Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

131

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৫ পিস ইয়াবা ৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর মুজগুন্নি দক্ষিণ পাড়ার মুরাদ হোসেনের ছেলে খায়রুল আলম সাগর (২৯) ও রায়পাড়া মেইন রোডের আবুল খাঁর ছেলে মিলন খাঁ (৩০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ২৫ পিস ইয়াবা ৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

ডুমুরিয়ায় জেলা ডিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন রঘুনাথপুর ইউনিয়নে এবং ডুমুরিয়া থানা সদরে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার মধুগ্রাম এলাকার মো. আবু জাফর গাজীর ছেলে আবু তালেব গাজী (২৩) ও আরাজি সাজিয়াড়া গ্রামের মো. আজিজুল বিশ^াসের ছেলে মুরাদ বিশ^াস (২৫)।
জেলা ডিবি জানায়, ২৩ এপ্রিল ডুমুরিয়া থানাধীন রঘুনাথপুর ইউনিয়নে এবং ডুমুরিয়া থানা সদরে পৃথক দু’টি অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই তাপস কুমার দত্ত ও এসআই মো. হাসানুজ্জামান। এসময় শাহাপুর টু ফুলতলা গামী পাঁকা রাস্তার পূর্ব পাশে হুমায়ুন গাজীর চায়ের দোকানের সামনে হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ তালেব গাজীকে এবং বিয়াম স্কুলের মেইন গেটের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মুরাদ বিশ^াসকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরায় র্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সাতবসু গ্রামের মো. ছত্তার কারিগরের ছেলে মো. বিল্লাল কারিগর (৩৫)।

র্যাব-৬ জানায়, এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে দেবহাটা থানাধীন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় একটি বিদেশী পিস্তলসহ বিল্লাল কারিগরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

যশোরে র্যাবের অভিযানে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
যশোর জেলার চৌগাছা থানাধীন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ইউসুফ আলীকে খুনের উদ্দেশ্যে চাকু, লোহার রড ও লাঠিসোটা দিয়ে গুরুতর জখম করার মামলার প্রধান আসামী মো. মফিজুর রহমান ওরফে কালা মোফা (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৩ এপ্রিল দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। কালা মোফা চৌগাছা থানার পিতম্বরপুর গ্রামের মিজানুর রহমান ফকিরের ছেলে।
র্যাব-৬ জানায়, ২৩ এপ্রিল দুপুর পৌনে ৩টার দিকে চৌগাছা থানাধীন মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় গত ১৮ এপ্রিল রাত ১০টার দিকে ভিকটিম ইউসুফ আলী মাহফিল হতে তার নিজ বাড়ি ফেরার পথে স্থানীয় পিতম্বরপুর পৌছলে ৪/৫ জন দুস্কৃতিকারী পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে মাথাসহ শরীরের অন্যান্য স্থানে আঘাত করতঃ এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেয়। এ সংক্রান্তে ভিকটিমের ভাই রনি মিয়া বাদী হয়ে যশোর জেলার চৌগাছা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় মো. মফিজুর রহমান ওরফে কালা মোফা (২৫) কে গ্রেপ্তার করা হয়। তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাইকগাছার সিআইজি মৎস্য সমিতি ও চাষীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছার সিআইজি মৎস্য সমিতি ও চাষীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতাধীন ১০ ইউনিয়নের ২০টি সিআইজি সমিতি ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ জন চাষীদের মাঝে বিভিন্ন ধরণের খাদ্য উপকরণ বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব খাদ্য উপকরণ বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার বেনজির আহম্মেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত সরকার, মেরিন ফিসারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, সুমন সেন, মৃদুল সরদার ও ১০ ইউনিয়নের লিফগণ।

দেশের উন্নয়ন ও জনগনের কল্যানে কাজ করছে জনতা ব্যাংক
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে নড়াইল জেলার লোহগড়া উপজেলায় জয়পুর গ্রামে সমাজের অসচ্ছল, সুবিধাবঞ্চিত অসহায় ৪০০ পরিবারের মাঝে শনিবার সকাল ১০:০০ টায় খাদ্য-সামগ্রী বিতরণ করা হয় এবং শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে জনতা ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডি.এম.ডি) শেখ মোঃ জামিনুর রহমান এর নিজস্ব অর্থায়ণে দরিদ্র এক পরিবারের মাঝে ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়। উক্ত খাদ্য-বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডি.এম.ডি) ও লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের কৃতি সন্তান শেখ মোঃ জামিনুর রহমান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লোহাগড়া শাখা, নড়াইল এর শাখা ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক কাজী শাহ আলম। এসময় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত জনতা ব্যাংক সমাজের কল্যানে সারাদেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং মানুষের জীবন ও জীবিকা স্বাভাবিক রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানা ধরনের প্রণোদনা দেওয়া ছাড়াও দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা দেওয়ার আহবান জানিয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদ লোহাগড়া উপজেলার ধর্ম বিঃ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শেখ মোঃ আমিনুর রহমান, নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, নলদী শাখার ব্যবস্থাপক হাসান মাহমুদ, কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সি.বি.এ) এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগর শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক কিংকর সাহা, মোঃ সালাহউদ্দিন, শেখ মাহমুদ, শেখ মোঃ আশিক রহমান ইশান, শেখ মোঃ আলবিরা রহমান জেসান সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন প্রমূখ ব্যাক্তিবর্গ।

ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
খবর বিজ্ঞপ্তি
গত ২২ই এপ্রিল শুক্রবার ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা শাখার থানা সভাপতি মোঃ মামুন অর রশিদ এ সভাপতিত্ব সাধারণ সম্পাদক মোঃআব্দুস সবুরের হোটেল কে এফ সিতে ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম,
বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজি ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিয়া, যুব আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান ,ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সদস্য শেখ হাসান ওবায়দুল করিম ,খালিশপুর থানা সভাপতি হাঃ আব্দুল লতিফ, এছাড়াও আরও উপস্থিত ছিলেন খালিশপুর থানা শাখার সহ-সভাপতি মাওলানা রিজওয়ান ,যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মাওঃমশিউর রহমান খুলনাভী , দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মোঃ আল-আমিন, প্রকাশনা মাসুম শেখ, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ মাসুদ, অর্থ সম্পাদক মহিউদ্দিন মানবাধিকার বিষয়ক সম্পাদক ইসহাক, মহিলা পরিষদ সম্পাদক হাফেজ শিহাব উদ্দিন ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজিবুল, ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজালাল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফ ,যুব কল্যাণ ও কর্মসংস্থান মোহাম্মদ ইলিয়াস , উপসম্পাদক শহীদুল ইসলাম শহিদুল ইসলাম শাহীন,ফজলুল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গত ২৪ এপ্রিল’ ২২ রমজান – বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার মাহফিল বিদ্যালয়ের বেগম মন্নুজান সুফিয়ান মাল্টিমিডিয়া ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাউট গ্রুপের সভাপতি, প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, লিডার ট্রেনার বাংলাদেশ স্কাউটস। ওন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খো. রুহুল আমীন, জেলা শিক্ষা অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেনার মোঃ আবু হান্নান, ডি এন সি, মোঃ আবুল খায়ের আঞ্চলিক সম্পাদক, শেখ হায়দার আলী বাবু, সহ সভাপতি খুলনা অঞ্চল, মোঃ মনোয়ার হোসেন ডি আর সি ট্রেনিং, মোঃ আখতারুজ্জান ডি আর সি প্রোগ্রাম, লতিফ উদ্দিন আহমেদ, উপ-পরিচালক, খুলনা মেট্রোপলিটন স্কাউটস এর কমিশনার মোল্লা আব্দুল খালেক,সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, খুলনা জেলা স্কাউটস কমিশনার ফরহাদ হোসেন, সম্পাদক মোঃ আমীরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, জেলা স্কাউট লিডার কিশোর কুমার বকশি, মোঃ শহিদুল ইসলাম এ এল টি, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও স্কাউট শিক্ষক যথাক্রমে শেখ জাহিদুজ্জামান, তরিকুল ইসলাম,শাহিদুল হক, মোঃ ইউনূস আলী, মোঃ আনিসুর রহমান, শহিদুল হক জোয়ার্দ্দার,শহীদুল ইসলাম, মোঃ আব্দুল হালীম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল গফফর, কওসার আলী, মো: শাওন, সুব্রত কুমার, লুৎফর রহমান, পার্থ প্রতীম দাশ, প্রীতিশ রায় কুমার প্রমুখ। ওন অনুষ্ঠান শেষে আলোচকবৃন্দ মাহে রমজানের তাৎপর্য এবং স্কাউট প্রতিজ্ঞা ও আইনের সঙ্গে বিভিন্ন মণীষীদের জীবনের মিল স্কাউটদের সামনে তুলে ধরেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন জনাব মাওলানা মুহা: আব্দুর রহিম।

ইসলামী আন্দোলন নেতা খালিদের পিতার ইন্তেকালে নগর কমিটির শোক
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ এইচ এম খালিদ সাইফুল্লাহ এর পিতা মোঃ নুরুজ্জামান গতকাল রবিবার (২৪ এপ্রিল) ২২ রমজান রাত ২.৩০ মিনিটে নিজস্ব বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্না-লিল্লাহি……..রাজিউন )।সকাল ১০ টায় নগরীর খানজাহান আলী মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে বসুপাড়া কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
আল্লাহ তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।

রামপালে ভূমিহীনের প্রধানমন্ত্রী ঘর প্রদানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
রামপালে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ক শ্রেণির ভূমিহীন পরিবার পূনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। রামপাল উপজেলায় ৩ য় পর্যায়ে সর্বমোট ১০৫ গৃহ বরাদ্দ পাওয়া গেছে। ৪৫ টি নির্মাণ সম্পন্ন হয়েছে। ৬০ টি চলমান রয়েছে। যা আগামী ২৬ এপ্রিল প্রধান মন্ত্রী উদ্বোধন করবেন। এ ছাড়াও জানানো হয়, প্রতিটি ঘর নির্মাণে ব্যায় ধরা হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার টাকা। ঘর নির্মাণের সময় তদারকি করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ মন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাটের জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও কর্মকর্তাবৃন্দ। এক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন জানান এ উপজেলায় মোট ১ হাজার ১৮৭ জন ভূমিহীন পরিবারের তালিকা করা হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি কেউ যাতে বাদ না পড়ে। সরকারের চলমান এ কর্মসূচি বাস্তবায়নে তিনি গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দাকোপে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
মোঃ শামীম হোসেন- বাজুয়া
পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দাকোপে দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার বিকাল ৩ টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জি এম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা মোঃ ফেরদাউসুর রহমান, এফ এম হাবিবুর রহমান, আবির মালিক, মোঃ জাহাঙ্গীর হোসেন, মাহামুদুন্নবী মিল্টন, মৃনাল কান্তি বাছাড়, শেখ হেলাল বাবু, শেখ মোঃ রাসেল, সিরাজুল ইসলাম, মিঠুন ঘোষ, স্বপন দাস, সোহাগ জমাদ্দার, আবদুর রব, সাইফ আল মামুন, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক কুমারেশ বিশ্বাস, সদস্য সচীব উত্তম রায়, চালনা পৌরসভার আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা নেতা মুছা গাজী, বশির গাজী, অনিমেষ বিশ্বাস, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তৈল, পিয়াজ, আলু ও লবনসহ বিশেষ প্যাকেজ বিতরন করা হয়।

ফকিরহাটে দুই মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পৃথক অভিযানে দুই মাদকসেবীকে ১০দিন করে কারাদণ্ড ও ৫শত টাকা করে জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ১১টায় বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার মাসকাটা এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে মো.ফারুক শেখ (৪৯)কে ২০০ গ্রাম গাজা ও মাদক সেবনের উপকরণ সহ আটক করে। অপরদিকে একই দিন সকাল সাড়ে ১১টায় শুভদিয়া এলাকার মুস্তাইন শেখের ছেলে দ্বীন মোহম্মদ শেখ (৩৮)কে ১৫০ গ্রামগাজা সহ আটক করা হয়। আটক উভয় মাদকসেবীকে ১০দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার। এসময় পৃথক অভিযানে বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মূখ্জর্াী ও উপ-পরিদর্শক মো.সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ফকিরহাটে রাজনৈতিক সম্প্রীতি ও সহবস্থানে সমঝোতাপত্রে স্বাক্ষর
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে শনিবার সর্বদলীয় রাজনৈতিক আচারণ বিধির সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি প্রতিহিংসা, অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রপন্থা পরিহার করে সহবস্থান ও সহনশীলতা প্রদর্শন করার প্রত্যয় ব্যক্ত করে এই আচারণ বিধিতে স্বাক্ষর করেছেন।
উপজেলার সাউদা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দি হাঙ্গার প্রজেক্ট ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সহযোগিতায় অনুষ্ঠিত ‘পিস ইভেন্ট’ অনুষ্ঠানে আচারণ বিধির সমঝোতাপত্রে যে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেন তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফকিরহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, জাতীয় পার্র্টির ফকিরহাট উপজেলা শাখার সভাপতি শেখ আলা উদ্দিন আলাল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি শেখ সরোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, জেলা সহিংসতা ও উগ্রপন্থা নিরসন কমিটির সভাপতি শেখ আ. ঘাসিব, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সহকারী প্রকল্প ব্যবস্থাপক কাজী নিশাত, জেষ্ঠ্য প্রকল্প কর্মকর্তা (প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন) তুহিন আফসারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
এছাড়াও পিস ইভেন্ট অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের জন্য দুই ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান হিন্দু ধর্মাবলম্বীদের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য জমি প্রদান করেন। অন্যদিকে ফকিরহাট কাজি আজহার আলি কলেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ ফকিরহাট মহাসড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মুসলিমদের নামাজ পড়ার জন্য মসজিদে ৩৫শতক জমি দান করেন। ধর্মীয় সম্প্রীতির এ দৃষ্টান্ত স্থাপনের জন্য তাদেরকে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফকিরহাটে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুবদলের আয়োজনে শনিবার সন্ধ্যায় বিশ্বরোড মোড়ে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ্যাডডভোকেট মাসুদ রানা। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্যা সুজন। এসময় জেলা তাতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, যুবদলের সহ-সভাপতি শেখ বদরুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ মোল্লা, মোদাচ্ছের মল্লিক, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোড়ল জাহাঙ্গির হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি শেখ আল মামুন, তাতী দলের আহবায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব শেখ এনামূল কবীর, মোড়ল জাকির হোসেন, শেখ সাহিদুল, শেখ মিলন মামুদ, শেখ সালাউদ্দিন লিটু, শেখ আলিম উদিদ্দন আলী, শেখ মঞ্জুরুল, আরিফুল ইসলাম, শেখ সায়েম, শেখ জুয়েল, শেখ আফজাল হোসেন, শেখ আলী, শেখ কাদের, মেহেদী হাসান, শেখ লতিফ,শেখ ফেরদাউসসহ বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

তালায় ঘের ব্যবসায়ীর উপর হামলা
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
মৎস্য ঘের সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তালার তেঘরিয়া পাখিমারা বিলে মো. জাকির সরদার নামের এক ঘের ব্যবসায়ীকে বেধড়ক পেটানো হয়েছে। এঘটনায় গুরুতর আহত জাকির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা করানো হয়। ঘের মালিক জাকির সরদার উপজেলার বালিয়া গ্রামের মো. জহর আলী সরদারের ছেলে।
ভুক্তভোগী ঘের মালিক জাকির সরদার জানান, পাশ্ববর্তী পাখিমারা বিলে দীর্ঘ বছর ধরে তিনি সাদা ও চিংড়ি মাছের ঘের করে আসছেন। এমতাবস্থায় বিগত ২বছর ধরে একই এলাকার আলম সরদারের ছেলে সালাম সরদার, মৃত নছিম সরদারের ছেলে আলম সরদার এবং জয়নাব বেগম ও আম্বিয়া বেগমের সাথে তার উক্ত ঘের নিয়ে বিরোধ হয়। এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সালাম সরদার গং প্রতিনিয়ত তার ঘেরে নানান ক্ষতিসাধন সহ হুমকি প্রদান করে আসছিল।
গত মঙ্গলবার সকাল ১১টার দিকে জাকির সরদার তার ঘেরে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সালাম সরদার, আলম সরদার এবং জয়নাব ও আম্বীয়া বেগম পরিকল্পিত ভাবে তার উপর হামলা করে। হামলায় জাকির সরদারের একটি পা মারত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এসময় এলাকার লোকজন জাকির সরদারকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ ঘের মালিক জাকির সরদার রোববার তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তালায় ৩শ ১০জন গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
২৬ এপ্রিল সারাদেশের ন্যায় তালা উপজেলার ১৫টি হতদরিদ্র পরিবারকে আশ্রয়ন প্রকল্পের অধিন ৩য় পর্যায়ে জমি সহ ইটের পাকা ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর উদ্বোধন কার্যক্রম অবহিত করার লক্ষ্যে তালা উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় তিনি জানান, তালা উপজেলায় ৪টি পর্যায়ে ৩১০জন হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধিন বসত ঘর পাচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ইতোমধ্যে ১৯৫ টি পরিবারের মাঝে খাস জমির বন্দোবস্ত দলিল সহ ঘর হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে ১৫টি ঘর আগামী ২৬ এপ্রিল হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তালা উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে যুক্ত হয়ে ঘর হস্তান্তর উদ্বোধন করবেন। এছাড়া তালা উপজেলার আরও ১০০ হতদরিদ্র পরিবারের জন্য জমি ক্রয় করে উক্ত প্রকল্পের অধিন ঘর নির্মান চলমান আছে। ঘরগুলো নির্মান সম্পন্ন হলে ৪র্থ পর্যায়ে তা আনুষ্ঠানিক ভাবে মাঝে হস্তান্তর করা হবে।
উক্ত সংবাদ সম্মেলনে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান সাংবাদিক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোংলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছেন ১৪০ পরিবার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরুপ ঘর পাচ্ছেন ১৪০টি পরিবার। আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে দেয়া হচ্ছে এ ঘর। উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন এলাকায় নির্মিত হচ্ছে ঘরগুলো। বেশির ভাগ ঘরেরই কাজ প্রায় সম্পন্ন হয়েছে। পৌরসভার শেষ সীমান্তে ও উপজেলার চাঁদপাই এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের মাঝে আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী বঙ্গবন্ধু চ্যানেলের পাড়ে দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তোলা হয়েছে আধুনিক এ ঘরগুলো। সেখানকার পরিবেশ দেখে যে কেউই ভাববেন এটি কোন রিসোর্টই হবে। এখানে ঘরের পাশাপাশি খোলা জায়গা ও পুকুর রয়েছে। রয়েছে ক্ষেত ও ফসল চাষের মাঠও। নতুন এ ঘরে থাকছে বিদ্যুৎ সংযোগও। প্রত্যেক পরিবারকে ঘর ও জমির কাগজপত্র বুঝিয়ে দেয়া হবে শীগগিরই। তৃতীয় পর্যায়ের এ ঘরগুলো পূর্বের দুই দফায় দেয়া ঘরের চেয়ে মজবুত ও ব্যয়বহুলও। এবারের প্রতিটি এ ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা। এর আগে প্রতিটিতে ব্যয় ছিলো ১ লাখ ৯০ হাজার টাকা। এদিকে চাঁদপাই ইউনিয়নের মাকড়ডোন গ্রামে নির্মিত এ ঘর প্রকৃত ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
আর এ ঘরগুলো সুন্দরভাবে নির্মাণ সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। তিনি বলেন, অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এ ঘরগুলো করা হয়েছে। ঘর নির্মাণে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হয়েছে, যাতে খুব টেকসই হয়। কাজ শেষ পর্যায়ে উপকারভোগীরা নতুন এ ঘরেই ঈদ করতে পারবেন।

