স্টাফ রিপোর্টার।।
খুলনায় নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা বিষয়ের ৫ম সেমিস্টারের ছাত্র প্রমিজ নাগ (২২) এর মৃত্যুর মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার প্রেমিকা সুরাইয়া ইসলাম ওরফে মিম (২৩) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
শনিবার (২৫ জুন) বেলা ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরষিৎ আসামিকে আদালতে হাজির করেন। এসময় মিমের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল আমিন রেকর্ড করেছেন। মিম ১২৩, গোবরচাকা মেইন রোডের কাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া এবং নড়াইল জেলার কালিপুর উপজেলার বাবুপুর গ্রামের মো. আবুল কালাম আজাদের মেয়ে। প্রমিজ নাগ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের জোতিন্ময় নাগের ছেলে। এর আগে র্যাব ৬’র স্পেশাল কোম্পানীর একটি অভিযানিক দল মিমকে নড়াইল জেলার মাসুমদিয়া এলাকার এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে জানা যায়, নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা বিষয়ে পড়াশুনার সুবাদে তাদের দু’জনের মধ্যে প্রমের সম্পর্ক গড়ে উঠে। সুরাইয়া ইসলাম মাঝে মধ্যে প্রমিজের বাসায় যাওয়া-আসা করতো। কিছুদিন ধরে সে প্রমিজকে বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করত। সুরাইয়া মুসলিম ধর্মাবলম্বি হওয়ায় প্রমিজ তাকে বিবাহ করিসোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোবরচাকা মেইন রোডের আব্দুস সালাম হাওলাদারের ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলা থেকে প্রমিজ নাগের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এঘটনায় প্রমিজ নাগের কাকাতো ভাই প্রীতিশ কুমার নাগ বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন যার নং-১৪।











































