কালীগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের সাংবাদিকদের সাথে থানা বিএনপি’র মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে হাসপাতাল রোডের রোকেয়া সুপার মার্কেটে পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ¦ আতিয়ার রহমানের সভাপতিত্বে মূলবক্তব্য রাখেন থানা বিএনপি’র সিনিয়র যুগ্মআহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় আরও আরও বক্তব্য রাখেন যুগ্মআহবায়ক ইসরাইল হোসেন জীবন এছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র যুগ্মআহবায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আফছার আলী, বিএনপি নেতা মোহম্মদ খাঁ, জুমারত হোসেন, আব্দুর রশিদসহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।
মুলবক্তব্যে থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিশেষ আইন করে সাংবাদিকদের লেখনিতে অতীতের মত বাধাগ্রস্থের জন্য অপচেষ্টা অব্যাহত রেখেছে। বিনা ভোটের সরকার বিএনপিকে দমিয়ে রাখতে দলের চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। তিনি তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগ ভয় পায় তাই বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে কাল্পনিক মামলা দিয়ে দেশের বাইরে রেখেছে। এগুলোতে প্রমান হয় আওয়ামীলীগ পূর্বের সেই বাকশালীরুপে জনগনের ঘাড়ে ভর করেছে। দিনের ভোট রাতে করে এদেশের মানুষকে ধোকা দেয়া হয়েছে। তিনি বলেন,বর্তমান সরকারের দমননীতি ও আওয়ামী সিন্ডিকেটের তৈরী দ্রব্যমূল্য আজ সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের সব মানুষ আজ অতিষ্ঠ। এমন অবস্থায় সকল রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে আবারও তারা পাতানো নির্বাচনের স্বপ্নে বিভোর দলটি। কিন্ত তাদের সে দিবা স্বপ্ন পূরন হতে দেবে না এদেশের জনগন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদ আরো বলেন, বিএনপি সব সময় ঐক্যবদ্ধ। ঈদের পরেই সারাদেশের বিএনপি’র নেতাকর্মি ও সকল পেশার মানুষ মিলে সরকার হঠানোর একদফা আন্দোলনের প্রস্ততি নিয়েছে। সে আন্দোলনের সময়ে সকল সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ করেন তরুন এই বিএনপি নেতা। মতবিনিময় শেষে বিএনপি’র নেতৃবৃন্দ সাংবাদিকদের সম্মানে ইফতারে অংশ নেন।
আওয়ামীলীগ সর্বদা বাংলার মাটি ও মানুষকে নিয়ে কাজ করে: সালাম মূর্শেদী
রূপসা প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন আওয়ামীলীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও শক্তিশালী সংগঠন। এ সংগঠন সর্বদাই বাংলার মাটি এবং মানুষকে নিয়ে কাজ করে। এ কারনে এদেশের মানুষ বার বার বঙ্গ কন্যা শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব অর্পন করছে। জননেত্রী শেখ হাসিনার উৎপাদন মুখী দুরদর্শিতা ও দক্ষতার কারনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে বিশেষ পরিচিতি লাভ করেছে। বিএনপি সহ ঐক্যজোটের সময় এদেশের কৃষকদের সারের দাবিতে প্রান দিতে হয়েছে। আজ সেই বাংলাদেশে কৃষকরা সর্ব প্রকার সার পাচ্ছে বিনামূল্যে। এ কারনে দেশের কৃষির অগ্রগতি সাধিত হয়েছে এবং কৃষকরা ফসল ফলিয়ে ন্যায্যমূল্য পাচ্ছে। তিনি বলেন পদ্মা সেতু হবে বাংলাদেশের স্মরনকালের সর্ব শ্রেষ্ঠ অবদান। এ সেতু নির্মানের প্রাক্কালে বিএনপিসহ ঐক্যজোট নানামুখি ষড়যন্ত্র এবং কুৎসা রটিয়েছিল যে কারনে বিদেশী কোন সংগঠন এ সেতুর কাজে সহযোগীতা করেনি। অবশেষে দেশ রত্ন শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপ, দুরদর্শিতা এবং সক্ষমতার কারনে দেশের টাকাতেই পদ্মাসেতু আজ শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায়। রমজান সংযম এবং ধৈর্যধারনের মাস। এ মাস থেকে শিক্ষা গ্রহন করে সকল ধরনের ভেদাভেদ ভুলে দেশ সেবায় এগিয়ে আসার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। তিনি গত ২৩ এপ্রিল বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য ফ.ম.আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কুষকলীগ সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, জেলা আওয়ামীলীগ সদস্য জামিল খান, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, মোল্লা আরিফুর রহমান, আলহাজ্ব শেখ নজরুল ইসলাম, মোর্শেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মোঃ জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, এমপির কো-অর্ডিনেটর নোমান ওসমানী রিচি। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা রবিউল ইসলাম বিশ্বাস, শ.ম জাহাঙ্গীর, আঃ গফুর খান, মোহাম্মদ আলী জিন্নাহ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান, আরিফুর রহমান লিটন, সরদার মিজানুর রহমান, বিনয় কৃষ্ণ হালদার, দেলোয়ার হোসেন দিলু, মনির হোসেন মোল্লা, প্রভাষক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক আল মামুন সরকার, রবিউল ইসলাম ফকির, মোল্লা তাহিদুল ইসলাম, শেখ মাসুম, আওরঙ্গজেব স্বর্ণ, রিনা পারভীন, আকলিমা খাতুন তুলি, শামসুল আলম বাবু প্রমূখ। এর পূর্বে তিনি নৈহাটী ইউনিয়ন পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বিশুদ্ধ পানি নিবারনের রিভার্স অসমোসিস প্লান্ট এর উদ্বোধন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। তাছাড়া তিনি উপজেলা অফিসার্স কাব মিলনায়তনে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে টি,আর প্রকল্পের চেক বিতরণ করেন।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশে^ বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ১২ বছর আগের বাংলাদেশ ও আজকের বাংলাদেশের উন্নয়ন ও অর্জনে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আগামীতেও এ উন্নয়ন অব্যাহত থাকবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র সীমা থেকে আকাশ সীমা জয়লাভ করেছে। বঙ্গোপসাগরে আমাদের অধিকার ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অধিকার প্রতিষ্ঠিত করেছি। আমরা ভারত ও মায়ানমারের কাছ থেকে সমুদ্র বিজয় করেছি।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়ন একটি বড় অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছে। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় উঠে এসে স্বাধীনতার ৫০ বছরেরও কম সময়ে দ্রুতগতিসম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মতো সফলতা দেখিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে সমগ্র জাতিকে স্বাধীনতার জন্য একতাবদ্ধ করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সেদিকে অগ্রসর হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
