Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

60

শিরোমনিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা উত্তর জেলা শাখার উদ্যোগে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্দ্ধগতির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল সন্ধায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে অনুষ্ঠিত হয়। মিছিল উত্তর সমাবেশে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি খুলনা উত্তর জেলা শাখার সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, এ টি এম গউসুল আযম হাদি, মোঃ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, সৈয়দ হাছান মাহমুদ টিটো, আব্দুল আলিম,গাজী মামুন মোর্শেদ সহ নেতৃবৃন্দ। মিছিল উত্তর সমাবেশে বক্তৃতায় নেতৃবৃন্দ ভোজ্যতেলসহ নিত্যব্যবহার্য দ্রব্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় ব্যর্থ এ সরকারের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে দূর্বার গন আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন । এছাড়া জামায়াত নেতৃবৃন্দ ১১৬ জন আলেমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে দুদকের কাছে তদন্ত করার যে সুপরিশ করা হয়েছে তার তীব্র নিন্দা জানান।

বটিয়াঘাটা বাজার নাট মন্দিরে ১১ তম অষ্ট প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান
বটিয়াঘাটা প্রতিনিধি:
আগামী ১৮ মে বুধবার সন্ধ্যায় শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হচ্ছে বটিয়াঘাটা বাজার নাট মন্দির প্রাঙ্গনে এলাকার দীন ভক্তবৃন্দের আয়োজনে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় ১১ তম অষ্ট প্রহর ব্যাপি অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও যজ্ঞানুষ্ঠান। নামামৃত পরিবেশন করবেন প্রভু প্রিয়া সম্প্রদায়ের অনিমা বাইন, বঙ্কু বিহারী সম্প্রদায়ের দেবাশীষ মন্ডল, কানুগোপাল সম্প্রদায়ের বিমল ঘরামী, শচীনন্দ সম্প্রদায়ের সুমন চক্রবর্তী ও কৃষ্ণ ভক্ত সম্প্রদায়ের সঞ্জয় গাইন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্তকে নামামৃত আস্বাদনে বিনম্র আহবান জানিয়েছেন।

সিটি মেয়রের সুস্থতা কামনা করে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি কর্মবীর আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে ঢাকা সি.এম.এইস হাসপাতালে চিকিৎসাধীণ আছেন। তার আশু-সুস্থতা, রোগমুক্তি, ও দীর্ঘায়ু জীবন কামনা করে আজ বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে, খুলনা সদর থানা দোকান কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং- ২০৮৩ এর উদ্যেগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। উক্ত দোয়া অনুষ্ঠানের সভাপত্তিত্ব করেন সংগঠনের সভাপতি শঙ্কর কুন্ডু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সরদার। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, মোঃ জামাল হোসেন, মোঃ আজিম উদ্দিন, মঈনুল ইসলাম মোহন, প্রশান্ত কুমার ঘোষ, বিপ্লব রায়, সঞ্জিত ঘোষ, মোঃ ফিরোজ, গৌতম সাহা, শ্যামল ভৌমিক, মোঃ আলমগীর, গোপাল সাহা, মোঃ আবুল হোসেন, বিপ্লব সাহা সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।

ফকিরহাটে ষাটোর্দ্ধ ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের জাড়িয়া গ্রামের একটি বাগান থেকে নিরঞ্জন ব্যানার্জী (৬২) নামের বাইসাইকেল গ্যারেজ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। সোমবার সকাল ৭টায় উক্ত বাগানের রয়না গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবী রোববার দিবাগত গভীর রাতের কোন এক সময় রয়না গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে সে আহত্মহত্যা করেছে। ঘটনার দিন রাতে তার স্ত্রী আলো ব্যানার্জী বাড়ীতে ছিলেন না বলে মৃতের ভাই নয়ন ব্যানার্জী জানান। মৃত ওই ব্যক্তি নিঃসন্তান ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে দোয়া অনুষ্ঠান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্নী কলেজের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান সোমবার সকাল ১১টায় স্বপন দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন, সহকারী অধাপক দীন মহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, শেখ শামীম ইসলাম, মোসা: আতাউন্নেছা। এছাড়া তাঁর সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, কলেজ গভর্ণিং বডির সদস্য শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দীন গাজী, এ্যাড. নব কুমার চক্রবর্ত্তী, ডাঃ উৎপল কুমার দেবনাথ, শিক্ষক প্রতিনিধি অপূর্ব লাল সাহা, বীনা রানী মন্ডল, অভিভাবক সদস্য মোঃ হাফিজুর রহমান ও মনজিলা খাতুন প্রমুখ। উল্লেখ্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ২০০০সালে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকা কালে ৩০জুন ২০০০ খ্রি. শেখ হেলাল উদ্দীন কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। তাছাড়া তিনি কলেজের একজন শুভাকাঙ্খী হিসেবে সার্বক্ষণিক তদারকি করেন। মেয়র এখন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

