Home আঞ্চলিক মুজিবনগর দিবস কাল: খুলনা আ’লীগের কর্মসূচি গ্রহণ

মুজিবনগর দিবস কাল: খুলনা আ’লীগের কর্মসূচি গ্রহণ

59

 

খবর বিজ্ঞপ্তি।।

মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দী। তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রবিবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দলের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

ওয়ার্ড আ‘লীগ নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্রী সম্ভু নাথ দাস (৪৭) মৃত্যুবরণ করেছেন (দিব্যান্ লোকান স্ব গচ্ছতে)। তিনি গত ৩১ মার্চ দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে নগরীর সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল রাত ১ টায় মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্বর্গীয় শ্রী সম্ভু নাথ দাসের অন্তেষ্টিক্রিয়া শুক্রবার বয়রা শশ্মানে অনুষ্ঠিত হয়।
এদিকে শ্রী সম্ভু নাথ দাসের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

থানা আ‘লীগ নেতার স্স্থুতা কামনায় নেতৃবৃন্দের বিবৃতি

 

খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মো. শাহজাহানের অপেন হার্ট সার্জারী ঢাকার ইউনাইটেড হাসপাতালে সফলতার সাথে সম্পন্ন হয়েছে। মিয়া মো. শাহজাহানের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাশার।