Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

46

পিতা হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের পিতা প্রফুল্ল বিশ্বাসকে হত্যার অপরাধে ছেলে প্রশান্ত বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার (৬ জুন) অতিরিক্ত খুলনা জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. আমিরুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, নিহত প্রফুল্ল বিশ্বাস কৃষিকাজ ও ধর্মীয় গান করতেন। তার দু’ছেলে। একজন দর্জির কাজ ও অপরজন ফরিদপুর জেলায় এনজিওর কর্মী হিসেবে কাজ করেন। ছেলেদের দু’জনের কেউ বিয়ে করেনি। বড় ছেলে প্রশান্ত বিশ্বাস বিয়ের জন্য মা বাবাকে চাপ দিতে থাকে। এ নিয়ে তাদের পরিবারে প্রায়ই কলহ দেখা দিত। ২০১৭ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে কলহ দেখা দেয়। মাকে মারতে উদ্যত হয় প্রশান্ত। পরের দিন মা পাশের গ্রামে মামার বাড়িতে চলে যায়। ১৬ জানুয়ারি রাতে নিহত প্রফুল্ল বিশ্বাস গান গাইতে অকুল পালের বাড়িতে যেয়ে রাত ১১টায় বাড়ি ফিরে আসে। ১৭ জানুয়ারি সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে গিয়ে পাশের বাড়ির সুভদ্রা বিশ্বাস প্রফুল্ল’র গলা কাটা লাশ দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে নিহতের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহতের ছোট ছেলে সুশান্ত বিশ্বাস বাদী হয়ে বড় ভাই প্রশান্ত বিশ্বাসকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করে। আসামি প্রশান্ত বিশ্বাস বাবাকে হত্যা করে বেনাপোল বন্দর হয়ে ভারতে চলে যায়। পশ্চিম বশিরহাটের একটি দোকানে দর্জির কাজ শুরু করে সে। এরপর সেখান থেকে বনগাঁয়ে গিয়ে কাজ করতে থাকে। এরপর দেশে ফিরে পুলিশের নিকট আত্মসমর্পণ করে। আদালতে ঘটনার বিবরণ জানিয়ে ১৬৪ ধারায় স্বাীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। একই বছরের ১২ অক্টেবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক প্রশান্ত বিশ্বাসকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট নব কুমার চক্রবতী।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৬০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর নতুন বাজার চর মসজিদ গলির মৃত. গোলাম মোস্তফার ছেলে মো. রবিউল ইসলাম (৩২), ফুলবাড়িগেট এলাকার মৃত. নজরুল তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার (২২) ও সোনাডাঙ্গা আরামবাগ রোডের মৃত. শেখ আব্দুল লতিফের ছেলে শেখ বজলুল করিম (৪৫)। কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৬০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে দেড়কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর জিরোপয়েন্ট মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ। সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার তেরখাদা থানার পাতলা গোলাপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে মো. নবীর মোল্লা (৩২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সোমবার (সকাল সাড়ে ১০টার দিকে নগরীর জিরোপয়েন্ট মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম। এসময় জিরোপয়েন্ট হতে খানজাহান আলী ব্রীজ মহাসড়কগামী রুপসী বাস কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর হতে দেড়কেজি গাঁজাসহ নবীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নগরীতে ধুমপান বিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৩জনকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর ফুলবাড়িগেট এলাকায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (৬ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসন জানায়, সোমবার ফুলবাড়িগেট এলাকায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল এর তত্ববধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। এসময় খানজাহান আলী থানার আওতাধীন এলাকার বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখায় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫‘ ও (সংশোধনী) ২০১৩ অনুযায়ী অপরাধ হওয়ায় যথাযথ অভিযোগ আমলে নেওয়া হয় এবং অভিযোগ গঠনপূর্বক আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ৩জনকে ৬০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিগারেটের অবৈধ বিজ্ঞাপন জব্দ করে অপসরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি চৌকস দল এবং তামাক নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স সদস্য এবং এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক।
গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ফুলতলা উপজেলা শাখার মাসিক সাহিত্য সভা সোমবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের শাখা সভাপতি কবি রহিমা খানম হিরণ। স্বরচিত কবিতা পাঠসহ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কবি শহিদুল ইসলাম, সহসভাপতি শামসুল আলম খোকন, অনুপ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক রমজান মাহমুদ অরণ্য, সোহাগ হোসেন প্রমুখ। সভায় মাসের প্রথম মঙ্গলবার বিকালে কবিতা পাঠের আসর করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সাতক্ষীরা তালা যুবদল নেতা আতিয়ারের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ!
খান নাজমুল হুসাইনঃ
সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। মির্জা আতিয়ার রহমান সম্পর্কে খোজ খবর নিয়ে জানা গেছে, তিনি তালা উপজেলার শিবপুর গ্রামের মৃত মির্জা নুরুল হকের ছেলে। গত ১৮ই মার্চ ২০২২ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু এবং সাধারণ সম্পাদক এইচ.আর মুকুল স্বাক্ষরিত পত্রে তালা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। উল্লেখিত কমিটির ২মাস ১৮দিন পার না হতেই তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান প্রকাশ্যে ভারতীয় ফেনসিডিলের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় মহল। স্থানীয়রা জানান, মির্জা আতিয়ার রহমান ভারত সীমান্ত থেকে অবৈধ পন্থায় ফেনসিডিল দেদারসে আনায়ন করার পাশাপাশি নিজে মাদক সেবন করছে এবং এলাকার যুবকদের কাছে ধুমছে আ বিক্রি করছে। তারা আরও জানান, মির্জা আতিয়ারের মাদক সেবন ও মাদক বিক্রির কারণে যুব সমাজ ধ্বংসের দারপ্রান্তে। স্থানীয় ও সুশীল সমাজের মতে মাদক সেবন কারি ও মাদক বিক্রির মুল হোতা আতিয়ার রহমানকে না থামালে এলাকার সহজ সরল যুবকরা মাদকের টাকার যোগান দিতেই চুরি, ছিনতাই সহ হত্যার মতন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। ইতিপূর্বে মোবাইলে গোপনে ভিডিও ধারনকালে তালা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান কতৃক নিজে ফেনসিডিল সেবন করা সহ যুবকদের হাতে ফেনসিডিল তুলে দিতে দেখাযায়। বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে তালা উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনকালে ভারত সীমান্ত এলাকা থেকে তার নিজ ব্যবহৃত মোটরবাইক যোগে মাদক সরবরাহকালে ৩৩ বোতল ফেনসিডিল সহ সাতক্ষীরা জেলার কলারোয়া থানা পুলিশের হাতে কলারোয়া কোলেস্টেরল মোড় নামক স্থানে আটক হয়। এ ঘটনায় রীতিমতো তিনি ২ মাস কারাভোগ করেন। তৎকালীন সময় ফেনসিডিল সহ পুলিশের হাতে আটকের বিষয়টি সত্যতা পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি তাসকিন আহমেদ চিশতি ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল স্বাক্ষরিত পত্রে তালা উপজেলা ছাত্রদলের সভাপতি মির্জা আতিয়ার রহমানকে বহিষ্কার করেন। এরপর মির্জা আতিয়ার জেলা ও উপজেলা বিএনপিকে বিভিন্ন অপকৌশলে ভুল বুঝিয়ে আবারও দলে ভেড়েন। অভিযোগ উঠেছে, মির্জা আতিয়ার রহমান অর্থের বিনিময়ে তালা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সেচ্ছাসেবক দলের আহবায়ক হয়ে একসাথে ২টি পদ পদবী বহন করে আসছিল। তিনমাস পূর্বে তালা উপজেলা যুবদলের আহবায়ক হিসাবে আতিয়ার রহমান দায়িত্ব পালনকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের কিছু কথিত হায়ব্রিড নেতাদেরকে ম্যানেজ করে ফেনসিডিল সেবন ও ব্যবসা কার্যক্রম অব্যাহত রেখেছে। মাদক সম্রাট এ নেতার নামে রাজনৈতিক কোনো মামলা না থাকলেও ফেনসিডিল ব্যবআসায়ী হিসাবে আতিয়ার রহমান শীর্ষ স্থানে অবস্থান করছে।শুধু তাই নয়? নিজের অবস্থান ধরে রাখতে তিনি অবৈধ অর্থের বিনিময়ে দুইটা দলীয় পদ পদবী আকড়ে ধরে রেখেছেন এই নেতা। এ বিষয়ে তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান এর সাথে মুঠো ফোনে আলাপকালে ফেনসিডিল সেবন ও মাদক বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কেউ আপনাকে মিথ্যা তথ্য দিছে। মাদক সেবনকালে আপনার ভিডিও ধারন চিত্রের প্রমাণ আছে দাবি করলে তিনি প্রতিবেদককে বলেন, ভিডিও এডিট করা হয়েছে বলে তিনি কৌশলে এড়িয়ে যান। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু জাহিদ ডাবলু এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, ইতি পুর্বে আতিয়ার রহমান ফেনসিডিল সহ কলারোয়া পুলিশের হাতে আটক হওয়ার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকেয়া বহিষ্কার করা হয়েছিল ঘটনাটি সত্য। তবে বর্তমানে তিনি যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তা হলে উপযুক্ত প্রমান পেলে তাকে যুবদলের আহবায়ক থেকে অব্যহতি দেওয়া হবে।

কেশবপুরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর)
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ও কেশবপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ওই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মছিহুর রহমান, সভাপতি মোঃ শহিদুল আলম, সাধারণ সম্পাদক প্রভাষক জামশেদ আলী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান টুলু, প্রভাষক আসাদুজ্জামান, সদস্য প্রভাষক সেলিনা খাতুন, রেজাউল ইসলাম, আবুল হাসান, উত্তম কুমার দাস, দিলরুবা সুলতানা, রুকনুজ্জামান, আব্দুস সাত্তার, রমেশ চন্দ্র প্রমুখ। এছাড়াও বিজ্ঞান ক্লাবের ৫০ জন ক্ষুদে বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

দিঘলিয়ায় মহিলা ইউপি সদস্য পলি আক্তারের উপর হামলা
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসন এর ইউপি সদস্য পলি আক্তার (৩১) কে সোমবার দুপুর ২ টার দিকে সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে ফেরার পথে কিছু বখাটে যুবক পলি কটুক্তি মুলক মন্তব্য করে। সাথে থাকা পলি আক্তার এর স্বামী জাহান মোল্লা বখাটে যুবকের কাছে কটুক্তির বিষয় জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই ৭/৮ জন মিলে পলি আক্তার ও তার স্বামী জাহান মোল্লা কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে ও তাদের হাতে থাকা হাতুড়ি ও বাসের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে মহিলা ইউপি সদস্য পলি আক্তার মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহত স্বামী ও পলি আক্তার কে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগীতায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পলি আক্তার বর্তমানে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।
এবিষয়ে সেনহাটি ইউনিয়ন এর ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য পলি আক্তার এর স্বামী জাহান মোল্লা জানান, তারা ইউনিয়ন পরিষদ থেকে চন্দনীমহল ৫ নং ওয়ার্ডে নিজ বাড়িতে ফেরার পথে একই এলাকার বাসিন্দা, কিবরিয়ার স্ত্রী সেতারা সুলতানা, শেখ সোহেল (৩০), রফিকুল শেখ (২৫), টুকু শেখ (৪৫), সহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে পলি আক্তার কে বেধড়ক মারপিট করতে থাকে একপর্যায়ে আমি ঠেকাতে গেলে ওরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা করে।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসাস ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী পলি আক্তার উপর হামলার বিষয়টি নিশ্চিত করেন এবং অভিযোগ এর ভিত্তিতে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্হা নেওয়া হবে বলে জানান। রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো।