আ’লীগ নেতা শহীদুল ইসলামের উদ্যোগে মেয়রের আরোগ্য কামনায় খালিশপুরে দোয়া
খবর বিজ্ঞপ্তি
মহানগর আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেকের আরোগ্য কামনায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার আছর বাদ খালিশপুর পৌর সুপার মার্কেট মোড়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাঃ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, যুব বিষয়ক সম্পাদক ফারুক হাসান হিটলু, খালিশপুর থানা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সায়েম মিয়া, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ মুন্সি, আ’লীগ নেতা আকিল উদ্দীন, আঃ মজিদ বকুল। মহানগর আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম প্রিন্স, খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমান, সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, সাংবাদিক নেতা নুর হাসান জনি, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম মুন, শফিকুল ইসলাম অভি, জাহাঙ্গীর হোসেন, আঃ রাজ্জাক মিন্টু, হাফিজুর রহমান সুমন, শ্রাবন প্রমূখ। দোয়া পরিচালনা করেন খালিশপুর দারুল মোকাররম মাদ্রাসার মোহতামিম মুফতি নাজির বিন হাশেম।

স্বপ্ন মানবিক সোসাইটির কমিটি গঠন নান্নু আহবায়ক ও সোহাগ সদস্য সচিব
খবর বিজ্ঞপ্তি

স্বপ্ন মানবিক সোসাইটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মোঃ মহিদুল ইসলাম নান্নুকে আহবায়ক, এইচ এম সোহানুর রহমান সোহাগকে সদস্য সচিব, মোঃ মাহবুবুর রহমান, আলহাজ্ব শেখ আসলাম হোসেন, মাহাবুবা আক্তার সুমি, কমান্ডার কাজী আলী আজম, মোঃ রেজাউল করিম, আক্তারুজ্জামান ইলিয়াস, মোঃ কবির হোসেন, মোঃ রাসেল শেখ, আব্দুল আহাদ, মোঃ সোহেল মোল্য, মোঃ আব্দুস সালাম, মোঃ একলাস হোসেন, মোঃ আব্দুর রহমানদের যুগ্ম আহবায়ক এবং মোঃ মাহাবুব হোসেন, লিলি বেগম, মোঃ কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, আবু হানিফ, কবির হোসেনদের সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
১৬ মে ২২, সোমবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায়, খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন দাবি সম্বলিত প্রচারপত্র বিতরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন -কমিটির নেতৃবৃন্দ।

দাবি সমূহ ঃ ১। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও মুল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতায় আনার দাবি। ২। শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষ্ াসংকোচন বন্ধ। ৩। ইসলাম দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল। ৪।স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন ও ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণকে ২১ মে শনিবার মহাসমাবেশ এ দলে দলে যোগ দেয়ার আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির বিভাগীয় সদস্য সচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলঃ মুফতী আমানুল্লাহ, খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সেক্রেটারী আসাদুল্লাহ গালীব, নগর সেক্রেটারী শেখ নাসির উদ্দিন, মুফতী মাহবুবুর রহমান, মাও. আবু সাইদ, শেখ হাসান ওবায়দুল করিম, মুফতী ইমরান হুসাইন, মাও. দ্বীন ইসলাম, আলঃ আমজাদ হোসেন, গাজী মুরাদ হোসেন, আলঃ আবুল কাশেম, মেহেদী হাসান, ইমরান হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মোঃ হুমায়ুন কবির, আলঃ জাহিদুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী আমীরুল ইসলাম, এস.কে নাজমুল হাসান, মুহা. আঃ রশিদ, সাইফুল ইসলাম, মাও. আব্বাস আমিন, এইচ এম খালিদ সাইফুল্লাহ, আব্দুল্লাহ নোমান, মুফতী আশরাফুল, আবুল কালাম আজাদ, মোল্লা রউিল ইসলাম তুষার, মাও. হাফিজুর রহমান, মোঃ মঈনুদ্দিন, ইনামুল হাসান সাইদ, ইব্রাহিম ইসলাম আবির, আবু রায়হান, ফরহাদ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, ।
গাজী ফেরদাউস সুমন, মুফতী আমিরুল ইসলাম, মুফতী আশরাফুল ইসলাম, এস.কে নাজমুল হাসান, আব্দুল্লাহ নোমান, ইনামুল হাসান সাইদ, মইনুদ্দিন, ইবরাহিম আবির, আবু রায়হান।

