খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম’র ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনভর নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর। নগর যুবদলের সভাপতি মোঃ মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী সাগরের সঞ্চালনায় এসব কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখা যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
দিনের শুরুতেই গতকাল সকালে দলীয় কার্যালয়ে নগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ গ্রহনের পর নগরীর খালিশপুর হাউজিং ও বৈকালী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে, ১৬নং ওয়ার্ডের বয়রা বাজার ও বাস স্ট্যান্ডে, ১৭নং ওয়ার্ডে খুমেক হাসপাতালের সামনে, ২৪নং ওয়ার্ডের গফ্ফারের মোড়ে, ২৮নং ওয়ার্ডের মিয়াপাড়া পাইপের মোড়ে, ২১নং ওয়ার্ডে এবং ১৫নং ওয়ার্ডে পলিটেকনিকের সামনে দলীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল ও তবরাক বিতরণ করা হয়েছে। এছাড়া নগরীর ৯নং ওয়ার্ডের বাস্তুহারা এলাকার বাসিন্দা যুবদল কর্মী মোঃ আনোয়ার হোসেনের মা হাজেরা বেগমের (৮২) নামাজে জানাজায় অংশ নেন যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (৩১ মে) খালিশপুর লিবার্টির মোড়ে যুবদলের উদ্যোগে শহীদ জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।











