গতকাল শনিবার সন্ধ্যায় ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কার্য নির্বাহী কমিটির সদস্য আজগর আলী মিন্টু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পদাক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম। ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেনের পরিচালনায় এসময়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তারেক মাহমুদ তারা, সাবেক সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, স্পেশাল ট্রাইবুন্যালের পিপি এ্যাড. এনামুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুর ওয়াদুদ, আল আমিন, নুর ইসলাম মনি, শেখ হারুন মানুসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদের, একাত্তরের বীর শহীদদের এবং জাতীয় চার নেতা সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ আবু নাসের, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু- এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে তিনি খুলনা কনভেনশন সেন্টারে খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির, সোনাডাঙ্গায় মোংলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস্ এসোসিয়েশনের এবং ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। এসব অনুষ্ঠানে অংশগ্রহন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মীর বরকত আলী ও মহানগর কৃষক লীগের সদস্য মো. শহীদুল হাসান।
রূপসায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু
রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার শিয়ালী গ্রামে জমিজমা সংক্রান্ত ঘটনার কথা কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাইয়ের হাতে আহত হয়ে প্রায় ১ ঘন্টা পরে মৃত্যুবরণ করেন এক বৃদ্ধ। পুলিশ ও এলাকাবাসির সূত্রে জানা গেছে গত ২৩ এপ্রিল সকাল ১১ টার দিকে উক্ত গ্রামের মৃত নিরোধ বালার পুত্র চিত্তরঞ্জন বালা (৬৮) এর সহিত একই গ্রামের চাচাতো ভাই সুধির বালার পুত্র সমির বালা (৭০) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সমির বালা চিত্তরঞ্জন বালাকে লাঠি দিয়ে হাতে সামান্য আঘাত করে। এতে চিত্ত রঞ্জন মানুষিকভাবে ভেঙ্গে পড়েন এবং স্থানীয় সকলকে বার বার বিষয়টি দেখান। ঘটনার ১ ঘন্টা পর চিত্ত রঞ্জন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে রূপসা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে এবং সমির বালাকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় জনস্রোত উঠেছে এ যেন মরা মেরে খুনের দায়।
মণিরামপুরে বোরো ধানের বাম্পার ফলন # ঘনঘটা দূর্যোগ এবং ব্লাস্ট রোগে হতাশয় চাষিরা
আবু বক্কার সিদ্দীক,মণিরামপুর (যশোর) থেকে॥
যশোরের মণিরামপুরে মাঠের পর মাঠ বোরো ধানের বাম্পার ফলন হলেও হতাশা আর উৎকন্ঠার মধ্যে সময় পার করছেন চাষিরা। আকাশে ঘটঘটা মেঘের উকি আর ব্লাস্ট রোগে আক্রান্তের ভয়াবহতায় দিশেহারা চাষিরা। কোন অবস্থাতেই সামাল দিতে পারছেননা ব্লাস্ট রোগোর আক্রমণ থেকে। তারপর ঘনঘটা মেঘের কারনে প্রাকৃতিক দূর্যোগের আশংঙ্খায় চাষিরা। এসব অবস্থার মধ্যে চাষিদের যেন চোখে ঘুম নেই। ধান ঝাড়াই-মাড়াইয়ের জন্য বাড়ির কৃষাণ-কৃষাণীরাও খুব ব্যস্ত রয়েছে। আর এ ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা গ্রামের কৃষাণ-কৃষাণীরা। যদিও অতীতের যে কোন সময়ের তুলনায় এবার মণিরামপুরে বোরো ধানের বাম্পার ফলন হিসেবে দেখছেন চাষিরা। বিস্তৃীর্ণ দিগন্ত জুড়ে যেন সোনালী রঙ ধারণ করেছে পাকা ধানের রঙে। যদিও অন্যান্য বছরের চেয়ে এ বছর ৭৯৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ কম হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় এ বছর ২৬ হাজার ৯৬৫ হেক্টের জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। অফিস সূত্র জানিয়েছে, মোট রোপনের ১৯ হাজার ২১০ হেক্টর জমিতে উপশি জাতের ধানের চাষ করাহয়েছে। ৭ হাজার ৭৫৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে হাইব্রিড জাতের ধান। উপজেলার সবথেকে বেশি ধানের আবাদ করা হয়েছে খেদাপাড়া এবং রোহিতা ইউনিয়নে। এর মধ্যে খেদাপাড়া ইউনিয়নে এ বছর বোরো আবাদ ২ হাজার ৩৮৫ হেক্টর এবং রোহিতায় বোরো চাষ করা হয়েছে ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে।
খেদাপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন এবং দর্পন বিশ্বাস দাবী করেছেন বোরো ধান যেভাবে ফলন হয়েছে তা চাষিরা ঘরে তোলার অপেক্ষায় মাত্র। ব্লাস্ট রোগে আক্রান্ত এমন তথ্য জানতে চাইলে তারা জানান, চাষিদের এ ব্যাপারে সহযোগীতা করা হচ্ছে। রোহিতা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা তুহিন কুমার বিশ্বাস জানিয়েছেন এ বছর বোরো চাষে চাষিরা আশানুরুপ ফলন পাবেন বলে আশা করছি। তবে, প্রাকৃতিক দূর্যোগের আশংঙ্খায় রয়েছেন চাষিরা। ঝড়ো-হাওয়া, শিলা-বৃষ্টি হলে চরম ক্ষতিগ্রস্থ হবেন বলে দাবী করেছেন তিনি। এ কর্মকর্তা আরও জানান, চলতি মৌসুমি উপজেলার অধিকাংশ মাঠে রড মিনিকেট (স্থানীয় নাম) এবং ব্রি-৬৩ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।
চরম হতাশার কথা জানিয়েনে উপজেলার মাছনা খানপুর গ্রামের চাষি শাহজাহান আলী, মোতাসিম বিল্লাহ মিন্টু এবং মাছনা গ্রামের হাফেজ শামসুর রহমান। তাদের দাবী এ বছর অতীতের তুলনায় ক্ষেতে যথেষ্ঠ ভালো ফলন হয়েছে। কিন্তু ব্লাস আর কারেন্ট পোকার অত্যাচারে সকল চাষি দিশেহারা।
কৃষি অফিসের কোন পরামর্শ পাওয়া যাচ্ছে কিনা জানতে চাইলে ক্ষতিগ্রস্থ এ কৃষকরা জানান খানপুর ইউনিয়নে কোন উপ-সহকারি দায়িত্বে রয়েছেন তার চেহেরাও বলতে পারবেননা চাষিরা। খোঁজ-খবর নিয়ে জানা গেছ, রুবিনা আক্তার নামে এক নারী উপ-সহকারি এই ইউনিয়নের দায়িত্বে রয়েছেন।
এলাকাবাসী সূত্র আরও জানিয়েছে নারী এ কৃষি কর্মকর্তা রুবিনা আক্তার অফিসকে ম্যানেজ করেই তিনি কাগজে-কলমে চাকুরি করে যাচ্ছেন। যে কারনে চাষিদের সাথে তার পরিচয় থাকার কথা নয়। তবে এসব কথা অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুবিনা আক্তার।