শ্যামনগর কালিন্দী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভারত সীমান্তে কৈখালী কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরাদেহ সোমবার (১৬ মে) সকালে উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। তার আনুমানিক বয়স ৩০ বছর। যুবকের পরণে ছিল নীল রংয়ের জিন্সের ফুল প্যান্ট ও খয়েরী রংয়ের হাফ গেঞ্জি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তিনি অরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি সাতক্ষীরা সরকারি গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত শ্যামনগর থানা পুলিশ অজ্ঞাত যুবকের কোন পরিচয় পায়নি।

ডুমুরিয়ায বাদিকে মিথ্যা মামলায় ফাঁসাতে প্রতিপক্ষের দৌড়ঝাঁপ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্যাংক কর্মকর্তা, অবসর প্রাপ্ত সেনা সদস্য সহ ৭ জন গুরুতর জখমের ঘটনায় থানায় দায়ের কৃত মামলার বাদী ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টায় মেতে উঠেছে প্রভাবশালী প্রতিপক্ষ। চুরি, ছিনতাইয়ের মত মিথ্যা অভিযোগ এনে মামলা দায়েরের জন্য দৌড়ঝাঁপ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ¯’ানীয়রা এটি সাজানো নাটক বলে জানিয়েছে। সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ২০ এপ্রিল উপজেলার শোলগাতিয়া এলাকার মুজার আলী মোল্লা তার রোপিত পাকা বোরো ধান কাটতে গেলে একই এলাকার মোসলেম বিশ্বাসের ছেলে প্রভাবশালী ফজলু বিশ্বাসের নেতৃত্বে ২৫/৩০জন দা, লোহার রড, হাতুড়ি, চাইনিজ কুড়াল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে অবসরপ্রাপ্ত সার্জন আসাফুর রহমান, হাবিবুর রহমান,ব্যাংকার ফারুক হোসেন, হাসান, এজাহার আলী ও মহিলা ছখিনা বেগম আহত হন। এরমধ্যে গুরুতর আহত আসাফুর ও হাসান মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সেনাসদস্য আসাফুর রহমান ১৯ দিন চিকিৎসা শেষে বাড়িতে বিছানাশায়ী রয়েছে। এ ঘটনায় দায়ের কৃত মামলায় এজাহারভুক্ত ১৬ আসামির মধ্যে ৪ আসামি জেলহাজতে রয়েছে। এমতাব¯’ায় প্রভাবশালী ওই প্রতিপক্ষের প্রধান ফজলু বিশ্বাসের বাড়িতে গত শুক্রবার রাতে তালা ভেঙে ঘরে ঢুকে টাকা,স্বর্ণালংকার, ধান চুরি হয়েছে মর্মে দাবি করেন পরিবারটি। এমনকি ফজলু বিশ্বাসের মেয়ে শামীমা নাসরিন এমন অভিযোগ এনে মামলার বাদির ভাইপো জাহাঙ্গীর সহ ওই পরিবারের ৫ জনের নাম উল্লেখ করে চুরির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী আঃ খালেক গাজী, আনারুল মোল্লা,ছলেমান মোল্লা সহ একাধিক নারী-পুরুষ আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং বলেন ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মামলার বাদী পরিবারটিকে চুরি, ছিনতাইসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যা”েছ প্রভাবশালী পরিবারটি। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, চুরির অভিযোগে দায়ের কৃত অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

