Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

53
ঝিনাইদহের ভারত সীমান্তবর্তী ভবনগর গ্রাম মুখর করে রেখেছে দুই শতাধিক হনুমান। গাছে গাছে বিচরণ করে আর হুপ হুপ শব্দ করে এলাকা মুখর করে রাখে--খুলনাঞ্চল

প্রধান অতিথি থাকবেন নজরুল ইসলাম খান: খুলনায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আজ
।। খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (২৬ মে) বৃহস্পতিবার খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিকাল ৩টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উক্ত সমাবেশ সফল করার জন্য খুলনা মহানগর ও জেলার সকল থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল ইসলাম মনা, জেলার আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

প্রস্তুতি সভায় খুলনা বিএনপি: খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হত্যার হুমকির শামিল
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী যে অসম্মানজনক মন্তব্য করেছেন তা বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির শামিল। অনির্বাচিত সরকারের সরকার প্রধান হিসাবে এই মন্তব্য অত্যন্ত বিপদজনক এই কারণে যে, নির্বাহী বিভাগের প্রধান যখন পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেয়ার হুমকি দেন তখন তা হত্যার নির্দেশের পর্যায়ে পড়ে।
বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের (২৬ মে) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।
সভা থেকে আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। একইসাথে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সাদা পোষাকধারী পুলিশ বলপূর্বক গাড়িতে তুলে নিতে চাইলে ছাত্রদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হওয়ায় ছাত্র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্যাতন ও গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়। সভা থেকে আজকের (২৬ মে) সমাবেশ সফল করতে বিএনপি, সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, কাজী মাহমুদ আলী, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শেখ সাদী, খায়রুল ইসলাম জনি, তারিকুল ইসলাম তারেক, আজিজা খানম এলিজা, মজিবুর রহমান, এস এম এনামুল হক, ইবাদুল হক রুবায়েত, আতাউর রহমান রুনু, আব্দুল আজিজ সুমন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, মোনতাসির আল মামুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনার আওয়ামী লীগকে সংগঠিত করতে অপরিসীম ভূমিকা পালন করেছেন আব্দুল খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ আছর বাদ খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের সভাপতি রনজিত কুমার ঘোষ। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।
সভায় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে খুলনার আওয়ামী লীগকে সংগঠিত করতে অপরিসীম ভূমিকা পালন করেছেন আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। অপরদিকে তিনি একজন কর্মবীর মানুষ ও সফল মেয়র। কর্মবীর এই মেয়রের নেতৃত্বে খুলনা মহানগরীতে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত থাকলে অচিরেই খুলনা একটি সমৃদ্ধ নগরীতে পরিনত হবে। তাই খুলনা আওয়ামী লীগের প্রয়োজনে ও খুলনার উন্নয়ন বাস্তবায়নে তালুকদার আব্দুল খালেক এর সুস্থতা একান্ত জরুরী। সকলে তার জন্য দোয়া করবেন অতিশিঘ্রই তিনি সুস্থ হয়ে দলের পক্ষে খুলনার উন্নয়নে কাজ করতে পারে। নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেহ কটূক্তি করলে এবং তার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র চক্রান্ত করলে তা মেনে নেওয়া হবে না। খুলনা মহানগর শ্রমিক লীগের নেতাকর্মীরা তাৎক্ষনিক তা প্রতিহত করবে। এছাড়াও নেতৃবৃন্দ বলেন, দর্জিদের দাবি নিয়ে মালিক পক্ষের সাথে যে চুক্তি আছে তার মেয়াদ উর্ত্তীন্ন হওয়ার সাথে সাথে দর্জি কর্মচারীদের পক্ষে আবার পুনঃরায় নতুন চুক্তি করা হবে।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম আকিল উদ্দিন, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, খুলনা মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যক্ষ এ বি এম আদেল মুকুল, মল্লিক নওশের আলী, মোঃ সেলিম, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, মোঃ জামাল হোসেন, মাছুমা আক্তার রানী, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহান, মোঃ আনিস, মোঃ হানিফ সরদার, বিপ্লব কুমার দে, মোঃ নুর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ হাবিবুর রহমান, এস এম শামীমুর আলম মান্দার, শাহিন শরিফ বাবু, প্রশান্ত কুমার ঘোষ, মোঃ বায়জিত সরদার, মোঃ মারুফ হোসেন, আব্দুস সাত্তার, মোঃ মহারাজ, মোঃ আরিফ হোসেন অনিক, মোঃ আয়নুল ইসলাম, মোঃ হারুন, মোঃ আলী, আব্দুল হাই, মোঃ কামাল রাজু, সিরাজ মিয়া, পবিত্র সাহা, মোঃ ওলিয়ার, মোঃ ফারুক হোসেন, টুটুল মোল্লা, মোঃ লোকমান, মোঃ মফিজ প্রমুখ নেতৃবন্দ। সভাশেষে আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা আব্দুর রহিম খান।

দাকোপে খুলনা জেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচনে রওশনআরা সভাপতি ও উর্মিলা সম্পাদক নির্বাচিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
ইউরোপিয়ান ইউনয়িন ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ এর র্অথায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদশে ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ এর বাস্তবায়নে খুলনা জেলার নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা প্রানী সম্পাদ দপ্তরের প্রশিক্ষণ রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জেলার দাকোপ উপজেলার ৬০ টি নারী সামাজিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক মোট ১২০ জন সদস্যের প্রত্যক্ষ ভোট প্রদান করেন। কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য সংখ্যা ১১ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান খান, নির্বাচন কমিশনার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা ও সমাজ সেবো কর্মকর্তা প্রবীর রায়। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় ও দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ প্রমুখ। নির্বাচনে সার্বিক তও¦াবধানে ছিলেন রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ আনিছুজ্জামান,উপজেলা ফিল্ড কো-অডিনেটর ব্রজেন্দ্র নাথ শীল। পরবর্তীতে দুপুরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায় ফলাফল ঘোষনা করেন। সভাপতি পদে রওশরআরা বেগম ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। সহ-সভাপতি পদে ২ জন রেবতী ঘরামী ৮৯ ভোট, সহ-সভাপতি ফরিদা খাতুন ৬২ ভোট, সাধারণ সম্পাদক পদে উর্মিলা সরদার ৬৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাধনা বিশ্বাস ৫৮ ভোট, ক্যাশিয়ার সবিতা সরকার ৯৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে কাকলি মন্ডল ৫৩ ভোট, দপ্তর সম্পাদক পদে সুমী মোড়ল ৮৩ ভোট এবং সদস্য ৩ জন যথা ক্রমে অনিতা ১০৭, জেমমিন খাতুন ৮৭, কৃষ্ণ সরদার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জিয়ার শাহাদৎ বার্ষিকী : জাসাস’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা ২ জুন
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদৎ বার্ষিকীতে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস।
২ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে ৬টি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে একই স্থানে ’শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৪১ তম শাহাদৎ বার্ষিকীতে খুলনায় সপ্তাহব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মর্সূচির চতুর্থ দিনে জাসাস মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে পালিত এ কর্মসূচি সফল করতে এক প্রস্ততি সভা বুধবার (২৫ মে) দুপুরে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা থেকে বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।
মহানগর কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আহবায়ক মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব মো: আজাদ আমিন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শেখ রেজাউল ইসলাম, ওয়াহিদুর রহমান অর্ঘ্য, মো: আসিফ ইকবাল, শেখ মো: মিঠু, মো: ফয়সাল রহমান স্বপন, ইঞ্জিনিয়ার সুমাইয়া আক্তার লিমা, মো: মনিরুল গাজী, মো: মশিউর রহমান, রাজিয়া সুলতানা, পুতুল বেগম প্রমুখ।