সাবেক এমপির স্ত্রীর মৃত্যুতে জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা -৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব শেখ মোঃ নূরুল হক এর স্ত্রী , জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল এর আম্মার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীেেগর সভাপতি হোসনে আরা চম্পা, সাধারণ সম্পাদক নাজনীন নাহার কনা। রুপসা উপজেলা মহিলা আ’লীগের সভাপতি শাহিনা আক্তার লিপি, ও সাধারণ সম্পাদক আনজুয়ারা। দিঘলিয়া উপজেলার সাধারণ সম্পাদক আকলিমা বেগম। সাবেক সহ-সভাপতি রওশনা রিনি,ফুলতলা উপজেলা সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক সুলতানা শাপলা ফুলতলা উপজেলা মেম্বার সাহিদা ইসলাম নয়ন, বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক শিউলি মিস্ত্রি, কয়রা উপজেলার নীলিমা চক্রবর্তী তেরখাদা উপজেলার জয়নাব বেগম ও রিমা, পাইকগাছা উপজেলার হাসিনা কামাল, সনজিতা রায়, ডুমুরিয়া উপজেলা সভাপতি তাহমিনা ও সাধারণ সম্পাদক হাসনাহেনা সহ নেতৃবৃন্দ। এদিকে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য , বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সাবেক সভাপতি অসিত বরণ বিশ্বাস অসুস্থ জনিত কারণে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন । তার সুস্থতা কামনা করেছেন জেলা মহিলা আওয়ামী লীেেগর সভাপতি হোসনে আরা চম্পা এবং সাধারণ সম্পাদক নাজনীন নাহার কনাসহ নেতৃবৃন্দ।

ডুমুরিয়ার ওড়াবুনিয়া বিলের দুটি খালের অবৈধ দখলদার উচ্ছেদের দাবি
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ার আটলিয়া ও মাগুরাঘোনা দুটি ইউনিয়নে মধ্যে ওড়াবুনিয়া বিলের মধুমারী ও বিষের খাল নামক দুথটি খাল কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধ ভাবে বেঁড়ি বাঁধ ও নেট-পাটা দিয়ে মাছ চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে বৃষ্টি মৌসুমে খালের দু’পাশে ১০/১২টি বিলের পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতায় রুপ নেয়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে এলাকার ভূক্তভোগী রবিউল ইসলাম মিঠুসহ ৬৬ জন কৃষক স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে,উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের পার্শ^বর্তি ওড়াবুনিয়া বিলে এলাকার সাধারণ মানুষের অন্তত দুই হাজার একর ফসলী জমি রয়েছে। ওই জমিতে ¯’ানীয় কৃষকরা ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। বিলের ভিতর দিয়ে বর্ষা মৌসুমে এলাকার পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে ধান ও মাছ চাষাবাদের জন্যে মধুমারী ও বিষের খাল নামক দুথটি খাল রয়েছে। গত কয়েক বছর ধরে দক্ষিণ চুকনগর গ্রামের প্রভাবশালী আলতাপ হোসেন শেখ,নরনিয়া গ্রামের সিরাজুল ইসলাম, মালতিয়া গ্রামের জব্বার মল্লিক ও আব্দুল হালিম মোড়ল, মাগুরাঘোনা গ্রামের মোক্তার শেখ,জামাল শেখ ও নুর আলী শেখসহ অনেকেই তাদের জমির পাশ দিয়ে প্রবাহিত খাল দুথটির বিভিন্ন অংশে অবৈধ ভাবে বেড়িবাঁধ,পাটা দিয়ে ঘের-ভেঁড়ি তৈরী করে মাছ চাষ করছেন। ওই খাল দিয়ে পানি সরবরাহ বাঁধাগ্র¯হ হওয়ার ফলে বর্ষা মৌসুমে বিলের মৎস্য ঘের তলিয়ে ভেসে যাওয়া এবং ধান চাষ ব্যহত হ”েছ।
অপর দিকে মাগুরাঘোনা ইউনিয়ের বেতাগ্রাম, ঘোষড়া, কাঞ্চনপুর, হোগলাডাঙ্গা, মাগুরাঘোনা গ্রাম সহ পার্শ^বর্তি তালা উপজেলার কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনের এক মাত্র পথ।খাল দুথটিতে বাঁধ দেয়ায় পানি নিষ্কাশন হতে না পারায় বর্ষা মৌসুমে এলাকা প্লাবিত হয়ে ¯’ায়ী জলাবদ্ধতায় রুপ নেয়। এছাড়া শুষ্ক মৌসুমে বিলের হাজার হাজার কৃষক তাদের উৎপাদিত ধান ও মাছ চাষাবাদের জন্যে পানি পাওয়া থেকে বঞ্চিত হ”েছ। ফলে ফসল উৎপাদন মারাত্মক ভাবে ব্যাহত হ”েছ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূক্তভোগী মাগুরাঘোনা এলাকার রবিউল ইসলাম মিঠু, বিমল চন্দ্র দাস, মোঃ আসাদুজ্জামান সহ অনেকে জানান, বিগত ২০০৩ সালের দিকে এলাকায় সন্ত্রাসী বাহিনীর দাপট দেখিয়ে কতিপয় অসাধু ব্যক্তি সরকারি নদী-খাল জবর-দখল করে অবৈধ ভাবে ঘের ভেঁড়ি তৈরী করে ভোগ-দখল করে আসছে। ২০১৮ সালের দিকে অতি বর্ষণে এলাকা প্লাবিত হওয়ার কারণে পানি নিষ্কাশনের জন্যে ¯হানীয় সংসদ সদস্য নায়ারণ চন্দ্র চন্দ এমপি স্যারের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসন দুথটি ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষের স্বে”ছাশ্রমের ভিত্তিতে বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যব¯হা করেন। কিš‘ কিছুদিন যেতে না যেতে ওই সব অবৈধ দখলদাররা আবারও খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। এ বিষয়ে জানতে চাইলে ঘের মালিক আলতাপ শেখ বলেন, বিলে আমার অনেক জমি। তাই যাতে খাল দিয়ে লবন পানি উঠে ধানের ক্ষতি করতে না পারে তার জন্যে আমি খালে বাঁধ দিয়েছি। চার বছর আগে একবার এলাকার লোকজন বাঁধ কেঁটে দেয়ার কারনে সমস্ত বিলে লবনপানি ঢুকে ধানের ক্ষতি করেছিলো। বিষয়টি নিয়ে আমি এমপি স্যারকে জানালে তিনি খাল আবারও বেঁধে দিতে বলেন। সরকারি খালের জমি বৈধ কোন বন্দোবস্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কোন বন্দোবস্ত নেয়া নেই। আমার পূর্ব পুরুষরা এখানে ঘের ভেঁড়ি দিয়ে আসছিলো আমিও সেই ধারাবাহিকতায় দখলে আছি। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যব¯হা গ্রহনের জন্যে এসিল্যান্ডকে দায়ীত্ব দেয়া হয়েছে।

মণিরামপুরে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে অটোরাইস মিল মালিককে মারপিট করে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সকালে মণিরামপুর পৌর এলাকার বাঁধাঘাট ব্রীজ সংলগ্ন ব্যাপারী অটোরাইস মিলে এ ঘটনা ঘটে।
এসময় মিল শ্রমিকসহ গ্রামবাসিরা যুব-ছাত্রলীগ নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় পালিয়ে যেতে সক্ষম হয় তারা। সেখানে চাঁদাবাজদের ফেলে রেখে যাওয়া একটি আ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে পুলিশের ভ’মিকায় ক্ষুব্ধ মিল শ্রমিক ও কয়েকশ’ গ্রামবাসী দুই ঘন্টাব্যাপী যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
জানাযায়, সম্প্রতি চালু হওয়া পৌর এলাকার বাঁধাঘাট এলাকায় ব্যাপারী অটোরাইস মিলে মালিক আব্দুস সালামের কাছে ধরে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি দিতে অস্বীকৃতি জানাালে ঘটনার দিন সকাল সাড়ে ১১ টার দিকে মণিরামপুর পৌর যুবলীগের সহসভাপতি বিল্লাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর, যুবলীগ নেতা আলমগীর হোসেন ওরফে ফাঁড়া রুবেল, অমিত দাস, রনিসহ ১০ জনের একটি সশস্ত্র দল ওই মিলে গিয়ে মালিক আব্দুস সালামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় দিতে না চাইলে মিল মালিক আব্দুস সালাম, তার ছেলে মোস্তাফিজুর রহমান রনি ও জামাই মোস্তফাকে মারপিট করে। এসময় বিদ্যুৎ বিল পরিশোধের ৩ লাখ ৬৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। খবর ছড়িয়ে পড়লে মিল শ্রমিক ও কয়েকশ’ গ্রামবাসী যুবলীগ-ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর থানার এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের পালিয়ে যেতে সহযোগিতা করে। অবশ্য বিষয়টি স্বীকার করেনি এসআই আব্দুর রাজ্জাক।
মিল মালিক আব্দুস সালাম কান্নাজড়িত কন্ঠে বলেন, তার অটোরাইস মিলটি এ বছর চালুর পর থেকেই তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু না দেওয়ায় তাকেসহ তার ছেলে ও জামাইকে মারপিট করে টাকা ছিনিয়ে নেয় তারা। পুলিশের উপস্থিতিতে চাঁদাবাজরা পালিয়ে যায়। এসময় উপস্থিত এসআই আব্দুর রাজ্জাককে চাঁদাবাজদের কাছে থাকা পিস্তল দেখিয়ে দিলেও তিনি তাদের ধরেননি বলে অভিযোগ করেন। বরং তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেন।
পালিয়ে যাবার সময় ফেলে রেখে যাওয়া একটি আ্যাপচি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যায়।
মিল মালিকে ছেলে রনি বলেন, তিনি ৩ লাখ ৬৪ হাজার টাকা নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২) তে যাচ্ছিলেন। এসময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর ই আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিয়োগ দেয়নি। দিলে ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি অবরুদ্ধ নেতা-কর্মীদের পালিয়ে যেতে সহযোগিতা করার বিষয়টি এড়িয়ে যান।