ডুমুরিয়ায় জমি দখল বেদখল কে কেন্দ্র করে পাল্টা পাল্টি হামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি দখল-বেদখলকে কেন্দ্র পাল্টা পাল্টি হামলা, ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার রুদাঘরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টা পাল্টি মামলা ও অভিযোগ দায়ের করা হয়েছে। দায়ের কৃত অভিযোগ ও উভয় পক্ষের সাথে কথা বলে জানা যায়, উপজেলার রুদাঘরা এলাকায় রোজিনা পারভীন ও শহিদুল বিশ্বাসের মধ্যে জমি দখল বেদখল কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এ নিয়ে কথা হয় এক পক্ষের প্রধান রোজিনা পারভীনের সাথে। তিনি বলেন, বিরোধপূর্ণ দখলীয় জমিতে ঘটনার দিন ¯’ানীয় শহিদুল বিশ্বাস তার লোকজন নিয়ে হামলা, তান্ডব ও গাছপালা কর্তন করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরপক্ষে প্রতিবেশী সাদেক গাজী,জাহাবক্স গাজী, সাঈদ গোলদার সহ একাধিক ব্যক্তি জানান, শহিদুল বিশ্বাস রোজিনা পারভীনের মামা রেকর্ডীয় মালিক আঃ হাই কাগুজির নিকট থেকে ১৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। চাকুরীর সুবাদে শহিদুল বাড়িতে না থাকায় ওই জমিটি না দিতে নানা তালবাহানা করে আসছে। তারই জের ধরে ওই জমি দখল বেদখল কে কেন্দ্র করে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় ও উপকূলের মানুষের নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী পদক্ষেপ প্রশংসনীয় : এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সিপিপি’র কর্মীরা জীবন বাজি রেখে মানুষের কল্যাণে কাজ করে থাকেন। সোমবার (১৬ মে) সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হবার পর ওয়াদা স্বরূপ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ২ হাজার নারী-পুরুষের সমন্বয়ে সিপিপি’র শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা দুর্যোগকালীন সহ পরবর্তীতে করনীয় বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এরই মধ্যে কমিটির তৃণমুল পর্যায়ে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাবে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও উপকূলীয় এলাকার মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী পদক্ষেপ প্রশংসনীয়। এ ক্ষেত্রে মেগা-মেগা প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করে চলেছেন। সিপিপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় আয়োজিত ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি’)র সহকারী পরিচালক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এ ওয়ার্কসপে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, দীপঙ্কর মন্ডল, মৃগাঙ্ক বিশ্বাস, উপজেলা সিপিপির টিম লিডার ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন ইউনিটের টিম লিডার মধ্যে শেখ জুলি, আসাদুজ্জামান খান, গৌতম রায়, তাপষ ঘোষ, প্রসেন ঢালী, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, কবির উদ্দিন, রথীন মন্ডল, মোঃ টুটুল, মুক্ত অধিকারী, মাসুম বিলাশ, অনিমেষ প্রমুখ।

বাগেরহাটে কিশোরী ধর্ষণ ও হত্যার অপরাধে যুবকের যাবজ্জীবন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলামরীতে জাকিয়া (১২) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে কালিম শেখ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ মে) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ এসএম সাইফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন। একই সাথে আদালত আসামীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্ত কালিম শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের ঠান্ডা শেখের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, ২০১২ সালের ১৮ মে বিকেলে জাকিয়াকে পাশ্ববর্তী কালিম শেখ তালশ্বাস খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়। পরে তাকে বড়বাড়িয়া মধ্যপাড়া এলাকার নাজির শেখের পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে কালিম শেখ। পরে অনেক খোজাখুজি করে জাকিয়াকে না পেয়ে পরের দিন ভোরে ওই পরিত্যক্ত ঘর থেকে জাকিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ মে রাতে জাকিয়ার বাবা আব্দুল কাদের বাদী হয়ে কালিমকে আসামীকে করে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরাম হোসেন একই বছর ৩০ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষিদের স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত কালিমকে যাবজ্জীবন কারাদন্ড ও অন্য তিনজনকে খালাস প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌশুলী সিদ্দিকুর রহমান বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ময়ূর নদী সংষ্কার, দখল মুক্ত, দুষণ মুক্ত ও দুর্গন্ধ মুক্ত’র দাবীতে বৃহত্তর আমরা খুলনাবাসীর মানববন্ধন ২১ মে
খবর বিজ্ঞপ্তি
গল্লামারী ময়ূর নদী সংষ্কার, দখল মুক্ত, দুষণ মুক্ত ও দুর্গন্ধ মুক্ত করার দাবী নিয়ে খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের। সোমবার (১৬ মে) দুপুর ১২টায় এবং দুপুর ১টায় জেলা পরিষদ ও আইনজীবী সমিতির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২১ মে শনিবার সকাল ১১টায় গল্লামারী ব্রিজের উপর মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত জানানো হয়। সভায় শেখ হারুনুর রশিদ খুলনা জেলা পরিষদ প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় মানববন্ধন সফলের লক্ষে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম ও শেখ হেদায়েত হোসেন হেদু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, কারী মিজানুর রহমন, আজমল হোসেন, আবু বক্কর, মো. আবুল হোসেন, রকিব হাসান প্রমুখ।

মহেশপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর কলেজ বাসষ্ট্যান্ডে গতকাল সোমবার সকালে সড়ক ও বাজার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাসহ মাদক প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাস মালিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা রক্ষাসহ মাদক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,ইন্সেপেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন,ইন্সেপেক্টর (পৌর ফাঁড়ি) গোপাল কুমার,মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি ফশিয়ার রহমান, প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমান, বাস মালিক সমিতির ওলিয়ার খান,মহেশপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর সাহেব আলী, আব্দুল হান্নান,ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ আব্দুল, বনিক কল্যান সমিতির সহ সভাপতি আলম মিয়া, আজাদ রহমান প্রমুখ।

মোংলায় রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভায় অভিমত
খবর বিজ্ঞপ্তি

বাগেরহাটের মোংলা উপজেলায় রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভায় বক্তারা বলেছেন, তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত কল্যাণে বিপদাপন্ন নাগরিকেরা সামাজিক সুরক্ষা কর্মসূচীর সুফল ভোগ করেন। অথচ এই কর্মসূচী সম্পর্কে তাদের তেমন কোন ধারণা নেই। এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে যথাযথ প্রচারণার ঘাটতি রয়েছে। ফলে অধিকাংশ মানুষ সরকারের এ কর্মসূচী সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। সমন্বিতভাবে এই কর্মসূচী বাস্তবায়ন করা প্রয়োজন। সেই সাথে তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা প্রয়োজন। এতে আরো বেশী সংখ্যক নাগরিককে এই সুবিধার আওতায় আনা সম্ভব।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের পক্ষ থেকে আজ সোমবার মোংলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। সরকারের সামাজিক সুরক্ষা প্রদানকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী ও নাগরিক নেতৃবৃন্দ এবং স্ক্রিম প্রকল্পের সুবিধাভোগীদের সাথে এ লিয়াজোঁ সভায় সভাপতিত্ব করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ার-উল কুদ্দুস, বিআরডিবি কর্মকর্তা সবুজ বৈরাগী, গণমাধ্যমকর্মী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ মণ্ডল, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি মোঃ আমীর হামজা সেলিম। এতে আরও বক্তৃতা করেন ইউপি সদস্য রাবেয়া বেগম ও কোহিনুর বেগম, নাগরিক নেতা পিযুষ কান্তি মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রূপান্তর-এর তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও জিকেবিএসপি প্রকল্পের আওতায় চুইঝাল প্রদর্শনী ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা চুইঝাল গ্রাম খ্যাত মির্জাপুরে ১৫০ পরিবারের মাঝে প্রত্যেকে ৫টি চুইঝালের চারা ও ৪ কেজি জৈব সার বিতরণ করা হয়। এসময় উপ¯ি’ত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন, উপ-সহকারী তুষার মন্ডল, অমিত বিশ্বাস, রনজিত বালা ও ইউপি সদস্য দেবাশীষ মন্ডল।