আব্দুস সালাম মূর্শেদী এম পি এর সুস্থতা কামনা
দিঘলিয়া প্রতিনিধি
বুধবার সন্ধ্যা ৭:১৫ টায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে দিঘলিয়া প্রেসক্লাব এর প্রধান উপদেষ্ঠা আব্দুস সালাম মূর্শেদী এম পি এর সুস্থতা কামনা করে প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ আমিনুর রহমান। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাব এর সভাপতি এস এম হাবিবুর রহমান তারেক, সাঃ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন,সিনিয়র সহ – সভাপতি ফরহাদ কাদির, কাযনিবাহি মোঃ জামাল হোসেন, সহসম্পাদক আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক খান আসাদ,কোষাধ্যক্ষ মোঃ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, প্রচার সম্পাদক কিশোর কুমার দে,তথ্যপ্রযুক্তি সম্পাদক মনিরুল মোড়ল,ক্রিয়া সম্পাদক সালাউদ্দিন বাবু, সাধারণ সদস্য রানা মোল্লা, এস এম শামীম, মনিরুল ইসলাম প্রমুখ।

মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা কর্তৃক আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠান বুধবার বিকাল ৪ টায় আটরা-গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিরোমনি কেডিএ আবাসিক মাঠে অনুষ্ঠিত হয়। পাপেট শোর মাধ্যমে এলাকার সাধারন মানুষকে আশ্বাস প্রকল্পের কার্যক্রম, মানবপাচার ও নিরাপদ অভিবাসন সম্পর্কে তথ্য বা ধারনা প্রদান করা হয়। পাপেট প্রদর্শনীর পরে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা অঙ্গীকার করে যে, তাদের এলাকায় মানবপাচারের শিকার হয়ে কোন নারী বা পুরুষ ফিরে আসলে আশ্বাস প্রকল্পে তাদের যুক্তকরনে সহযোগিতা করার পাশাপাশি তাদের পরিচিত কেহ বিদেশ যেতে চাইলে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদ অভিবাসনের সকল ধাপ মেনে তারপর বিদেশ যাবার জন্য পরামর্শ প্রদান করবে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইউপি সদস্য এস.এম রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা শাহনাজ পারভীন। এছাড়া অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের খুলনা জেলার প্রকল্প কর্মকর্তা মঈন আহমেদ, সোস্যাল মোবিলাইজার মাসুম বিল্লাহ, সিটিপ সদস্য রত্না, আকবর, আঁখি, বিল্লাল, লোপা, লিজা, মেরি, যুথী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মো: জিয়াউল ইসলাম ।

সৌন্দর্য বন্ধনের জন্য কেশবপুরে সড়কের দু’পাশ দিয়ে ২ হাজার কৃষ্ণচূড়া গাছ লাগনোর উদ্যোগ
আলমগীর হোসেন কেশবপুর
সৌন্দর্য বর্ধনের জন্য কেশবপুরে সড়কের দু’পাশ দিয়ে ২ হাজার কৃষ্ণচূড়া গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর-চুকনগর সড়কের কেশবপুর অংশে সম্প্রতি পৌরসভার উদ্যোগে ওই কৃষ্ণচূড়া গাছ লাগানো শুরু হয়। সড়কের পাশে কৃষ্ণচূড়া রোপণের পাশাপাশি শহরের ভেতর লাগানো হবে মাধবীলতা, রাধাচূড়া, বাগানবিলাসসহ হরেক রকমের ফুল গাছ।

পৌরসভা সূত্রে জানা গেছে, সৌন্দর্য বর্ধনের জন্য এবং বাসযোগ্য করে তুলতে যশোর-চুকনগর সড়কের কেশবপুর অংশে ও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়কসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশ দিয়ে ২ হাজার কৃষ্ণচূড়া গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকরা ইতিমধ্যে শতাধিক কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছেন। এছাড়া শহরের ভেতরে মাধবীলতা ফুল গাছ ১৫০, বাগানবিলাস ৫০০, রাধাচূড়া ১৫০, গোলাপ ৫০০, গৌরীচৌরী ২০০ ও চেরি ১৫০টি লাগানো হবে। সম্প্রতি সৌন্দর্য বর্ধনের জন্য শহরের ছোটবড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সেলুন ও চায়ের দোকানগুলোতে বিনামূল্যে ২০০ পিচ ফুটন্ত গোলাপ গাছ দেওয়া হয়েছে।

উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, কৃষ্ণচূড়াসহ অন্যান্য যে সকল গাছ লাগানো হচ্ছে সেখানে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি হবে। ফুলের সৌন্দর্য আর পাখির কলতানে মুখরিত হয়ে উঠবে চারপাশ।

উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী বলেন, সড়কের পাশে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটলে প্রকৃতির সৌন্দর্য বর্ধন করার পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করবে।

এ ব্যাপারে কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল বলেন, আগামী ২০ বছরের মধ্যে অধিকাংশ লোক পৌর শহরে বসবাস করবে। এ শহরকে পরিবেশবান্ধব, বাসযোগ্য ও সৌন্দর্য বর্ধন করতে অগ্রীম প্রস্তুতি হিসেবে পৌরসভার রাজস্ব ফান্ডের অর্থায়নে ২ হাজার কৃষ্ণচূড়াসহ বিভিন্ন রকমের প্রায় ৪ হাজার ফুল গাছ লাগানো হচ্ছে। এছাড়া মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাঁড়িতে দেশি-বিদেশি বিভিন্ন পর্যটকরা আসেন। শহরের সুন্দর করে সাজালে সকলের কাছে দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার ২ কোটি মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ হতে চলেছে। দেশের দ্বিতীয় বৃহতম সামদ্রিক বন্দর মোংলা ও পায়রা বন্দরের গুরুত্ব বৃদ্ধি পাবে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের মধ্যে বৈষম্য কমবে। নতুন নতুন শিল্প কল কারখানা স্থাপন হবে। পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবন হবে পর্যাটন ক্ষেত্রে এক নতুন দিগন্ত। যেখানে দেশি-বিদেশি পর্যাটকদের সমারোহে খুলনা তথা দক্ষিণ অঞ্চল হবে আরও সমৃদ্ধ। জাতীয় অর্থনীতিতে আরও ব্যাপক গুরুত্ব বাড়বে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আর এই স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরালস প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থায়নে দেশের সর্ববৃহৎ সেতু পদ্মার উদ্বোধন হবে আগামী ২৫ জুন। সেতু পদ্মার উদ্বোধনের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম ও শেখ হেদায়েত হোসেন হেদু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, নারী নেত্রী ইশরাত আরা হীরা, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, আলহাজ্ব তাহেরুল আলম, ইমতিয়াজ আহমেদ, মো. শফিকুল ইসলাম অভি, শরীফ ক্বারী মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, জাবেদ আক্তার, মো. জিসান, মো. আবু বকর, মো. আজমল হোসেন, মো. রকিব আহমেহ, মো. রফিকুল ইসলাম, মো. হারুনুর রশিদ প্রমুখ।

কুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মেকানিক্যাল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি বুধবার ২৫ মে বিকালে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে মেকানিক্যাল এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ, এনার্জি হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের এমই বিভাগের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দাকোপে জনশুমারী ও গৃহগণনা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) উদ্যোগে পরিচালিত ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা ২০২২ দাকোপ উপজেলায় স্থায়ী শুমারি (জরিপ) কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে সম্পূর্ণ ডিজিটাল (ঈঅচও) পদ্ধতিতে ট্যাব ব্যবহার করে আগামী ১৫ জন থেকে ২১ জুন পর্যন্ত জরিপ পরিচালিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। জনশুমারী ও গৃহগণনা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন উপজেলা শুমারী সমন্বয়কারী কমলাখি কুমার মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, শেখ যুবরাজ, শেখ ছাব্বির আহম্মেদ, মানস কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভ’ইয়াসহ জনপ্রতিনিধি ও কর্মকর্তা বৃন্দ। উপজেলায় জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম পরিচালণা করবেন ১ জন উপজেলা শুমারী সমন্বয়কারী, ৪ জন জোনাল অফিসার, ৪ জন আইটি সুপারভাইজার, ৭৫ জন সুপারভাইজার এবং ৪০৪ গণনাকারী কর্মরত থাকবে।

দাকোপের মানুষ দিশেহারা প্রচণ্ড গরমের তাপে
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে সারা দেশের ন্যায় জ্যৈষ্ঠর লাগামহীন তাপমাত্রায় পুড়ছে মানুষ সাথে সাথে দিশেহারা প্রচণ্ড গরমের তাপে। এতই গরম পড়েছে যে কাঁচা ফলমূলও পেকে যাচ্ছে অকালে। এলাকা ঘুরে দেখা যায় মানুষেরা গরমে দিশেহারা হয়ে পড়ছে তাই তো বাজুয়া চড়ার বাঁধে একদল মোটরসাইকেল ড্রাইভাররা প্রচন্ড গরমে তাদের জামা খুলে তরমুজ খেয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করছে। গ্রামের পুকুর গুলোর দিকে তাকালে দেখা যায় নারী – পুরুষ, ছোট বড় ছেলে – মেয়েরা পানিতে নেমে গলা ভিজিয়ে দাড়িয়ে আছে গরমের কারণে উঠতে তাদের মন চাইছে না। একই দৃশ্য দেখা যায় সুন্দর বনের বাঘ গলা ডুবিয়ে বসে আছে নদীর পানিতে। গ্রামের কাকগুলো খুঁজে বেড়াচ্ছে পানির কল। দুষ্টু বানরেরা হাত পাতছে আইসক্রিমওয়ালার কাছে। তারপরও প্রচন্ড গরমে সকলের দম বের হয়ে যাচ্ছে তা দিব্যি টের পাচ্ছে সকলে। বাইরে বেরোলে অবস্থা আরও বেগতিক। মনে হয় সূর্যটা যেন একেবারে মাথার ওপরে এসে বসে থাকে। এলাকাবাসী জানায় পত্রিকার পাতায় কিংবা টিভিতে আবহাওয়ার খবরগুলোয় শোনা যায়, ‘বেশি আর্দ্রতার কারণে অসহনীয় গরম পড়েছে। জনজীবন বিপর্যস্তৃ।’ এই আর্দ্রতা বিষয়টা কী? কেনই–বা এটার কারণে গরম বেশি অনুভূত হয়? আবহাওয়ার হালচাল জানায় এমন মাধ্যমগুলো খেয়াল করে দেখেছেন হয়তো। সেখানে মাঝে মধ্যে বলা হয়, ‘টেম্পারেচার ৩৫ ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক ৪২।’ মানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলেও গরম লাগছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো। অর্থাৎ গ্রীষ্মের আর্দ্র দিনে সত্যিকারের তাপমাত্রার চেয়ে বেশি তাপ অনুভূত হয় আমাদের শরীরে। এর রহস্যটা তাহলে কী? এমন আবহাওয়ায় মাঝে মধ্যে দমকা বাতাস বয়ে যায়, তবে সে বাতাসও এত গরম থাকে যে প্রশান্তির বদলে উল্টো ভীষণ অস্বস্তি লাগে। ঘামও বেরোয় না শরীর থেকে। বাজুয়ার ডাঃ মোরালি মোহন রায় বলেন বাতাসে ভাসমান জলীয় বাষ্পই হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতার কারণে শরীর থেকে অতিরিক্ত তাপ ঘামের সাহায্যে বের হয়ে যেতে পারে না। তাই গরমের মাত্রা বেড়ে যায় আরও বেশি। সাধারণ অবস্থায় ঘাম যখন ত্বকের উপরিভাগে আসে, তখন আমাদের শরীরের তাপে সেসব ঘাম বাতাসে বাষ্পীভূত হয়ে যায়। কিন্তু বাতাসের আর্দ্রতা বেশি থাকলে ঘাম সহজে বাষ্পীভূত হয় না। কারণ, আশপাশের বাতাসে এমনিতেই তখন আর্দ্রতা বেশি থাকে। বাতাস অতিরিক্ত জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না। শরীরের ঘাম যত ধীরে ও কম পরিমাণে বাষ্পীভূত হয়, আমরা তত বেশি গরম ও অস্বস্তি অনুভব করি। দেখা যায় গরম থেকে স্বস্তি পেতে মাছের ঘেরে নেমেছে গরু, মহিষ এমনকি কুকুর পর্যন্ত। বাজুয়া এসএন কলেজের শরীরচর্চা শিক্ষক তাপস রায় জানান গরম ও আর্দ্র বাতাস যে শুধু আমাদের ত্বকেই অস্বস্তির সৃষ্টি করে, তা নয়। এমন বাতাসে আমাদের শ্বাস নিতেও কষ্ট হয়। একই সঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি গরম থাকায় শ্বাসপ্রশ্বাসপ্রক্রিয়া চালাতে আমাদের শরীরকে বেশি শক্তি খরচ করতে হয়। ঠিক কত তাপমাত্রা ও আর্দ্রতা আমাদের জন্য অস্বস্তির কারণ হতে পারে, তার নির্দিষ্ট কোনো মাত্রা নেই। আমাদের শরীর এমনিতেই উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে পারে। গরমে তাই কেউ কেউ হয়ে পড়ে অসুস্থ। তাই এমন গরমে খুব সাবধান। বেশি বেশি পানি ও তরলজাতীয় খাবার খেতে হবে। গোসল করতে হবে নিয়মিত। তিনি আরো বলেন সবচেয়ে বড় কথা, পৃথিবীকে ভালো রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী দিন দিন আরও উষ্ণ হয়ে উঠছে। আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশগুলোতে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন আরও স্পষ্ট। পৃথিবীর পরিবেশ ঠিক রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। এ কারণে তাপমাত্রা এবং আর্দ্রতার পরিমাণে এত অসামঞ্জস্য। এর ফলে পৃথিবীর পরিবেশ পড়ছে হুমকির মুখে। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে পরিবেশের ক্ষতি হয়। পৃথিবী ভালো থাকলে আমরাও ভালো থাকব।

জাতীয় কবির জন্মবার্ষিকীতে খুলনায় দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী
তথ্য বিবরনী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী বুধবার সন্ধ্যায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সাম্য, মানবতা, প্রেম, প্রকৃতির দ্রোহের কবি নজরুল। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান অনেক। সৃষ্টিশীল জীবনে তিনি রচনা করেছেন প্রেম, প্রকৃতি বিদ্রোহ ও মানবতার অনবদ্য সব কবিতা, গান, প্রবন্ধ, গল্প উপন্যাস ও অসংখ্য নাটক। কালজয়ী প্রতিভার অধিকারী কবি নজরুল তাঁর লেখনির মাধ্যমে আমাদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, কাজী নজরুল আজীবন সাম্যের গান গেয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কবি নজরুলের ভক্ত। মুক্তিযুদ্ধের সময়ে নজরুলের গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন।

মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক অসিতবরণ ঘোষ। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান এবং উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির। স্বাগত জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল।

পরে প্রধান অতিথি নাচ, গান, সংগীত, ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রামপালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা নিয়ে হামলা উপজেলা প্রশাসনের মামলা দায়ের
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল খেলার ফাইনাল খেলাকে কেন্দ্র করে হামলা, মারপিট ও সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ৯ জনসহ অজ্ঞাত ৮ জনকে আসামী করে মামলাটি করেন এসিল্যান্ড অফিসের ড্রাইভার আহত কোহিনূর শেখ (৪০)। আসামিরা হলেন, আল আমীন, কামরান হোসেন, শেখ শিহাব ওরফে মাতলুব, আবএ বকার, মোস্তাফিজুর রহমান,মারুফ হোসেন, সজীব শেখ ও ঝলক। এজাহার সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ-১৭ গোল্ডকাপের ফাইনাল খেলা মঙ্গলবার ৪ টায় শ্রীফলতলা মাঠে। খেলার নির্দিষ্ট সময় গোলশূন্য ড্র হয়। রেফারি ট্রাইব্রেকারে খেলা চুড়ান্ত করার জন্য বাঁশতলী ইউনিয়ন ও বাইনতলা ইউনিয়নকে আমন্ত্রণ জানান। এ সময়ে বাঁশতলী ইউনিয়নের কতিপয় উচ্ছৃঙ্খল সমর্থকরা বাইনতলা ইউনিয়নের খেলোয়াড় ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উপর চড়াও হয়। এতে বাঁধ দিলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী কোহিনূর শেখসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ফাইনাল খেলাটি স্থগিত করেন। শান্তিপূর্ণ খেলাটি ভন্ডুল হওয়ায় উপস্থিত দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে রামপাল উপজেলা এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু দিপুর সাথে কথা বললে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন দায়ীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

চুলকাটিতে জামাতা কর্তৃক শশুর বাড়ীর লোকজনকে বেধড়ক মরপিট: আহত-৩
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটির সোনাডাঙ্গা এলাকায় এবার জামাতা কর্তৃক শশুর বাড়ীর লোকজন-কে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করা হয়েছে। আহতদেরকে মুমুর্য অবস্থায় চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ উর্দ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনা ভুক্তভোগী বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বুধবার সকাল ৮টার দিকে চুলকাটির সোনাডাঙ্গা এলাকার এঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী সুগন্ধি গ্রামের মরহুম খলিল ঢালীর পুত্র আবুল ঢালী জানান, ২০১১সালে পারিবারিক ভাবে তার কন্যা তানজিলা খাতুনের সাথে সোনাডাঙ্গা গ্রামের আবু বক্কর ঢালীর পুত্র ইয়াসিন ঢালীর সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহদী সুসস্পুন্ন হয়। এর পর তারা কয়েক বছর ভাল ভাবে চললেও নানা বিষয়াদী নিয়ে স্বামী ইয়াসিন ঢালী স্ত্রী তানজিলা খাতুনকে বিভিন্ন সময়ে নির্যাতন চালিয়ে আসছিল। এর পর পিতা কন্যা তানজিলা খাতুনের সুখের কথা চিন্তা করে জামাতাকে কয়েক দফায় যৌতুক স্বরুপ মোটা অংকের অর্থ প্রদান করেন। এর পরেও যৌতুকলুভী স্বামী তানজিলা খাতুনের উপর অমানষিক নির্যাতন চালাতে থাকে।
ঘটনার দিন বুধবার সকালে কন্যা তানজিলা খাতুনকে জামাতা ইয়াসিন ঢালী, বেধড়ক মারপিট করে শশুরবাড়ীর লোকজনক খবর পাঠাই। তখন তারা সেই বাড়ীতে গেলে জামাতা ইয়াসিন ঢালী, জামাতার ভাই ইসরাফিল হোসেন ও মমেনা বেগম সহ বেশ কয়েকজনে তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মরপিট করে ঘরে আটকিয়ে রাখে। ঘটনার খবর পেয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে তাদেরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করলে পরিবারের লোকজন তাদের তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন,তানজিলা খাতুন (২৬) তার বড় বোন রোজিনা বেগম (৩০) ও বড় বোনের স্বামী রেজাউল মল্লিক (৪৫)। এ ঘটনায় তানজিলা খাতুন বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় চারজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

ফকিরহাটে সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সাধের সাধুর বটতলা এলাকা থেকে আওয়াল হাওলাদার (৩৬) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছেন মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই প্রনয় মন্ডলের নেতৃত্বে সংগীয় পুলিশের এক দল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী পিলজংগ গ্রামের আশরাফ হাওলাদারের ছেলে। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছে। অপর দিকে, মঙ্গলবার বিকালে ফকিরহাট মডেল থানার এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স ব্রহ্মণরাকদিয়া এলাকা থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী ফয়সাল হোসেন (২৫) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী ব্রাহ্মণরাকদিয়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র। সে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে পুলিশ জানায়। #

বিএনপি নেতা শেখ আমজাদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির মাধ্যমে ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । কর্মসূচির মধ্যে থানা এলাকার সকল মসজিদে বাদ জোহর মরহুমের রহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান, বাদ আছর যোগিপোল ভাঙ্গাগেট রেললাইন মসজিদে দোয়া অনুষ্ঠান , তাবারক বিতরন করা হয়। বিকালে খানজাহান আলী থানার অর্ন্তগত আটরা গিলাতলা, যোগিপোল ইউনিয়ন ও কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ মরহুম শেখ আমজাদ হোসেনের কবর জিয়ারত করেন। এছাড়া বাদ মাগরিব আটরা গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এসময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, কেসিসি সাবেক কাউন্সিলর মাহাবুব কায়সার, অধ্যাপক ওহিদুজ্জামান , মেহেদী হাসান দিপু, নিজামুর রহমান লালু, রফিকুল ইসলাম শুকুর, আঃ রব মুন্সি , আশরাফ ঢালী, আফসার শেখ, আরিফুর রহমান মন্টু, সৈয়দ শাহাজান , গোলজার হোসেন, মোক্তার বিশ^াস, মোল্লা লোকমান হোসেন, কায়সেদ আলী, খয়বার হোসেন, শেখ বাবুল হোসেন বাবু, খলিলুর রহমান, মোঃ সেলিম শেখ নাসির, মোঃ জামাল হোসেন, আজিজুল , মোঃ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ তারেক, মোঃ আরিফুল ইসলাম , মোঃ নাসিরউদ্দিন , যুবদল নেতা মোল্লা সোলায়মান, গোলাম কিবরিয়া , শাহাদাত হোসেন সাজু, রবিউল সরদার, ফয়সাল কবির বাবু, মোঃ এনামুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম সুজা, সলেমান, মোঃ পলাশ . মহাসিন, মোঃ শহিদুল ইসলাম শহিদ , নাজমুল হুদা পলাশ, ছাত্রদল নেতা মোঃ আকাশ, শাওন, খালিদ, ইসলাম, ফয়সাল, আবু সাইদ প্রমুখ।

