খুলনাঞ্চল ডেস্ক।।
এক-দুই বছর নয়। একেবারে একশ বছর পর ফুটল এক বিশেষ ফুল। এর নামও বেশ মজার। ‘ভারতীয় লিপস্টিক প্ল্যান্ট’। তার কারণও আছে। আসলে এই ফুল দেখতে একেবারে লিপস্টিকের মতো।
অরুণাচলের আজওয়ান জেলায় এই বিরল প্রজাতির গাছের সন্ধান মিলেছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি এই লিপস্টিক গাছ? জানা গেছে, ১৯১২ সালে ব্রিটিশ বোটানিস্ট স্টিফেন ট্রয়টে ডুন প্রথমবার চিহ্নিত করেছিলেন এই গাছ। গাছের লাল রঙের ফুলগুলি যেন লিপস্টিকের মতো দেখতে। সেই কারণেই এর নাম লিপস্টিক দেওয়া হয়েছিল।
এই গাছের বৈজ্ঞানিক নাম, অ্যাইসাইনান্থাস মনেটারিয়া ডুন (Aeschynanthus monetaria Dunn)। গ্রিক শব্দ অ্যাইসাইন (Aischyne) থেকে শব্দটি এসেছে, যার অর্থ হলো লজ্জা। এই গাছে ফল ও ফুল ফোটে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে।
আরও পড়ুন: বিশ্বের দীর্ঘতম কাচের সেতু
অরুণাচল প্রদেশ থেকে সংগৃহীত উদ্ভিদের নমুনার ভিত্তিতে আর এক উদ্ভিদবিজ্ঞানী আইজ্যাক হেনরি বার্কিল এই গাছ আবিষ্কার করেন। এক্ষেত্রে, বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বোটানিস্ট কৃষ্ণা চাউলু ‘কারেন্ট সায়েন্স জার্নালে’ প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, ‘এই গাছের নল লাল রঙের হয়ে থাকে। এদের লিপস্টিক উদ্
উদ্ভিদবিদদের মতে, এই উদ্ভিদটি আর্দ্র এবং চিরহরিৎ বনে ৫৪৩ থেকে ১১৩৪ মিটার উচ্চতায় জন্মায়। এর ফুল ও ফলের সময় অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া











