তবে, উপজেলার অধিকাংশ মাঠের বোরো ধান লালচে বর্ণ ধারণ করেছে। পড়ন্ত বিকেলে বিস্তৃীর্ণ মাঠের দিকে তাকালে মনে হবে পাকা ধানে প্রকৃতিকে যেন সোনালী রঙ ধারন করেছে। কোন কোন মাঠে দু-একটি ক্ষেতের ধান কাটতে শুরু করেছেন চাষিরা।
এদিকে ভবদহের সমস্যার কারনে স্থায়ী জলাবদ্ধ থাকায় ৭৯৫ হেক্টর জমিতে এবার বোরো আবাদ করতে পারেনি কৃষকরা। ভবদহ সংলগ্ন নেহালপুর ইউনিয়নে ১৩৬, দূর্বাডাঙ্গা ইউনিয়নে ১৯৩, কুলটিয়া ইউনিয়নে ১৬৭, মনোহরপুর ইউনিয়নে ৫৩, খানপুর ইউনিয়নে ১১৫ এবং হরিদাসকাটি ইউনিয়নে ১৩০ হেক্টর জমিতে এ বছর বোরো আবাদ করতে পারেননি চাষিরা।
আম্রঝুটা গ্রামের চাষি আব্দুল মজিদ জানিয়েছেন, অন্যান্য বছরে ১৩ থেকে ১৪ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হতো। কিন্তু ভবদহের সমস্যার কারনে স্থায়ীভাবে জলাবদ্ধ হয়ে পড়ায় এ বছর মাত্র ৭ বিঘা জমিতে বোরো আবাদ করেছি।
এসব ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান জানান, এ বছর মণিরামপুরের বোরো আবাদ খুবই ভালো। ব্লাস রোগ এবং কারেন্ট পোকার আক্রমণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেভাবে শোনা যাচ্ছে তা অতটা না। তবুও আমরা খোঁজ-খবর নিয়ে চাষিদের পরামর্শ দিচ্ছি। তারপরও অল্পস্বল্প কিছু হলেই চাষিয়া একটু চিল্লা-চিল্লি করে।
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করছে শেখ হাসিনা সরকার
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে করোনাকালীন সময়ও দেশের অর্থনীতির চাকা সচল ছিল এবং সকল উন্নয়ন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। সরকারের সব ধরণের প্রস্তুতি থাকায় করোনাকালীন সময়ে দেশের কোন মানুষের দূর্ভোগ হয়নি। এমপি বাবু নির্বাচনী এলাকার উন্নয়নের চিত্র তুলেধরে বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকার দু’উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অত্র এলাকার দীর্ঘদিনের দাবী টেকসই বেড়িবাঁধ নির্মাণে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৩৩৯ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। ১৩৫ কোটি টাকা ব্যয়ে বাইনতলা ব্রিজ নির্মাণ কাজ খুব দ্রুত শুরু হবে। ১১ কোটি টাকা ব্যয়ে খাল খনন করা হচ্ছে। এছাড়াও অনেক মেগা প্রকল্পের কাজ চলমান রাখার পাশাপাশি পরিকল্পনাধীন রয়েছে। এ সব উন্নয়ন কাজ সম্পন্ন হলে নির্বাচনী এলাকা গ্রীণ এবং ক্লিন হবে। তিনি শনিবার (২৩ এপ্রিল) সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তার আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৯ ব্যক্তিকে ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় তিনি বঙ্গবন্ধু পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলীয় নেতাকর্মী ও নিজ মায়ের জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া এবং অন্যান্য ধর্মালম্বীদের প্রার্থনা করার জন্য চেক গ্রহণকারীদের প্রতি আহ্বান জানান। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হকের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা ইলিয়াস, আব্দুস সালাম কেরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, আওয়ামী লীগনেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আব্দুস সাত্তার, যুবলীগনেতা সায়েদ আলী কালাই, এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগনেতা তানজিম মোস্তাফিজ বাচ্চু। উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ^াস, নির্মল অধিকারী, বিভূতি ভূষণ সানা, দীলিপ কুমার, নির্মল ঢালী, এ্যাডঃ এসএম মুজিবর রহমান, জেলা যুবলীগনেতা শামীম সরকার, নির্মল বৈদ্য, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এন ইসলাম সাগর, জিএ গফুর, আছাদুল ইসলাম ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।
মণিরামপুরে ধর্ষণের মামলায় জামিনে বেরিয়ে বিরুদ্ধে মামলা দিলেন ধর্ষক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ধর্ষণ মামলায় জামিনে বেরিয়ে আসার পরদিন ধর্ষিতসহ তার স্বজনদের নামে মামলা ঠুকে দিয়েছে ধর্ষক। যশোরের মনিরামপুরের পৌরশহরের আলোচিত এক কথিত পার্ক মালিক আব্দুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে বাড়িতে কেউ না থাকার সুযোগে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ভয়-ভীতি দেখিয়ে দিনের পর ধর্ষণ করে আসছিল আব্দুর রহমান। আব্দুর রহমান পৌর এলাকার তাহেরপুর গ্রামের গোলাম রসুলের ছেলে। এক পর্যায় নির্যাতনে শিকার শিক্ষার্থী মুখ খুললে স্বজনরা থানা পুলিশের শরনাপন্ন হন। নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় গত ২৪ ফেব্রুয়ারি আব্দুর রহমান আটক হয়।
ভিকটিম শিক্ষার্থীর স্বজনরা জানায়, দীর্ঘদিন হাজতবাসের পর আব্দুর রহমান গত ১৩ এপ্রিল জামিনে বেরিয়ে আসেন। জামিনে বেরিয়ে আসার পরদিন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী, তার বাবা ও মামা-মামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে ধর্ষনের অভিযোগে আটক আব্দুর রহমান। আব্দুর রহমানকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ধর্ষণের মামলা থেকে রেহায় পেতে ভিকটিম পরিবারকে চাপে রাখতে সুচতুর আব্দুর রহমান এ মিথ্যা মামলা ঠুকে দিয়েছে বলে ভিকটিমের স্বজনদের অভিযোগ।
নির্যাতনের শিকার শিক্ষার্থীর মামা জানান, ভিকটিমের মা পরের বাড়িতে ঝি’র কাজ করেন আর বাবা সকাল হলেই বাজারে মুটের কাজ করতে চলে যান। গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুর রহমান ঘরে ঢুকে শিক্ষার্থীকে নির্যাতন চালাতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির সামনে অবস্থান নেয়। এক পর্যায় ঘটনা বেগতিক দেখে ধর্ষক আব্দুর রহমান দৌড়ে পালিয়ে যায়। এরপর ভিকটিমের বাবা থানায় মামলা করলে ভাড়া বাড়িতে থাকা তার বোনের পরিবারকে উচ্ছেদের জন্য বাড়ি মালিককে চাপ দেয় ধর্ষক আব্দুর রহমান। জামিনে বেরিয়ে এসে ফের উচ্ছেদের জন্য চাপ দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে আব্দুর রহমান জানান, তাকে বেশি কথা বলাসহ হুমকি-ধামকি দেয়ায় তিনি এ মামলা করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই এমরান হোসেন জানান, গত ১৪ এপ্রিল অভিযোগটি পেয়ে তদন্তে নামেন তিনি। তদন্তে প্রাথমিকভাবে তিনি মনে করছেন আব্দুর রহমানের অভিযোগটি ভিত্তিহীন।