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনে ১ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামি ৩০ মে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কেসিসি ১ নং ওয়ার্ড বিএনপি সাবেক নেতৃবৃন্দ পক্ষ থেকে ১ প্রস্তুতি সভা মহেশ^রপাশা রানার মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । বিএনপি নেতা আবুল কালাম শিকদার এর সভাপতিত্বে বক্তৃতা করেন আঃ জলিল হাওলাদার , রফিকুল ইসলাম, এস এম আকরাম হোসেন, মোঃ জাহাঙ্গির হোসেন, আবুল কাসেম, হাবিবুর রহমান, আলমগীর হোসেন, বাবুল হোসেন, রাজু আহম্মেদ , আঃ সাত্তার, হাসিব, কবির হোসেন, ফারুক মিস্ত্রী, দেলোয়ার হোসেন, বাদশা, বাবু, আঃ সাত্তার, মহেশ^রপাশা শহীদ জিয়া কলেজ মোড়স্থ দারুস সালাম জামে মসজিদ, দিঘীর পুর্ব পাড়[ দারুল ইসলাম জামে মসজিদ , মহেশ^রপাশা গোলকধাম সহ অনন্য মসজিদে বাদ আছর দোয়া ও তাবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নবম ওয়েজ বোর্ড সংশোধন করে দ্রুত বাস্তবায়ন এবং সাংবাদিকদের মহার্ঘ্যভাতা প্রদানের দাবি
খবর বিজ্ঞপ্তি
সাংবাদিকদের জন্য সরকার ঘোষিত নবম সংবাদপত্র মজুরীবোর্ড রোয়েদাদ দ্রুত সংশোধন করে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি ওমর ফারুক এবং ভারপ্রাপ্ত মহাসচিব মহসীন কাজী। গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে জীবনযাত্রার মান অনেক বেড়েছে। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানাভাবে আর্থিক অনটনে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ অবস্থায় সাংবাদিকদের জন্য অর্ন্তবর্তীকালীন মহার্ঘ্যভাতা চালুরও দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং জীবন যাত্রার মান বেড়ে যাওয়ায় সাংবাদিকরা নবম সংবাদপত্র মজুরী বোর্ডের দাবি জানানোর পর সরকার ২০১৮ সালের ২৯ জানুয়ারি অবসরপ্রাপ্ত বিচারপতি মো: নিজামুল হকের নেতৃত্বে নবম সংবাদপত্র মজুরী বোর্ড গঠন করে। এ প্রেক্ষিতে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর সরকার নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করে। ঘোষিত ওই রোয়েদাদের দ্বাদশ অধ্যায়ে মন্ত্রিসভা কমিটির সুপারিশের নামে সাংবাদিকের যেসব সুযোগ-সুবিধা ইতিপূর্বে বিদ্যমান ছিল তা সংকুচিত করা হয়। এতে সাংবাদিকদের বেতনের উপর আরোপিত আয়কর মালিকদের পরিবর্তে সাংবাদিকদের উপর চাপিয়ে দেয়া হয়। দুই মাসের বেতনের সমপরিমান গ্র্যাচুইটির পরিবর্তে এক মাসের বেতনের সমপরিমাণ গ্র্যাচুয়েটি নির্ধারণ করা হয়। বলা হয় পর্যায় ক্রমে ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের। পরষ্পর বিরোধী সিদ্ধান্তের কারণে থমকে যায় নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন। ফলে অর্থিক ভাবে চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাংবাদিকরা। করোনা পরবর্তী সময়ে এই সংকট আরো ভয়াবহ আকার ধারণ করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ প্রজ্ঞাপন সংশোধন করে ইতিপূর্বে প্রদত্ত সকল সুযোগ সুবিধা বহাল রেখে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সাথে মুদ্রাস্ফীতি ও বর্তমান বাজার ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের জন্য অর্ন্তবর্তীকালীন মহার্ঘ্য ভাতা প্রণয়নের দাবি জানান। একই সাথে রেডিও-টেলিভিশনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য বেতন কাঠামো নির্ধারণ করে তা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান নেতৃবৃন্দ।##

নগরীর সুপেয় পানির সমস্যা সমাধানে ডায়ালগ মিটিং
খবর বিজ্ঞপ্তি
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের পানি ব্যবস্থাপনায় আর্ন্তজাতিক অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও বাস্তবতা শীর্ষক ডায়ালগ মিটিং বুধবার সকালে খুলনা নগরীর লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আইআরভি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক নেতা এড. কুদরত ই খুদা। বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসির প্যানেল মেয়র আলী আকবর টিপু। কি নোট পেপার উপাস্থাপন করেন আইআরভির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়, স্বাগত বক্তব্য রাখেন আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথী। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, কলেজ শিক্ষক জাহাঙ্গীর হোসেন, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, সুজন প্রতিনিধি খলিলুর রহমান সুমন, সোনালী দিন প্রতিবন্ধীর ইসমাত আরা হীরা,উন্নয়ন কর্মী ঝর্ণা আক্তার বৃষ্টি, শাহিনুর, নাজমা, হৃদয় প্রমূখ। সভায় বক্তারা বলেন, নগরীর সুপেয় পানির সমস্যা সমাধানে ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিত ও অপচয় রোধ করতে হবে। পানি নিয়ে দুর্ভোগে শিকার মানুষেরা ওয়াসাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানায়। সভায় ময়ুর নদ রক্ষায় নাগরিক সমাজের ভূমিকা আরো জোরদার করার আহবান জানানো হয়।

মোড়েলগঞ্জ বারইখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ ১৪নং বারইখালী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আউয়াল খান মহারাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারইখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন “ডরপ্”পানিই জীবন প্রকল্প। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব প্রভাংশু রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা সংসদ, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব, স্বাস্থ্য গ্রাম দল, প্রতিনিধি, পরিষদবর্গ ও এলাকার জনসাধারণ।
বারইখালী ইউনিয়ন পরিষদটি জলবায়ু পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তুত করে যা জলবায়ু বান্ধব হবে বলে সুধিজনরা মনে করেন।

দেবহটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা
কে এম রেজাউল করিম
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)দেবহাটা, সাতক্ষীরা এর আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ,কর্মশালা অনুষ্ঠিত। বুধবার সকাল ১১টার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরিদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ দেবহাটা উপজেলার সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ দেবহাটা উপজেলার সাধারন সম্পাদক জনাব মনিরুজ্জামান মনি,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ কে এম মোর্শেদ প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীবৃন্দ।

খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
রুপসা প্রতিনিধি
রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক নামে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। সে জাবুসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আজ দুপুরে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা পূর্ব পাড়া এলাকার জাহিদুল ইসলাম ও তার ছেলে আশিক বাড়ির সামনে পুকুরে বিদ্যুতের সেচ মেশিন এর মাধ্যমে মাছ ধরতে ছিলেন। এসময় আশিক অসাবধানতাবশত তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলেজ শিক্ষার্থীর চার ভাই বোনের মধ্যে সবার ছোট। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলারোয়ায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
কলারোয়ায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উল্টো সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেন এ অভিযোগ করেন, কলারোয়া উপজেলার গদখালী গ্রামের আ: আজিজের পুত্র মনিরুজ্জামান।
লিখিত অভিযোগে মনিরুজ্জামান বলেন, আমি কলারোয়া সরকারি জি কে এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রব একজন মামলাবাজ ও প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারী। তার কথায় টাকা না দিলে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা হয়রানিমূলক মামলা ও ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় মারপিট করে। ২৩ ফেব্রুয়ারি ২০২১ সালে স্কুল জাতীয়করণের জন্য প্রধান শিক্ষক আব্দুর রব সকল শিক্ষকদের কাছে টাকা দাবি করাকে কেন্দ্র করে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও ক্রীড়া শিক্ষক মাহফুজা খাতুনকে বেধড়ক মারপিট করে এবং একপর্যায়ে মাহফুজা খাতুনকে শ্লীলতাহানী করে। এ বিষয়ে মাহফুজা বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত-৪ কলারোয়া আদালতে একটি মামলা দায়ের করে। যার নং ৫৯/২১, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২১। বিগত সময়ে আমার চাকুরী জাতীয়করনের জন্য ৩ কিস্তিতে ২লক্ষ টাকা নগদে গ্রহণ করে। পরবর্তীতে আমার কাছে আরো ৫০ হাজার টাকা দাবী করলে আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে খুনজখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় আমি কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নং- ৯৯৬। আমার পাওনা টাকা ফেরত না দেওয়ার উদ্দেশ্যে প্রধান শিক্ষক আব্দুর রব আমাকে হয়রানি করতে কলারোয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। এছাড়া আমাকে দমিয়ে রাখতে তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে বিভিন্ন সময়ে আমাকে খুন জখমসহ একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকিধামকি প্রদর্শন করে যাচ্ছে। গত ১৩ এপ্রিল ২২ তারিখে আবারো ১লক্ষ টাকা দাবি করলে আমি অস্বীকার করায় জান ও মালের হুমকি ধামকি প্রদর্শণ করে। একপর্যায়ের ১৬ এপ্রিল ২২ তারিখে রাত ১০ টার দিকে আমার গ্রামের বাড়ী হতে ফেরার পথে প্রধান শিক্ষক আব্দুর রব সহ আরো ৪/৫ জন আমার উপর হামলা করে তাদের হাতে থাকা দা, হাতুড়ি, লোহার রড, কুড়াল দিয়ে আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমার কাছ থেকে জোরপূর্বক চাঁদা টাকা আদায় করায় আমি বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালতে ১ মার্চ ২১ তারিখে একটি মামলা দায়ের করি। যার নং-৬৪/২১। প্রধান শিক্ষক আব্দুর রব ১৬ বছরে মেয়েকে বিয়ে করেছিলেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারসহ উচ্চপদস্থ কর্মকতাবৃন্দ স্কুলে উপস্থিত হয়ে আপোষ মিমাংসা করে দিলেও প্রধান শিক্ষক আব্দুর রব কোন কিছুর তোয়াক্কা না করে প্রতিহিংসা পরায়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি ওই মামলাবাজ প্রধান শিক্ষক আব্দুর রবের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা কামনা করেছেন।

যশোরে ইরিয়ান গাজীকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
যশোর অফিস।।
যশোর সদর উপজেলার সুজলপুরে ইরিয়ান গাজীকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আরবপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে আরবপুর ইউনিয়নের দুই শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ইরিয়ান গাজীর বাবা বলেন, আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে শরিফ গ্যাং। তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে। আমি আমার পরিবার নিয়ে আতংকে দিন কাটাচ্ছি। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদ সরদার। এ সময় তিনি আসামিদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।

মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষনা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী যাদবপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৮৭৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এসবিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ এ বাজেটটি ঘোষনা করেন।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,আব্দুল খালেক,আনছার আলী,শুকুর আলী,যাদবপুর প্রগতি বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম,ইউপি সদস্য বাবুল সদ্দার,আশাদুল ইসলাম,মোহাম্মদ আলী,মহিফুল ইসলাম,টুটুল মিয়া,আরিফুল ইসলাম,নুর মোহাম্মদ,তামিম হোসেন,সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাজেরা খাতুন,রাবেয়া বেগম,চায়না খাতুন প্রমুখ।

বাগেরহাটে নারী উদ্যোক্তাদের ঋন বিতারন বিষয়ক কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নারী উদ্যোক্তাদের ঋন বিতারন বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ ব্যাংকের তত্তাবধানে বাগেরহাট জেলার ১৭টি সরকারি বেসরকারি ব্যাংকের সমন্বয়ে নতুন নারী উদ্যোক্তা তৈরি করতে এই কর্মশালা অনুষ্ঠিত হয় । বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বুধবার দিন ব্যাপী এই কর্মশালায় অর্ধশতাধিক নারী উদ্যোক্তা ও ৭৩ জন ব্যাংক কর্মকর্তা অংশ গ্রহন করেন। নারীদেরকে স্বাবলম্বী ও শিল্প উদ্যোক্তা তৈরিতে শহজ শর্তে বাংলাদেশ ব্যাংকের ঋন প্রদানের বিষয়টি এখানে তুলে ধরা হয় ।
রুপালী ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগের নির্বাহী পরিচালক এসএম হাসান রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের খুলনা বিভাগের উপ-মহাব্যাবস্থাপক শেখ শাহারিয়ার রহমান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির জেলা প্রধান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট সোনালী ব্যাংক (প্রিন্সিপাল অফিস) ডিজিএম ইনচার্জ মোঃ আল মামুন, এরিয়া অফিস জনতা ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম, রুপালী ব্যাংক লিঃ বাগেরহাটের উপ-মহা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এ এম কাইয়ুম প্রমূখ। কর্মশালায় অংশ নেয়া নারী উদ্যোক্তারা ঋন পেতে বিড়ম্বনার পাশাপাশি নানা সম্ভবনার কথা তুলে ধরেন ।