সড়কে ৫টি আচরণগত ঝুঁকির পরিবর্তন দুর্ঘটনা হ্রাসের সহায়ক
খবর বিজ্ঞপ্তি
প্রতিবছর বিশ্বে ১৩ লাখ ৫০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্টাটাস রিপোর্ট অব রোড সেইফটি ২০১৮ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৫-২৯ বছর বয়স সীমার মানুষের মৃত্যর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। আর এসব মৃত্যুর ৯০ শতাংশ নিম্ম ও মধ্যম আয়ের দেশে সংগঠিত হয়। সড়ক দুর্ঘটনার একাধীক কারণ রয়েছে। তবে সড়কে ৫টি মূল আচরণগত ঝুঁকির পরিবর্তন দুর্ঘটনা হ্রাসের সহায়ক হতে পারে বলে মন্তব্য করেছেন বক্তারা। সোমবার ১৬ মে সকাল ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নিরাপদ সড়ক জোরদারকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভা থেকে এ আহ্বান জানান বক্তারা। ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তার প্রবন্ধে সড়ক দুর্ঘটনায় ৫ টি রিস্ক ফ্যাক্টর তুলে ধরেন। যারমধ্যে অন্যতম গতি। দেখা যায় যতগুলো সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় তার প্রায় সবগুলোর সাথে অনিয়ন্ত্রিত/দ্রুত গতিতে মোটরযান চালানোর বিষয়টি সংম্পর্কিত। যদি গতি নির্ধারন ও নিয়ন্ত্রণ করা যায় তাহলে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। তেমনিভাবে মদ্যপ অবস্থায় বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে মোটরযান পরিচালনাও সরাসরি দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি আঘাতের তীব্রতা এবং সেই দুর্ঘটনার ফলে মৃত্যুর সম্ভাবনাকে প্রভাবিত করে। যদি মদ্যপ অবস্থায় মোটরযান চালানো নিষেধ বিধানটি শতভাগ প্রয়োগ করা যায় তাহলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০% হ্রাস করা যাবে (সূত্র: গ্লোবাল রোড সেইফটি পার্টনারশীপ)। অন্যদিকে, দুই এবং তিন চাকার মোটরযান ব্যবহারকারীদের জন্য মাথার আঘাত মৃত্যুর প্রধান কারণ। এখানেও যেমন গতির বিষয়টি রয়েছে পাশাপাশি হেলমেট পরিধানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও হেলমেট পরিধান সরাসরি দুর্ঘটনার ঝুঁকির উৎস নয় তবে দুর্ঘনায় আহত ও নিহতে হার হ্রাসে ভূমিকা পালন করে। সঠিক হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি ৪০% হ্রাস করতে পারে এবং মাথার আঘাতের ঝুঁকি ৭০% হ্রাস করতে পারে। একইভাবে সিটবেল্ট পরা চালক এবং সামনের আসনে যাত্রীর মধ্যে মৃত্যুর ঝুঁকি ৪৫-৫০% এবং পিছনের আসনের যাত্রীদের মধ্যে মৃত্যু এবং গুরুতর আঘাতের ঝুঁকি ২৫% হ্রাস করে (সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। শিশুদের জন্য নিরাপদ বা সুরক্ষিত আসন একইভাবে সড়ক দুর্ঘটনায় শিশু যাত্রীদের বিশেষ করে বেশি ছোট শিশুদের ক্ষেত্রে ৭০% এবং বড় শিশুদের ক্ষেত্রে ৫৪-৮০% মারাত্মক আঘাত পাওয়া এবং মৃত্যু হ্রাসে অত্যন্ত কার্যকর (সূত্র: গ্লোবাল রোড সেইফটি পার্টনারশীপ)। এছাড়াও বর্তমান সড়ক পরিবহন আইন ২০১৮ এর গ্যাপগুলোর সুপারিশসমুহ এবং বাংলাদেশে নিরাপদ সড়ক জোরদারকরণে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার (পলিসি) ডাঃ তাসনিম মেহবুবা বাঁধন ও এ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলামের উপস্থিতিতে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান সহ গণমাধ্যমকর্মীরা। মোখলেছুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর দেশে প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এক্ষেত্রে জনসচেতনতা তৈরি সহ নীতি-নির্ধারণী পর্যয়ে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান করেন। সভায় দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার নুরুল আমীন, সমকালের স্টাফ রিপোর্টার বকুল আহমেদ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার জামিউল আহসান শিপু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজম, কালেরকন্ঠের স্টাফ রিপোর্টার রেজওয়ান বিশ্বাস, মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার শুভ্র দেব, জনকন্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান, ঢাকাপোস্টের স্টাফ রিপোর্টার মনি আচার্য্য, জাগো নিউজের স্টাফ রিপোর্টার তৌহিদুজ্জামান তন্ময়, বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার আসাদুল্লা লায়ন ও বাংলা টাইমসের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমার উপস্থিত ছিলেন।