মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
খুলনা সিটি করপোরেশনের মেয়র, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট ৩ আসনের (মোংলা-রামপাল) বার বার নির্বাচিত সাবেক সাংসদ, সাবেক দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় মিলাদ-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আসরের নামাজের পর পৌর আওয়ামী লীগেরনকার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন, কাজী গোলাম হেসেন বাবলু, মোঃ বেলাল হেসেন, আবু হানিফ, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগ সাঃ সম্পাদক শেখ আল মামুন, কাউন্সিলর এইচ এম শরিফুল ইসলাম, বাহাদুর মিয়া, জি এম আল আমিন, মজনু গাজী, উপজেলা কৃষক লীগ আহবায়ক শাজাহান ছিদ্দীকি,
সদস্য সচিব সাগর মোল্লা, পৌর কৃষকলীগ আহবায়ক মোঃ আসলাম, সদস্য সচিব বিনয় কৃষ্ণ, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি মিজান তালুকদার, সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, পৌর ছাত্রলীগ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ, পৌর ওয়ার্ড নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।











