কয়রায় বিদ্যুতে জড়িয়ে নিহত প্রীতমের বিচার এখন আদালতে গড়িয়েছে
কয়রা (খুলনা) প্রতিনিধি
একমাত্র শিশু পুত্র কে হারিয়ে মাতা তুলসী গাইন ও তার স্বামী পুলিন গাইন বিচারের আশায় প্রতিদিন ঘুরছে কয়রা আদলত পাড়ায়। তাদের আশা পুলিশ প্রশাসনের নিকট বিচার না পেলেও আদালতের কাছে তারা পুত্র হত্যার বিচার পাবেন এমন বুকভরা আশা নিয়ে অবশেষে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলা রুজু করেছেন। নিহত শিশু প্রতীম (১১) মাতা ও মামলার বাদী তুলসী গাইন জানান, এলাকার চেয়ারম্যান মেম্বর থেকে শুরু করে থানা পুরিশের কাছে অভিযোগ করেও বিচার না পেয়ে অবশেষে সন্তানহারা মাতা (আমার) উঠতে হল আদালতে। গড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র প্রতীম গত ১৬ই মে দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। কিন্তু নিহত প্রতীমের গরিব পিতা মাতা এলাকায় বিভিন্ন মহলের কাছে পুত্র হত্যার তদন্ত সহ বিচার চেয়েও না পাওয়ার কারন হিসেবে জানা যায়, হত্যাকারীর আত্মীয়রা অর্থশালী হওয়ায় স্থানীয়ভাবে বিচারের সব পথ বন্ধ হয়ে যায়। এদিকে প্রতীম হত্যার মামলাটি এখন আদারতের নির্দেশে তদন্ত করছেন পিবিআই। ঘটনার বিষয়ে বিভিন্ন সূত্র থেকে জানা যায় কয়রা সদর ইউনিয়নের গড়িয়াবড়ী লঞ্চঘাট বাজারে শিফা টেলিকম এর দোকানে গত ১৬ মে শিশু প্রতীম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। একাধিক সূত্র জানায় শিফা টেলিকম এর মালিক তায়জুল ঢালী দুঃচরিত্রবান এবং দূদান্ত বেপরোয়া ও পরঅর্থালোভী। ঘটনার দিন স্কুল থেকে বাড়ী ফিরে দুপুর অনুঃ ১২ টার দিকে প্রতীম পাশ^বর্তী শিফা টেলিকমে আইসক্রীম কিনতে যায়। এসময় দোকানদার তায়জুল পিছনের রুমে জনৈক মহিলার সাথে গল্প করা অবস্থায় প্রতীমকে ফ্রিজ থেকে আইসক্রীম নিতে বলে। অতঃপর প্রতীম ফ্রিজ খোলার সময় ফ্রিজে সংযোগ দেয়া খোলা বিদ্যুতের তারে হাত লাগাতেই শর্ক করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যে পথচারীরা জানতে পারায় তায়জুল প্রতীমকে মোটর সাইকেলে তুলে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। তবে দোকানদার তায়জুলের মামারা অর্থ ও প্রভাবশালী, অন্যদিকে নিহত প্রতীমের মাতা পিতা দরিদ্র হওয়ায় পাশ^বর্তী কয়েকটি গ্রামের কেউ এর প্রতিবাদে এগিয়ে আসে নি বলে পরিচয় গোপন করে একাধিক ব্যক্তি জানিয়েছেন। এ সম্পার্কে অনেকেই বলেন, তায়জুলের মামারা ইতোমধ্যে বিচারের সব মুখ বন্ধ করে ফেলেছেন। মামলার বাদী তুলসী বেগম জানান, পুত্র হত্যার বিচারের জন্য শতাধিক ব্যক্তির দ্বারে দ্বারে স¦ামীকে নিয়ে ঘুরে বিচার না পেয়ে ৩০ মে থানায় এজহার করি। কিন্তু পুলিশ এজহার গ্রহন না করায় পরদিন ৩১ মে কয়রা সিঃ ম্যাজিঃ আদালতে একমাত্র তায়জুল ঢালীকে আসামী করে মামলা করেছি। অপরদিকে আসামী তায়জুল পলাতক থাকায় তার প্রভাবশালী মামা কারিম মেম্বরের সাথে কথা তিনি শিশু প্রতীম ফ্রিজের বিদ্যুতে জড়িয়ে মরার কথা স্বীকার করে দূর্ঘটনা বলে দাবী করেছেন।

তালায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সোমবার (৬ জুন) বিকাল ৪.৩০ মিনিটে এক বর্ণাঢ্য শোভাযাত্রা তালা উপশহর প্রদক্ষিণ করে তালা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যায়যায়দিনের তালা উপজেলা প্রতিনিধি ইলিয়াস হোসোনের সভাপতিত্বে ও আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এস. এম. নাহিদ হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবরুন্নেসা খানম, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমূখ।
এছাড়াও পত্রিকার ১৭ বছরে পদার্পন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য রাখেন তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার সরদার, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার প্রমূখ।
এসময় তালার বিভিন্ন সাংবাদিক সংঘের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং যায়যায়দিন ফ্রেন্ডস ফরমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক’র বড় বোনের ইন্তেকাল
সাতক্ষীরা প্রতিনিধি
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলামের বড় বোন মোছা: ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি….. রাজিউন)। তিনি গত শনিবার রাত ১০টা ৫ মিনিটে শ্যামনগর উপজেলা কাটামারি গ্রামে নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যা, ভাই-বোন, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র সভাপতি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে এম আনিসুর রহমান, সিনিঃ সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি মাসুদুর জামান সুমন, সহ সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিকুজ্জামান লিটু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, অর্থ সম্পাদক মীর আবুবক্কার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জি এম সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ হাসান গফুর, কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম কবির, মোঃ শফিকুল ইসলাম, জি এম মুজিবুর রহমান, সাইফুল বারী সফু, মোঃ আব্দুল আল মামুন, শেখ রেজাউল ইসলাম বাবলু, মোঃ আমিরুল ইসলাম, মোঃ আকবর কবির, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সরদার জিল্লুর রহমান, প্রভাষক নাজমুল হক, গাজী সুলতান আহমেদ, মোঃ বোরহান উদ্দীন বুলু, মোঃ জাকির হোসেন মিঠু, মোঃ অহিদুজ্জামান, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

গিলাতলা সোনাতলা খেয়াঘাট থেকে জুট মিল শ্রমিকের লাশ উদ্ধার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলার আইয়ান জুট মিলের শ্রমিক ও অভনগরের সিদ্দিপাশা গ্রামের মোজাফফর ফকিরের পুত্র মামুন (১৮) ও চার আপন চাচাতো ভাই ৫ জুন রবিবার বেলা ১২ টার সময় আফিলগেট খেয়া ঘাটের নৌকা থেকে গোসল করার জন্য লাফ দেয়, ইমনের চাচাতো ভাই লাফ দিয়ে তীরে উঠলেও সে আর উঠতে পারেনি , খবর পেয়ে খানজাহান আলী ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও নিখোজ মামুনের সন্ধান পায়নি । নওয়াপাড়া নৌপুলিশের এসআই আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ৬ জুন সোমবার সকাল আনুমানিক ১১ টায় সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা বাজার খেয়াঘাট থেকে আল মামুন মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে মরদেহ অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, ভৈরব নদে ডুবে যাওয়া আল মামুন মল্লিক নামে এক যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।

দুঃস্থ মহিলাদের মাঝে কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা উত্তর জেলা শাখার উদ্যোগে বিধবা দুঃস্থ মহিলাদের মাঝে কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উপলক্ষে এক অনুষ্ঠান ৬ জুন সোমবার জেলা আমীর মাওলানা এমরান হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী খুলনা উত্তর জেলা শাখার সহকারি সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারি আশরাফুল আলম,অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, গাজী মোর্শেদ মামুন, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা সাইফুল হাসান, মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ। জেলা আমীর তার বক্তব্যে বলেন জাতি অর্থনৈতিকভাবে এক কঠিন সময় অতিক্রম করছে। দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধগতিতে জাতি আজ দিশেহারা। কর্মসংস্থানের সুষমনীতি না থাকায় বেকার সমস্যা বেড়েছে। খাদ্যসহ জনগনের মৌলিক অধিকার পূরনের দায়িত্ব সরকারের। সরকার সেখানে ব্যর্থ। জামায়াত তার সীমিত সাধ্যের মধ্যে দুঃস্থদের মধ্যে মানবিক সেবা প্রদান করে চলেছে। আজ বিধবা, অসহায়, দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের এই কর্মসূচি পালন করছে। তিনি আশা করেন এর মাধ্যমে কিছুটা হলেও মা বোনেরা উপকৃত হবেন।

