Home আঞ্চলিক গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

14

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে নির্মাণ কাজের কংক্রিট মিক্সার মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক রেল ক্রসিং করছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস মেশিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক মারা যান। আহত হয়েছেন আরও কয়েকজন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করেছে।