Home জাতীয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না এ বছর

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না এ বছর

8

 

ঢাকা অফিস।।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না। সোমবার (৬ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না।

এর আগে রবিবার (৫ জুন) শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, গত দুই বছরের মতো এই বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না।

সরকার ২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে। পরে মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য ইবতেদায়ি পরীক্ষাও শুরু করা হয়। এরপর ২০১০ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হয় জেএসসি পরীক্ষা। মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা।