পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় কপোতাক্ষ নদের পূর্নিমার অস্বভািবক জোয়ারের পানিতে বোয়ালিয়ার জেলেপল্লী সহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে কাঁচা ঘরবাড়ি। গদাইপুর ইউনিয়ানের চেয়ারম্যান ও পানিউন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
জানাগেছে, গত সোম ও মঙ্গলবার অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ২ থেক ৩ ফুট পানি বেড়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে। জেলে পল্লির অজিত বিশ্বাস জানান, আমাদের পূর্বপুরুষ সহ আমরা শত বছর ধরে এখানে বসবাস করে আসছি। কপোতাক্ষের নদের ভাঙ্গনে কয়েকবার সরে ঘর বাঁধা হয়েছে। কেহ কেহ অন্যতরে সরে বাড়ি ঘর তৈরী করেছে। বর্তমানে নদের পড়ে বিকল্প রিং বাঁধের মধ্য প্রায় ৪০/৫০ টি পরিবার বসবাস করে। ঝড়বৃষ্ট বা অতিরিক্ত পানি বাড়লে আমাদের ছোট রিং বাঁধ ভেঙ্গে ক্ষয়ক্ষতি হয়।
সোম ও মঙ্গলবার নদে অতিরিক্ত পানি বাড়ে। সে সময় বাঁধ ভেঙ্গে লবন পানি ঠুকে পড়ে কাঁচা ঘরবাড়ির ব্যপক ক্ষতি হয়। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট টেকসই বাঁধ চাই। গদাইপুর ইউনিয়ানের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম বলেন, হিতামপুর জেলেপল্লিতে ব্যাপক ভাঙ্গন রয়েছে। মুল ওয়াপদার বাহিরে রিংবাঁধ ভেঙ্গে যায়। এ সময় বাঁধটি টিকিয়ে রাখতে লোকজন নিয়ে কাজ করেও ঠেকানো সম্ভব হয়নি। জোয়ারের পানিতে কাঁচা ঘরবাড়ি ক্ষতি হয়েছে। পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজৃ হাওলাদার জানান, বোয়ালা জেলেপল্লিতে ভাঙ্গন রয়েছে। নদ নদীতে অস্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানি বাড়ায় জেলেপল্লির রিংবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। তাৎক্ষনিক এলাকা বাসিকে নিয়ে বাঁধটি বাঁধার চেষ্টা করা হলেও রক্ষা হয়নি। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, গদাইপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাকে জানালে আমি সঙ্গেসঙ্গে প্রকল্প কর্মকর্তাকে পাঠিয়ে ছিলাম। ৫০ থেকে ৬০ ফুট জায়গা ভেঙ্গে গেছে। বুধবার থেকে বাঁধের কাজ শুরু হবে।











































