দিঘলিয়া প্রতিনিধি।।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন (৫৫) উপর দুর্বৃত্তরা হমলা চালিয়ে মারাত্মক আহত করেছে।

জানা যায়, রবিবার সন্ধ্যায় বারাকপুর ইউনিয়ন এর বোয়ালিয়ার চর এলাকায় দুর্বৃত্তরা এ হামলা চালায়। গাজী জাকির হোসেন তার নিজ মাছের ঘের হতে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে অপর দিক থেকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে হামলা চালায়। তিনি বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন, তার অবস্থা আশংকা জনক।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী সাথে যোগাযোগ করলে তিনি জানান, কে বা কারা এ হামলা চালিয়েছে এখন পর্যন্ত জানা যায়নি, তদন্ত চলছিল।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এস এম রাজু আহম্মেদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।











































