Home আঞ্চলিক এক টুকরো জমিও অনাবাদি রাখা যাবে না: এমপি বাবু

এক টুকরো জমিও অনাবাদি রাখা যাবে না: এমপি বাবু

10

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, এক টুকরো জমিও অনাবাদি রাখা যাবে না। বছরের পর বছর খাল ভরাট হয়ে জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল। সেই কষ্টের অবসানকল্পেই খাল খনন কাজ শুরু করা হলো। গত শনিবার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের তালতলা খাল ১০ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন ও লতা ইউনিয়নে দৈর্ঘ্য ৭ কিঃমিঃ পোদার খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে লতা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। লতা ইউনিয়ন পরিষদের আয়োজনে জনসভায় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, লতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, আ’লীগ নেতা মিজানুর রহমান, কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মৃগাঙ্ক মন্ডল, মীর সদরুল আমিন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ইউপি সদস্যবৃন্দ।#