দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসন এর ইউপি সদস্য পলি আক্তার (৩১) কে সোমবার দুপুর ২ টার দিকে সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে ফেরার পথে কিছু বখাটে যুবক পলি কটুক্তি মুলক মন্তব্য করে। সাথে থাকা পলি আক্তার এর স্বামী জাহান মোল্লা বখাটে যুবকের কাছে কটুক্তির বিষয় জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই ৭/৮ জন মিলে পলি আক্তার ও তার স্বামী জাহান মোল্লা কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে ও তাদের হাতে থাকা হাতুড়ি ও বাসের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে মহিলা ইউপি সদস্য পলি আক্তার মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহত স্বামী ও পলি আক্তার কে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগীতায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পলি আক্তার বর্তমানে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।
এবিষয়ে সেনহাটি ইউনিয়ন এর ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য পলি আক্তার এর স্বামী জাহান মোল্লা জানান, তারা ইউনিয়ন পরিষদ থেকে চন্দনীমহল ৫ নং ওয়ার্ডে নিজ বাড়িতে ফেরার পথে একই এলাকার বাসিন্দা, কিবরিয়ার স্ত্রী সেতারা সুলতানা, শেখ সোহেল (৩০), রফিকুল শেখ (২৫), টুকু শেখ (৪৫), সহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে পলি আক্তার কে বেধড়ক মারপিট করতে থাকে একপর্যায়ে আমি ঠেকাতে গেলে ওরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা করে।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসাস ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী পলি আক্তার উপর হামলার বিষয়টি নিশ্চিত করেন এবং অভিযোগ এর ভিত্তিতে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্হা নেওয়া হবে বলে জানান। রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো।











