শিরোমনিতে বেসরকারী পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের শ্রমিক সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক সভা সোমবার সকাল ১০ টায় শিরোমনি শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানির প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক,এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন জুট স্পিনার্স মিলের সিবিএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম, শ্রমিক নেতা আলাউদ্দিন, সোনালী জুট মিলের শ্রমিক নেতা ও ফেডারেশনের যুগ্ন সম্পাদক লিয়াকত মুন্সি, মোঃ বাবলু, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক ফরহাদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, কাজল, প্রিয়া , মিঠু, আক্তার , গোবিন্দ, প্রমুখ। সভা থেকে শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধসহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ৫ দিনের কর্মসূচি অনুযায়ি ৭ জুন (আজ) মঙ্গলবার সকাল ১০ টায় আটরা শিল্প এলাকার আফিল জুট মিল মজদুর ইউনিয়নে শ্রমিক সভা সফল করার আহবান জানানো হয় । এছাড়া ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক মিল চালু ও কতিপয় মালিকের অনুগত ব্যক্তিদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানানো হয়।

‘‘মাল্টিস্টেকহোল্ডারস এন্ড কমিউনিটি লিডার্স অন হেলদি সিটি’’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা মহানগরী এলাকায় চলমান আরবান গভরন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিং কার্যক্রমের অধীনে ‘‘মাল্টিস্টেকহোল্ডারস এন্ড কমিউনিটি লিডার্স অন হেলদি সিটি’’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা সোমবার সকালে নগরীর হোটেল সিটি ইন্-এ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী’র আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মঞ্জুরুল মোর্শেদ। কমিউনটি পর্যায়ের নেতৃস্থানীয় প্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কমিউনিটি ক্লাস্টার নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা সুন্দর শহর বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা স্বাস্থ্যকর শহর গড়ে তোলার পূর্বশর্ত। পাশাপাশি দীর্ঘ মেয়াদে নগরীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে উন্নয়নের সাথে সম্পৃক্ত সকল সংস্থাসমূহকে উন্নয়ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় পর্যায় থেকে সমন্বয় সাধন করা দরকার বলে বক্তারা উল্লেখ করেন। একইসাথে নাগরিকদের মধ্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে খুলনা মহানগরীকে স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা সফল হবে বলে তারা মতামত ব্যক্ত করেন।
খুলনা ওয়াসা’র ডিএমডি প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন আহমেদ, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, কেডিএ’র পরিকল্পনাবিদ তানভীর আহমেদ, রূপান্তর-এর প্রধান নির্বাহী স্বপন গুহ, স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাওসেড-এর নির্বাহী পরিচালক শামীম আরেফীন, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ ডা. শাহনেওয়াজ পারভেজ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মাদ মোস্তফা, স্বাস্থ্যকর শহর প্রকল্পের কর্মকর্তা আসিফ আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সিডিসি নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের মাত্র পাঁচটি শহরে ‘হেলদি সিটি’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করছে যার মধ্যে খুলনা মহানগর অন্তর্ভুক্ত।

ফুলতলায় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বার্ষিক সমাবেশ
ফুলতলা প্রতিনিধি
আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমাড্যান্ট মোঃ সেলিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সহকমাড্যান্ট আব্দুল্লাহ আল মামুন ও মিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফুলতলা উপজেলা শাখা কর্মকর্তা সালমা খাতুন। আবুল খায়েরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান, খাদ্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, প্রশিক্ষক জাহাঙ্গীর আলম নাসির উদ্দিন, সুফিয়া সুলতানা, ফাতেমা খাতুন, নসরুল ফোহাদ, নুরুনেচ্ছা খানম প্রমুখ। সমাবেশে প্রায় দুই শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় ভাল কাজের স্বীকৃতি হিসেবে হাবিবুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল্লাহ সরদার, আরিফ খন্দকার ও শাওন হোসেনকে সাইকেল পুরস্কার প্রদান করেন। এছাড়াও বাকী সকলদের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

ডুমুরিয়ায় ছাত্রের মেয়েলি আড্ডায় বাঁধা দেয়ায় ৩ শিক্ষক লাঞ্ছিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক কলেজ ছাত্র বহিরাগত দুছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে আড্ডা চলাকালীন সময় বাঁধা দেয়ায় ওই কলেজ ছাত্র কর্তৃক লাঞ্ছিত হয়েছে তিন শিক্ষক। গত রবিবার দুপুরে উপজেলার শরাফপুর ইউনিয়নে বানিয়াখালি মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কলেজের সকল শিক্ষক ও কর্মচারী। ঘটনা¯’লে গিয়ে লাঞ্ছিত ইংরেজি বিভাগের জেষ্ঠ্য প্রভাষক জিএম ইলিয়াস হোসেনের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন দুপুরে কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ¯’ানীয় বৃত্তিভূলবাড়িয়া এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে গোলাম রব্বানী বহিরাগত দুই মাদ্রাসা ছাত্রীকে নিয়ে কলেজের পুরাতন দ্বিতল ভবনের একটি পরিত্যক্ত কক্ষে আড্ডায় লিপ্ত হয়। বেশ কয়েক দিন ধরে এমন ঘটনা ঘটছে এমন খবরের ভিত্তিতে অধ্যক্ষের নির্দেশে শিক্ষক সহকারী অধ্যাপক কেএম হযরত আলী ও প্রভাষক আব্দুল হাইকে সাথে নিয়ে ঘটনা¯’লে পৌঁছানো মাত্রই ওই ছাত্র রুম থেকে বেরিয়ে তিন শিক্ষককে অশ্লীল গালি গালাজ করতে থাকে। এমনকি গালিগালাজের এক পর্যায়ে শিক্ষক ইলিয়াস হোসেনের শার্টের কলার ধরে ধস্তাধস্তি ও মারপিটে উদ্যত হয়। খবর পেয়ে অধ্যক্ষ দ্রুত ঘটনা¯’লে এসে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ক্লাস বর্জন সহ কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা। ঘটনার সত্যতা স্বীকার করে কলেজ অধ্যক্ষ এএইচএম আমিনুল ইসলাম খান বলেন,এ ঘটনায় আজ (মঙ্গলবার) জিবির মিটিং ডাকা হয়েছে, সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের বৈঠার আঘাতে গৃহবধূ জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিপক্ষের বৈঠার আঘাতে রক্তাক্ত জখম হয়েছে হিরা বেগম (৩৫) নামের এক গৃহবধূ। আহত গৃহবধূ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার সাহস ইউনিয়নে রামাখালি বিলে ছোটবন্দ নদীতে এ ঘটনা ঘটে। উপজেলার খরসন্ডা গ্রাম¯’ সাইফুল ইসলাম মোড়লের স্ত্রী আহত হিরা বেগম জানান, ঘটনার দিন দুপুরে তারা স্বামী-স্ত্রী ছোটবন্দ বদ্ধ নদীতে মাছ ধরতে যায়। এসময় প্রতিপক্ষ প্রতিবেশী আশরাফ মোড়লের ছেলে ফারুক মোড়ল মাছ ধরতে বাঁধা দিয়ে অশ্লীল গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ফারুকের হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করে। এতে মাথা ফেটে সে গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।