যশোরে চাচীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে লম্পট আটক
শহিদুল ইসলাম দইচ।।
যশোরে আপন চাচীকে (৩৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল খান (২২) নামে এক যুবককে আটক করেছে যশোরের বসুন্দিয়া ক্যাম্পের পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০ টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েত নগর গ্রামে। আটক সোহেল একই গ্রামের আক্তার হোসেন খানের ছেলে।এঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা (১১২/২৪.০৪.২২) হয়েছে।
ভূক্তভূগি ওই নারীর দায়ের করা মামলার অভিযোগে বলেছেন, অভিযুক্ত সোহেল তার আপন বড় ভাসুরের ছেলে। তার স্বামীর বাড়ির পাশে একটি চায়ের দোকান আছে। গত শনিবার রাত ১০টার দিকে তার স্বামী ও বড় ছেলে দোকানে ছিলো। তার প্রশ্রাবের সমস্যরা কারণে ঘন ঘন টয়লেটে যেতে হয়। সে কারণে তিনি ঘরের দরজা খুলে শুয়ে ছিলেন। রাত ১০টার দিকে তিনি টয়লেটে যাওয়ার পথে দেখেন সোহেল বাড়ির মধ্যে দাড়িয়ে আছে। তিনি ঘরে ঢুকে খাটের উপর ছোট ছেলের সাথে শুয়ে পড়েন। কিছু সময় পর সোহেল ঘরের মধ্যে ঢোকে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। সে সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন তার স্বামী, ছেলে ও আরেক ভাসুর এগিয়ে আসলে সোহেলকে পালিয়ে যেতে দেখে।
জানতে চাইলে বসুন্দিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই সোহেল খানকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ এর ইফতার বিতারন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক তানভীর রহমান আকাশের আয়োজনে শিরোমনি শহীদ মিনার চত্বরে দুই শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতারন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন। উক্ত ইফতার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজিব,তথ্য ও গবেষনা বিষায়ক সম্পাদক কবিরুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মফিজুর রহমান মুন্না। খুলনা জেলা ছাত্রলীগ নেতা শেখ আবির, মিনহাজুল ইসলাম অভি,নামুন ইসলাম জীম।উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের অন্যনা নেতৃবৃন্দ। ইফতারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা জেলা ছাত্রলীগ নেতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত।

বিএমটিএ খুলনা জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বি এম টি এ) খুলনা জেলা শাখার পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় সুবিধা বঞ্চিত ও পথশিশুদের নিয়ে এক ইফতার মাহফিল গতকাল বেলা সাড়ে তিনটায় খুলনা সাতরাস্তার মোড় বি এমএ ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবু শিশির বর এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সরজিত মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বি এম এ এ খুলনার সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী নেওয়াজ। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারি। ডাক্তার রবিউল হাসান, ডাক্তার সুমন রায়, বক্তৃতা করেন মোঃ বাদশা শেখ , আলতাফ হোসেন, জাহিদুল সুমন , সুমন বাহাদুর, স্বপন দাশ, মিরাজ ইব্রাহিম, সিকদার সুরত মেহেদী, আঃ রাজ্জাক সহ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বি এম টি এ) খুলনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ।

ঈদ সামনে করে কালীগঞ্জে অপরাধচক্র সক্রিয়
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
পবিত্র ঈদ সামনে করে ঝিনাইদহ কালীগঞ্জে প্রতারক ও অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা কখনও সরল সোজা নারী পুরুষকে ফাঁদে ফেলে ছিনতাইয়ের মাধ্যমে তাদের পকেট খালি করছে। আবার অভিনব কায়দায় প্রতারনার জালে ফেলে নগদ টাকা, মালামাল লুটে নিচ্ছে। এ প্রতারনার সঙ্গে পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও জড়িত রয়েছে। এমন অবস্থায় মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করতে শহরে জোরদার করা হয়েছে পুলিশ টহল।
জানাগেছে,চলতি মাসের ২৪ তারিখে উপজেলার বারোবাজার মান্দারতলা এলাকায় পিকআপ চালককে ভাড়ার জন্য ডেকে পিকআপটি ছিনতাইয়ের চেষ্টা করেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে চালক সুজন শেখ (২৪) মারাত্মক জখম হয়। তিনি এখনও কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূজন কালীগঞ্জ শহরের আড়পাড়া (নদীপাড়া) গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
রিয়া খাতুন নামের এক গৃহিনী জানান, ৩ দিন আগে তিনি ঈদের কেনা কাটা করতে কালীগঞ্জ শহরে আসেন। জনতার মোড়ে আসলে অপরিচিত এক যুবক তার পরিচিত বলে কথা বলতে থাকে। এক পর্যায়ে ওই প্রতারক তাকে কৌশলে ন্যাশনাল মেডিকেলের পিছনের গলিতে নিয়ে বিশেষ ধরনের মেডিসিন ব্যবহার করলে তিনি হালকা চেতনা হারান। এরপর তিনি হতভম্ব বাকরুদ্ধ হয়ে গেলে ওই প্রতারক ৩ ধরনের স্বর্ণালংকার,৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে কেটে পড়ে। এ বিষয়ে তিনিও কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। ভুক্তভোগী রিয়া খাতুন উপজেলার নিয়ামতপুর গ্রামের ওয়ারেস আলীর স্ত্রী।

গত শুক্রবার পাইকারী তরকারী হাটে লোকের ভীড়ে অপরিচিত এক কৃষকের শসা বিক্রির ১ হাজার ৪ শ টাকা পকেট কেটে নিয়ে গেছে। পরে কৃষককে গাঁটের টাকায় ইজিবাইক ভাড়া মিটিয়ে খালি পকেটে বাড়ি ফিরতে হয়েছে। এভাবে অনেককে প্রতারনার শিকার হতে হচ্ছে। অদৃশ্য কারনে তারা থাকছে ধরা ছোয়ার বাইরে।

অন্যদিকে শহরের সংগ্রাম টেইলার্সের মালিক ফারুক হোসেন জানান, ঈদ আসলেই অপরাধচক্র সক্রিয় হয়। গত বেশ কিছুদিন ধরে শহরের মধ্যে রাখা অনেকগুলো মটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। অর্থাৎ চোখের আড়াল হলেই মটর সাইকেল পাওয়া যাচ্ছে না। আবার হারানোর ভয়ে অনেকে শহরে মটর সাইকেল এড়িয়ে চলছেন।

কেশবপুরের চিংড়া বাজারে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরের চিংড়া বাজারে সুদে কারবারী , মাদক ব্যবসাীদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে চিংড়া বাজার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে শত শত ব্যবসায়ীরা অংশ নেয়।

চিংড়া বাজার কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক বিধান দে, সহ সম্পাদক আব্দুল কাদের, ব্যবসায়ী দীনবন্ধু দত্ত পুতুল, শফিকুল ইসলাম, প্রদীপ দত্ত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ইউপি নির্বাচনে সাগরদাঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সদ্য বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা মুস্তাফিজুল ইসলাম মুক্ত বিজয়ী হওয়ার পর থেকে তিনি ষ্পষ্ট ঘোষনা দেন তার ইউনিয়নের চিংড়া বাজাওে কোন সুদে কারবাপর ও মাদক ব্যবসা পরিচালনা করা যাবে না। ব্যবসায়ীসহ সাধারণ মানুষের উপর অত্যাচার হলে ব্যবসায়ীদের সাথে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

এর পর থেকে তারা ক্ষমতাসীণদলের প্রভাব বিস্তার করে সুদখোর সিন্ডিকেট ও মাদক ব্যবসায়ীদের অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময়ে উস্কানিমূলক কথা বলে আসছে। এরই সূত্র ধরে গত ২১ এপ্রিল রাতে ছাত্রলীগের অফিসসহ ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের লোকজনকে আসামী করে থানায় মামলা করা হয়। মানববন্ধন থেকে এ মিথ্যা মামলা প্রত্যাহার, সুদে কারবারি ও মাদক ব্যবসা বন্ধের দাবি জানানো হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম বলেন, চিংড়া বাজারে সুদে কারবারীদের ও মাদকসেবীদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। অনেকে সুদের দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় এলাছাড়া হয়েছে। আমি নির্বাচন কালীণ সময়ে ইস্তেহারে বলেছিলাম আমি পুণরায় নির্বাচিত হলে চিংড়া বাজারে কোন সুদে কারবার ও মাদক সেবনসহ ব্যবসা করতে দেয়া হবে না। সে থেকে তারা পায়ের উপর পা রেখে বিরোধ বাধাতে চেষ্টা করছে। এমনকি এই সিন্ডিকেট আমার ও আমার পরিবারের জানমালের ক্ষতি করার নীলনকশা চালিয়ে আসছে। এ বিষয়ে তিনি আইনী সহায়তা কামনা করেছেন।

