Home আঞ্চলিক পাইকগাছায় ধান গবেষণা ইনস্টিটিউটের লবণসহণশীল ব্রি ৬৭ জাতের ফসল কর্তন

পাইকগাছায় ধান গবেষণা ইনস্টিটিউটের লবণসহণশীল ব্রি ৬৭ জাতের ফসল কর্তন

29

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনার মাধ্যমে মওসুমে পতিত জমিতে লবণসহণশীল ব্রি ৬৭ জাতের ব্লাক প্রদশর্নীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার পুরাইকাটিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড, মোঃ শাহাজান কবীর। বিশেষ অতিথি ছিলেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড, আমিনুল ইসলাম, সাতক্ষিরা ব্রি আঞ্চলিক প্রধান ড, তাহমিদ হোসেন আনসারি, সেচ ও পানি ব্যবস্থাপনা প্রধান ড, মোঃ মনিরুজ্জামান, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সহকরী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজান আলী, উপসহকরী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, মিন্টু রায়, ডল্টন রায়, অমিকা অধিকারী, মোঃ শাহাজান উদ্দীন মোড়ল, সাধক ঢালী, এস এম মফিজুর রহমান, এনামুল হক, ইয়াসিন আলী খান, ফকির তৈয়বুর রহমান মিঠু, দেবদাশ রায়, কৃষক শেখ আহসান আলী, আব্দুর সবুর মোড়ল, আব্দুস সামাদ, লালু বিশ্বাস। এ সময় স্বাগত বক্তব্য বলেন, লবণাক্ত সহিষ্ণু ৬৭ একটি জনপ্রিয় উচ্চফলনশীল জাতের বোরো ধান। লবণাক্ততার মাত্রাভেদের এ জাতটি হেক্টর প্রতি ৩.৮৭ টন পর্যন্ত ফলন দিতে পারে। গত বোরো মৌসুমে আবাদ হয়েছেছিল ৪৯ শ হেক্টর। এর মধ্য ব্রি ২৮ ছিল ২৮৯৫ হেক্টর এবং ব্রি ধান ৬৭ ছিল ৮৭০ হেক্টর। চলতি মৌসুমে বোরো লক্ষমাত্রা ৪৯শ হেক্ট আবাদ হয়েছে ৫ হাজার ৬শ ২৫ হেক্টর। লক্ষমাত্রার তুলনায় বৃদ্ধি পেয়েছে ৭২৫ হেক্টর। ব্রি ৬৭ আবাদ হয়েছে ১২৩৪ হেক্টর। গত বছরের তুলনা এ বছর বৃদ্ধি ৩৬৪ হেক্টর। সে কারণে জাতটি লবণাক্ত সহনশীল ও ফলন ভাল হওয়ায় কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বলে বক্তারা বলেন।