শাহ তানভীর আহমেদ||
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ব্যবসা প্রশাসন) বিভাগের উদ্যোগে (১৮ই এপ্রিল) সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বিবিএ বিভাগের প্রধান মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. এটিএম জহির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম’র সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রধানগণ। এছাড়াও নর্দার্ন বিশ্ববিদ্যালয় খুলনার সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে বিবিএ বিভাগে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ঈমাম আব্দুল্লাহ আল মাসুদ।











