সাতক্ষীরা উপকূলীয় এলাকার সুপেয় পানির তীব্র সংকট
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। ফলে দূষিত পানি পান করায় নানাবিধ স্বাস্থ্য ঝুকিতে স্থানীয়রা। বেড়িবাঁধ ভেঙে পুকুরের পানি নষ্ট হয়ে যাওয়া ও ফিল্টারগুলো অকেজো হয়ে পড়ায় দুস্কর হয়ে পড়েছে বিশুদ্ধ পানি সংগ্রহ। বেঁচে থাকার তাগিদে দূষিত পানি পান করায় পেটের পীড়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন স্থানীয়রা। তাদের দাবি, উপকুলীয় এলাকার মানুষকে বাঁচাতে সরকারিভাবে নির্মিত হোক বড়ধরণের জলাধার বা পানির প্লান্ট।
জানা যায়, ২০০৯ সালে আইলার তান্ডবের পর থেকে সুপেয় পানির সংকট উপকুলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ জুড়ে। জলোচ্ছ্বাসের কারণে নষ্ট হয়ে যায় সুপেয় পানির উৎস। বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ ও পুকুরের পানি ফিল্টারিং করে ব্যবহার করতেন উপকূলীয় এলাকার মানুষ। তবে অধিকাংশ পিএসএফ অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েন উপকূলবাসী। প্রতিদিন পায়ে হেঁটে ৬-৮কি: মি: দুরে বিশুদ্ধ খাওয়ার পানি সংগ্রহ করতে যেতে হয় উপকুলীয় অঞ্চলের মহিলাদের। এতে ক্লান্ত হয়ে পড়তে হয় তাদের। এক কলস পানি আনতে যেয়ে একবেলাই কেটে যায় তাদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করা উপকূলীয়বাসীর নিত্যদিনের ঘটনা। মাঝে মাঝে বে-সরকারি একটি সংস্থার সরবরাহ করা জারের পানির উপরে ভরসা করে থাকতে হয় তাদের। পানি সংগ্রহে তাদের প্রচুর শ্রম ও সময় ব্যয় হচ্ছে। নোংরা পানিতে গোসল করায় স্বাস্থ্য সংকটে অনেকেই। ভুক্তভোগীদের দাবী, সুপেয় পানি সমস্যার স্থায়ী সমাধানের। তবে,সুপেয় পানির সংকট সমাধানে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানালেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদ।
শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের জোহরা বেগম জানান, আমাদের পরিবারের জন্য সুপেয় পানির চাহিদা মেটাতে ৭-৮ মাইল পায়ে হেটে গিয়ে পানি আনতে হয়। সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পানি নিতে খুবই কষ্ট হয়। অনেক সময় সারদিনের আয় উপার্জন ফেলে এক কলস পানির জন্য দাঁড়িয়ে থাকতে হয়।
সুন্দরবন গ্রামের আমেনা খাতুন জানান, মাটির পাত্রে বৃষ্টি পানি সংগ্রহ করে ২-৩ মাস ধরে খেয়ে থাকি তবে এখন বৃষ্টি না হওয়ায় দূর থেকে পানি আনতে হয়। তার দাবী সরকারিভাবে নির্মিত হোক বড়ধরণের জলাধার বা পানির প্লান্ট।
গাবুরা ইউনিয়নের ছাত্তার গাজী জানান, উপকুলীয় এলাকায় যে দিকে তাকায় শুধু পানি আর পানি। কিন্তু খাওয়ার পানির তীব্র সংকট। ড্রামে করে নদীর ওপার থেকে নৌকা ভাড়া করে খাবার পানি আনতে হয়। মাঝে মধ্যে টাকা দিয়ে পানি আনাতে হয়। এ এলাকার পুকুরগুলোকে পুন:খনন করে কাটা তারের বেড়া দিয়ে সুপেয় পানি নিশ্চিত করার দাবী তার।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, সুপেয় পানির সংকট নিরসনে সরকারি-বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। বৃষ্টির পানি ধরে রাখতে সরকারি ও বেসরকারি ভাবে পানির ট্যাংকি প্রদান করা হয়েছে। যেসব এলাকার গভীর নলকূপ থেকে লোনা পানি উঠে সেসব এলাকায় পুকুর কেটে সুপেয় পানির ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান,আমরা সুপেয় পানির সংকটে কাজ করে যাচ্ছি। গভীর ও অগভীর নলকুপ স্থাপন করছি। রেইন ওয়াটার হার্ভেস্টিং প্লান্ট স্থাপন করছি। আইরন ও আর্সেনিক দূরিকরণেও আমরা কাজ করছি। আশা করি অচিরেই সুপেয় খাবার পানি সংকট দূর হবে।
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, জেলার ৬৩ ভাগ মানুষ সূপেয় পানি পাচ্ছে,সরকারিভাবে এ তথ্য দেওয়া হলেও সুপেয় পানি পান করতে পারছেননা ৫০ ভাগের বেশী মানুষ। সংস্কারের অভাবে উপকুলীয় এলাকায় সরকারিভাবে বসানো ৬শ’ ৫০টি পিএসএফের অধিকাংশ অকেজো হয়ে আছে। জেলা পরিষদের ৭৩টি পুকুর পুনঃখনন করে কাটাতারের বেড়া দেওয়া হয়েছে সুপেয় পানি নিশ্চিতকরনে। এছাড়া ১৫ হাজার গভীর নলকূপ, ৮ হাজার রেইন ওয়াটার হার্ভেস্টারসহ ৪২ হাজার পানির উৎস চলমান রয়েছে। এছাড়াও বৃষ্টির পানি সংগ্রহের জন্য বিভিন্ন এনজিও-র’ মাধ্যমে প্রতিটি পারিবারে মাঝে পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে।

সাতক্ষীরার দেবহাটায় প্রায় ৪০০ বছর বয়সী বনবিবির বটগাছ
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা):
সবুজের সমারোহ। বাতাসে ভেসে আসে পাখির কলকাকলি। গাছের পাতায় বাতাসের শব্দ আর ডালে বসা পাখির ডাক মিলে তৈরি হয় প্রশান্তির এক আবহ। ছড়িয়ে থাকা একেকটি শাখাকে তখন মনে হয় পরম মমতায় বাড়িয়ে দেওয়া হাত। গাছের নিচে বসলে আর উঠতে ইচ্ছে করে না। অচেনা এক মায়া যেন টেনে ধরে। প্রকৃতি আর মানবমনের এ অদৃশ্য যোগসূত্রের দেখা মিলবে সাতক্ষীরার দেবহাটার বনবিবির বটতলায়। শহর থেকে ২৫ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলা সদর। সেখানেই রয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া ৪০০ বছর বয়সী এই বটগাছ। এটিই ‘বনবিবির বটতলা’ নামে পরিচিত।

প্রায় সাড়ে তিন একর জমির ওপর দাঁড়িয়ে আছে বটগাছটি। গাছের শাখা-প্রশাখা থেকে নেমে আসা অংশ মাটির সঙ্গে তৈরি করেছে আঙ্গিক সম্পর্ক। ধারণা করা হয়, বহু পুরোনো বটতলাটি একসময় সাধু ও ঋষিদের ধ্যানের জায়গা ছিল। এখানে বিভিন্ন দেব-দেবীর পূজা-অর্চনা হতো। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান পালিত হতো। কথিত আছে, কারও মনের বাসনা পূরণের জন্য এখানে এসে বনবিবিকে স্মরণ করলে এবং তাঁর কাছে চাইলে মনের আশা পূরণ হতো।

বর্তমানে এখানে আর সাধু-ঋষিদের ধ্যান করতে দেখা যায় না। তবে বিনোদনের জন্য অনেক নারী-পুরুষ এখানে ভিড় জমায়। ঘুরতে আসা দর্শনার্থী রুহুল আমিন জানান, ‘বটতলা জায়গাটি অনেক ঐতিহ্যবাহী। এখানে প্রতিবছর হাজুত-মানত মেলা হয়। মেলায় হিন্দু, মুসলিম–সব ধর্মের মানুষ অংশ নেয়। আমরাও মেলায় আসি, অনেক মজা হয়।’ তিনি আরও বলেন, ‘গাছটি কত বছরের পুরোনো কেউ বলতে পারে না। সবচেয়ে আশ্চর্যজনক হলো, কেউ বলতে পারে না এর মূল গোড়া কোথায়? আমি শুনেছি, কেউ গাছটি কাটার চেষ্টা করলে তার বা তার পরিবারের সদস্যদের কোনো না কোনো ক্ষতি হয়। তাই কেউ কাটে না।’

এই বটতলাতেই ভারত-বাংলাদেশের যৌথ ছবি শঙ্খচিলের অনেক দৃশ্য ধারণ করা হয়েছে। এ ছাড়া ইত্যাদি অনুষ্ঠানেও এটি নিয়ে পর্ব প্রচারিত হয়। উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবছর এই বটতলায় পয়লা বৈশাখ উদ্যাপিত হয়। পান্তা-ইলিশ খাওয়ার ব্যবস্থা থাকে।

স্থানটির চারপাশে এখন বসতি গড়ে উঠেছে। তাই ধীরে ধীরে এই বটতলাটি নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে। কিন্তু উপজেলার ঐতিহ্য আজও ধরে রেখেছে বনবিবির বটতলা। ছায়া সুনিবিড়, পাখির কুজনে মুখরিত, শ্যামল ও নয়নাভিরাম এই স্থানটিতে অবসরের কিছুটা সময় বসে থাকলে মনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। মনটা সতেজ হয়ে ওঠে। প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যায়। বেড়াতে আসা আব্দুস সালাম জানান, ‘জায়গাটি অনেক নিরিবিলি এবং খুবই সুন্দর হওয়ায় মাঝে মাঝে বেড়াতে আসি। কিন্তু এখানে বসার কোনো স্থান নেই। কোথাও কোনো পরিপাটি নেই। জায়গাটি যদি সুন্দর ব্যবস্থাপনা করা যায়, তাহলে এখান থেকে সরকার রাজস্ব আদায় করতে পারবে। সবাই এসে সময় কাটাতে পারবে।’ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘বনবিবি বটতলা ঘিরে আমাদের অনেক উদ্যোগ রয়েছে। প্রকল্পের মাধ্যমে কিছু কাজ করা হবে।

বাগেরহাটে রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভায় অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ও খানপুর ইউনিয়নের উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সাথে লিয়াজোঁ সভায় বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচী তৃণমূলের জনগনের কল্যানের জন্য গুরুত্বপূর্ন। করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে তৃনমূল জনগনের কল্যানের জন্য যেসকল উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে তা সকলের কাছে প্রশংসিত। তাই বর্তমানে সামাজীক সুরক্ষার মাধ্যমে তৃনমূল জনগনকে সাবলম্বী করার যে উদ্দ্যোগ সরকার গ্রহন করেছে তা ব্যাপকভাবে প্রচার করতে হবে। নাগরিক ও জনপ্রতিনিধিদের স্বস্ব অবস্থানে থেকে অবদান পালন করতে হবে। তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত কল্যাণে সামাজিক সুরক্ষা কর্মসূচী ভীষণ গুরুত্বপূর্ণ। তৃণমূলের অধিকাংশ বিপদাপন্ন মানুষ রাষ্ট্রের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় থাকলেও এ বিষয়ে যথাযথ প্রচারণা নেই। ফলে অধিকাংশ মানুষ সরকারের এ কর্মসূচী সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। সমন্বিতভাবে এই কর্মসূচী বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা গেলে আরো বেশী সংখ্যক নাগরিক এই সুবিধার সুফল পেতে পারেন।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের পক্ষ থেকে রবিবার বাগেরহাট জেলার সদর উপজেলার সুগন্ধী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ সেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহামুদ্দিন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামিম আছনু, খানপুর ইউপি সচীব মোঃ জাহাঙ্গীর আকন, ইউপি সদস্য পারভীন বেগম, বিপুল আচার্য, শিথীন্দ্রনাথ দাস, শোভা রানী ভদ্র প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন রূপান্তরের কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান রাসেল।

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের মতো খুলনায়ও জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রবিবার দুপুরে খুলনা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ মোঃ সামসুল আহসান, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) মোঃ শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবযাত্রা ওয়ার্ল্ড ভিশনের এ্যাডভাইজার ফিরোজ আহমেদ। অতিথিরা বলেন, সুস্থ্য জীবন যাপন করতে সব বয়সী মানুষের মধ্যে খাদ্যে পুষ্টির জ্ঞান থাকা খুবই জরুরি। ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড পরিহার করে বাসায় তৈরি খাবারের ওপর জোর দিতে হবে। বিশেষ করে কচুশাকে বেশি পুষ্টিমান রয়েছে। অতি পুষ্টি ও কম পুষ্টি ক্ষতিকর। যে খাবারে পুষ্টি আছে তা আমাদের গ্রহণ করতে হবে। দেশি ও রসালো ফলমূল খেতে হবে। তাঁরা আরও বলেন, সঠিক পুষ্টির জন্য শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে মায়ের শালদুধ খাওয়াতে হবে। ছয় মাস পর্যন্ত বুকের দুধ এবং ছয় মাসের পর থেকে দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার দিতে হবে। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

