শাহ তানভীর আহমেদ।।
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান ওয়ালিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি এটিএম জহির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের উপদেষ্টা রবিউল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের প্রধানগণ।

এছাড়াও নর্দার্ন বিশ্ববিদ্যালয় খুলনার সকল শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের এই আয়োজনে সিএসই বিভাগের নবাগত ১৪ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে সিএসই বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ঈমাম জনাব আব্দুল্লাহ আল মাসুদ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী করেন।











































