা গুজার ঠাঁই পায় সে লক্ষ্যে কাজ করে যা”েছ সরকার। গতকাল শনিবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বে-সরকারী উন্নয়ন সং¯’া উত্তরণ আমার প্রকল্প আয়োজিত বার্ষিক ভূমিহীন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ডুমু্রয়িা উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আকতার স্বপনের সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা জেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরঙ্গ নন্দী, জেলা সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, ডুমুরিয়া ভূমি কমিটির সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, জেলা সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম সিদ্দিক, বটিয়াঘাটা উপজেলা ভূমি কমিটির সভাপতি ভাইস-চেয়ারম্যান নেতাই গাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান হাদী, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, অধ্যাপক কেএম হযরত আলী, ইউপি সদস্য আবু বক্কার খান প্রমুখ।

খুলনার দাকোপে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক। প্রশাসন সূত্রে জানা যায় গত ৫ই আগষ্ট শুক্রবার সন্ধ্যায় দাকোপ উপজেলা র্নিবাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস এর নেতৃত্বে র্যাব-৬ ও খুলনা জেলা ডিবির যৌথ্য সহযোগিতায় অভিযান চালিয়ে পৃথক ভাবে চালনা পৌরসভা এলাকার আসমা গাজীকে ৪ বোতল ফেন্সিডিল এবং গাঁজা ও ইয়াবা সহ বাজুয়া থেকে নৌবাহিনীর এক সদস্য ও বাজুয়া এলাকার রনি সহ মোট তিনজনকে মোবাইল কোর্টের আওতায় আটক করা হয়েছে। পরে শনিবার তাদের মাদক আইনে মামলা রজু করে জেল হাজ্বতে পাঠানো হয়।

খুলনার দাকোপে শহীদ শেখ কামালের জন্মবর্ষিকী পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী পালনে খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। সভায় শহীদ শেখ কামালের স্মৃতিচারণ মূলক আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, ইউআরসি ইনস্টেক্টর মোসলেম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ গাজী, মোঃ ইউসুফ আলী সানা, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সহকারী শিক্ষক হিরোজ হালদার প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অনুষ্ঠানের শুরুতে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

মোংলা বন্দর কর্তৃক ৩০০ একর কৃষি জমিতে বালু ভরাট বন্ধ করার দাবিতে কৃষক সমাবেশ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নে মংলা বন্দর কর্তৃক ৩০০ একর তিন ফসলি কৃষি জমিতে অবৈধ হুকুম দখলের মাধ্যমে বালুভরাটের বিরুদ্ধে শুক্রবার বিকাল ৪ টায় এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর ইনহারবার ড্রেজিং প্রকল্পের অধীনে পশুর নদী খননের বালুর কবল থেকে বানিশান্তা এলাকার তিন ফসলী কৃষি জমি রক্ষার দাবিতে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশন ফর ল্যান্ড রির্ফম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজন করে। বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়ের সভাপতিত্বে কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন বাপা সভাপতি সুলতানা কামাল, নির্বাহী পরিচালক এএলআরডি শামসুল হুদা, নিজেরা করি সমন্বয়কারী খুশি কবির, নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ড. ইফতে খায়রুজ্জামান, নির্বাহী পরিচালক আইন ও সালিশ কেন্দ্র গোলাম মনোয়ার কামাল, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সৈয়দা রিজওয়ান হাসান, আইনজীবী সারা হোসেন, নির্বাহী পরিচালক ব্রাক আসিফ সালেহ, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান শেখ যুবরাজ, সমাজসেবক গৌরাঙ্গ প্রসাদ রায়, সত্যজিৎ গাইন, গৌতম রায়। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এর বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেত্রীবৃন্দ, বাদাবন সংঘের সদস্যবৃন্দ এবং বানিশান্তা কৃষি জমি রক্ষা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এছাড়াও প্রতিবাদ জানিয়ে একমত প্রকাশ করেন এলাকার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার কৃষি নির্ভরশীল শতশত নারী-পুরুষ কৃষক বৃন্দ।

৭ দফা দাবীতে নৌযান শ্রমিক-কর্মচারীদের সমাবেশে আল্টিমেটাম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মজুরি বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে মোংলায় সমাবেশ করেছেন নৌযান শ্রমিক-কর্মচারীরা। শনিবার সন্ধ্যায় পৌর শহরের শ্রমকল্যান সড়কে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধগতি বিবেচনায় নৌযান শ্রমিক-কর্মচারীদের বেতন ও পুডিং বৃদ্ধি, ভারতের নামখানা, বজবজ ও কলকাতায় ল্যান্ডিং পাস নিশ্চিতসহ ৭ দফা দাবী চলতি আগস্ট মাসের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। সরকার ও মালিকপক্ষ এ মাসের মধ্যে দাবী পূরণ না করলে সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলসহ সারাদেশের নৌযান শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন। সরকারের শ্রম মন্ত্রণালয় ও মালিকপক্ষসহ সংশ্লিরা দ্রুত সময়ের মধ্যে আমাদের এ দাবী পূরণ না করলে আমরা সারাদেশে নৌযান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালনে বাধ্য হবো। এজন্য সংশ্লিষ্টরাই দায়ী থাকবেন বলেও জানান নেতৃবৃন্দরা।
সমাবেশে ৭ দফা দাবী আদায়ের আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক বরকত মাষ্টার, বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন খুলনার সভাপতি হাসান মাষ্টার, কার্যকরী সভাপতি রাশেদ মাষ্টার, বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, কার্যকরী সভাপতি ইলিয়াছ মাষ্টার, সহ-সভাপতি ইলিয়াছ মাষ্টার, বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল কমিটির সভাপতি হাজী আমানউল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম মাষ্টার, কার্যকরী সভাপতি সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।

