Home আঞ্চলিক ডুমুরিয়ার বাদুরগাছা পানি ব্যবস্থাপনা দল’এর নামে ভূয়া কমিটি গঠনের অভিযোগ

ডুমুরিয়ার বাদুরগাছা পানি ব্যবস্থাপনা দল’এর নামে ভূয়া কমিটি গঠনের অভিযোগ

34

 

স্টাফ রিপোর্টার।।

ডুমুরিয়ার বাদুরগাছা পানি ব্যবস্থাপনা দল’এর নামে ভূয়া কমিটি গঠনের অভিযোগ উঠেছে খোদ দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। মেয়াদ উত্তীর্ণ কমিটিগত ২৫ মে ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়েছে দেখানো হলেও হয়নি কোন ভোট। এ ব্যাপারে অনুপম কবিরাজসহ ৬ জন বটিয়াঘাটার কৈয়া পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন বরাবরে অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে দলের সভাপতি শিশির কুমার মল্লিক সদস্যদের না জানিয়ে নিজস্বভাবে যে কমিটির প্রক্রিয়া শুরু করেছেন উক্ত কমিটি যাতে অনুমোদন না পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন। অভিযোগ পত্রে আরো স্বাক্ষর করেছেন দিবাকর সরকার, সুধাকর, সাগরিকা কাঠুনিয়া, মনোরঞ্জন মন্ডল ও রূপা কবিরাজ।

আনিত অভিযোগ প্রসঙ্গে অনুপম কবিরাজ বলেন, বাদুরগাছা পানি ব্যবস্থাপনা দলটি সভাপতি শিশির কুমার কবিরাজ ডিনজস্বভাবে পরিচালনা করে আসছেন। কাউকে কিছু নিা জানিয়ে গত ২৭মে/২২ নির্বাচন দেখিয়েছেন এবং উক্ত নির্বাচনে তিনি ( শিশির কুমার মল্লিক) চেয়ার প্রতীকে সভাপতি এবং পরিতোষ কুমার সরকার আনারস প্রতীকে সাধারণ সম্পাদক নির্বাচিত দেখিয়েছেন। কোন ধরনের নির্বাচন ছাড়া তিনি প্রতারনার আশ্রয় নিয়ে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তিনি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন।

এদিকে শিশির কুমার মল্লিক বলেন, করোনার কারনে কোন ধরনের নির্বাচন করা হয়নি। উধ্বর্তন কর্তাদের নির্দেশে কমিটি করা হয়েছে। কোন ভোট হয়নি স্বীকার করে বলেন সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানকার ২৪টি কমিটি একইভাবে করা হয়েছে। নতুন কমিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করলে আমার কোন ধরনের আপত্তি থাকবে না।