খানজাহান আলী থানা সড়ক পরিবহন শ্রমিক লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সড়ক পরিবহন শ্রমিকলীগ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ২৩ এপ্রিল শনিবার বিকালে ফুলবাড়ীগেটস্থ দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা এমডি পিন্টুর সভাপতিত্বে ও জাকির ফকিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী । বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হাসান হিটলু, কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক , কেসিসির সাবেক প্যাণেল মেয়র মনিরুজ্জামান খান খোকন , মহানগর
সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াজ হোসেন সোহেল, যুবলীগ নেতা কাজী ইব্রাহীম মার্শাল । বক্তৃতা করেন মোঃ কামাল হোসেন, মোঃ আরিফ ইকবাল চৌধুরী, আজাদ মোল্লা , মোঃ ফয়সাল আহম্মেদ, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম । মোঃ ফারুক হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ নজরুল ইসলাম, নুর আলম সিদ্দিকি, মোঃ আশরাফ আলী, মোঃ জামাল, ইয়াসিন মাতব্বর, কামরুল ইসলাম, সাইমন তুষার, জহিরুল ইসলাম পান্নু, মোঃ হায়দার মোঃ সোবহান, মোঃ আলম, শহিদুল , মোঃ আলতাফ হোসেন, মাসুম সরদার, খোকন, মনিরজ্জামান প্রমুখ ।
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল ২১ রমজান শনিবার বিকালে ফেডারেশনের গাফফাড়ফুড মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, মোঃ বাবুল খান, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা কেসমত আলী, আলাউদ্দিন, জাহাঙ্গির, সেলিম, হোসেন, আবুল কাশেম, চানমিয়া প্রমূখ সভায় শ্রমিক নেতারা বলেন ঈদের পুর্বে শ্রমিকদের পাওনা পরিশোধ ও আগামি ১লা মে মহান মে দিবস উপলক্ষে ফেডারেশনের পক্ষ থেকে র্যালী বের করার সিদ্ধান্ত গৃহিত হয় ।
ফুলতলায় সাবেক ভাইস চেয়ারম্যানের ইফতার ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এটিএম গাউসুল আজম হাদির আয়োজনে বিশিষ্ট ও গন্যমান্য ব্যক্তিদের সম্মানে শুক্রবার বিকালে ফুলতলা বাজারস্থ নিজ বাসভবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা উত্তর জামাতের আমির মাওঃ ইমরান হুসাইন। প্রধান আলোচক ছিলেন উপজেলা মসজিদের খতিব মাওঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, ইউপি চেয়ারম্যান মাওঃ জহুরুল ইসলাম, ড. আজিজুর রহমান, প্রভাষক আব্দুল আলিম মোল্যা, মোস্তফা আল মুজাহিদ, মোল্যা হেদায়েত হোসেন লিটু, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মাষ্টার আশরাফুল ইসলাম, মাওঃ ওবায়দুল্লাহ, মফিজুল ইসলাম প্রমুখ।
দিঘলিয়ায় ভ্যান চালককে হত্যার ঘটনার রহস্য উন্মোচন, আটক ৩ জন
আসাদ, দিঘলিয়াঃ
দিঘলিয়ায় চৌদ্দ (১৪) বছর বয়সী কিশোর ভ্যান চালক ইমরানকে হত্যার ঘটনায় আসাদুল (২৫) ও আলামিন (২৪) কে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
ঘটনার বিবরণ এ দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আহসান উল্লাহ চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) জনাব রিপন কুমার সরকার জানান, গত ১৫ ই এপ্রিল দিঘলিয়া থানা পুলিশের একটি টিম বারাকপুর ইউনিয়ন এলাকা থেকে চোরাই ভ্যান সহ আসাদুল ও আলামিন কে ভ্যান চুরির অন্য একটি মামলায় আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা কিশোর ইমরানকে হত্যার দায় স্বীকার করে। গত ২২ শে এপ্রিল আসামি আসাদুল ও আলামিন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে এবং কিশোর ইমরান কে হত্যার দায় শিকার করে। তারা দু’জন সহ মোট ৩ জন মিলে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে লাশ ভৈরব নদীতে ফেলে দেয়। পরে ৩ জনে মিলে ভ্যানটি বিক্রি করে ভাগ বাটোয়ারা করে নেয়।
এদিকে শুক্রবার (২২ এপ্রিল) গভীর রাতে খুলনা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ অনিমেষ হালদার এর নেতৃত্বে নৌ পুলিশের একটি দল দিঘলিয়া থানা পুলিশের সহযোগীতায় বারাকপুর গ্রাম থেকে হত্যাকান্ডের সংঙ্গে জড়িত অপর আসামি শরীফ ( ৩০) কে আটক করেছে।
উল্লেখ্য গত ০৩ সেপ্টেম্বর ২০২১ ইং শুক্রবার খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা মিঠুর পুত্র ইমরান(১৪) প্রতিদিনের মত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে সন্ধা ৭ ঘটিকার দিকে দিঘলিয়ার ভৈরব নদীর পাড়ে খলিলের ইট ভাটার কাছে ইমরানের মৃত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি দিঘলিয়া থানা পুলিশ কে জানায়। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশের একটি টিম নৌ পুলিশের একটি টিম ইমরানের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে। এ সময় মৃতের গলায় ফাঁসের চিহ্ন ছিল। ঘটনার পরের দিন নিহতের পিতা মিঠু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গুম ও হত্যা আইনে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ৫, তাং ৪/৯/২০২১। পরবর্তীতে মামলাটির তদন্তভার খুলনা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খুলনা মহানগর মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের খুলনা আঞ্চলিক কার্যালয়ের কর্মচারী মো. আনোয়ারুল হক (৪৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। গত ১৯ এপ্রিল সকালে অফিসের কাজে সোনালী ব্যাংক খুলনা কর্পোরেট শাখার সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি ঢাকা গাজীপুর জেলায়। মরহুমের সন্তানদের একজন খুলনা জিলা স্কুলে, অন্যজন সেন্ট যোসেফস স্কুলের শিক্ষার্থী।
এদিকে সড়ক দুর্ঘটনায় খুলনা শিক্ষা পরিবারের সদস্য মো. আনোয়ারুল হকের মর্মান্তিক চিরবিদায়ে খুলনা মহানগর মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। শোক বার্তায় সংগঠনের সভাপতি এম এ ওহাব বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ হাতেম শেখ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কমিট
খবর বিজ্ঞপ্তি
মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলা কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষক ও কৃষি উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, ন্যাশনাল প্রেস সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দক্ষিন বঙ্গসড়ক পরিবহন শ্রমিক সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভারত মৈত্রী সংঘের যুগ্ম মহাসচিব, কাজী হাসনাত হোসেন কমিটকে মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত করায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজী হক, খুলনা জেলা সভাপতি মোল্যা মোঃ মিজানুর রহমান বাবু, নির্বাহী সভাপতি মহিদুল ইসলাম নান্নু ও সাধারন সম্পাদক ও বাংলাদেশ নাগরিক কল্যাণ সংস্থার প্রেসিডিয়াম মেম্বার রোটাঃ এম আসাদুজ্জামান মুন্নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ন্যাশনাল প্রেস সোসাইটি বাংলাদেশ, বাংলাদেশ নাগরিক কল্যাণ সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় ডাকাত সন্দেহে আটক ৭
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ডাকাত সন্দেহে ৭ জন আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার চুকনগর বাজারস্ত সুন্দরবন আবাসিক হোটেলের ১২ নং কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম হাবিবুল্লাহ বাদী হয়ে ডাকাতির প্র¯‘তি আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিবরণ ও পুলিশ জানায় ঘটনা¯’লে উপজেলার শোভনা এলাকার শহিদুল শেখের ছেলে আলামিন সেখ, ধামালিয়া এলাকার সোহেল বিশ্বাসের ছেলে সাইফুল বিশ্বাস, মিকশিমিলের রাসেল শেখের ছেলে রায়হান শেখ, রুদাঘরা এলাকার আজিজ মোড়লের ছেলে সবুজ মোড়ল, খরসঙ্গ এলাকার বকর সরদারের ছেলে ইয়াসিন সরদার, হান্নান মোল্যার ছেলে আলামিন মোল্লা ও অনিল ঠাকুরের ছেলে ভোলা নাথ ঠাকুর সহ ৫/৬ জন ডাকাতির প্র¯‘তি নিয়ে অব¯’ান করছিল। ওসি শেখ কনি মিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনা¯’লে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া ঘটনা¯’ল থেকে দুটি দা,দুটি কাটার, দুটি হাতুড়ি,দুটি রোড ও দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
যশোরে বহুল আলোচিত দুটি ক্লুলেস হত্যা মামলার কারন উদঘাটন
শহিদুল ইসলাম দইচ।।
যশোরে বহুল আলোচিত দুটি ক্লুলেস হত্যা মামলার কারন উৎঘাটন ও ঘটনার সাথে জড়িত তিন চরমপন্থীর তিন নেতাকে অস্ত্র- গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হল পটুয়াখালি জেলা সদরের পুরাতন বাজার এলাকার নারান চন্দ্র সাহার ছেলে নিউ বিল্পবি কমনিস্ট ( চরমপন্থী) পার্টির নেতা বাসুদেব সাহা ওরফে তিল্লক ওরফে তপন ওরফে মাহমুদুর রহমান (৩৯) যশোর অভনগরের নিখিল মন্ডলের ছেলে দিপঙ্কর মন্ডল (৩৩) ও পঞ্চনন মন্ডলের ছেলে কৃষ্ন মন্ডল(৭০) গত ১৯ থেকে শুরু করে ময়মনসিং, ঢাকা, বরিশাল, পটুয়াখালি, মাদারিপুর সব শেষে যশোরের অভয়নগর থেকে তাদে আটক করা হয়।
যশোর জেলা পিলিশের মুখপাত্র জেলা গোয়েন্দা ন্ডিবির ওসি জানায়, যশোরে অভয়নগরে নব নির্বাচীত মেম্বার ১০ জানুয়ারী খুন হয়। এবং এর আগে মনিরামপু মাছের ঘেরে চরমপন্থী নেতা প্রকাশ ওরফে ব্রিটিশের লাশ পাওয়া যায়। এঘটনায় মনিরামপুর ও অভয়নগর থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়। হত্যাকান্ড দুটি ক্লুলেস। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার এই হত্যাকান্ড দুটির দায়িত্ব ভার দেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওপর।
ডিবি পুলিশ ক্লুলেস এই মামলা দুটি নিয়ে প্রঢ়ুক্তি ব্যাবহার করে দেশের বিভন্ন জেলায় অভিযান চালিয়ে শেষে মাদারিপুর থেকে বাসুদেব থেকে অস্ত্র- গুলি সহ আটক করেন।তাকে ব্যাপক জিজ্ঞাবাদে জানাযায় অভয়নগর ও মনিরামপুরের দুটি হত্যাকান্ডই ঘটেছে তার নেতৃত্ব। পরে বাসুদেব কে সাথে নিয়ে ডিবি পুলিশ অভিযানে যেয়ে দিপঙ্কর ও কৃষ্নপদকে অভয়নগর এলাকা থেকে আটক করেন।
এসময় ও আসামিদের কাছ থেকে উদ্ধার হয়েছ একটি এক নালা বন্দুজ,তিনটি ওয়ান সুটারগান,১০ রাউন্ড কার্টুজ,তিন রাউন্ড বন্দুকের গুলি একটি ইয়ারগান।
জানতে চাই ডিবির ওসি বলেন, মুলত এরা নিষিদ্ধ ঘোশিত চরমপন্থী নিউ বিল্পবি কমিউনিস্ট পার্টির নাম ব্যাবহার করে সমাজের বৃত্তশালি ও জনপ্রতিনিধিদের টার্গেট করে ফোন করে টাকা নিত। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় মেম্বার কে খুন করে।বৃর্টিশ তাদের দলের সদস্য অভ্যান্তরিন দন্দ্ব খুন হয়।
শরণখোলায় শিক্ষকের হাতে খালা লাঞ্চিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরণখোলা আইডিয়াল ইনিষ্টিটিউটের শিক্ষক ইমরান হোসেন তার আপণ খালা মর্জিনা বেগম (৪২)কে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার জিলবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহত মর্জিনা বেগম শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগে মর্জিনা বেগম জানান, উপজেলার জিলবুনিয়া গ্রামের ওমর ফারুকের স্ত্রী মর্জিনা বেগম স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। গত এক সপ্তাহ আগে তার অসুস্থ মাকে দেখতে ঝিলবুনিয়া গ্রামে আসেন। একই সময় বাধাল গ্রামের বাসিন্দা মো. জলিল মৃধার পূত্র ও মর্জিনা বেগমের বড় বোনের ছেলে শরণখোলা আইডিয়াল ইনিষ্টিটিউটের শিক্ষক ইমরান হোসেন নানীকে দেখতে আসে। এসময় ইমরানের পিতা-মাতার পারিবারিক কলহের বিষয়টি জানতে চাইলে ইমরান ক্ষিপ্ত হয়ে তার খালাকে অকথ্য গালাগাল সহ এলোপাথাড়ি কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ইমরান পালিয়ে যায়। পরে ওই নারীর চাচাত ভাই মো. আলামিন আহত অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে, ইমরানের মা মিনারা বেগম বলেন, ঘটনার সময় তিনি ওই বাড়িতে তিনি উপস্থিত ছিলেন। শুধুমাত্র কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। মারামারির কোন ঘটনা ঘটেনি। বিষয়টি জানতে চাইলে ইমরান মারধরের বিষয়টি অস্বীকার করেন।
দূর্নীতির প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