খুলনায় ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ২৩৬ পরিবার
স্টাফ রিপোর্টার
আগামী ২৬ এপ্রিল ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী ৩২৯০৪ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। এরই অংশ হিসেবে খুলনা জেলায় ১৪টি রূপসায়, ৬২টি তেরখাদায়, ৩৫টি দিঘলিয়ায়, চারটি ফুলতলায়, ৬৫টি ডুমুরিয়ায়, ৩৬টি পাইকগাছায় এবং দাকোপে ২০টি পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার রবিবার বিকেলে তাঁর সম্মেলনকক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেসব্রিয়িং এ এসকল তথ্য জানান। প্রেসব্রিফিং এ জানানো হয়, ৩য় পর্যায়ে খুলনার জন্য ০৫টি ধাপে সর্বমোট ৯০৬টি গৃহের বরাদ্দ পাওয়া গেছে এবং গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে। গড় অগ্রগতি ৪৬%। ৩য় পর্যায়ে তেরখাদা উপজেলায় ১১৭ টি, বটিয়াঘাটা উপজেলায় ২৩০টি, ডুমুরিয়া উপজেলায় ১৬৫টি, পাইকগাছা উপজেলায় ৯৭টি, দাকোপ উপজেলায় ৩০টি, দিঘলিয়া উপজেলায় ১০০টি, ফুলতলা উপজেলায় ৮১টি, রূপসা উপজেলায় ৭৬টি এবং কয়রা উপজেলায় ১০টি গৃহের বরাদ্দ পাওয়া গেছে। ১ম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১,৭১,০০০ টাকা। ২য় পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১,৯০,০০০ টাকা। ৩য় পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ২,৫৯,৫০০ টাকা। ২য় পর্যায়ে ৪টি জানালার পরিবর্তে ৫টি জানালা সংযুক্ত করা হয়েছে। ৩য় পর্যায়ে ঘরের বারান্দায় আরসিসি পিলার, ঘরের বেজমেন্টে আরসিসি ঢালাই, গ্রেডবীম ও টানা লিন্টেল সংযুক্ত করা হয়েছে। খুলনায় উপযুক্ত খাস জমির সংস্থান না থাকায় কোন কোন উপজেলায় জমি ক্রয়পূর্বক গৃহ নির্মাণ করা হচ্ছে। এ প্রেক্ষিতে পাইকগাছায় ৪৭টি ঘরের জন্য ১.০৩ একর, দিঘলিয়ায় ৬৫টি ঘরের জন্য ১.৬৮৭১ একর, ফুলতলায় ৭৭টি ঘরের জন্য ১.৬০ একর এবং রূপসায় ১২টি ঘরের জন্য ০.২৪ একরের জন্য সর্বমোট ২০১টি ঘরের জন্য ৪.৫৫৭১ একর জমি ক্রয় সম্পন্ন হয়েছে।
প্রেসব্রিফিং এ আরও জানানো হয়, খুলনা জেলায় ১ম পর্যায়ে ৯২২ টি গৃহ নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শতভাগ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রী ২০২১ সালের ২৩ জানুয়ারি ১ম পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। ২য় পর্যায়ে ১৩৫১ টি গৃহের বরাদ্দ পাওয়া যায়। গৃহ নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শতভাগ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রী ২০২১ সালের ২০ জুন ২য় পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় বলেন, খুলনা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের ন্যায় বিশাল কর্মযজ্ঞ সফলভাবে পরিচালিত হচ্ছে। উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পুনর্বাসনের লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। গৃহনির্মাণের ক্ষেত্রে প্রকল্প কার্যালয় কর্তৃক নির্ধারিত ড্রইং, ডিজাইন এবং স্পেসিফিকেশন শতভাগ মেনে চলা হচ্ছে।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে ১ম পর্যায়ে ৬৬১৮৯ টি পরিবারের প্রত্যেককে ২ শতক সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। ২য় পর্যায়ে দেশের সকল জেলায় সর্বমোট ৫৩৩৪০ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম সমাপ্ত হয়েছে। ৩য় পর্যায়ে দেশের সকল জেলায় সর্বমোট ৬৫ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
ব্রিফিং এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

দাকোপে ঈদে ২০টি ভূমিহীন পরিবার পাচ্ছেন স্বপ্নের ঠিকানা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সারাদেশে তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশী পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এর মধ্যে ঈদে ৩২ হাজার ৯ শত ৪ পরিবার এ ঘর পাচ্ছেন ২৬ এপ্রিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল এ ঘরগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন । এর অংশ হিসাবে ওই দিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সং এর মাধ্যমে দাকোপে ২০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন। যার প্রতিটির ঘরের ব্যয়ে ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকায় নির্মিত হয়েছে। দাকোপ উপজেলা নির্ববাহী অফিস সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে সারাদেশে ৬৫ হাজারের বেশী পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩২ হাজার ৯ শত ৪ পরিবার তৈরী ঘরসহ ২ শতক জমির দলিল প্রদানের লক্ষে প্রধানমন্ত্রী ভিড়িও কন্ফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার দাকোপে ২০টি ঘর হস্তান্তরের লক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা র্র্নিবাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভপতিত্বে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত হয়ে উপস্থিত থাকবেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলার সরকারি সকল দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীগন।

নড়াইলে চোর চক্রের ৫ জন আটক, স্বর্ণালংকার সহমোবাইল উদ্ধার
মোঃ তাহের, নড়াইল
নড়াইলে আলাদা দুইটি চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার (২৩ এপ্রিল) রাতে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) নড়াইল।
আটককৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানাধীন রায়পাড়ার বাবুল শেখের ছেলে সাঈদ (২০), একই থানার বেচপাড়ার বাবু শিকদারের ছেলে আরমান (২৮), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শামছু মোল্যার ছেলে লিমন (২৬), আর এন রোডের আলমগীর মোল্যার ছেলে আপন (২২) ও মাগুরা জেলার রঘুনাথপুর গ্রামের বাদশা শেখের ছেলে রাকিব (১৪)। গ্রেপ্তারকৃতরা সকলেই আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ। এ সময় পুলিশ সুপার বলেন, গত কয়েক মাস ধরে নড়াইল শহর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এরপর চুরির রহস্য উদঘঠনে নামে পুলিশ তদন্তে জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা সকলে যশোর থেকে নড়াইলে আসে। এরপর তারা ভাঙ্গারী কুড়াতে থাকে ও বিভিন্ন বাড়ি টার্গেট করে দিনের বেলায়, রাতে সেসব বাড়িতে চুরি করে। পুলিশ সুপার আরো বলেন, চুরির অভিযোগের চার দিনের মধ্যে শনিবার (২৩ এপ্রিল) সকালে যশোর থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার যার মূল্য আনুমানিক নয় লাখ ত্রিশ হাজার টাকা এছাড়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ গ্রুপে আরও সদস্য আছে, তাদেরও আটকের জন্য চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

সুন্দরবন উপকূলে ডলফিন নিয়ে গবেষণায় খুবিতে কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২৪ এপ্রিল (রবিবার) সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সুন্দরবন সংলগ্ন নদীতে স্তন্যপায়ী প্রাণিদের সংরক্ষণ ও উন্নত প্রজননের জন্য বাসস্থান ম্যাপিং এবং উপযুক্ত কৌশল তৈরি করা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং খুলনা বিশ্ববিদ্যালয় ডলফিন রিসার্চ টিম এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, ডলফিন এখন বিপন্ন প্রজাতির প্রাণির তালিকায়। পরিবেশ ও জলবায়ুগত পরিবর্তনের কারণে ডলফিনসহ বিভিন্ন প্রাণি ও উদ্ভিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি সুন্দরবন সন্নিহিত এলাকায় ডলফিন নিয়ে গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের টিমকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন- এর ফলে আমরা একটি ধারণা পাবো, যার মাধ্যমে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. নাজমুল আহসান, প্রফেসর ড. খন্দকার আনিসুল হক, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ফয়সাল। কর্মশালায় এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্তন্যপায়ী প্রাণী ডলফিনের বাংলাদেশে বিচরণের ক্ষেত্রে ম্যাপিং করা, নতুন নতুন ভারসাম্য মুভমেন্ট নিয়ে আলোচনা করা হয়। এই গবেষণার মাধ্যমে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে আশা করা যায়। যা থেকে কয়েকটি সুপারিশ পাওয়া যাবে।

