Home আঞ্চলিক খুলনার ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী জখম

খুলনার ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী জখম

11

ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী জখম হয়েছে। আহত ওই দম্পতি ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার সাহস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ২ জন কে আটক করেছে পুলিশ।

পুলিশ,ভূক্তভোগী দম্পতি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার সাহস গ্রামের হত দরীদ্র কৃষক হামিদুল কাজীর সাথে তার ভাইপো মহিদুল কাজি ও মফিজুল কাজীসহ অন্যানদের সাথে বিগত ইউপি নির্বাচন কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। তার‌ই জের ধরে ঘটনার দিন দিবাগত রাতে প্রতিপক্ষ ভাইপো মহিদুল কাজী, মফিজুল কাজী,প্রতিবেশী সোবহান ফকির, মোমিন ফকির,জাফর সরদারসহ তাদের সহযোগীরা হামিদুল কাজীর বাড়িতে ঢুকে অতর্কিত ভাবে মারপিট করতে থাকে। এ সময় হামিদুলের স্ত্রী সালমা বেগম ঠেকাতে গেলে তাকেও বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে।

পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনা¯’লে পৌঁছিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোমিন ফকির ও সোবহান ফকির কে আটক করে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।