রূপসায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায়
রূপসা প্রতিনিধি
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে গত ২৪ মে পূর্ব রূপসা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। সরকার নির্ধারিত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় মেসার্স সিফাত ট্রেডার্স কে ১,০০০ টাকা,মেসার্স আন-নাবা মুসলিম সুইস কে ২০০০ টাকা ও অপরিচ্ছন্ন- নোংরা পরিবেশের জন্য মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৫০০০ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বটিয়াঘাটা সংবাদ
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত বেসরকারী সেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ভূমিকা ও কার্যক্রম জোরদারকরণ সেমিনার গতকাল বুধবার বেলা ১২ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার অমিত কান্তি সমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আয়নাল হক, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। উপস্থিত ছিলেন সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ সহ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
।।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।।
বটিয়াঘাটা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে গতকাল বুধবার পোনে ১১ টায় স্থানীয় পরিষদ অডিটরিয়মে বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ মিরাজুল ইসলাম, অবঃ জেলা কমান্ড্যান্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মমিরুল মামুন, ভেটেনারি সার্জন প্রিতীলতা দাস। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল সহ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মৃনময় রায়, বিধান রায়, সহ অন্যান্য সদস্যবৃন্দ।
।।জোরপূর্বক লবন পানি তুলে মাছ চাষের অভিযোগ।।
বটিয়াঘাটার উপজেলার ভান্ডারকোট ইউনিয়নে হালিয়া এলাকায় ভূমিহীনদের ব›দোবস্ত দেওয়া জমিতে জোর পূর্বক লবন পানি তুলে মাছ চাষের অভিযোগ উঠেছে। বন্দোবস্ত পাওয়া ৭৮ জন ভূমিহীন ভুক্তভোগী সদস্য প্রতিকার পেতে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছে। যারা অনুলিপি স্থানীয় উপজেলা চেয়ারাম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ভাইস চেয়ারম্যান বরাবর প্রেরণ করেছে। অভিযোগের প্রেক্ষিতে হুইপ পঞ্চানন বিশ্বাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে। লিখিত অভিযোগে প্রকাশ, উপজেলার হালিয়া ও বরনপাড়ার মধ্যে অবস্থিত কাজিবাছা নদী ভরাট হয়ে যাওয়ায় ১৯৭৫ সাল থেকে সরকারের কাছ থেকে হালিয়া বরনপাড়া ভূমিহীন সমবায় সমিতির মাধ্যমে নদী ভরাটি খাস জমি ডিসিআর কেঁটে ভোগদখল করে আসছে। পরবর্তীতে গত ২০১১/১২ সালে সমিতির প্রতিটি সদস্যের নামে স্থায়ী বন্দোবস্ত হয়ে যায়। বন্দোবস্ত পাওয়ার আগে ও পরে খুলনার জনৈক হোসেন ইমাম চৌধুরী নামে এক প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে ভূমিহীনদের সরলতার সুযোগ নিয়ে বন্দোবস্তকৃত জমিতে জোর করে লবন পানি তুলে ধান ও মাছ চাষ করে আসছিল। ভূমিহীনরা তাকে নিষেধ করার পরেও মাঝে মধ্যে তার লাঠিয়াল বাহিনী উক্ত জমিতে পাাঠিয়ে দিয়ে পূনরায় লবন পানি তুলে মাছ চাষ করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তিনি ভূমিহীনদের বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন দেখাচ্ছে বলেও তাদের অভিযোগ। উক্ত জমিতে যাতে তিনি লবন পানি তুলতে না পারেন তার প্রতিকার পেতে ভূমিহীনরা বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে হোসেন ইমাম চৌধুরী জানান তার বিরুদ্ধে আনিত আভিযোগ মিথ্যা ও বানোয়াট এবং সড়যন্ত্রমূলক।
।। প্রদর্শনীয় উপকরণ বিতরণ।।
বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার ৩ টায় স্থানীয় পরিষদ অডিটরিয়মে ২০২১-২২ অর্থ ন্যাশনাল বছরে এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর অংগের আওতায় সিআইজি চাষীদের মাঝে প্রদর্শনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মমিরুল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প মৎস্য অধিদপ্তর প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের উপপরিচালক মোঃ তোফাজউদ্দীন আহম্মেদ, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এর পরিচালক এস.এম মনিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। উপস্থিত ছিলেন বিবেক বিশ্বাস, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল সহ উপকারভোগীরা।
।। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ।।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলের কুরূচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার বিকাল ৪ টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে উপজেলা প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল মোমেনিন রানা, সাধারণ সম্পাদক শেখ রেজেয়ান ইমন, সহ-সভাপতি আবিদ হাসান ফহিম, সহ-সভাপতি মিয়া এহসানুল হক, যুগ্ম সম্পাদক লাবন্য সরকার, সহ-সভাপতি হিমাদ্রী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক শোভন বিশ্বাস, হেলাল, হাবিবুল্লাহ, জুবায়ের মাহিন, আলভি, সজিব, চয়ন মন্ডল প্রমুখ।

খুলনায় ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার
খবর বিজ্ঞপ্তি:
খুলনায় ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ মে) খুলনা শহর সমাজসেবা কার্যালয়-১ এর আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেমিনারের কার্যক্রম উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: আব্দুর রহমান।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋনের কিভাবে সুষ্ঠু ব্যবহার করা যায় সেবিষয়ে আলোচনা করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমে মুলধারায় নিয়ে আসা ও তাদের জীবনমানের উন্নয়ন করা যায় সে বিষয়ে জোরারোপ করা হয়। সেই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা গড়ে তুলে দেশের বাহিরেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আস্বস্ত করেন বক্তারা।
এসময় সমাজসেবা অধিদপ্তর কতৃক সময়ের সাথে তাল মিলিয়ে ২৩ টি বিষয়ের উপর প্রশিক্ষনের উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানানো। এসময় প্রশিক্ষন আগামী ১জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানানো হয়।
সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত বর্তমান কর্মসূচি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন ও আলোচনা করেন সমাজসেবা সদর দপ্তরের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, সহ-সমাজসেবা কার্যক্রমের উপ-পরিচালক মো: নাসিরউদ্দিন।
খুলনা শহর সমাজসেবা কার্যালয়-১ এর অফিসার আবিদা আফরিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সমির মল্লিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২
বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে ফাহাদুজজামান (২৩) নামে এক যুবকের পাকস্থলী থেকে ৪০০.৬৬ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এসএসআই সদস্যরা। এসময় তার সাথে থাকা এক সহোযোগিকে আটক করা হয়।
বুধবার (২৫ মে) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে মোঃ ফাহাদুজজামান যার পাসপোর্ট নম্বর অ – ০৩৫২৪৬১৯ এবং তার সহোযোগি একই এলাকার কাসেম খানের ছেলে নানটু। যার পাসপোর্ট নম্বর – অ০০২৫৩৪৪৮।
বেনাপোল কাস্টমসের যুগ্ম- কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, একজন পাসপোর্ট যাত্রী তার শরীরে স্বর্ণের বার বহন করে পাসপোর্ট যোগে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা এক সহোযোগিসহ তাকে আটক করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সেরে করে পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোর্পদ করা হয়েছে।

