স্টাফ রিপোর্টার।।
খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা এক তরুণী অভিযোগ করেছেন, আইনি সহায়তা করার কথা বলে ডেকে নিয়ে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদ তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তরণীর বাবা খুলনা সদর থানায় মাসুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।
৩০ মে মাসুদ আপস করার জন্য সোহেল নামের এক ব্যক্তিকে তার বাড়িতে পাঠায়। পরে ওই একই দিন মাসুদ সংবাদ সম্মেলন করে দাবি করেন যে, ‘তিনি ধর্ষণ করেননি।’ ইন্সপেক্টর মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। খুলনা প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ওই তরুণী এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনস্থলে তার বাবা উপস্থিত ছিলেন।
ওই তরুণী বলেন, তার ছবি দিয়ে ফেসবুক আইডিতে অশ্লীল কথা লেখা হয়। এ বিষয়ে তিনি আইনি সহায়তার জন্য ১০ মে পিবিআই ইন্সপেক্টর মাসুদের অফিসে যাই। এরপর মাসুদ ১৫ মে দুপুরে তাকে সাইবার ক্রাইম ইউনিট অফিসে নিয়ে যাওয়ার কথা বলে নগরীর ছোট মির্জাপুর এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আমি ধর্ষণের শিকার হই। বাধা দিলে তাকে মারধর করা হয়।
তিনি আরও বলেন, ৩০ মে মাসুদ সংবাদ সম্মেলন করে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। মাসুদ দাবি করেন যে, খুলনা থানার এএসআই মিরান তাকে দিয়ে মামলা করিয়েছেন। অথচ তিনি এএসআইকে চেনেন না।
তিনি বলেন, মাসুদ আগে খুলনার তেরখাদা থানায় এসআই ও সাতক্ষীরার তালা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই দুই থানায় কর্মরত থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল। ওই দুই থানা থেকে মাসুদকে প্রত্যাহার করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইন্সপেক্টর মাসুদ দাবি করেন, ‘তিনি ধর্ষণ করেননি। খুলনা থানার এএসআই মিরানের কাছে তিনি ১৬ লাখ টাকা পাবেন। ওই টাকা না দেওয়ার জন্য এএসআই মিরান ওই তরুণীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছে।’











































