স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে দেশের জনগনকে নিরাপত্তার চাদরে মোড়াতে দিবানিশি অকান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক টুটপাড়া বাগানবাড়ি, লোহার গেইট ও বানিয়াখামাড় বস্তি এলাকায় দরজায় দরজায় গিয়ে ২০০টি অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ এবং ১০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। নৌ কন্টিনজেন্ট ৬০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ২০০টি লিফলেট বিতরণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতীত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে।
অন্যদিকে নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, কচুবুনিয়া, হলদিবুনিয়া, চিলা, বৈদ্যমারী, আপাবাড়ী, সুন্দরবন, এবং মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তায় করে। এ সময় বিভিন্ন দোকান খোলা রাখার জন্য ও মটরসাইকেল চালকের নিকট হইতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক পঁয়ত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। কন্টিনজেন্ট চিলা ইউনিয়ন ও মংলা পৌরসভায় ৪৮৬ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করে। এসময় জনসচেতনতামূলক ১৫০টি লিফলেট ও ৫০টি মাস্ক বিতরণ করা হয়।











































