শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ১’শত বোতল ফেন্সিডিলসহ আরাফাত হোসেন এনামুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ফতেপুর ইউপির কানাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত এনামুল বাঁশবাড়ীয়া ইউপির ভৈরবা গ্রামের নছর উদ্দীন তরফদারের ছেলে। এসময় ফেন্সিডিল বহনকারী এনামুলের ব্যক্তিগত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচমাথা মোড়ে রাতে অভিযান পরিচালনা করা হয়। ভৈরবা থেকে আসা মাইক্রোবাসটি থামাতে সিগল্যান দিলে গাড়ি না থামিয়ে চালক এনামুল বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে মাইক্রোবাসটি প্রাথমিক বিদ্যালয় মোড়ে দূর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এসময় চালক মাদক ব্যবসায়ী এনামুলকে আহত অবস্থায় উদ্ধার ও গাড়ির মধ্যে থেকে বস্তায় মোড়ানো ১’শত বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত বিরুদ্ধে মামলা করে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।











































