বিনোদন ডেস্ক।।
বিশ্ব মা দিবসে মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন নুসরাত ইমরোজ তিশা। রবিবার (৮ মে) ইলহামকে কোলে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন তিশা।
ছবিটি শেয়ার করে তিশা লিখেছেন, ইলহাম তার মায়ের সঙ্গে কাজে যাচ্ছে! ‘মুজিব’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করলেন তিনি।
গত জানুয়ারিতে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তিশ ‘র ঘর আলো করে পৃথিবীতে আসে ইলহাম। এর বেশ কিছুদিন আগে থেকেই শুটিং থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিশা।
গত বছর এপ্রিলে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে ছিলেন তিশা। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সিনেমাটি পরিচালনা করছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।











