দাকোপে ঘুরে দাড়াতে পারেনি আইলায় ক্ষতিগ্রস্থরা
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে আজও ঘুরে দাড়াতে পারেনি আইলায় ক্ষতিগ্রস্থরা। ভয়াল আইলার ১৩ তম বর্ষপূর্তি। এলাকা ঘুরে দেখা যায় ঘুরে দাড়াতে পারেনি দাকোপের আইলা ক্ষতিগ্রস্থ দু’টি ইউনিয়নের মানুষ। অভ্যান্তরীন সড়ক যোগাযোগে বেহাল অবস্থা, খাবার পানির তীব্র সংকট আর কর্মসংস্থানের অভাবে অধিকাংশ মানুষ এলাকা ছাড়া। ২০০৯ সালের ২৫ মে আঘাত হানা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আইলার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় খুলনার উপকুলিয় উপজেলা দাকোপের দু’টি ইউনিয়ন। বেড়ীবাঁধ ভেঙে প্লাবিত হয় সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের অর্ধ লক্ষ মানুষ। গৃহহারা মানুষের ঠাঁই হয় বেড়ীবাধের উপর। ভেঙে যাওয়া বাঁধ মেরামতে নানামূখী উদ্যোগ ব্যর্থ হওয়ার পর অবশেষে সেনাবাহিনীর তত্তাবধানে নির্মিত হয় বাঁধ। দীর্ঘ ২১ মাস পর পানিবন্দি অবস্থা থেকে মুক্তি ঘরে ফিরে যায় তারা। তবে নদী ভাঙনে ভিটে হারা ভূমিহীন অনেক পরিবার ঘরে ফিরতে পারেনি। তখন সরকারী বেসরকারী ত্রান সহায়তাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। গত ১৩ বছরে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে বন্দ হয়ে গেছে সকল ধরনের ত্রান সহায়তা। কিন্তু সেখানকার জনসাধারণ এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ওই এলাকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস্য নদী থেকে চিংড়ী পোনা ও বনজ সম্পদ আহরন। বর্তমানে পোনা আহরণ নিষিদ্ধ। আর বনজ সম্পদ আহরণ অনেকাংশে কমে এসেছে। কর্মহীন মানুষ জীবিকার তাগিদে দেশের বিভিন্ন শহরে শ্রম বিক্রি করছে। যুবলীগ নেতা তাপস জোদ্দার বলেন, এলাকাবাসীর অন্যতম সমস্যা জীবন ধারনে খাওয়ার পানির তীব্র সংকট। আমরা বাধ্য হয়ে পুকুরের অনিরাপদ পানি পান করে থাকি। অভ্যান্তরীন যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত নাজুক। মান সম্মত জীবন ব্যবস্থার কিছুই নেই আইলা ক্ষতিগ্রস্থ এলাকায়। কামারখোলা ইউপির ২ নং ওয়ার্ডের নদী তীরে বসবাসকারী হাসান গাজী বলেন, শত বাধা পেরিয়ে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য কৃষি কাজে মনযোগী হই। কিন্তু সেখানেও পাওয়া যাচ্ছেনা শ্রমের মজুরী। বাজার অব্যবস্থাপনার জন্য এবার চাষিরা নিঃস্ব হয়ে গেছে। সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, টেকসই বাঁধ নির্মানে বিশ্বব্যাংকের অর্থায়নে সরকার বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না থাকায় সেই বাঁধ ও হুমকির মুখে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না হওয়া পর্যন্ত চিংড়ী পোনা আহরনে আইনের শিথিলতার দাবী করেছেন তিনি। কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল বলেন, অভ্যান্তরীন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই দু’টি ইউনিয়নে বিশেষ বরাদ্দ দরকার। পাশাপাশি তরমুজসহ কৃষি কাজে চাষিদের লাভবান করতে বাজার ব্যবস্থাপনার উন্নয়ন দরকার। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, সরকার গৃহহীনদের পূর্নবাসনে জায়গাসহ ঘর নির্মান করে দিয়েছে। পাশাপাশি রাস্তা ঘাটের উন্নয়নে স্থানীয় চাহিদাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পানিয় জলের সংকট নিরসনে সরকারী বেসরকারী উদ্যোগে পানি সংরক্ষনে ট্যাংকি বিতরন করা হচ্ছে। তা ছাড়া কৃষির উন্নয়নের জন্য খাল খননসহ সেচ পানির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইলার ১৩ তম বর্ষ পূর্তিতে দাকোপের ক্ষতিগ্রস্থ মানুষ কর্মসংস্থান, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং পানিয় জলের সংকট নিরসনে সরকারের বিশেষ বরাদ্দের দাবী জানিয়েছে।

কয়রায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা সদরের দেউলিয়া বাজারে আড়তে মাছ বিক্রি করে বাড়ী ফেরার পথে একদল যুবক মোটরসাইকেলের গতিরোধ করে ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে মঙ্গলবার সকাল আনুঃ ১১ টার সময় দেউলিয়া বাজারের পাশ^বর্তী এরফানের মিলের পাশে ঘটনাটি ঘটে। এদিকে প্রকাশ্যে দিবালোকে উক্ত ছিনতাইয়ের ঘটনায় অনেক ব্যবসায়ী এখন আতঙ্কিত। এ বিষয়, মাছ ব্যবসায়ী ৪ নং কয়রা গ্রামের ইউনুস সানা ঘটনার পর প্রাথমিক চিকিৎসা শেষে কয়রা থানায় লিখিত আভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করেছেন। ব্যবসায়ী ইউনুস সানা জানান, তিনি সুন্দরবনের জেলেদের কাছ থেকে মাছ ক্রয় করে মঙ্গলবার সকাল ৬ টায় মাছ নিয়ে দেউলিয়া বাজারের মা ফিসে মাছ বিক্রি করে। এরপর তার ভ্ইা লুৎফর সানার মোটর সাইকেলে রওনা হয়ে ১১ টার দিকে এরফানরে মিলের পাশে পৌছালে ৭/ ৮জন যুবক তাদের গাড়ী থামিয়ে লোহার রড ও দা উচু করে তাকে গাড়ী থেকে নামিয়ে নেয়। এ সময় তিনি ৪ নং কয়রা গ্রামের রফিকুল সরদারের পুত্র তাজমিনুর (১৯) ও মোস্তাকিম (২২) কে চিনতে পারে এবং অজ্ঞাত যুবকরা তাকে ঘিরে ধরে তার গলা চেপে ধরে এবং জামা কাপড় ছিড়ে ফেলার চেষ্ট করে। আমি বাঁধা দেওয়ায় রড দিয়ে আমার মাথায় আধাত করলে রক্তাত্ত জখম হয়ে পড়ে গেলে য্বুকরা মাছ বিক্রির মেমোসহ ৭০৫৮০ টাকা ছিনিেিয় নেয়। তিনি বলেন, আমি ঘটনার পর প্রাধমিক চিকিৎসা শেষে ৬/৭ জন অজ্ঞাত এবং তাজমিনুর ও মোস্তাকিম কে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছি।

বাগেরহাটে ওসির পরিচয়ে কলেজছাত্রকে হুমকি, অডিও ভাইরাল
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা থানার ওসির মো. ইকরাম হোসেনের পরিচয় দিয়ে এক কলেজছাত্রকে ধরে থানায় এনে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিয়েছেন শামিম হাসান সুজন নামে এক প্রতারক। গতকাল সোমবার সন্ধ্যায় মোবাইলে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. সাব্বির হোসেনকে হুমকি দেয়ার ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শামিম হাসান সুজন শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাগর আক্তারের ছেলে।
কলেজ শিক্ষার্থী মো. সাব্বির হোসেন জানান, তিনি তার ফেসবুক আইডিতে একটি ব্যক্তিগত পোস্ট দেন। এরপর একজন মোবাইল ফোনে নিজেকে শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন পরিচয় দিয়ে ব্যক্তিগত ওই পোস্টটি ডিলিট করতে নির্দেশ দেন। ফেসবুকের ওই পোস্টটি ডিলিট না করলে শরণখোলা থানায় ধরে এনে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন তিনি।
পরদিন সকালে কলেজ শিক্ষার্থী সাব্বির ফোনে রেকর্ড করে রাখা কথিত ওসির ওই বক্তব্যটি নিকটজনদের শুনালে তারা নিশ্চিত করেন কণ্ঠটি শরনখোলা থানার ওসির মো. ইকরাম হোসেনের নয়। কণ্ঠটি প্রতারক শামিম হাসান সুজনের। প্রতারক সুজন নিজেকে ওসি পরিচয় দিয়ে তাকে হুমকি দিয়েছে। এরপর ওই অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পর ওই কলেজ শিক্ষার্থী থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রতারক শামিম হাসান সুজনের শরণখোলা থানার ওসির পরিচয় দিয়ে কলেজ শিক্ষার্থীকে হুমকি দেয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি মো. ইকরাম হোসেন জানান, বিষয়টি প্রথমে আমি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রতারক ওই যুবককে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় রাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকার রায়েন্দা সেতু সংলগ্ন স্কুলশিক্ষক মেয়ের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেলে বাগেরহাট সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে।
স্কুল শিক্ষক মারুফা আক্তার জানান, তার মাকে বাসায় রেখে তিনি প্রতিদিনের মতো সকালে স্কুলে চলে যান। প্রতিবেশিরা ফোন করে ঘটনাটি জানান তাকে। স্কুল থেকে দ্রুত বাসায় এসে তাকে জানালার গ্রীলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মা দীর্ঘদিন ধরে মাথা ব্যাথা রোগে ভুগছিলেন। হয়তো যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।