Home খেলাধুলা বিচ্ছেদের ঘোষণাই দিলেন পিকে-শাকিরা

বিচ্ছেদের ঘোষণাই দিলেন পিকে-শাকিরা

8

স্পোর্টস ডেস্ক।।
কলম্বিয়ান সুপারস্টার শাকিরা ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। শনিবার (৪ জুন) এক যৌথ বিবৃতিতে সদ্য বিচ্ছেদের পথে হাঁটা এই তারকা জুটি জানান, আমরা দুঃখিত যে আমরা আমাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করছি। খবর এএফপির

যৌথ বিবৃতিতে তারা আরও জানান, আমাদের সর্বাধিক অগ্রাধিকার, আমাদের সন্তান। তাদের ভালোর জন্য আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।

শোনা যাচ্ছে পিকের পরকীয়াই বিচ্ছেদের পর্দা টেনে দিয়েছে এই যুগলের মাঝে।

এমনকি বিচ্ছেদের কারণে শাকিরাকে ‘অ্যাংজাইটি অ্যাটাক’ কারণে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। অ্যাম্বুলেন্সে উঠার সময়ও নাকি জনপ্রিয় এই তারকা কাঁদছিলেন!

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছিলেন পপ তারকা শাকিরা। । বিশ্ব আক্রান্ত হয়েছিল শাকিরা জ্বরে। সেই আঁচ লেগেছিল স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকেরও। ১০ বছরের বড় শাকিরার সঙ্গে প্রণয়ে জড়ান তিনি। এরপর একই ছাদের নিচে কেটে যায় ১২টি বছর। দুই সন্তানও রয়েছে তাদের। তবে টান কমে যাবে ভেবে বিয়ের পিঁড়িতে না বসলেও বন্ধনটা শেষমেস টুটেই গেল।

পিকে বার্সেলোনার হয়ে খেলছেন ২০০৮ সাল থেকে। তিনি রক্ষণভাগের ফুটবলার হলেও বার্সেলোনার হয়ে লা লিগায় ২৯টি গোল করেছেন। স্পেনের হয়েও ১০২টি ম্যাচ খেলছেন পিকে।