Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

22

সাধারণ মানুষের ঘরে ঘরে যুবলীগের উপহার পৌছে দেওয়া কর্যক্রম শুরু

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস সংক্রমনের এই দূর্যোগে সাধারণ মানুষের কাছে যুবলীগের উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ দৌলতপুর শাখা। সোমবার বিকালে দৌলতপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। এ সময় আরো উপস্থিত ছিলেন, কাজী ইব্রাহীম মার্শাল, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, নুরুল ইসলাম মান্দার, আসাদুজ্জামান আসাদ, আরিফ মোড়ল, শেখ আব্দুল আহাদ, আশিকুর রহমান, ইমতিয়াজ রাসেল বাবু, সুমন দাস, সুমন মোল্লা, রাজা মিনা, আবু আসলাম বাপ্পি, বিপ্লব, শিমুল মোড়ল, মাসুদ প্রধান, রকিবুল হাসান, আয়রন, আমিন মুন্সি, সুজন শেখ, মহিউদ্দিন রাজু, হাসিব শিকদার, রুম্মান আহম্মেদ শাওন, বিদ্যুৎ, মিজান, আজিম, সেতু মোড়ল, রাসেল শেখ, বিল্লাল, প্রমুখ। দৌলতপুর থানার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা তার নিজ নিজ ওয়ার্ডে যুবলীগের এই উপহার বিতরণ করবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে। এ সময় নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের ঘরে ঘরে যেমন শেখ হাসিনার ও যুবলীগের উপহার পৌছে দিতে হবে পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে আমাদের কার্যক্রম শুরু করতে হবে। প্রতিটি নেতা কর্মী তাদের নিজ নিজ এলাকায় মানুষ যাতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায়ে রেখে নিত্য প্রয়োজনীয় কার্যক্রম করতে পারে সে ব্যাপারে কাজ করতে হবে। এছাড়াও আক্রান্ত এলাকা থেকে কেউ আসলে তাকে চিহ্নিত করে কোয়ারাইন্টেনে রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এই দূর্যোগে আমাদের প্রত্যেককে এক একজন স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে।

ফুলতলায় শিক্ষক নেতা আনোয়ার হোসেনের পিতার ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

রাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খুলনার ফুলতলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের পিতা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন বিশ্বাস (১০৪) সোমবার দুপুরে বার্ধক্যজনিত কারণে রাড়ীপাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজেউন)। নিজ বাড়ীতে বাদ আসর জামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ৫ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এদিকে শিক্ষকনেতার পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরাদুল ইসলাম, প্রধান শিক্ষক বিএম রফিকুল ইসলাম, আলম সরদার, মনিরুল ইসলাম, শিক্ষক শিহাব উদ্দিন ওমর, মুরাদ হোসেন, বিদ্যুৎ নাগ প্রমুখ।  

সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ইঞ্জিন চালিত ট্রলার সহ ৪ জন আটক

কয়রা প্রতিনিধি

করোনা উপেক্ষা করে বন বিভাগ সুন্দরবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ইঞ্জিন চালিত ট্রলার সহ ৪ জনকে আটক করেছে। । জানা গেছে গতকাল সোমবার ভোর রাতে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ সালেহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের ভ্রমরখালী নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে তাদেরকে ইঞ্জিন চালিত ট্রলার সহ আটক করা হয়। অভিযানকালে রেঞ্জ সহযোগি শাহানশাহ  নওশাদ সহ বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন। বন বিভগ সুত্রে জানা গেছে, সম্প্রতি সুন্দরবনের খুলনা রেঞ্জের বিভিন্ন এলাকায় ট্রলার কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ১ মাসে অবৈধভাবে মাছ ধরার অপরাধে জাল নৌকা আটক করার পাশাপাশি জেলে বাওয়ালীদের গ্রেফতার পুর্বক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সারা দেশে যখন মানুষ প্রানঘাতি ভাইরাস করোনার ভয়ে দিক বিদিক হয়ে যে যার জায়গায় অবস্থান করছে। তখনই সুন্দরবনের অতন্ত্র প্রহরী হিসাবে বনজ সম্পদ রক্ষায় বন কর্মিরা নিরোলোশ ভাবে দিন রাত কাজ করে যাচ্ছে। বর্তমানে খুলনা রেঞ্জ এলাকায় বন অপরাধ অনেক অংশে কমে গেছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, সুন্দরবন রক্ষায় খুলনা রেঞ্জের বন কর্মিরা দিন রাত কাজ করে যাচ্ছে। বনজ সম্পদ পাচাররোধে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে তিনি জানান।

