Home আঞ্চলিক দাকোপে চোরাই তামা ও লোহাসহ পিকআপ উদ্ধার

দাকোপে চোরাই তামা ও লোহাসহ পিকআপ উদ্ধার

54

 

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) ।।

খুলনার দাকোপ থানার একটি চৌকস টিম গত ২৫ শে এপ্রিল অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন গোড়কাঠি গ্রামস্থ আবুল হোসেন হ্যাচারির সামনে থেকে ৯৫০ (নয়শত পঞ্চাশ) কেজি চোরাই তামার পাত ও তার, যাহার মূল্য অনুমান ১,৯০,০০০/- (একলক্ষ নব্বই হাজার) টাকা, একটি সাদা রংয়ের পিক-আপ, যাহার রেজিঃ নং-খুলনা মেট্রো ন-১১#২০৫১, যাহার ইঞ্জিন নং-GHM1A10149, চ্যাচিস নং-MA1ZU2GHKM1A19036 সহ একজন আসামীকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে দাকোপ থানার মামলা নং-১১, তাং-২৫/০৪/২০২২ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়েছে। উক্ত ঘটনায় একজন আসামী পলাতক আছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গত ১ মে দাকোপ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন চুনকুড়ি গ্রামস্থ একটি ঘেরের পানির ভিতর থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) কেজি চোরাই তামার তার উদ্ধার করেন। এই ঘটনা সংক্রান্তে দাকোপ থানার মামলা নং-০২, তাং-০১/০৫/২০২২ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়েছে এবং ০৩(তিন) জন আসামী পলাতক রয়েছে পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গত ২ ই মে দাকোপ থানার একটি চৌকস টিম দাকোপ থানাধীন পানখালি ফেরিঘাট থেকে (ক) ০২ ইঞ্চি লোহার পাইপ ০৫ পিচ যাহা ১৯ ফিট করে লম্বা, (খ) লোহার পাত ০৩ পিচ, যাহা ০৮ ফিট করে লম্বা, (গ) লোহার এ্যাঙ্গেল ০১ পিচ, যাহা ০৮ ফিট লম্বা, (ঘ) লোহার পাইপ ০২ পিচ যাহা ০১ ফিট করে লম্বা ও (ঙ) একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত ট্রলার সহ ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে দাকোপ থানার মামলা নং-০৪, ০২/০৫/২০২২ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। একজন আসামী পলাতক রয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।