ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় খর্ণিয়া স্লূইচ গেটের কপাট খুলে রাতের আঁধারে লবন পানি উত্তোলন করেছে কতিপয় স্বার্থান্বেষী মহল। ওই লবন পানিতে তলিয়ে গেছে একাধিক মৎস্য ঘের, ভেসে গেছে ঘেরের মাছ, ক্ষতির আশংকায় সবজি চাষীরা। তবে খবর পেয়ে ওই রাতেই ঘটনা¯’ল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ। সরেজমিনে গিয়ে একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ২৫নং পোল্ডারের আওতায় খর্ণিয়া-ভদ্রদিয়া স্লূইচ গেট দিয়ে খর্ণিয়া,ভদ্রদিয়া,পাচপোতা,পাচুড়িয়া,ডোংরা,বামুন্দিয়া,রানাই,টিপনা একাংশ সহ ১০/১২টি বিলের পানি নিস্কাশন হয়ে আসছে। সম্প্রতি গত শনিবার রাতে এক শ্রেনীর স্বার্থান্বেষীরা ওই স্লূইচ গেটের কপাট খুলে লবন পানি উত্তোলন করে সয়লাব করে দিয়েছে গোটা বিল।
এতে ওই খালের দু’পাশে একাধিক ঘের মালিকের মৎস্য ঘের তলিয়ে ভেসে গেছে তাদের মাছ। ব্যাপক হারে মারা যা”েছ রুই,কাতলা সহ সাদা জাতীয় মাছ। আর ক্ষতির আশংকায় সবজি চাষীরা। কথা হয় ঘের ব্যবসায়ী নাজমুল মোড়ল, ইউনুস মোড়ল,বজলু গাজী, দেবপ্রসাদ কুন্ডু সহ অনেকের সাথে। তারা বলেন গত রাতে কে বা কারা গেটের কপাট খুলে লবন পানি তুলে আমাদের ব্যাপক ক্ষতি করেছে। ঘেরের অধিকাংশ মাছ বেরিয়ে গেছে, তাছাড়া সাদা মাছ গুলো লবনে মারা যা”েছ। কৃষক রুস্তম মীর,আনিছ শেখ,আমির আলী সহ একাধিক ব্যক্তি একই সুরে সুর মিলিয়ে বলেন, ঘেরে মাছ চাষের পাশাপাশি ভেড়িতে আমরা সবজি চাষ করে আসছি। কিš‘ এখন নদীর পানি প্রচুর লবনাক্ত থাকায় ওই ভেড়ীতে সবজি চাষ নিয়ে দারুণ দুশ্চিন্তায় পড়েছি। এ বিষয়ে জানতে চাইলে হরি-ভদ্রা পানি ব্যব¯’াপনা এসোসিয়েশনের সভাপতি আবু হানিফ মোড়ল দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে ওই গেটের খালে এলাকার কতিপয় ব্যক্তি বারো মাস নেট পাটা দিয়ে মাছ ধরে। ওই সব ব্যক্তিরাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি জানা মাত্রই ওই রাতেই আমি সহ উপজেলা প্রশাসন ঘটনা¯’ল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় নারী উন্নয়ন ফোরামের সভা
ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শারমীনা পারভীন রুমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ললিতা সরদার এর পরিচালনায় বক্তব্য রাখেন অপরাজিতা প্রকলপের সমন্বয়কারী সুবোল ঘোষ, উপজেলা সমন্বয় কারী দীপঙ্কর মন্ডল, অপরাজিতা আফরোজা বেগম, পারুল আক্তার, বন্দনা কবিরাজ, বিনীতা রায়, নার্গিস বেগম, আরতী বৈরাগী, মাধুরী মন্ডল, আসমা বেগম, লাভলী বিশ্বাস, আর্জিনা বেগম, ফিরোজা বেগম, রশিদা বেগম প্রমুখ।










































