ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।
সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জন ডাকাত সদস্যদের গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রুবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার কৃষ্ণকাটি বিল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দ্বীন মোহাম্মাদ মীর এর পুত্র আলমগীর হোসেন মীর(২৮), পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের আব্দুল গনি শেখ এর পুত্র সুমন শেখ ( ২৭) এবং রাড়ুলী গ্রামের আকবার শেখের পুত্র সিদ্দিক শেখ (৩৫)।
এসময় তাদের কাছে থাকা ২ টি চাপাতি ও একটি ছুরী উদ্ধার করা হয়েছে। এঘটনায় ২৪ জুন ২০২২ তারিখ তালা থানায় ৩৯৯/৪০২ পেনাল কোডে একটি মামলা হয়েছে, মামল নং ২৪।
তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণকাটি বিল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।











































