বিনোদন ডেস্ক।।
নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী পুষ্পিতা মিত্র। ‘তাজমহল’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকবি রিপন মাহমুদ। সুর ও সংগীত করেছেন সঙ্গীত পরিচালক রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান।
মডেল হিসেবে ছিলেন অর্ক এবং কণ্ঠশিল্পী পুষ্পিতা নিজেই। শিগগিরই গানটি রিলিজ হবে ‘আরথ্রি টিউন’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন পুষ্পিতা।
বললেন, এই প্রথম সঙ্গীত পরিচালক রিয়েল আশিক ভাইয়ের সঙ্গে কাজ করেছি। তিনি অনেক ভালো কাজ করেন। তাছাড়া, গানের কথাগুলো বেশ সুন্দর। ভিডিওটিতে অর্কের সঙ্গেই আমি নিজেই মডেল হিসেবে ছিলাম। সব মিলিয়ে আমার মতো করে চেষ্টা করেছি, ভালো কিছু উপহার দেয়ার। আশা করছি, গানটি শ্রেুাতাদের হৃদয় ছুয়ে যাবে।
এর আগেও বিভিন্ন কোম্পানি থেকে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে। নতুন আরো কিছু কাজ করছেন বলেও জানান তিনি।











