ইউনিয়ন পরিষদের অর্থ আত্মসাত, ইউপি সদস্যদের সম্মানি না দেওয়া এবং মাসিক সভা না করে ইচ্ছামত পরিষদ পরিচালনাসহ নানা অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, ভোমরা ইউনিয়ন পরিষদের ৯জন ইউপি সদস্য। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউপি সদস্য নেছারুল্লাহ আল মামুন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত পহেলা জানুয়ারী ২০২২ তারিখে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আমরা সকল ইউপি সদস্যগণ শপথ গ্রহণ করি। পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকে ইউপি চেয়ারম্যান পদ্মশাখরা গ্রামের মৃত. কিনু গাজীর পুত্র ইসরাইল গাজী ইচ্ছামত পরিষদ পরিচালনা করতে থাকেন। তিনি ইউপি সদস্যদের কোন মূল্যায়ন করেন না। পরিষদে কোন মাসিক সভা আহ্বান করেন না। পরিষদের নিজস্ব আয়ের অর্থ ইউনিয়নের কোন উন্নয়ন কাজে না লাগিয়ে ভূয়া বিল ভাউচার করে তা আত্মসাত করেন। ইউপি সদস্যদের মাসিক সম্মানিও তিনি দেন না। ইউনিয়ন পরিষদের বরাদ্দের প্রকল্পগুলো কোন প্রকার আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারীভাবে বাস্তবায়নের নামে তা আত্মসাত করে চেয়ারম্যান নিজের পকেট ভারী করে চলেছেন। এসব বিষয়ে ইউপি সদস্যরা কথা বলতে গেলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী। তিনি পূর্বে ৫ বছর চেয়ারম্যান ছিলেন এবারও নির্বাচিত হয়েছেন। তার সময়ে অত্র ইউনিয়নের একটি রাস্তাঘাট সংস্কার করা হয়নি। জেলাব্যাপী ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় ব্যাপক উন্নয়ন হলেও ভোমরা ইউনিয়নের কোন ধরনের উন্নয়নের ছোঁয়াও লাগেনি। তিনি কোন কাজ না করেই টাকা ভাগবাটোয়ারা করে নেন। মেম্বররা তার বিরোধীতা করলে তিনি বলেন টাকা দিয়ে ভোট কিনেছি, ১ কোটি টাকা খাটিয়ে ব্যবসা করেছি, ৫ কোটি টাকা উত্তোলন করবো, সে টাকা এখান থেকে তুলে নিয়ে যাবো। তারা আরো বলেন, তার অত্যাচারে অতীষ্ট হয়ে আমরা পরিষদের ৯জন ইউপি সদস্য একত্রিত হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমাদের (ইউপি সদস্যদের) বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এছাড়া বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেছেন। ইতিমধ্যে আমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে ৯ জন মেম্বর একমত পোষণ করে অনাস্থা জ্ঞাপন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিয়েছি। আমরা জনপ্রতিনিধি হয়েছি ইউনিয়নের উন্নয়নের জন্য, ইউনিয়নের মানুষের সেবা করার জন্য। পরিষদের টাকা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নয়। বিগত সময়েও ইউপি সদস্যদের অবমূল্যায়ন করায় এবং পরিষদের অর্থ আত্মসাথের কারনে কয়েকজন ইউপি সদস্য বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করেন। সংবাদ সম্মেলন থেকে তারা এ সময় অর্থলোভী চেয়ারম্যান ইসরাইল গাজীর কবল থেকে ভোমরা ইউনিয়ন পরিষদকে রক্ষাএবং পরিষদের সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অভয়নগরে একশত স্কুল ছাত্রী পেল বাইসাইকেল
স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগর উপজেলায় ১শ কোমলমতি স্কুল ছাত্রী পেল বাইসাইকেল। শনিবার (২৩ এপ্রিল) চেঙ্গুগুটিয়া “মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়” মাঠে প্রাণ আরএফএল গ্রুপের উদ্দ্যোগে এ সাইকেল বিতরন করা হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১নং পৌর ওয়ার্ড সাবেক কাউন্সিলার আঃ গফফার বিশ্বাসের সভাপতিত্বে সাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন, সিনিয়র সাচিব অভ্যন্তরীন সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন আ,স,ম ওয়াহিদুজ্জামান কর কমিশনার আপিল বিভাগ খুলনা, মো: ফারুক আহম্মেদ কর কমিশনার খুলনা অঞ্চল খুলনা, মো: মায়াজ্জেম হোসেন, কমিশনার কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনার যশোর, মো: আজিজুর রহমান কমিশনার কাস্টমস হাউজ বেনাপোল, মো:নিয়াজুর রহমান, কমিশনার কাস্টমস হাউজ মংলা ও অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা।
শরণখোলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
২৩ এপ্রিল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ^াসের সভাপতিত্বে ও জাগ্রত যুব সংঘের ক্রেইন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত।
বিশেষ অতিথি ছিলেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল হোসেন মুক্তা, আবাসিক মেডিকেল অপিসার ডা. এসএম ফয়সাল আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা, সাধারণ সম্পাদক মিজানুর রাকিব, যুবলীগ নেতা মহিউদ্দিন মধু। এছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থার উপজেলা ফ্যাসিলেটেটর মো. মইন, মো. জাহাঙ্গীর হোসেন ও রায়হান উদ্দিন।
নড়াইলে পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিজিবি সদস্যের বিরুদ্ধে
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে মশিউর রহমান নামে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার রাতে শহর সংলগ্ন সীমাখালী গ্রামে নিজেদের ভাড়াবাড়িতে সহিংসতার শিকার হন মুসলিমিন নামে এই নারী। ভূক্তভোগী নারীকে স্বজনরা উদ্ধার করে শনিবার সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। এদিকে অভিযুক্ত মশিউর স্ত্রী মুসলিমিনের বিরুদ্ধে স্বামীর প্রতি অবাধ্যতার পাল্টা অভিযোগ করেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। ভূক্তভোগী ও তার স্বজনরা জানায়, স্বামী মশিউরের পরকীয়ায় বাঁধা দেয়াই কাল হয় মুসলিমিনের জীবনে। এ নিয়ে বার বার মশিউরের অমানুষিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। এতে কয়েকবার সংসার ছেড়ে মুসলিমিনাকে বাবার বাড়ি গিয়ে আশ্রয় নিতে হয়েছে। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের শালিস মধ্যস্থতায় দুটি সন্তানের কথা ভেবে তিনি স্বামীর সংসারে ফিরলেও স্বামী মশিউর পরকীয়া থেকে ফিরতে পারেনি। ফলে তাদের পরিবারে শান্তি আসেনি। এ অবস্থার মাঝে মশিউর সম্প্রতি ছুটিতে বাড়ি আসলে চলমান অশান্তির এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে স্ত্রী মুসিলিমিনাকে বেধড়ক মারপিট করে আহত করে ফেলে রাখে। পরে স্বজনরা উদ্ধার করে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতা ও তার স্বজনরা এ ঘটনারা বিচার দাবি করছেন। অভিযুক্ত বিজিবি সদস্য মশিউর নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের ছমেদ মোল্যার ছেলে। তিনি রাজশাহীতে বিজিবি ৬০ ব্যাটেলিয়ানে কর্মরত আছেন। পরকিয়ার বিষয় অস্বীকার করে মশিউর স্ত্রীর উপর অবাধ্যতার পাল্টা দোষারোপ করেন।
ডুমুরিয়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারপিট
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধুকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানা পুলিশের দ্বার¯’ হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। দায়ের কৃত অভিযোগ ও ওই গৃহবধূর সাথে কথা বলে জানা যায়, কুখিয়া গ্রাম¯’ ওই গৃহবধূর প্রতিবেশী আশিকুর রহমান মুন্সি প্রায়ই কু-প্রস্তাব নিয়ে তার বাড়িতে যাতায়াত করে আসছে। একের পর এক কু-প্রস্তাব প্রত্যখ্যান করায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধীতায় লিপ্ত হন আশিকুর। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে গৃহবধূর বসত ভিটায় প্রবেশ করে অশ্লীল গালিগালাজ ও বেপরোয়া মারপিট করা হয় ওই গৃহবধূর। এরপর তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।
