Home আঞ্চলিক সংস্কারের অভাবে বাগেরহাটের বেশির ভাগ স্লুইচগেট অকেজো

সংস্কারের অভাবে বাগেরহাটের বেশির ভাগ স্লুইচগেট অকেজো

16

বাগেরহাট প্রতিনিধি।।

দীর্ঘদিন সংস্কারের অভাবে বাগেরহাটের বেশির ভাগ স্লুইচগেট অকেজো হওয়ার পথে। এ কারণে ফসলি জমিতে ঢুকছে জোয়ারের লবণপানি। পাশাপাশি বর্ষাকালে গেটগুলোতে পানি বাধা পেয়ে বন্যা হয়। দ্রুত স্লুইচগেটের সংস্কারের দাবি স্থানীয়দের।

নদীর পানি সংরক্ষণ ও সাগরের নোনাপানি ঠেকাতে ষাটের দশকে বাগেরহাটে ১৫৭টি স্লুইচগেট নির্মাণ করা হয়। এরপর আর সংস্কার না করায় এখন এগুলোর বেহাল দশা।

এলাকাবাসীর অভিযোগ, বেশির ভাগ স্লুইচগেট অকেজো। গেটের দরজাগুলোতে মরিচা পড়েছে, ভেঙে গেছে অনেক জায়গায়। ফলে, একদিকে সাগরের লবণপানি ফসলি জমিতে ঢুকছে, অন্যদিকে বর্ষাকালে পানি বাধা পেয়ে বন্যা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিব্যবস্থা।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আজিজুর রহমান বলেন, পরিকল্পিতভাবে গেটগুলো পরিচালনা করা গেলে কৃষি উৎপাদন বাড়বে।

অবশ্য অকেজো গেটগুলো সংস্কার করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বাগেরহাটে নৌচলাচল, পানি নিষ্কাশন ও পানি ওঠানামার জন্য তিন ধরনের স্লুইচগেট রয়েছে। তার মতে ১০৮টি চলমান ও ১১টি পুরোপুরি ক্ষতিগ্রস্ত।