Home আঞ্চলিক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের সাথে কেসিআরএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের সাথে কেসিআরএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

104

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের সাথে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময়ে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের হাতে ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। শেখ সোহেল নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন- পরিশ্রমী তরুণ সমাজের হাত ধরে সাংবাদিকতার মতো মহান পেশা আরো সমৃদ্ধ হবে। নীতি-নৈতিকতার মধ্যে থেকে অপরাধমুলক প্রতিবেদন তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। যে যার অবস্থান থেকে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করে যেতে হবে।


এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মঈন জমাদ্দার, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য সোহাগ দেওয়ান, সাংবাদিক নেতা কৌশিক দে বাপী ও রকিবুল ইসলাম মতি, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শওকত হোসেন এবং নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল প্রমুখ।