দেবাহাটা থেকে হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্প
কে এম রেজাউল করিম দেবহাটা
মানুষ দক্ষতা দিয়েই তার সকল শিল্পকর্ম সাজিয়ে তোলে। শিল্পকর্মের মধ্যে মৃৎশিল্প অনেক বেশি আকর্ষণীয়। প্রাচীন ইতিহাসের পাতায় চোখ বুলালে লক্ষ্য করা যায় যে, আগুন জ্বালাতে না পারার আগের কথা, মৃৎশিল্পের কারুকার্য খচিত শিল্পকর্ম যা আমাদের গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য। মানুষ জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে সৃষ্টি করেছিল সেই অনেক বছর আগে। মানুষের প্রাচীনতম শিল্পক
র্মের মধ্যে নিঃসন্দেহে মৃৎশিল্প অনেক আকর্ষণীয়। মাটি আর পানির উপাদানের মিশ্রণের নিরন্তর প্রবাহই মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছিল প্রথম মৃৎশিল্প তৈরির জন্য।
পরবর্তীতে আগুনের ব্যবহার আয়ত্তে এনে তৈরিকৃত মৃৎপাত্র পুড়িয়ে সেটাকে ব্যবহারের অধিকতর উপযোগী করে তুলেছে। শিল্পীর রং তুলি যেমন করে নির্জীব কোন দৃশ্যকে নান্দনিকতা দেয়, তেমনি কুমার তার হাতের ¯পর্শে মাটিকে করে তোলে তৈজসপত্রে। যার নন্দনতত্ত্বর মোহে নারীরা ঘরকে করে তুলছে আরও বেশি সুশোভিত। যুগ যুগ ধরে বংশ পর¤পরায় নিজেদের একনিষ্ঠতা ও হাতের সুনিপুণতা দিয়ে তৈরি করে আসছে হাজারো রকমের মাটির পাত্র।
হাঁড়ি, বাসন-কোসন, ঘটি-বাটি, খেলনা, পুতুল, ফুলদানি, টব, চায়ের কাপ, ফুলের টব অন্যতম। বিশ্বায়নের যুগে মানুষের রুচির পরিবর্তনের ফলে এই মাটির শিল্পের চাহিদা অনেক মাত্রায় কমে গেছে। বর্তমানে এই অভিরুচির সংখ্যা কিছু কর্পোরেটদের হাত ধরে বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানের আমলে বিভিন্ন তৈজসপত্র ব্যাপক পরিসরে মাটির শিল্পের স্থান দখল করে নিলেও গ্রামবাংলার অধিকাংশ মানুষ এখনও মাটির পাত্র ব্যবহারে তাদের পুরানো ঐতিহ্য ধরে রেখেছে। মাটির শিল্পের ব্যবহার একদিকে স্বাস্থ্যসম্মত, অন্যদিকে কম ব্যয়বহুল। এছাড়াও বিশেষ কিছু মাটির পাত্রের জনপ্রিয়তা সর্বকালীন। মাটির শিল্প বলতে আজ আর শুধু শখের হাঁড়ি, মাটির বদনা কিংবা রান্নার পাতিলকেই বোঝায় না।
অতি উন্নতমানের আধুনিক ও রুচিশীল তৈজসপত্র এবং অন্যান্য সামগ্রীও আজ মাটির পাত্রের শিল্পীদের হাতে তৈরি হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে মাটির শিল্প কুটির শিল্পের গন্ডি পেরিয়ে যন্ত্রচালিত আধুনিক ক্ষুদ্রশিল্পের রূপ পরিগ্রহ করেছে। যন্ত্রচালিত কারখানায় তৈরি উন্নতমানের মসৃণ মাটির পাত্র অতি সহজেই আধুনিক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছে। এই মৃৎশিল্পের পেছনে অর্থ দিলে হয়ত কিছু মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের জিডিপিতে অবদান রাখার মতো কিছু অর্থ আসত। আমাদের নীতি হলো, নিজে ভাল থাকলেই পৃথিবী ঠিক। বাস্তবতা তার ভিনগ্রহে চলে। এই মৃৎশিল্পে বর্তমানে কয়েক লাখ লোক কর্মরত রয়েছেন। যাদের অবদান জাতীয় অর্থনীতির ক্ষেত্রে বিশেষ গুরুত্বেরও দাবি রাখে। তবে এই দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে বেশকিছু কর্মসূচী গ্রহণ করা হলেও বাস্তবে তার প্রয়োগিক ক্ষেত্র কতটুকু সফলতা পেয়েছে সেটাই খতিয়ে দেখার বিষয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বিসিকসহ বিভিন্ন সংস্থা এই শিল্পের শিল্পীদের দক্ষতা বৃদ্ধি, মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। বাঙালীর ঐতিহ্যের স্মৃতিবাহকদের মধ্যে অন্যতম হলো মৃৎশিল্প। যাদের কল্পনার রঙের বিন্যাস, কারিগরি দক্ষতা, বাস্তবধর্মী আঙ্গিক, সৌম্য আর সূক্ষ্মতার ব্যঞ্জনায় মৃৎশিল্পীরা সমাদৃত।
পোড়া মাটির নানাবিধ কাজ, গৃহস্থালির নিত্য ব্যবহার্য দ্রব্যাদি, পুতুল, খেলনা, প্রতিমা, প্রতিকৃতি, টপ শো সহ অসংখ্য জিনিস আজও কুমার শালায় তৈরি হয়ে ক্রেতাদের চাহিদা মেটাচ্ছে। সময় মাটির তৈরি হাঁড়ি বা গণেশের মূর্তি দিলে বিনিময়ে ওই পাত্রে বা মূর্তির পেটে যত চাল ধরে ততটাই দেয়া হতো শিল্পীকে। আজ আর সে চাল জোটে না, বিনিময়ে জোটে সামান্য অর্থ। তারপরও দেশের কুমাররা ধরে রেখেছেন তাঁদের নিজস্ব ঐতিহ্য। বিলুপ্তির পথে চলে যাওয়া শিল্প যেন আবার তাদের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। বলে মন্তব্য করেছেন দেবহাটা উপজেলার পারুলিয়ার আরতী রানী পাল তিনি বলেন, জন্মের পর কেপল শিখেছি এই কাজ। এক সময় প্রচুর বিক্রী হত এখন আর সেভাবে বিক্রী হয় না। সে কারণে এখন নায্য মূল্য ও পাই না, তৈরিতে যে হারে কষ্ট হয়, সময় লাগে সেহারে এখন টাকা পাই না। ফলে কোন কোন সময় পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
কথা হয় পারুলিয়ার কুমার পল্লীর প্রধান কারিগর কালিদাস পালের এর সাথে তিনি বলেন, বাবা মা শিখিয়েছল এই কাজ সে কারনে এই কাজ করে জীবন চালাতে হচ্ছে। সে ভাবে কাজ হয় না এখন আর। এখন আর বিক্রী ও নেই তেমন যার ফলে তৈরি ও কম করছি। যা তৈরি করি তা বিক্রী করে সংসার চালানো দায়।
পবিত্র রমজানে সামর্থবান মুসলিম ভাই-বোনদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র রমজানে সামর্থবান মুসলিম ভাই-বোনদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত। বিত্তবানরা দরিদ্রদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত সম্প্রসারিত করলেই ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে নেয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র শনিবার সকালে নগরীর খালিশপুরস্থ ওভার্ট প্রাইমারী স্কুল প্রাঙ্গণে স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টিগ্রেটেড সার্ভিস ফর ডেভেলপমেন্ট অব চিলড্রেন এন্ড মাদার (আইএসডিসিএম) খুলনার উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র প্রকল্পের সুবিধাভোগী ৯‘শ ৫০টি পরিারের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, আটা, দুধ, তেল, সেমাই ইত্যাদি বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। তিনি রমজানকে আত্মশুদ্ধি ও আত্মসংজমের মাস উল্লেখ করে এ মাসে সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