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা সোমবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, করোনাভাইরাস সংক্রমণ আবারো বাড়ছে। এটি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। খুলনা জেলায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের লক্ষ্যমাত্রার ৭৪ শতাংশ, দ্বিতীয় ডোজ ৬৮ শতাংশ এবং বুস্টার ডোজ ১৫ শতাংশ প্রদান সম্পন্ন হয়েছে। বুস্টার ডোজ গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এ পর্যন্ত জেলায় প্রথম ডোজ গ্রহণকারী ২০ লাখ ৪৩ হাজার চারশত ২৩ জন, দ্বিতীয় ডোজ ১৮ লাখ ৭৫ হাজার ছয়শত ৬৬ জন এবং বুস্টার ডোজ চার লাখ সাত হাজার নয়শত ২৩ জনসহ মোট ৪৩ লাখ ২৭ হাজার ১২ জন করোন ভ্যাকসিন গ্রহণ করেছেন। সভায় সমাজসেবা অধিদপ্তরে উপপরিচালক খান মোতাহার হোসেন বলেন, চলতি অর্থ বছরে খুলনা জেলার ৭টি উপজেলায় বয়ষ্কভাতা ২৯ হাজার একশত ৯৯ জন, বিধবাভাতা ১৬ হাজার একশত ৭জন, প্রতিবন্ধীভাতা তিন হাজার তিনশত ৮৯ জন এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সাতশত ২৭ জনকে প্রদান করা হয়েছে। এছাড়া ছয়শত জন ক্যান্সার ও কিডনি রোগীকে তিনধাপে এক কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের পক্ষ থেকে জানান হয়, আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী একযোগে জনশুমারী ও গৃহগণনা শুরু হবে। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। চার লাখ ট্যাব ব্যবহার করে এই তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে সঠিকভাবে তথ্য প্রদানের মাধ্যমে সকলকে সহযোগিতা করার আহবান জানান সভাপতি। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে গল্লামারীসহ ময়ূর নদ সংলগ্ন এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আর্কষণ করা হয়। এছাড়া সভাপতি অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বলেন। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক জলবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থাপনা ও সুপেয় পানি সংরক্ষণে সমন্বিত পরিকল্পনা নিতে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আর্কষণ করেন। বিশেষ করে দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলায় খাল খননের লক্ষ্যে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি এবং মৎস্য বিভাগের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাস্টারপ্লান বাস্তবায়নে উদ্যোগ নিতে বলেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দাকোপে আইন, নিষেধাজ্ঞা, জরিমানায়ও রুখতে পারছে না অবৈধ বালু উত্তোলন
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে বাজুয়া চড়া নদীতে জেলা ও উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি চড়ার (নদী) খালে দিনে রাতে অবৈধ বালু উত্তোলন করছে। লাউডোবের খুটাখালী বাজারের সাদ্দাম হোসেন এই বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ইতিপূর্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন দাকোপ এসিল্যান্ড। এরপর কৌশল পাল্টে রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বালু উত্তোলন চললেও এবার দিনে দুপুরে চলছে বালু উত্তোলন। এবার বাজুয়া চড়া নদীতে সদ্য নির্মিত পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে চড়া নদীতে আত্মঘাতী ড্রেজার বসিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন করে চলেছে বালুখেকু সাদ্দাম হোসেন ওরফে বালু সাদ্দাম। প্রশাসনের কোন বাধাই যেন হার মানাতে পারছেনা বালু খেকুদের। খালের ভিতরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে কোটি কোটি টাকা খরচ করে সরকার যখন খাল খনন পুনরুদ্ধার করতে সচেষ্ট বালু সিন্ডিকেট তখন তা ধ্বংসের মাধ্যমে ব্যাক্তিগত ফায়দা লুটতে ব্যাস্ত। নদের এপার থেকে ধ্বংসের কার্যক্রম খালি চোখে দেখে গেলেও প্রশাসন তা দেখতে অবলম্বন করেন নানা মাধ্যমের। এ অবৈধ বালু উত্তোলন রুখতে প্রশাসন আদৌও সক্ষম কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয় একজন জনপ্রতিনিধি, বালু সিন্ডিকেটের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য এতে ওতোপ্রোতোভাবে জড়িত বলে সূত্র জানায়। যারা রাজনৈতিক ছত্রছায়ার প্রভাব বিস্তার করে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব পালন করছে আপন মনে। এদের রুখবে কে?

কালীগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে মারা গেল অর্ধশত লিচুগাছ!
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রতিটি গাছের লিচুতে পাক ধরেছে। কয়েক দিনের মধ্যে সেগুলো বিক্রি করবেন। পরিচর্যার জন্য কুঁড়েঘর বানিয়ে বাগানেই অবস্থান করছেন মালিকরা। কিন্তু চোখের সামনে এক ঘণ্টার মধ্যে গাছগুলো শুকিয়ে মারা গেছে।

এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে। অজানা কারণে মারা গেছে অর্ধশত লিচুগাছ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাগান মালিকরা।

সোমবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, গাছে হাজার হাজার শুকিয়ে যাওয়া লিচু ঝুলতে দেখা যায়। এদিকে গাছের পাতাগুলো শুকিয়ে নির্জীব হয়ে গেছে যাতে বোঝা যাচ্ছে গাছ মারা গেছে।

খয়েরতলা গ্রামের লিচুচাষি তানভীর আহম্মেদ জানান, তাদের ৪২টি গাছের মধ্যে ৩০টি গাছই মারা গেছে। ১৪ মে বেলা ১১টা পর্যন্ত গাছগুলো তরতাজা ছিল কিন্তু ১২টার সময় গাছের পাতা নুইয়ে পড়ে। লিচু লাল রঙ থেকে পুড়ে যাওয়ার মতো রঙ ধারণ করেছে। যে সময় এমন হয় তিনি বাগানেই ছিলেন। চোখের সামনেই ধরন্ত লিচুগাছগুলো শুকিয়ে যেতে থাকে।

একই গ্রামের তাজউদ্দিনের একই দিন একই সময় ২১টি গাছের মধ্যে ১০টি গাছ মারা গেছে। গাছগুলোতো প্রচুর পরিমাণে লিচু ঝুলে থাকতে দেখা যায়। আবুল হোসেনের ১৪৬টি গাছের মধ্যে ৬টি গাছ মারা গেছে। বাকি গাছ নিয়ে আতঙ্কিত তিনি। শহিদুল ইসলামের ২৭টি গাছের মধ্যে ৩টি গাছ মারা গেছে।

তবে বাগান মালিকরা জানান, তারা লিচু গাছে আগে কখনও এমন সঙ্গে সঙ্গে শুকিয়ে মারা যাওয়া দেখেননি। এর আগেও তাদের জমিতে পানি জমি থাকতো, তখন তো এমন ঘটনা ঘটেনি।

বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শিকদার মো: মোহায়মেন আক্তার জানান, তিনি সোমবার ক্ষতিগ্রস্থ লিচু বাগান পরিদর্শন করেছেন। পর পর কয়েকদিন বৃষ্টির কারণে বাগানে পানি জমে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমনটি হতে পারে। এ ছাড়া গাছগুলো মারা যাওয়ার কোনো কারণ নেই।

কালীগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জের বাজারগ্রাম রহিমপুরের একটি ভাড়া বাড়িতে তালাবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকা গৃহবধূ রোজিনা খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী শফিকুল ইসলাম ঘরের বাইরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে দুই সন্তানের জননী রোজিনা খাতুনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে দেখতে পাই ভাড়ার ঘরটির বাইরে তালা লাগানো। পরে তালা খুলে ভেতরে পড়ে থাকাবস্থায় রোজিনা খাতুনের (৩৩) লাশ উদ্ধার করি।

তিনি বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সেলিম রেজা বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী শফিকুল পালিয়ে গেছে।

শত্রুতার জেরে পুুকুরে বিষ, মরে ভেসে উঠলো ২ লাখ টাকার মাছ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পুকুরে বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। রোববার (১৫ মে) রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্যচাষি বাবুল মণ্ডলের পুকুরে এ বিষ দেওয়া হয়।

বাবুল মণ্ডল জানান, বাড়ির পাশের পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। পুকুরে ৮ মাস আগে বিভিন্ন জাতের পাঁচ মণ মাছের পোনা ছাড়েন। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার আশা করছিলেন। সোমবার (১৬ মে) সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন। দুপুর পর্যন্ত পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

বাবুল মণ্ডল অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন আগে প্রতিবেশী ছমির মোল্লার সঙ্গে তার বিরোধ হয়। এরপর থেকে তারা মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। রোববার রাতে তারা বাড়িতে মিটিংও করেছেন। আমাদের পুরো সন্দেহ ছমির মোল্লা ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছেন।’
এ ব্যাপারে অভিযুক্ত ছমির মোল্লা বলেন, ‘আমরা এ কাজ করিনি। আমরা করলাম নাকি তৃতীয় পক্ষ করলো আপনারা তদন্ত করে দেখেন।’

হরিশংকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু আলম লালু বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারা একটি ন্যাক্কারজনক ঘটনা। মানুষের সঙ্গে বিরোধ থাকতেই পারে। তাই বলে মাছ নিধন করা খুবই জঘন্যতম কাজ।’

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।