শহিদুল ইসলাম দইচ।।
যশোরে বহুল আলোচিত দুটি ক্লুলেস হত্যা মামলার কারন উৎঘাটন ও ঘটনার সাথে জড়িত তিন চরমপন্থীর তিন নেতাকে অস্ত্র- গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হল পটুয়াখালি জেলা সদরের পুরাতন বাজার এলাকার নারান চন্দ্র সাহার ছেলে নিউ বিল্পবি কমনিস্ট ( চরমপন্থী) পার্টির নেতা বাসুদেব সাহা ওরফে তিল্লক ওরফে তপন ওরফে মাহমুদুর রহমান (৩৯) যশোর অভনগরের নিখিল মন্ডলের ছেলে দিপঙ্কর মন্ডল (৩৩) ও পঞ্চনন মন্ডলের ছেলে কৃষ্ন মন্ডল(৭০) গত ১৯ থেকে শুরু করে ময়মনসিং, ঢাকা, বরিশাল, পটুয়াখালি, মাদারিপুর সব শেষে যশোরের অভয়নগর থেকে তাদে আটক করা হয়।
যশোর জেলা পিলিশের মুখপাত্র জেলা গোয়েন্দা ন্ডিবির ওসি জানায়, যশোরে অভয়নগরে নব নির্বাচীত মেম্বার ১০ জানুয়ারী খুন হয়। এবং এর আগে মনিরামপু মাছের ঘেরে চরমপন্থী নেতা প্রকাশ ওরফে ব্রিটিশের লাশ পাওয়া যায়। এঘটনায় মনিরামপুর ও অভয়নগর থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়।
হত্যাকান্ড দুটি ক্লুলেস। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার এই হত্যাকান্ড দুটির দায়িত্ব ভার দেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওপর।
ডিবি পুলিশ ক্লুলেস এই মামলা দুটি নিয়ে প্রঢ়ুক্তি ব্যাবহার করে দেশের বিভন্ন জেলায় অভিযান চালিয়ে শেষে মাদারিপুর থেকে বাসুদেব থেকে অস্ত্র- গুলি সহ আটক করেন।তাকে ব্যাপক জিজ্ঞাবাদে জানাযায় অভয়নগর ও মনিরামপুরের দুটি হত্যাকান্ডই ঘটেছে তার নেতৃত্ব। পরে বাসুদেব কে সাথে নিয়ে ডিবি পুলিশ অভিযানে যেয়ে দিপঙ্কর ও কৃষ্নপদকে অভয়নগর এলাকা থেকে আটক করেন।
এসময় ও আসামিদের কাছ থেকে উদ্ধার হয়েছ একটি এক নালা বন্দুজ,তিনটি ওয়ান সুটারগান,১০ রাউন্ড কার্টুজ,তিন রাউন্ড বন্দুকের গুলি একটি ইয়ারগান।
জানতে চাই ডিবির ওসি বলেন, মুলত এরা নিষিদ্ধ ঘোশিত চরমপন্থী নিউ বিল্পবি কমিউনিস্ট পার্টির নাম ব্যাবহার করে সমাজের বৃত্তশালি ও জনপ্রতিনিধিদের টার্গেট করে ফোন করে টাকা নিত। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় মেম্বার কে খুন করে।বৃর্টিশ তাদের দলের সদস্য অভ্যান্তরিন দন্দ্ব খুন হয়।











