ডুমুরিয়ায় যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ১৭তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া ও সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ। ফোরামের সভাপতি এইচএম উবাঈদ উল্লাহর সভাপতিত্বে এবং সম্পাদক শেখ আব্দুল হক লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মাহাবুবুর রহমান, সাংবাদিক এস রফিকুল ইসলাম, মোঃ মহসিন খান, শিক্ষক দিলারা বিউটি, ডাঃ শংকর মহলদার, আব্দুল্লাহ খান, আব্দুল জলিল, আবুল হোসেন খান, জুলফিকার আলী ভুট্ট, ইসমাইল জোয়াদ্দার, মামুন সরদার, আকাশ কুন্ডু, সাব্বির হোসেন গাজী, মুুজিবুর রহমান শেখ, সুদিপ্ত রায়, আবু মুছা সরদার, মোঃ আছাবুর রহমাস, মো. হোসেন খান, মো. খলিল গাজী, মো. শরীফ গাজী, জাকির হোসেন, মোঃ টনি প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যায়যায়দিন ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদার। সবশেষে অতিথিবৃন্দ উপজেলা চত্বর থেকে র্যালী নিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিন করেন।

মোংলায় আগুনে পুড়ে গেছে জুতা দোকানীর বসতঘর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আগুনে পুড়ে গেছে এক জুতা দোকানীর বসতঘর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দোকানীর বসত ঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মোংলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গিয়াসউদ্দিন সড়কের বাসিন্দা শহরের জুতা দোকানী মোহাম্মদ আলী শেখের (৫৫) বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আশপাশের বাড়ী-ঘরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে শুধু জুতা দোকানীর ঘরেরই ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে তার লাখখানেক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তিনি আরো বলেন, ওই ঘরের রান্নার কাঠের চুলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ওই ঘরের গৃহিনী কাঠের চুলায় রান্না বসিয়ে বাহিরে অন্য কাজে যান। সেখান থেকে ফিরে আসতে আসতে চুলার আগুন রান্নাঘর থেকে ছড়িয়ে পড়ে। একটি কাঠ-টিনের ঘরের মধ্যেই রান্না, খাওয়া ও থাকার জায়গা ওই জুতা দোকানীর। সব মিলিয়ে লাখখানেক টাকার মালামালের ক্ষতি হয়েছে পরিবারটির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘর মালিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদাণ ও পরবর্তীতে ঘর সংস্কারে ঢেউ টিন দেয়া হবে

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তারসহ দুই চোর গ্রেফতার
মাংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে র্যাব-০৬। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক কপার ক্যাবল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ এ চোর চক্রের সদস্যরা।
র্যাব-০৬ জানায়, এ চুরির ঘটনায় খুলনা র্যাব-৬ এর কাছে একটি অভিযোগ দেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা। সেই অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ এর সদস্যরা চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এতে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই চোরাইকৃত তামার তারসহ চোরেরা রামপাল এলাকাতেই অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার সকাল ৮টার দিকে রামপাল উপজেলার রনসেন গ্রামে অভিযান চালান তারা। এ সময় ওই এলাকা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ২শ ৩১ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবলসহ দুই চোরকে গ্রেফতার করা হয়। এছাড়া এ চোর চক্রের একটি মোটরসাইকেলও জব্দ করেন অভিযানকারীরা। গ্রেফতারকৃত চোরেরা হলো বাগেরহাট সদরের ভট্টবালিয়াঘাট এলাকার মোজাফফর ফকিরের ছেলে আঃ কাদের (২৮) ও একই এলাকার সেকেন্দার ফকিরের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩০)। গ্রেফতারকৃতদেরকে সোমবার দুপুরে রামপাল থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা চুরির ঘটনায় সোমবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছেন। র্যাবের হাতে আটক মামলার আসামী কাদের ও কামরুলকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বেনাপোলে কর্মবিরতি, আজ থেকে পণ্য খালাস বন্ধ
বেনাপোল প্রতিনিধি
জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি এজেন্ট এসোসিয়েশন। এতে মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।
লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনের দাবি একাধিকবার জানিয়ে আসলেও সংশিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় বাধ্য এ বাণিজ্যিক সংগঠনটি কর্মবিরতির ডাক দিয়েছে।
এর আগে গেল রোববার (৫ জুন) ঢাকায় সাংবাদিক সম্মেলন করে সংগঠনটির সভাপতি শামসুর রহমান ও মহাসচিব সুলতান হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা করা হয়।
কর্মবিরতি চলাকালীন দিনভর কাস্টমসে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম থেকে বিরত থাকবেন সিএন্ডএফ ব্যবসায়ীরা। এছাড়া প্রতিবাদ কর্মসূচি সফল করতে সিঅ্যান্ডএফ সদস্যদের মধ্যে লিফলেট বিতরণ ও পথসভা চলবে। এবিষয়ে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, ২০২০ লাইসেন্সিং বিধিমালা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। অবশেষে অ্যাসোসিয়েশনের সবার মতামত নিয়ে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সিএন্ডএফ ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করবেন বলেও জানান তিনি।
কর্মবিরতির কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় সরকারের রাজস্ব আহরণও বাধাগ্রস্ত হবে। একইসঙ্গে বন্দরে পণ্যজটের আশঙ্কাও রয়েছে। শুধু বেনাপোল বন্দর থেকে আমদানি করা পণ্য থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ কোটি টাকা রাজস্ব আহরণ হয়। তাই দ্রুত সমাধানের মাধ্যমে অচলাবস্থা নিরসনের দাবি করেন সাধারণ ব্যবসায়ীরা।

দাকোপে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের রোভিং সেমিনার
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৬ জুন সোমবার সকাল ১০ টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান খানের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পরিচালনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, অতিরিক্ত উপ-পরিচালনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার মহাদেব চন্দ্র সানা, দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, কামারখোলা ইউনয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।

খুবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
আগামী এক বছরের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে পরিবেশবান্ধব। ক্যাম্পাসে পাওয়া যাবে না কোনো টুকরো আবর্জনা। ক্যাম্পাস জুড়ে তৈরি হচ্ছে আবর্জনা সংগ্রহ নেটওয়ার্ক। আর এই আবর্জনার মধ্যে বাছাই করে জৈব আবর্জনা দিয়ে তৈরি হবে কম্পোস্ট সার। বাণিজ্যিকভাবে তা বিপণন করা হবে। অজৈব আবর্জনা পুড়িয়ে ফেলতে তৈরি হচ্ছে ৪০ ফুট উচ্চতায় চিমনি। আর সমস্ত প্রক্রিয়া হচ্ছে পরিবেশ উপযোগী করে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ইউজিসির অর্থায়নে এমন একটি পরিকল্পিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট তৈরি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয় সাপেক্ষে এই প্লান্টের নির্মাণকাজ শেষে তা আগামী ডিসেম্বরে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
৬ জুন (সোমবার) দুপুর ১২.৩০ মিনিটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ফিতা কেটে ও ফলকে কর্ণিক দিয়ে সিমেন্ট-বালি মিশ্রণ লাগিয়ে এই প্লান্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইউজিসির অর্থায়নে বাংলাদেশে সর্বপ্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই প্লান্টটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্লান্টটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডিপার্টমেন্টসমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতি শিক্ষাবর্ষের শুরুতে নবাগত শিক্ষার্থীদের এ বিষয়ে ওরিয়েন্টেশনের মাধ্যমে ধারনা দিতে হবে। ক্যাম্পাসকে সুন্দর, পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে নিজ নিজ দায়িত্ব মনে করে উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তাহলে এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিদ্যমান পরিবেশকে বদলে দেবে এই প্লান্ট। ক্যাম্পাস হবে গ্রিন ক্যাম্পাসে পরিণত। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পর আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের প্লান্ট স্থাপনে আগ্রহ দেখিয়েছে। তিনি এই উদ্যোগ গ্রহনের জন্য বর্তমান উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধনের পূর্বে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, শিক্ষকতা পেশায় প্রবেশের শুরু থেকেই আমি এ বিষয়টি নিয়ে ভেবেছি। ইতোপূর্বে এ প্লান্টের বিষয়ে চিন্তা-ভাবনা করা হলেও তা আর এগোয়নি। উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর সাজানো-গোছানো পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট বাস্তবায়নে ইউজিসিকে পত্র দিলে তারাও প্লান্টটিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করে। যার ধারাবাহিকতায় আজ এর কাজ শুরু হলো। তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুন্দর, পরিপাটি করে সাজাতে চাই। কেননা সুন্দর ক্যাম্পাস দেখলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। এজন্য এই প্লান্টটি বাস্তবায়নে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। তিনি এই প্লান্টটিতে অর্থায়ন করায় ইউজিসিকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. কামাল হোসেন উপস্থিত ছিলেন। প্লান্টটি সম্পর্কে আনুষাঙ্গিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টের কনসালটেন্ট ও কুয়েটের সহকারী অধ্যাপক এস এম তারিকুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৪ লাখ ৯৩ হাজারেরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টটি বাস্তবায়ন করা হবে। এর নির্মাণ কাজের সময় ধরা হয়েছে ৬ মাস। প্লান্টটিতে তিনটি স্তরে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হবে। যেসব বর্জ্য দাহ্য জাতীয়, সেগুলো পুড়িয়ে ফেলা হবে। যেগুলো সার হিসেবে ব্যবহার উপযোগী, সেগুলো ডি কম্পোজ করে ব্যবহার করা হবে। এছাড়া যেসব বর্জ্য সার কিংবা দাহ্য জাতীয় নয়, সেগুলো বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। প্লান্টটিতে ৪০ ফুট উচ্চতার চিমনি থাকবে। যাতে বর্জ্য পোড়ানোর ধোঁয়া কিংবা গন্ধ পরিবেশকে নষ্ট করতে না পারে।

খুবির ফউটে ডিসিপ্লিনের ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে প্রথম মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) তৈরির কাজ সম্পন্ন করেছে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ সভা ৬ জুন (সোমবার) বিকেল ৩টায় জীববিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
কারিকুলা’র বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে উপাচার্য বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ডিসিপ্লিনের কোর্স কারিকুলা’র জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি ও মান অর্জন মূলত এর ওপরই নির্ভর করছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়েও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অন্য সকল ডিসিপ্লিনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে আউটকাম বেজড এডুকেশন কারিকুলা তৈরির কাজ সম্পন্নের আহ্বান জানান। তিনি ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের এই কারিকুলা তৈরির সাথে সংশ্লিষ্ট শিক্ষক এবং বিশেষজ্ঞ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আগামী বছর থেকে আমরা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি একই সাথে করতে চাই। যাতে করে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের মতো একই রকম একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা যায়।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। পাওয়ার পয়েন্টে কারিকুলার বিভিন্ন দিক উপস্থাপন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. গোলাম রাক্কিবু। এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতাপ বিশ্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। প্রতাপ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আদরকোটা গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। সোমবার বেলা ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, যশোরের দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সঙ্গে নড়াইল অভিমুখি ট্রাকের মুখোমুাখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রতাপ নিহত হন। তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

খুলনায় যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিঁমজঞপ্তি
যায়যায়দিনের ১৭ তম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার সকাল ১১টায় খুলনা অফিসে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বালুল রানা। তিনি বলেন, সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ১৭ বছর আগে যায়যায়দিন যাত্রা শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে পত্রিকাটি অভাবনীয় জনপ্রিয় হয়ে ওঠে সাহসী ও খবরের পেছনের সঠিক তথ্য তুলে ধরে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে। দৈনিক যায়যায়দিনের ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনা অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। যায়যায়দিনের জন্মদিনে পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীসহ যায়যায়দিন পরিবারের সবার মঙ্গল কামনা করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তার বিশ্বাস।
খুলনা ব্যুরো প্রধান মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান জামাল, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা চেম্বারের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা আ’লীগ সদস্য জামিল খান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ জাকারিয়া হোসেন, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, বিপিএম-সেবা, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মামুন অর রশিদ, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, বিপিএম, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ফিন্যান্স এন্ড বাজেট) শেখ মনিরুজ্জামান মিঠু। আরও ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মানবজমিন খুলনা ব্যুরো প্রধান রাশেদুল ইসলাম, বিজনেস বাংলাদেশ ব্যুরো প্রধান মামুন রেজা হাওলাদার, এড. মামুন উর রশিদ, ১২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মুজতবা নজর, সজিব ওয়াজেদ জয় পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক তানবীর মোর্শেদ তুষার, মদিনা গ্রুপের ন্যাশনাল ম্যানেজার দিপক কুমার মল্লিক, সাংবাদিক ইমাম হোসেন সুমন, মফিজুল ইসলাম, শেখ শান্ত, বাহাউদ্দিন, রংধনু আর্ট একাডেমীর পরিচালক মিস্টি মন্ডল ।