দাকোপের বাজুয়াতে তরমুজ বিক্রয়ে ব্যস্ত সময় পার করছে চাষীরা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপ উপজেলায় গ্রামাঞ্চলে তরমুজ বিক্রয়ে ব্যস্ত সময় পার করছে চাষীরা। দাকোপের কৃষক পরিবার ঘরে বসে নেই। নারী ও শিশুদের নিয়ে কাজে নেমে পরেছে। একটু যেন ফুরসুত নেই। এলাকা ঘুরে জানা যায় গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা তরমুজ চাষে বেশী আগ্রহী হয়েছিলো ফলে এলাকায় এবার ব্যাপক তরমুজ চাষ হয়েছে। দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার মোট উৎপাদিত তরমুজের ৭০ শতাংশ দাকোপ উপজেলায় উৎপাদিত হচ্ছে। গত বছর এ উপজেলায় ৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এ বছর ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর এ উপজেলার উৎপাদিত তরমুজ ৫৩৬ কোটি টাকায় বিক্রি হয়। এবার ১ হাজার ১৮৪ কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে ধারণা করা হয়েছে। কৃষি অফিসার মেহেদী হাসান খান বলেন গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা বেশী তরমুজ চাষে ঝুঁকেছেন। আমন ধান কাটা শেষ হতে না হতেই এবার তরমুজ চাষিরা জমি চাষাবাদ করে বীজ বপন করে ব্যাপক তরমুজ চাষ করেছিলেন। দাকোপের সকল গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকরা মাঠে তরমুজ তুলার কাজ করছে। মাঠের পর মাঠ চাষাবাদ করা তরমুজ বিক্রয়ের কাজ করছে। এ কাজ করতে ঘরের নারী ও শিশুরাও বসে নেই। তারাও পুরুষের পাশাপাশি কাজ করছে। কেউ মাঠে তরমুজ তুলছে কেউ গাড়িতে করে তরমুজ টানার কাজ করছে কেউ বা গাড়ি থেকে তরমুজ ওঠানামার কাজ করছে আবার কেউ ট্রলারে তরমুজ তুলছে। এলাকার হাজার শ্রমিক এই কাছে দিন-রাত সময় পার করছে। মোট কথা তরমুজকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার নারী – পুরুষের কর্মসংস্থার ব্যবস্তা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সারা বাংলাদেশ থেকে ব্যাপারীরা এসে দাকোপের তরমুজ কিনে নিয়ে দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছে।
বাজুয়ার তরমুজ চাষী সুপদ বলেন, এ বছর ১ একর জমিতে তরমুজ চাষ করেছি। বীজ ও সারের দাম অনেক বেশী থাকায় গত বছরের তুলনায় এ বছর খরচ বেশী হয়েছে। তিনি আরও বলেন, গত বছর এক কৌটা বিঘ ফ্যামিলি বীজ ক্রয় করেছি দুই হাজার ৭’শ টাকায় এ বছর ওই পরিমান বীজ কিনেছি ৩ হাজার টাকায়। গত বছর এক বস্তা টিএসটি সার কিনেছি ১১’শ টাকায় এ বছর ওই সার কিনতে হয়েছে এক হাজার ৫’শ টাকায়। তিনি আরো বলেন প্রথম দুই তিনদিন তরমুজ ক্ষেত বেশি দামে বিক্রয় হলেও এখন তরমুজের দাম অনেক কম বলছে। একই গ্রামের শ্রীকান্ত রায় বলেন আমি ৬ বিঘা তরমুজ ক্ষেত বিক্রয় করেছি ৮ লক্ষ টাকা এখন বাকি ক্ষেতের দাম অনেক কম বলছে হঠাৎ করে ব্যাপারীরা তরমুজের দাম কমিয়ে দিয়েছে বলছে মোকামে দাম কমে গেছে। কৈলাশগঞ্জ গ্রামের আজাদ খান বলেন, ২ একর জমিতে তরমুজ চাষ করেছি। তিনি আরো বলেন, গত বছর ১ একর জমিতে তরমুজ চাষ করেছিলাম। ওই বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর বেশী চাষ করেছি। ব্যাপারীরা তরমুজের দাম কম বলছে ভাবছি সরাসরি মোকামে নিয়ে যাবো। বানিশান্তা এলাকার টিএ ফারুক গ্রামের তরমুজ চাষী নাদিম শেখ বলেন আমার ৩ বিঘা তরমুজ ক্ষেত ব্যাপারীরা প্রথমে ২ লক্ষ ৫০ হাজার টাকা বলেছিল এখন ২ লক্ষ টাকা বলছে তাই ভাবছি তরমুজ মোকামে নিয়ে যাবো। তিনি বলেন আমার মতো অনেকেই তরমুজ কেটে বাজারজাতের জন্য প্রস্তুুতি নিলেও এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় তরমুজ চাষীরা পড়েছেন মহা-বিপাকে, এ যেন মরার পরে খাঁড়ার ঘাঁ। তরমুজ চাষী নীল কোমল বলেন উপজেলার তিলাডাঙ্গা ইউনিয়নের কেবল মাত্র এক ফসল হিসেবে আমন ধানের চাষ হতো। বছর চারেক আগে ওই বিলে অমরেশ গোলদার নামের এক কৃষক তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এবার এ মাঠেরই প্রায় ২৫ একর জমিতে তরমুজের আবাদ হয়েছে। কিন্তু চালনা পৌরসভার গোরকাঠি গ্রামের সড়ক পথটি সম্পূর্ণ অকেজ হয়ে পড়েছে। এ সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আমরা তরমুজ চাষীরা কোটি কোটি টাকা পাওয়া থেকে বঞ্চিত হবো। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুব্যবস্থা গ্রহণের দাবী জানায়। অমরেশ গোলদার বলেন, আমনের পর এই বিল পতিত হয়ে পড়ে থাকত। চার বছর আগে এখানে সর্বপ্রথম তরমুজ লাগিয়ে ছিলাম। তরমুজ বিক্রি করে ব্যাপক লাভবান হয়। সে বার ৪০ হাজার টাকা খরচ করে তিন বিঘা জমির তরমুজ ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করি। তার দেখাদেখি এবার ৯০ জনের বেশি তরমুজের চাষ করেছেন। কম বিনিয়োগ আর কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় তরমুজে এত আগ্রহ। এ উপজেলায় সাধারণত জানুয়ারির শেষ থেকে তরমুজ চাষের মৌসুম শুরু হয়। তবে এ বছর মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় তরমুজ ক্ষেত ডুবে জমি নরম হয়ে যায়। অনেক চাষী জমিতে কীটনাশক দিয়ে খেত প্রস্তুত করে, কিন্তু অসময়ের বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। ফলে মৌসুম শুরু হতে কিছুটা দেরি হয়েছে। এদিকে ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় জমির ইজারা মূল্যও গত কয়েক বছরের তুলনায় এবার কয়েক গুণ বেড়েছে। সেচের ব্যবস্থা করে পতিত জমিতেও তরমুজ চাষ করেছেন কৃষকরা। উপজেলার বাজুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের তরমুজ কৃষক ছোট বাবু রায়সহ বিভিন্ন তরমুজ খেতে ঘুরে দেখা গেছে বেশির ভাগ জমিতে তরমুজ বিক্রয় করার মতো হয়ে গেছে। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তরমুজ খেতে সার, পানি ও কীটনাশক ছিটানোয় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কিন্তু তরমুজ ক্ষেতে প্রয়োজনীয় পানি কৃষক দিতে না পারায় অনেক কৃষকের খেতের ফল ছোট ছোট রয়েছে। বানিশান্তার ঢাংমারী গ্রামের কৃষক রবিন্দ্র নাথ মিস্ত্রী বলেন,গত বছর ৩ বিঘা জমি চাষ করে খরচা বাদে প্রায় দুইলাখ টাকা লাভ করে ছিলাম। তাই এবার ১৮ বিঘা জমিতে তরমুজের চাষাবাদ করেছি। কিন্তু জমিতে এখন সেচ দেওয়ার মত পানি পাচ্ছি না। ক্ষেতে প্রয়োজনীয় সেচ পানি দিতে না পারায় বিগত বছরের মত ফল বড় না হওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়েছি। বাজুয়া ইউনিয়নের পশ্চিম বাজুয়া গ্রামের বিধান চন্দ্র মন্ডল বলেন, গত বছর তরমুজে ব্যাপক লাভ হয়েছিল। কিছু কিছু কৃষক বিঘা প্রতি দেড় লাখ টাকার বেশি দরে বিক্রি করে ছিলেন। আর এ কারণে এবার প্রায় সবাই এ চাষে ঝুকেছেন। তরমুজ চাষের প্রধান উৎস হলো ক্ষেতে পর্যাপ্ত পানি সরবরাহ করা। আর এ পানি সংকট দেখা দিলে তখন প্রতিটি কৃষকই হতাশ হয়ে পড়েন। তাই তরমুজের জন্য হলেও এ অঞ্চলের নদী-খালগুলো খনন করা দরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আইলায় কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের অনেক জায়গায় এবার প্রথমবারের মতো তরমুজের আবাদ হয়েছে। বটবুনিয়া গ্রামের কৃষক নিহার রঞ্জন সরকার বললেন, গত বছর তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এবার সেখানে ৬ বিঘা জমিতে চাষ করেছেন। বিঘাপ্রতি খরচ হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকা। এবার ব্যাপক চাহিদার কারণে ইজারামূল্য প্রতি বিঘা ১২ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ডিজেলের দাম বেশি থাকায় চাষের খরচ বেড়েছে, সার সংকট দেখা আর বীজের দামও বেড়েছে। স্বরুপ কাঠি এলাকা থেকে আসা তরমুজ ব্যাপারি রেজাউল করিম বলেন হঠাৎ মোকামে তরমুজের চাহিদা কমে যাওয়ায় দাম পড়ে গেছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ক্ষেত থেকে তরমুজ মোকামে নিতে অনেক খরচ তাই আমাদের সকল খরচ বাদ দিয়ে হিসেব করে তরমুজ কিনতে হচ্ছে। খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, চালনা পৌরসভার গোরকাঠি গ্রামের সড়কটি চুনকুড়ি নদীর ভয়াবহ ভাঙ্গনের কারণে সড়কটির ৩শত মিটার রাস্তা সম্পূর্ণ ভাবে নদী গর্ভে বিলীন হয়।পরে ওই রাস্তাটির বিপরীত পাশ দিয়ে বিকল্প বাঁধ নির্মাণ করা হয়েছে। দাকোপের কৃষকদের উৎপাদিত তরমুজ বাজারজাতে সড়ক পথে ক্ষতি না হয় সে জন্য ওই স্থানের রাস্তাটি খুব শিঘ্রই আপাতত এইচবিবি হেয়ারবোন দিয়ে রাস্তা তৈরী করে দেওয়া হবে এবং মোংলা ও লাউডোব-বানিশান্তা ফেরী ঘাটের রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, গতবার কৃষকেরা তরমুজে ব্যাপক লাভ করেছিলেন। এজন্য এবার অনেক এক ফসলি বা পতিত জমিতে প্রথমবারের মতো তরমুজ আবাদ করেছেন। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকুলে থাকায় উৎপাদনও অনেক ভালো হয়েছে। তবে বিপণন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হলে চাষিরা অনেক লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