শেখ সোহেল ও তার পরিবার সব সময় খুলনাবাসীর পাশে রয়েছে : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি :
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ সোহেল ও তার পরিবার সব সময় খুলনাবাসীর পাশে রয়েছে। আগামীতেও খুলনাবাসীর যেকোন প্রয়োজনে পাশে থাকবে। তিনি অল্প সময়ের মধ্যে খুলনার যুব সমাজের হৃদয়ে স্থান করে নিয়েছেন। খুলনার যুব সমাজ আজ তারই নেতৃত্বে ঐক্যবন্ধ ও সুসংগঠিত। করোনা মহামারীর সময়ে যখন খুলনাবাসি চরম অক্সিজেন সংকটে দিশেহারা ঠিক তখনই তিনি মানবতার ফেরিওয়ালার মতো “শেখ সোহেল অক্সিজেন ব্যাংক” প্রতিষ্ঠা করেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে নিরিবিচ্ছিন্ন সেবা প্রদান করেন। তিনি মানবিক এ যুব নেতার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এ আশা ব্যক্ত করেন।
গতকাল শনিবার বাদ আসর বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এবং শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা শেখ সোহেল এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নগরীর শেখ সোহেল অক্সিজেন ব্যাংকে আয়োজিত দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, জেলা পরিষদের প্যানেল প্রশাসক ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী চৌধুরী রায়হান ফরিদের সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ জামাল উদ্দিন বাচ্চু, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামিম, মো. মফিদুল ইসলাম টুটুল, অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর গাউসুল আযম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ মো. আবু হানিফ, এ্যাড. শাহজাহান কচি, মীর বরকত আলী, শেখ শাহাজালাল হোসেন সুজন, এম এম আজিজুর রহমান রাসেল, মো. পারভেজ হাওলাদার , মো. ইমরান হোসেন, ড. সাঈদুর রহমান, মুন্সি নাহিদুজ্জামান নাহিদ, মোতালেব মিয়া, দেব দুলাল বাড়ৈ বাপ্পি, কাজী কামাল হোসেন, মো. শওকত হোসেন, দেবব্রত চক্রবর্তী দেবু, মশিউর রহমান সুমন, শেখ মো. দাউদ আলী, মো. কামরুজ্জামান ইমরান, মো. কামরুল ইসলাম, শেখ রায়হান উদ্দিন, মাসুম উর রশিদ, মো. ইউসুফ আলী মন্টু, মো. সিরাজুল ইসমলাম, মিঠু দে, মোজাহার হোসেন মোজো, জাহিদ হোসেন, মাহমুদুল ইসলাম সুজন, মাহমুদুর রহমান রাজেশ, ইমরানুল হক চৌধুরী হিমু, মো. পিয়াল হাসান, মাহমুদ লিটন, শংকর কুন্ডু, আবু দাউদ রনি, আবু সাঈদ, সরদার আসাদুল ইসলাম সানিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শেখ সোহেলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো. রফিকুল ইসলাম।

খুলনায় আড়াই বছর পর চালু হওয়া নগর পরিবহন বন্ধ, বাস কমেছে অন্যান্য রুটে
স্টাফ রিপোর্টার।।
করোনা পরিস্থিতি ও লোকসানের কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় নগর পরিবহন বাস চালু হয়েছিল গত ১ আগস্ট সোমবার। কিন্তু দেশে হঠাৎ জ্বালানি তেলের দামবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডায় আজ শনিবার থেকে আবারও বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফুলতলা বাসস্ট্যান্ড থেকে নগরীর রূপসা ঘাট পর্যন্ত চলাচল করা এই রুটের পাঁচটি বাস শনিবার ভোর থেকে বন্ধ রাখা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান।

মোল্লা মুজিবর রহমান বলেন, ভোরে বাস এক ট্রিপ দেওয়ার সময় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর তেকে বাস বন্ধ রাখা হয়েছে।

এদিকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সরাসরি চট্টগ্রাম বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। খুলনা থেকে বিভিন্ন উপজেলা ও জেলায় চলাচলরত বাসের সংখ্যা কমে গেছে।

অপরদিকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে পাইকগাছা উপজেলা পর্যন্ত আগে বাসভাড়া ছিল ১১৫ টাকা, আজ সকাল থেকে তা বৃদ্ধি করে ১৫০ টাকা করেছেন বাস মালিক-শ্রমিকরা। হঠাৎ করে ৩৫ টাকা বাস ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের সঙ্গে পরিবহন চালক ও শ্রমিকদের বাগবিতণ্ডা হচ্ছে। একই চিত্র খুলনা থেকে দেশের অন্যান্য সব রুটের বাস চলাচলের ক্ষেত্রেও।

সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যশোর, কুষ্টিয়া ও ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচলের সংখ্যা কমে গেছে। তবে সিএনজি ও মাহিন্দ্র’র ভাড়া এখনও বৃদ্ধি হয়নি।

এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় ক্ষোভ প্রকাশ করেছেন গণপরিবহন ও মোটরসাইকেল চালকরা। সাধারণ মানুষ বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। অনেকে পথে বসবেন।

মায়ের কবর নিয়ে দ্বন্দ্বে ছেলেরা, ওসির হস্তক্ষেপে দাফন
যশোর প্রতিনিধি
সন্তানদের অবহেলায় শতবর্ষী আছিরণ বেগমের শেষ জীবনটা কেটেছে জীর্ণ ঝুঁপড়ি ঘরে, মলমূত্রের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে সেখানেই তিনি মারা যান। কিন্তু তার কবর নিয়ে দ্বন্দ্বে জড়ান সন্তানরা। তাদের মতবিরোধে আটকে যায় দাফন কাজ। অবশেষে থানার ওসির হস্তক্ষেপে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার তজবীজপুর গ্রামে। এ তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ।

জানা যায়, বৃহস্পতিবার (৪আগস্ট) দুপুরে মারা যান বৃদ্ধা আছিরণ বেগম। তিনি মৃত্যুর আগে বলে যান স্বামীর কবরের পাশেই যেন তাকে দাফন করা হয়। কিন্তু অন্য জায়গায় কবর খোঁড়ার ব্যবস্থা করেন দুই ছেলে বজলু ও ফজলু। এ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন সেজো ছেলে জামির হোসেন ও নাতি নাতনিরা। তাদের দাবি, আছিরণের ওছিয়ত অনুযায়ী তার স্বামীর কবরের পাশে (চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাশে) তজবীজপুর গ্রামে কবরস্থ করতে হবে।

কিন্তু বজলু ও ফজলু এবং তাদের সন্তানেরা গ্রামের মাঠের মধ্যে অন্য স্থানে কবর খোঁড়েন। সেখানেই দাফনের বিষয়ে অনড় থাকেন তারা। এ নিয়ে সন্তান ও নাতিদের মধ্যে বিরোধ শুরু হয়। পরে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ উভয় পক্ষকে নিয়ে আপোষ-মীমাংসায় বসেন। অবশেষে রাত ১০টার দিকে বজলুর রহমান ও ফজলুর রহমানদের খুঁড়ে রাখা কবরেই আছিরণকে কবরস্থ করার বিষয়ে সবাই একমত হন। রাত ১১টার দিকে তজবীজপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে আছিরণ বেগমকে দাফন করা হয়। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ নিজেও জানাজায় অংশ নেন।

এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আপোষ-মীমাংসা শেষে রাত ১১টায় ওই মায়ের জানাজা সম্পন্ন হয়। পরে বড় দুই ছেলের খুঁড়ে রাখা কবরেই সবার সম্মতিতে তাকে দাফন করা হয়।

তিনি আরও বলেন, যেখানে আছিরণ বেগমকে কবর দেওয়া হয়েছে সেটিও তাদের কবরস্থান। তবে তার স্বামীর পাশে দাফন করা সম্ভব হয়নি। সবাই একমত হওয়ায় নতুন কবরস্থানেই দাফন করা হয়েছে।

এদিকে যশোরের চৌগাছার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের শতবর্ষী আছিরণ বেগমের নিজ নামে থাকা দুই কোটি টাকা মূল্যের ৮ বিঘা জমি পাওয়ার অব এটর্নি করে লিখে নিয়ে একটি ভাঙাচোরা টিনের ঘরে মলমূত্রের মধ্যে মাকে ফেলে রেখেছিলেন ছেলে বজলুর রহমান ও ফজলুর রহমান। বঞ্চিত করেছেন বৃদ্ধার অন্য দুই ছেলে ও দুই মেয়েকেও।

গত ২২ জুন একটি মাধ্যমে সংবাদ পেয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বিভিন্ন ধরনের ফল কিনে নিয়ে গিয়ে ওই মাকে মলমূত্রের মধ্যে থেকে ছেলে বজলুর রহমানের ফ্ল্যাট বাড়িতে উঠিয়ে দিয়ে আসেন। এরপরও মাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকেন বজলু ও ফজলু। পরে তার মেয়ে তাকে নিয়ে যান তার (মেয়ের) বাড়িতে। তবে মা’ সেখানে না থাকতে চাওয়ায় কয়েকদিন আগে আবারও ছেলের বাড়িতে দিয়ে যান তাকে। এরপরই ছেলে বজলু ও ফজলু আবারও মাকে সেই ঝুঁপড়ি বাড়িতে রেখে আসেন। সেখানেই তার মৃত্যু হয়।