সন্তানের মুখ দেখতে চেয়েছিলেন কোরবানি ঈদে
শহিদুল ইসলাম দইচ
সোমবার ভোর সাড়ে চারটার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ইব্রাহিম হোসেনের (২৭) দগ্ধ মরদেহ পৌঁছেছে তার বাড়িতে। বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন তার স্বজনরা। গগনবিদারী কান্নার রোলে পুরো পরিবেশ থমথমে হয়ে রয়েছে। চিৎকার কাঁদতে কাঁদতে ইব্রাহিমের মেঝবোন সেলিনা আর ছোটবোন হালিমা বলছিলেন,
‘ভিডিও করতি করতি কী একটা ছুটে আসে আমার ভাইয়ের মাথায় লাগে রে…। মা কো’য়ে চিল্লান দিয়ে আর কথা কোয়নি আমার ভাইরে। আমার ভাই কী করে ফুরোয় গেলো রে। ভাইতো আর আসবে না কোনোদিন রে।’
গত শনিবার রাত ৯ টা থেকে সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত হন ইব্রাহিম হোসেন।
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আবুল কাশেম মুন্সীর ছোট ছেলে ইব্রাহিম। তিনি প্রাণ-আরএফএল কোম্পানিরএকাসপোর্ট ডিপার্টমেন্টের শিপিং সহকারী পদে চাকরি করতেন। মরদেহ বহন করে আনা চট্টগ্রামে একই প্রতিষ্ঠানের অন্য শাখায় কর্মরত তার খালাতভাই নাজমুল হোসেন বলেন, শনিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ইব্রাহিম আগুনে দগ্ধ হন। তার আগে তিনি বাড়িতে মা, বাবা, স্ত্রীসহ স্বজনদের সাথে কথা বলেন।
তিনি জানান, ইব্রাহিমের মাথার পেছনে ও পেটে আঘাত ও আগুন লাগে। তার মুখ, টি শার্ট আর সেলফোন দেখেই মরদেহ শনাক্ত করা হয়। যখন তাকে উদ্ধার করা হয়, তখন ফোন সচল ছিল।
নিহতের আরেক খালাত ভাই শিমুল হোসেন জানান, শনিবার রাতে অনেকের মতো ইব্রাহিম অগ্নিকাণ্ডের ভিডিও ফেসবুকে লাইভ করছিলেন। কিছু সময় পর হঠাৎ ডিপোর কনটেইনারগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পরদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তার মরদেহের সন্ধান মেলে।
এদিকে, রবিবার সকাল থেকেই প্রতিবেশী ও গ্রামের লোকজন তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন। ছেলের অকাল মৃত্যুতে বিলাপ করছেন মা দুলুপি বেগম ও বাবা আবুল কাশেম। জীবনসঙ্গীকে হারিয়ে স্ত্রী মুন্নি খাতুন যেন বাকরুদ্ধ হয়ে গেছেন। ভাই-বোনসহ অন্যান্য স্বজনদের গগণবিদারী আহাজারিতে চারপাশ ভারি হয়ে উঠছে।
মুন্নী ৮ মাসের অন্তঃসত্ত্বা। জুলাই মাসের ২৮ তারিখে তার সন্তান ভূমিষ্টের দিনক্ষণ দিয়েছেন।
ইব্রাহিমের মা জানান, শনিবার রাত নয়টায় তার সাথে ফোনে তাদের শেষ কথা হয়। কোরবানি ঈদে বাড়ি এসে সন্তানের মুখ দেখতে চেয়েছিল সে। ছেলে সন্তান হলে মাদ্রাসায় পড়াতে চেয়েছিল, হাফেজ বানাবে।
জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু জানান, পাঁচ বছর আগে প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি পান ইব্রাহিম। দেড় বছর আগে নিজ গ্রামেই বিয়ে করেন। ইব্রাহিম মারা যাওয়ার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার জানায়, সোমবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্লাটিনাম জুট মিলে অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পাওনা টাকার চেক প্রদান
খবর বিজ্ঞপ্তি
প্লাটিনাম জুবলী জুট মিলে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের ২০১৩ থেকে আজপর্যন্ত অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পিএফ ও গ্রাচুইটি টাকার চেক প্রদান করা হয়। ৬ জুন ২০২২ সোমবার বিকেল ৩ টার সময় মিলের প্রশাসনিক ভবনের উপ-মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) এর কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পিএফ ও গ্রাচুইটি টাকার চেক তুলে দেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল¬াহ নান্নু। এসময় আরও উপস্থিত ছিলেন প¬াটিনাম জুট মিলস্’র উপ-মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) মোঃ মুরাদ হোসেন, মিলের ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) নন্দন দাশ, ব্যবস্থাপক (প্রশাসন) সঞ্জয় কুমার বিশ্বাস, সহ-ব্যবস্থাপক (হিসাব) প্রেমহরি রায়, প্রাক্তন সহ-প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম, প্রাক্তন সহ-শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, প্রাক্তন উচ্চমান সহকারী মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্রমিক নেতা মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
এসময় অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পাওনা টাকার চেকটি হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। পাশাপাশি অতিসত্বর বন্ধ মিল-কারখানা গুলো চালু করে বর্তমানের মৃত শিল্প নগরী খালিশপুরকে পুনরায় জীবিত করার আহবান জানান।

খুলনায় ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ এগোচ্ছে: আসন থাকবে ১২০টি, শয্যা ৫০০টি
স্টাফ রিপোর্টার
খুলনার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খুলনায় ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ এগিয়ে যাচ্ছে। এ জন্য রূপসা সেতুর বাইপাস সড়ক ও লবণচরা থানার পাশে ২০ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শেষ পর্যায়ে। প্রথম পর্যায়ে কলেজে ১২০টি আসন এবং ৫০০ শয্যা করার প্রস্তাবনা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণের ব্যাপারে ২০২০ সালের ৯ জানুয়ারি সম্মতি দেন প্রধানমন্ত্রী। এরপর সরেজমিনে দেখে নগরী সংলগ্ন লবণচরা থানার পাশে জায়গা নির্ধারণ করা হয়। ২০২০ সালের ২৮ অক্টোবর ২০ একর জমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠায় খুলনা জেলা প্রশাসন। জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮ কোটি টাকা।

পরবর্তীকালে ২০২১ সালের ৩০ সেপটেম্বর ডেন্টাল কলেজ ও হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা’ কার্যক্রম শুরু হয়। ২৯ নভেম্বর নিয়োগ করা হয় প্রকল্প পরিচালক। পরামর্শক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)’ পরিচালিত সমীক্ষা কার্যক্রম বা ফিজিবিলিটি স্ট্যাডি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সম্পন্ন হয়েছে ডিজিটাল সার্ভের কাজও।

খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্প পরিচালক ডা. মোশাররফ হোসেন খন্দকার জানান, সমীক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর জমি অধিগ্রহণ চূড়ান্ত করা হবে। পাশাপাশি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হবে একনেকে। একনেকে অনুমোদন পাওয়ার পর দরপত্র আহ্বান করা হবে। এরপর ঠিকাদার নিযুক্ত করা হলে তারা অবকাঠামো নির্মাণ কাজ শুরু করবে। অবকাঠামো নির্মাণ কাজের দরপত্র আহ্বান করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এই কলেজ হাসপাতালটি বিশ্ব মানের একটি প্রতিষ্ঠান হবে বলেও জানাচ্ছেন তিনি।

প্রকল্প পরিচালক জানান, কলেজে মোট ১২০টি আসন এবং হাসপাতালে ৫০০ শয্যা চালু করার জন্য তারা প্রস্তাবনা তৈরি করেছেন। একাডেমিক ভবনে মোট ২৮টি বিভাগ থাকবে। প্রশাসনিক ভবন হবে আট তলা। প্র্যাকটিক্যাল কক্ষ, বিভিন্ন ধরনের ল্যাব, বিভিন্ন ডায়াগনস্টিক বিভাগ ও ৪০০ আসনের একটি লাইব্রেরি নির্মাণ করা হবে। থাকবে অডিটোরিয়াম, লেকচার গ্যালারি, শ্রেণিকক্ষ, টিউটোরিয়াল কক্ষ, ছাত্রছাত্রীদের জন্য পৃথক কমন রুম, ক্যাফেটেরিয়া প্রভৃতি। কলেজে মর্গ ও মরচুয়ারি এবং ডিএনএ টেস্টের আধুনিক ল্যাব থাকবে। এর পাশাপাশি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হোস্টেলসুপার ও হাসপাতাল পরিচালকের আবাসিক ভবন নির্মাণ করা হবে।

তিনি জানান, হাসপাতালে ৫০০ শয্যার পাশাপাশি অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, আউটটোর, ফার্মেসি প্রভৃতি থাকবে। নির্মাণ করা হবে হাসপাতাল ভবন, প্রশাসনিক ভবন। বৈদ্যুতিক সাব স্টেশন, হেলিপ্যাড, মসজিদ, পুকুর, মাঠ ও জিমনেসিয়াম তৈরি করা হবে।

সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজে ‘খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা’ শীর্ষক প্রকল্পের মতামত জরিপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতামত জরিপ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।

সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দ্বীন উল ইসলাম, উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. অসিম কুমার সাহা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. শাহীদুজ্জামান বাবলু, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ।

সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিআইএম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় যাতে দ্রুত কলেজ ও হাসপাতালের কার্যক্রম শুরু করা যায়, সেজন্য গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, প্রস্তাবিত ডেন্টাল কলেজের জায়গার পাশেই শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সভায় জেলা প্রশাসক জানান, দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।

সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার
বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, সাবেক অধ্যক্ষ, রাষ্ট্রদূত, বার বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ৭ম মৃত্যুবার্ষিকী কাল ৭ জুন। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার হিতামপুর গ্রামে ১৯২৮ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ২০১৫ খ্রিস্টাব্দে ৭ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন।

জনপ্রিয় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক শেখ রাজ্জাক আলী বৃহত্তর খুলনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বহু মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানাবিধ সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন।

‘শেখ রাজ্জাক আলী স্মৃতি পরিষদ’-এর পক্ষে সাধারণ সম্পাদক বেগম মাজেদা আলী এক বিবৃতিতে দেশবাসীর নিকট মরহুমের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেছেন।

এ্যাড. শেখ রাজ্জাক আলী’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খুলনা লায়ন্স ক্লাবের আয়োজনে জি-২ কেডিএ এভিনিউস্থ খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু পরীক্ষা, চোখের পাওয়ার দেখা ও প্রেসক্রিপশন দেয়া হবে। ৮ তারিখ নির্বাচিত রোগীদের চোখের ছানি অপারেশন এবং ৯ তারিখ অপারেশন রোগীদের চোখের চশমা ও ফ্রি ঔষধ প্রদান করা হবে।

এছাড়া খুলনা সিটি ল’ কলেজে বাদ আছর মিলাদ এবং পাইকগাছার হেতেমপুর নিজ গ্রামে মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। যেভাবে ৪ জুনের বিক্ষোভ মিছিলে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানো হয়েছে। এরচেয়ে দ্বিগুন শক্তি নিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ‘৭৫ এর খুনিদের চিরতরে স্তব্ধ করে দিতে হবে। তিনি ৪ জুনের বিক্ষোভ মিছিল সফল করায় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে গণমিছিল সফল করায় সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, রনজিত কুমার ঘোষ, আইরিন চৌধুরী নীপা, এস এম আসাদুজ্জামান রাসেল, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. মো. ফারুক হোসেন, ফয়জুল ইসলাম টিটো। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মো. মফিদুল ইসলাম টুটুল, মাহবুবুর রহমান বাবলু মোল্লা, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, অধ্যা. এ বি এম আদেল মুুকুল, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর গোলাম মওলা সানু, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, কাউন্সিলর কণিকা সাহা, এ্যাড. এনামুল হক, মো. আমির হোসেন, এ্যাড. তারিক মাহমুদ তারা, মো. রুহুল আমিন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, মো. নুর ইসলাম, মো. জাহিদুল হক, মো. ইউসুফ আলী খান, শেখ এশারুল হক, মো. আব্দুল হালিম, এ্যাড. মোশাররফ হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, শেখ হাসান ইফতেখার চালু, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মল্লিক নওশের আলী, সবনম সাবা, বিপ্লব সাহা, ফেরদৌস আলম রিতা, রেখা খানম, সুপ্তি হাসান, এ্যাড. শাম্মি আক্তার, মো. শহীদুল হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

২১ নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা
খবর বিজ্ঞপ্তি
জনগনকে সাথে নিয়ে বিএনপি জামায়াত জোটকে প্রতিহত করতে শেখ সোহেল এর নির্দেশনায় সকল স্থানে যুবলীগকে সংঘটিত হতে হবে। সেই লক্ষেই সাংগঠনিক ও সৎ ব্যাক্তিদেরকে যুবলীগের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বে আনা হবে। মাদক, সন্ত্রাসের অভিযোগে অভিযুক্তদের যুবলীগে ঠাই হবে না।
২১নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভায় বক্তারা এ কথা বলেন। ২১ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সোহাগ দেওয়ান এর সভাপতিত্বে ও নগর যুবলীগের সদস্য মসিউর রহমান সুমন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা ও ২১নং ওয়ার্ড এর কাউন্সিলের শামসুজ্জামান মিঞা স্বপন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক জামিরুল হুদা জহর, সদস্য সচিব, মোঃ সেলিম মুন্সি, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোপাল সাহা, নগর যুবলীগ নেতা রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, শওকত হোসেন,কবীর পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, রাশেদুজ্জামান রিপন, অভিজিৎ পাল, ছাত্রলীত নেতা জনি বসু, এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের হারুন উর রশীদসহ ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।