নড়াইল প্রতিনিধি।।
আজ বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টায় নড়াইল সদর খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুরু হয়।
সরকার কতৃক বোরো ধান ও বোরো সিদ্ধ চাল সংগ্রহের সময়সীমা ৩১ আগষ্ট ও গম সংগ্রহের সময়সীমা ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। নড়াইল জেলার বোরো ধান ৬৭৯৬ মে.টন, বোরো সিদ্ধ চাল ৪৭২৭ মে.টন ও গম ৮৭৪ মে.টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে জানান সরকার প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় সদা সচেষ্ট। নড়াইল জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জেলার চাহিদা পূরন করে সরকারের চাহিদা মোতাবেক বাহিরের জেলা গুলায় খাদ্য রপ্তানি করা হয়। তিনি আরো জানান সরকারে বিভিন্ন প্রকল্পে যেহেতু খাদ্যশষ্য জনগনের মাঝে বিতরন করা হয় খাদ্যশষ্যের মানের দিক অবশ্যই আমাদের সচেষ্ট থাকতে হবে।
নড়াইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র সভাপতির বক্তব্যে জানান,সরকার নির্ধারিত মূল্যে কেজি প্রতি ধান ২৭ টাকা( মন ১০৮০টাকা), চাল ৪০টাকা(মন ১৬০০) ও গম ২৮টাকা( মন ১১২০টাকা) দরে নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে। কৃষক তার ন্যায্য মূল্য যেন পায় সেদিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
নড়াইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সদর উপজেলায় বোরো ধান ৩০৫৫ মে.টন, বোরো সিদ্ধ চাল ২৫০৯ মে.টন ও গম ৪৩৭ মে.টন সরকার নিধারিত মূল্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে। তিনি আরো জানান কৃষকের এ্যাপের মাধ্যমে নিবন্ধিত নড়াইল সদর উপজেলার ৫২১৩ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১০১৮ জন কৃষক বোরো ধান সরবরাহ করার সুযোগ পাবেন। একজন কৃষক ১টন থেকে ৩টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন। লটারির মাধ্যমে বিজিত কৃষকরা মোবাইলে স্বয়ংক্রিয় ভাবে মেসেজ পাবেন।
নড়াইল সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক তরুন বালা ঢাকা পোস্টকে জানান, কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক পরিমাপ। কৃষক তার খাদ্যশষ্যের সঠিক পরিমাপের মাধ্যেমে যেন ন্যায্য দাম পায় সেদিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
মোঃ শামীম আহমেদের সঞ্চালনায় আনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক( ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











































