Home আঞ্চলিক পাইকগাছায় নির্মাণাধীন পল্লী বিদ্যুতের পাওয়ার প্লান্ট পরিদর্শনে সংসদ সদস্য বাবু

পাইকগাছায় নির্মাণাধীন পল্লী বিদ্যুতের পাওয়ার প্লান্ট পরিদর্শনে সংসদ সদস্য বাবু

11

খবর বিজ্ঞপ্তি।।

পাইকগাছায় খুলনা পবিস-২ এর নির্মাণাধীন পল্লী বিদ্যুতের পাওয়ার প্লান্টের কাজ পরিদর্শন ও টেকনিক্যাল রুম পরিদর্শন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। শনিবার (১৪ মে) দুপুরে পরিদর্শনকালে সাংসদ বাবু বলেন, পাইকগাছায় নির্মিত পাওয়ার প্লান্টটি উপজেলার বিদ্যুতের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। পাইকগাছা উপজেলার মত কয়রা উপজেলাতেও একটা পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, ডিজিএম মোঃ আল-মামুন, নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুস্ সালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল। রিভেরী পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্বাবধানে পাওয়ার প্লান্টের কাজটি সম্পন্ন হচ্ছে জানান এসিস্ট্যান্ট ম্যানেজার ইকবাল মাসুদ ইমন, তিনি বলেন, প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক কাজ সম্পন্ন করেছেন। এসময় প্রতিষ্ঠানটির প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাইবুর রহমান সহ টিমের সকল সদস্য উপস্থিত ছিলেন।