তালায় জোরপূর্বক মৎস্যঘের করায় মানববন্ধন
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা) ::
সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বিলে ঘের মালিক কেশবপুর উপজেলার মোস্তাক আহম্মদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকার শত শত জমির মালিক। এরই প্রতিবাদে শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় মির্জাপুর, ভবানীপুর,বারাত ও কাজীডাঙ্গা এলাকার শত শত নারী পুরুষ উক্ত বিলে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, জমির মালিক আশীষ ঘোষ, নুর আলী সরদার, দীনেশ সরকার,বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
মানববন্ধনে তারা দাবি করেন, ঘেরমালিক মোস্তাক আহম্মদের ডিডের মেয়াদ শেষ হয়েছে ৩০ চৈত্র। মেয়াদ শেষ হলেও তিনি ঘের ছাড়তে চাচ্ছেন না। ১০/১৫ দিন পূর্বে এলাকাবাসি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করলে উভয়পক্ষকের শুনানীয়ান্তে ঘের মালিক মোস্তাক ঘেরের সকল মালামাল সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন বলে জানান জমির মালিকরা। তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও উক্ত ঘের করার পরিকল্পনা করছেন এমন অভিযোগে এলাকাবাসি মানববন্ধনে মিলিত হন।
তারা আরও বলেন, এলাকার ৫ গ্রামের পাঁচশতাধিক কৃষকের ১৮ শত বিঘা জমির মধ্যে প্রায় ৪ শত কৃষক ঘের করতে চাচ্ছেন না। কপোতাক্ষ নদ খননে এলাকার বিলে এখন সোনার ফসল ফলছে বলে জানান তারা।

তালায় প্রকাশ্য দিবালোকে চুরি, চোর আটক
তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় প্রকাশ্য দিবালোকে দোকান থেকে টাকা চুরি করার সময় ইমরান হোসেন (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে তালার পুরাতন থানার সামনে ভাই ভাই স্যানিটারী দোকান থেকে চুরি করার সময় তাকে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন পাইকগাছার বিরাশি গ্রামের শুকুর গাজীর ছেলে।
ভাই ভাই স্যানিটরির প্রোপাইটর হুমায়ুন কবির জানান , শনিবার দুপুরে দোকান থেকে একটু বাইরে গেলে সেই সুযোগে তার দোকানে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তালা থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিপিং এজেন্ট ও ষ্টিভিডরিংয়ের সহায়তায় ২৯০০ শ্রমিক-কর্মচারী পেলেন বিশেষ খাদ্য সামগ্রী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঈদুল ফিতরকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর পৌনে ১টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে ২ হাজার ৯শ শ্রমিক- কর্মচারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বন্দর ব্যবহারকারী শিপিং এজেন্ট ও ষ্টিভিডরিং কোম্পানী। বন্দরে লেভীর (লাভাংশ) হিসেবে তাদের জমাকৃত অর্থ দিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা শ্রমিক-কর্মচারীদের মাঝে ১৮ কেজি পণ্যের পাকেজে চাল, ডাল, চিনি, আলু, তেল, লবন, সেমাই ও দুধসহ অন্যান্য সামগ্রী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ শামীম হাওলাদার, উপ-সচিব (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান, তথ্য সহকারী খন্দকার মনিরুল ইসলাম, বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন, এম,এ বাতেন, মোঃ মহসিন, মোস্তাক আহমেদ মিঠু, শেখ কামরুজ্জামান জসিম, আফসার উদ্দিন রতন, মশউর রহমান, মাহাবুবুর রহমান টুটুলসহ মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সভাপতি কালিপদ গুপ্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।
এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্য বলেন, সকল মানবিক বিপর্যয়কালে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পাশে থেকেছি আমরা। তাই সামনের ঈদেও যাতে তারা পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতেই সেজন্য বন্দর ব্যবহারকারীদের সহযোগীতায় বন্দর কর্তৃপক্ষ এ আয়োজন করেছে। এ সহায়তা ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গায়েবী মামলার প্রতিবাদে মঙ্গলবার খুলনায় বিএনপির বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার (২৬ এপ্রিল) খুলনায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির এক প্রস্ততি সভা রবিবার (২৪ এপ্রিল) দুপুরে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কাজী মো. রাশেদ, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সদস্য আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আজম, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, শেখ ইমাম হোসেন, হাসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, মো. আব্দুল হালিম, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, আনসার আলী, আলমগীর হোসেন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মুজিবর রহমান প্রমুখ।
সভা থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। দলীয় নেতাকর্মীদেরকে যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
সভা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে পুলিশের গুলিতে ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত, গুমের শিকার ও আহত ১৭ নেতাকর্মীর পরিবারের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাঠানো ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা থেকে দল পুনর্গঠনের অংশ হিসেবে চলমান ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

শেখ সোহেলের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলায় ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
‘‘রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা মহানগরী ও জেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে রবিবার জেলার বটিয়াঘাটা উপজেলার বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগ নেতা ও বটিয়াঘাটা উপজেলার চেয়ারম্যান আশরাফুল আলম খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান চঞ্চল বিশ^াষ, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছার, নগর ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সুজন, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা সুরজিত মন্ডল, শেখ মো: রাসেল, রাহুল শাহারিয়ার, প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সাতক্ষীরায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় ইটবাহী ট্রাক্টরের চাপায় ঈশান শীল (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২৪এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের মেশারডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈশান শীল মেশারডাঙ্গা এলাকার পংকজ শীলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

তালা থানার খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে।

‘ঘুসের টাকা’ ফেরত চেয়ে আনসার সদস্যদের বিক্ষোভ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালনে আনসার ভিডিপি সদস্যদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা সম্মানি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫০০-৯০০ টাকা নেওয়া হয়। তবে আনসার সদস্যরা সম্মানি হিসেবে পাচ্ছেন ২ হাজার ১৮৫ টাকা।

তাই ঘুসের টাকা ফেরত চেয়ে রোববার (২৪ এপ্রিল) মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ৬০০ সদস্য। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা কামান্ড্যান্ট গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বাগোয়ান ইউনিয়নের আনসার সদস্য নাজমুল হোসেন ও চন্দনসহ কয়েকজন বলেন, ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম নির্বাচনী ডিউটি করানোর জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন।

একই অভিযোগ তুলে মহাজনপুর ইউনিয়নের আনসার ভিডিপি সদস্য সারুখ হোসেন, সাইদুর রহমান, আরিফুল ইসলাম, মোমিনুল ইসলাম বলেন, নির্বাচনী ডিউটির প্রতিশ্রুতি দিয়ে আমাদের ইউনিয়ন কমান্ডার সেফাউল হক ৩ থেকে ৪ হাজার টাকা দেবে বলে ৭০০ টাকা করে নিয়েছেন।

এদিকে মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামের বাদল শেখ অভিযোগ করে বলেন, আমাদের দলনেতা ফয়সাল মাহামুদ নির্বাচনী ডিউটি দিতে টাকা নিয়েছেন।
মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ফাইমা বেগম বলেন, ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম আমার কাছ থেকে ৯০০ টাকা নিয়ে ভোটের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন। আমাকে সে সময় বলা হয়েছিল নির্বাচন শেষে ৪ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু ৯০০ টাকা ঘুস দিয়ে সম্মানি পেয়েছি মাত্র ২১৮৫ টাকা।

রশিকপুর গ্রামের আনোয়ার শেখ বলেন, আমাকে দিতে হয়েছে ৫০০ টাকা। একই কথা জানান বাবু শেখ নামের আরও এক আনসার সদস্য। তিনি বলেন, মহাজনপুর ইউনিয়নের প্রত্যেক আনসার সদস্যের কাছ থেকে ৫০০ থেকে ৯০০ টাকা করে ঘুস নিয়েছেন ইউনিয়ন আনসার কমান্ডার সেফাউল হক।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আনসার সদস্য বলেন, উপজেলা কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলমের যোগসাজশে ঘুস লেনদেন হয়ে থাকে। অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, আনসার সদস্যদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।

ঘুস নেওয়ার বিষয়ে জানতে ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম ও সেফাউল হকের বক্তব্য পাওয়া যায়নি।
মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, সরকারি বরাদ্দের বাইরে সম্মানি দেওয়া যায় না। কিউ যদি বেশি টাকা দেওয়া হবে বলে আনসার সদস্যের কাছ থেকে অর্থ সুবিধা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আনসার কমান্ড্যান্ট শাহাদাত হোসেন বলেন, আনসার সদস্যদের অভিযোগ লিখিতভাবে নেওয়া হয়েছে। সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার বলেন, চার ইউনিয়নের চারজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সরকারি বরাদ্দকৃত ২ হাজার ১৮৫ টাকা নেওয়ার জন্য আনসার ভিডিপি সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।

খুলনায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
স্টাফ রিপোর্টার
খুলনায় মৌসুমের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। ভ্যাপসা গরমে স্বস্তির বালাই নেই কোথাও।

রোববার (২৪ এপ্রিল) আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার মো. আমিরুল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা এটি। খুলনার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ আরও ২-৩ দিন থাকবে।
এদিকে তীব্র দাবদাহে প্রায় জনশূন্য হয়ে পড়েছে মহানগরীর অধিকাংশ সড়ক। অন্যান্য দিন সড়কে যানবাহন ও মানুষের ভিড় থাকলেও আজ সেটি নেই। গরমে ঘরে অবস্থান করছেন তারা।

সোহেল আহমেদ নামের এক যুবক বলেন, কিছু প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য হেরাজ মার্কেট এলাকায় গিয়েছিলাম। গরমে টিকতে না পেরে চলে এসেছি। দাবদাহের কারণে ঈদ বাজারেও ক্রেতার সমাগম খুবই কম।

জলবায়ু পরিবর্তন রোধে খুলনায় রিকশা মিছিল
স্টাফ রিপোর্টার
‘পৃথিবী, প্রকৃতি ও মানুষের জন্য প্যাডেল চালাও’ এ শ্লোগানে খুলনায় রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ধরিত্রী দিবস উপলক্ষে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। মিছিলেন যৌথ আয়োজক ছিলেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও উন্নয়ন বিষয়ক এশীয় আন্দোলন (এপিএমডিডি)।

নগরীর শিববাড়ী মোড় থেকে রিকশা মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে দেড় শতাধিক রিকশা অংশ গ্রহণ করে। এসব রিকশায় বসে নগরীর বিভিন্ন স্তরের মানুষ পরিবেশ রক্ষায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন তুলে ধরেন।

উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজো ‘র প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন, উন্নত বিশ্বের কাছ থেকে জলবায়ু ক্ষতিপূরণ আদায়, শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা এবং আগামী প্রজন্মকে জলবায়ু দুর্যোগ থেকে রক্ষার দাবিতে ব্যতিক্রমী রিকশা মিছিলের আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্যদিয়ে মূলত জলবায়ু পরিবর্তন রোধে উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়। এতে খুলনা মহানগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ পরিবেশকর্মীরা অংশ নেন।’