আইএসডিসিএম-খুলনার প্রজেক্ট অফিসার মো: হুমায়ুন কবীর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খুলনা মহানগরীর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরুল ইসলাম, এসপিজিআরসি‘র কর্মকর্তা মো: সাহাবুদ্দিন ও শামীমুল বাহার, স্কুলের প্রধান শিক্ষক সারজিল জিলানী প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
( কয়রা-পাইকগাছা) খুলনা-৬ এর সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব শেখ মোঃ নূরুল হক এর স্ত্রী, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম এবং খুলনা জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল এর আম্মার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি সহ সকল নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগ নেতার সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সাবেক সভাপতি অসিত বরণ বিশ্বাস অসুস্থ জনিত কারণে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তার সুস্থতা কামনা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি সহ সকল নেতৃবৃন্দ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নবীন সদস্যদের বরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন নাজমুল হক পাপ্পু। সংগঠনে নবীন সদস্য হিসাবে ৯জনকে বরণ করেন করেন প্রধান অতিথি সংগঠনের প্রধান উপদেষ্ঠা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এসময় আরও উপস্থিত ছিলেন বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, কেইউজের সভাপতি ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বিএফইউজে নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, কেইউজের সাবেক সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম তরিক, দৈনিক খুলনাঞ্চল’র সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, দৈনিক পূর্বাঞ্চল বার্তা সম্পাদক অরুন সাহা, দৈনিক খুলনা টাইমস্ সম্পাদক সুমন আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সিনিয়র স্টাফ রিপোর্টার সাহেব আলী, কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, মল্লিক সুধাংশু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. কেএম ইকবাল হোসেন, জেলা পিপি এ্যাড. এনামুল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পি খান, সহ-সভাপতি দেবব্রত রায়, বাহাউদ্দিন বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শান্ত, হেলাল মোল্লা, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. সোহেল রানা, নির্বাহী সদস্য মানঞ্জারুল ইসলামসহ সদস্যবৃন্দ।
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি সাইফ, সাধারণ সম্পাদক সাঈদ
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির দোয়া ও ইফতার মাহফিল শনিবার (২৩ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা কুয়েটের অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম, সমিতির উপদেষ্টা সাংবাদিক আশরাফুল ইসলাম নূর ও আলিমুল কবির। সমিতির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম-আহবায়ক মোঃ আবু সাঈদ খান। সদস্য ইমরান হোসেন খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবিরুল ইসলাম, আসমাউল ইসলাম সোহাগ, মোস্তফা সরদার, মামুনুর রশীদ সোহেল, ভীষ্ম নাথ, মোজাহিদুল ইসলাম মন্টু, আব্দুল মান্নানসহ সমিতির সদস্যবৃন্দ। মাগরিব বাদ সমিতির উপদেষ্টা ও সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলাম সাইফকে সভাপতি ও মোঃ আবু সাঈদ খানকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ইমরান হোসেন খান, রবিউল ইসলাম, মাকসুদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন, ইমরান খান, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, কোষাধ্যক্ষ সাঈদুর রহমান সাঈদ, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার সম্পাদক আলমগীর মুন্না, সদস্য তরিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রিয়াজ উদ্দিন, ইয়াকুব আলী, মাধব বিশ^াস, নাহিদ হোসেন, রাফসান মাহমুদ হেলাল, কবিরুল ইসলাম, তৌহিদ হোসেন, সোহাগ হোসেন।
অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে জনতা ব্যাংকের খাদ্য-সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে নড়াইল জেলার লোহগড়া উপজেলায় জয়পুর গ্রামে সমাজের অসচ্ছল, সুবিধাবঞ্চিত অসহায় ৪০০ পরিবারের মাঝে শনিবার সকাল ১০:০০ টায় খাদ্য-সামগ্রী বিতরণ করা হয় এবং শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে জনতা ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডি.এম.ডি) শেখ মোঃ জামিনুর রহমান এর নিজস্ব অর্থায়ণে দরিদ্র এক পরিবারের মাঝে ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়। উক্ত খাদ্য-বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডি.এম.ডি) ও লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের কৃতি সন্তান শেখ মোঃ জামিনুর রহমান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লোহাগড়া শাখা, নড়াইল এর শাখা ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক কাজী শাহ আলম। এসময় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত জনতা ব্যাংক সমাজের কল্যানে সারাদেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং মানুষের জীবন ও জীবিকা স্বাভাবিক রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানা ধরনের প্রণোদনা দেওয়া ছাড়াও দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা দেওয়ার আহবান জানিয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদ লোহাগড়া উপজেলার ধর্ম বিঃ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শেখ মোঃ আমিনুর রহমান, নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, নলদী শাখার ব্যবস্থাপক হাসান মাহমুদ, কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সি.বি.এ) এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগর শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক কিংকর সাহা, মোঃ সালাহউদ্দিন, শেখ মাহমুদ সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন প্রমূখ ব্যাক্তিবর্গ।











































