Home আঞ্চলিক দিঘলিয়া থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের ডিআইজি

দিঘলিয়া থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের ডিআইজি

46

 

দিঘলিয়া প্রতিনিধি।।

বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম-বার গতকাল বৃহস্পতিবার দুপুরে বাৎসরিক থানা পরিদর্শনের অংশ হিসেবে দিঘলিয়া থানা পরিদর্শন করেন।

তিনি দিঘলিয়া থানায় পৌঁছালে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ডিআইজি দিঘলিয়া থানার প্রাঙ্গণ, বিভিন্ন সেবা ডেস্ক, মামলার নথিপত্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে তিনি দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে অবস্থিত তরুন শিল্প উদ্দোক্তা মোঃ মুরাদ হোসেন এর আকন এগ্রো ফার্ম পরিদর্শন করেন। তিনি আকন এগ্রো ফার্মের সার্বিক কার্যক্রম ঘুরে-ঘুরে দেখেন এবং উৎপাদিত পন্যের মানের প্রশংসা করেন। উল্লেখ্য আকন এগ্রো ফার্মের উৎপাদিত পন্য ফ্যাক্টরির নিজস্ব চারটি আউটলেটের মাধ্যমে, “সেফফুড” ব্রান্ড নামে বাজারে বিক্রি হচ্ছে।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এস এম রাজু আহম্মেদ, সিনিয়র এএসপি সৌমিত্র চাকমা, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী সহ প্রমূখ।