স্টাফ রিপোর্টার।।
৩০ মে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল (পূর্ব রূপসা) শাখার উদ্যোগে সোমবার বেলা ১২ টায় পূর্ব রূপসার ১নং পেট্রোল পাম্প সংলগ্ন বিএনপি নেতা মহিউদ্দিন শেখের বাড়িতে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মো. খায়রুল ইসলাম মোল্লা, জেলা বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা তুহিন, জেলা যুবদলের সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম মোল্লা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. তারেক শেখ, ইলিয়াজ হোসেন ইলি, ফরহাদ শেখ, আরিফ বিল্লাহ, মাজহারুল শেখ, শামিম হাসান, মাঈনুল হাসান, মিজানুর রহমান, মুক্তাদির বিল্লাহ, মেহেদী হাসান, পাপ্পু মীর, নাসির হোসেন, ফয়সাল শেখ, আসাদ শেখ, আক্তার শেখ, হাসান, নাঈম শেখ, রাকিব, রাব্বি প্রমুখ।











































