Home আঞ্চলিক নগরীতে করোনা প্রতিরোধ আইন অমান্যাকারী ১৪জনকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নগরীতে করোনা প্রতিরোধ আইন অমান্যাকারী ১৪জনকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

2


স্টাফ রিপোর্টার:


নগরীতে পৃথক দু’টি অভিযান চালিয়ে করোনা ভাইরাসের সচেতনতা উপো করে জনসমাগম করায় ১৪জনকে ৬হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিনব্যাপি এ অভিযান চলে।
র‌্যাব-৬ জানায়, গতকাল বুধবার নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় করোনা ভাইরাসের সচেতনতা উপো করে সরকারি নির্দেশনা অমান্য করায় ১১জনকে ৩হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযান পরিচালিত হয় নগরীর ছোট বয়রা বাজার ও করিম নগর এলাকায় এ সময় করোনা প্রতিরোধে আইন অমান্যাকারী ৩জনকে ৩হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার:


যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী হলেন যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে মো. শাহ আবিদ কামরান (১৯)।
র‌্যাব-৬ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় পীরবাড়ি সরকার ফিলিং ষ্টেশন এর সামনে থেকে একটি ৭.৬২ বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ কামরানকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা বেচা ও সন্ত্রাসী কাজে বিভিন্ন লোকদের অস্ত্র ভাড়া দিয়ে আসছে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।