শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের বহুল আলোচিত অস্ত্রধারী সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অপর দুই সহযোগি সাকিব(২৩) ও ইবরাহিম পুলিশের হাতে বটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সটারগান,দুই রাউন্ড গুলি,পাঁচটি ককটেল বোমা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল সদর উপজেলার সুজলপুর এলাকায় নাশকতা মুলক কর্মকান্ড ঘটাতে কয়েকজন সন্ত্রাসী প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভির রাতে পুলিশের একাধিক টিম সেখানে অভিযান চালায়। এসময় যশোরের শংকরপুর এলাকার বহুল আলোচিত অস্ত্রধারী ম্যাসিয়ার খোকনের ছেলে সাব্বির ওরফে গোল্ডেন সাব্বি ও তার অপর দুই সহযোগি আতিয়ারের ছেলে সাকিব ও বাচ্চু মিয়ার ছেলে ইবরাহিম ওরফে ডলারকে আটক করে।

তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সুটারগান,দুই রাউন্ড গুলি,পাঁচটি ককটেল বোমা ও ৪০ বোতল ফেনসিডিল।
এক প্রশ্নর জবাবে মনিরুজ্জামান বলেন,এঘটনায় থানায় অস্ত্র- মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় ডজন একাধক মামলা রয়েছে।











































