Home আঞ্চলিক বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

8

খুলনাঞ্চল রিপোর্ট।।

বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

 

সোমবার (১৬ মে) দুপুরে ওই শিক্ষার্থী বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্র্রাইব্যুনালে হাজির হয়ে কাউন্সিলর রনিকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলার এজাহারটি গ্রহণ করে আগামী ১৬ জুনের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

 

বাদীর আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন, চার থেকে পাঁচ মাস আগে ভুক্তভোগীর সঙ্গে কাউন্সিলর রনির পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে রনি প্রায়ই তাকে তার বাসায় যাওয়ার প্রস্তাব দিতেন। গত ৫ মে রনি বাদীকে তার বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন বলে অভিযোগ ওই শিক্ষার্থীর। পরদিন ৮ মে রনি তার বাসায় নিয়ে আবারও বাদীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তী সময়ে বাদী বিয়ের জন্য চাপ দিলে রনি ক্ষিপ্ত হন। ১২ মে বাদীকে ডেকে রনি মারধর করেন এবং তার সব তথ্য মোবাইল থেকে মুছে ফেলতে চাপ প্রয়োগ করেন।

আজাদ রহমান আরও জানিয়েছেন, বিচারক মামলার এজাহারটি গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আগামী ১৬ জুন সিদ্ধান্ত জানাবেন।

 

এ বিষয়ে কাউন্সিলর রনি বলেন, ‘পারিবারিকভাবে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় কথা চলছে। কয়েক মাস আগে অভিযোগকারী ওই তরুণীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাতে সায় না দেওয়ায় মুঠোফোনে বেশ কয়েক মাস ধরে বিরক্ত করে আসছে আমাকে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। সামাজিকভাবে হেয় করতে কেউ হয়তো আমাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে চাইছে।’