Home আঞ্চলিক আকষ্মিক খুলনা বিভাগীয় কমিশনারের কালীগঞ্জে সফর ॥ মতবিনিময়

আকষ্মিক খুলনা বিভাগীয় কমিশনারের কালীগঞ্জে সফর ॥ মতবিনিময়

22

 

বিশেষ প্রতিনিধি ॥

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ সফর করেছেন। এ সময় তিনি সরকারী দপ্তরের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। পরে তিনি পিছিয়ে পড়া জনগোষ্টি বেঁদে পল্লী পরিদর্শন করেন।

এ সময়ে তিনি বলেন, জাতীয় পতাকা ও মহান মুক্তিযুদ্ধকে আমরা অস্বীকার করতে পারি না। তেমনি দেশের জন্য বঙ্গবন্ধুর অবদানকেও অস্বীকার করা যাবে না। রাষ্ট্রের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখাচ্ছেন ৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তুলবেন। আমরা তা মনে প্রাণে বিশ^াস করি এবং অবশ্যই পারবো। তাই আমাদের ছেলে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদে সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়ে প্রধান অতিথির ভাষনে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুধন পাল প্রমুখ।

শেষে উপজেলার বারোবাজার বেঁদে পল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে দেওয়া আশ্রায়ন প্রকল্পে ভূমিহীন হতদরিদ্্র পরিবারদের জন্য বরাদ্ধ নতুন ঘর পরিদর্শন করেন।