খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত আজ সকাল সাড়ে সাত টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী এবং আশপাশের এলাকাবাসী এখানে ঈদের নামাজ আদায় করেন। বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস উক্ত নামাজে ইমামতি করেন। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি মোনাজাত করা হয়।











































