Home খেলাধুলা বাবরদের ঈদের ছবি দিয়েই পাকিস্তানকে শুভেচ্ছা শ্রীলঙ্কার

বাবরদের ঈদের ছবি দিয়েই পাকিস্তানকে শুভেচ্ছা শ্রীলঙ্কার

13

স্পোর্টস ডেস্ক।।
শ্রীলঙ্কা পুড়ছে। রাজনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে যাওয়া দেশটির প্রেসিডেন্ট পালিয়ে গেছেন তার বাসভবন ছেড়ে। আগের দিনই প্রেসিডেন্ট ভবন দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। কলম্বোর এই বিক্ষোভের মধ্যেই গলে চলছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টের খেলা। সেখানেও এসে লেগেছে উত্তেজনার ঢেউ। গল স্টেডিয়ামে খেলা চলাকালীনই দেখা গেছে গল ফোর্টের ওপর দাঁড়িয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে। তবে খেলায় চলছে নির্বিঘ্নে। এরই মধ্যে ২ টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উপস্থিত পাকিস্তান দল।

দুই ম্যাচের সিরিজ খেলতে কলম্বোয় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। রাজনৈতিক অস্থিরতার কারণে অবশ্য শনিবার (৯ জুলাই) হোটেলেই বন্দি ছিলেন বাবর আজম-রিজওয়ানরা। তবে রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন হোটেল থেকে বেরিয়েছিল পাকিস্তান দল।

 

শ্রীলঙ্কার এই টালমাটাল অবস্থার মধ্যেই পবিত্র ঈদ পালন করেছে দেশটির মুসলমান সম্প্রদায়। বাবর আজমরাও শ্রীলঙ্কানদের সঙ্গেই আদায় করেছেন পবিত্র ঈদুল আজহার নামাজ। দেশটিতে অবস্থানরত পাকিস্তান দলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। নিজেদের ফেসবুক পেজে পাকিস্তান দলের খেলোয়াড়দের কোলাকুলির ভিডিও শেয়ার করে তারা লিখেছে, ‘সারা বিশ্বের সবাইকে ঈদ মোবারক। পাকিস্তান ক্রিকেট দল আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার আগে কলম্বোয় টিম হোটেলে ঈদের নামাজ আদায় করেছেন।’

 

সেই একই ভিডিও প্রকাশ করেছে করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঈদের নামাজ শেষে প্রেমাদেসা স্টেডিয়ামে অনুশীলন করেছে অধিনায়ক বাবর আজমের দল।