Home বিনোদন সেন্সর ছাড়পত্র পেল ‘কুস্তিগির’

সেন্সর ছাড়পত্র পেল ‘কুস্তিগির’

10

বিনোদন ডেস্ক।।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে শাহীন সুমন পরিচালিত বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু জুটির সিনেমা ‘কুস্তিগির’। গত বুধবার (১৩ এপ্রিল) সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা নিয়ে এই সিনেমার কাহিনি গড়ে উঠেছে। গাজীপুর, নরসিংদী, কুমিল্লা ও বিভিন্ন লোকেশনে এ ছবির দৃশ্যধারণের কাজ হয়েছে। ছবিতে ‘কুস্তিগির’ অর্থাৎ নাম ভূমিকাতেই অভিনয় করেছেন বাপ্পী। আর গ্রামের চঞ্চল প্রকৃতির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মিতু।

‘কুস্তিগির’ ছবিতে আরও অভিনয় করছেন সাবেরী আলম, মিশা সওদাগর, সুব্রত, ডন প্রমুখ।