কয়রায় করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের সাথে ইউএনওর মতবিনিময়

কয়রা প্রতিনিধি

কয়রায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে উপজেলা নির্বাহী  অফিসার শিমুল কুমার সাহা মত বিনিময় করেছেন। গত রবিবার বিকাল ৪ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নানা বিষয় নিয়ে  এ মত বিনিময় সভায়  বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী  অফিসার শিমুল কুমার সাহা। তিনি করোনাভাইরাস পরিস্থিতিকে কেন্দ্র করে উপজেলার সার্বিক  প্রস্তুতি এবং যে ধরনের কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তা তুলে ধরে  বলেন, করোনা প্রতিরোধের একমাত্র উপায় নিজেদের সচেতন হওয়া। সুতরাং  সবাই যার যার স্থান থেকে সচেতন হয়ে করোনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এই সংকট উত্তরণে জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার করোনা প্রতিরোধে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখা, বিভিন্ন জেলা থেকে আসা  ইট ভাটার শ্রমীক, গার্মেন্টস শ্রমীকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং গরিব, হতদারিদ্র মানুষ যাতে ত্রাণ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মত বিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

পাইকগাছা-কয়রায় জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

খুুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের পক্ষ থেকে পাইকগাছা-কয়রার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, জেলা যুবলীগ নেতা জামিল খান, শামিম সরকার, পাপিয়া সরোয়ার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা তরুনলীগের সভাপতি ফরিদ রানা। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, এসএম রেজাউল হক, গৌরাঙ্গ মন্ডল, আকরামুল ইসলাম, রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু, ছাত্রলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ্ব, ফাহিম হোসেন ও পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান প্রদত্ত ত্রাণ সামগ্রী দুই উপজেলার দলীয় নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

পাইকগাছায় ভাটা মালিক ও মৎস্যব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

পাইকগাছায় করোনা প্রতিরোধে ইটভাটা মালিক ও মৎস্য ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। উপস্থিত ছিলেন ইট ভাটা ব্যবসায়ী সমিরণ সাধু, আলহাজ্ব মুনসুর আলী গাজী, আকবার হোসেন, মিনারুল ইসলাম সানা, বিশ্বজিৎ সরকার, মিঠু, চিংড়ী বিপণণ ব্যবসায়ী সমিতির সভাপতি জিন্নাত আলী গাজী, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শাহিন ইকবালসহ ভাটা ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সভায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্¦ বজায় রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। একই সাথে করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়।

বটিয়াঘাটায়৭০টি পরিাবারের প্রত্যেককে ৫০০ টাকা করে অনুদান প্রদান

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান গতকাল সোমবার বেলা ১১টায় ভান্ডারকোট আশ্রায়ন প্রকল্পের ৭০টি পরিাবারের প্রত্যেককে ৫০০ টাকা করে অনুদান প্রদান করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা বাবু সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। এছাড়া তিনি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, যৌক্তিক কারণ ছাড়া পথে-ঘাটে ঘোরাঘুরি ও আড্ডা দেয়া, হোম কোয়ারেনন্টিন নিশ্চিৎকরণ সহ বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সাজ্জাদুর রহমান লিংকন এর পক্ষ থেকে সংবাদ পত্র পরিবেশকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানার যুবলীগের আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন এর পক্ষ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়ায় ১৩ এপ্রিল সোমবার বিকাল ৫টায় ফুলবাড়ীগেট তার নিজস্ব কার্যালয়ে খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সংবাদ পত্র পরিবেশকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, আলহাজ্ব রবিউল ইসলাম, মোঃ মিজানুর রহমান রুপম, তানজির হোসেন লিখন, রুমা খন্দকার মুন্নি, মোঃ রবিউল ইসলামসহ খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ 

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নিরাপদ সড়ক চাই (নিসচা) খানজাহান আলী থানা শাখার পক্ষ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া হতদরীদ্রের মাঝে ১৩ এপ্রিল সোমবার সকাল ১০টায় শিরোমণি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, সদস্য সচিব মোঃ লুৎফর রহমান লিটন, সরদার হাফিজুর রহমান,বিপ্লব শরিফ, এমদাদুল ইসলাম, শেখ শরিফু ল ইসলাম, শেখ ইলিয়াজ হোসেন, মিয়া খালিদ হোসেন, তওহিদুল ইসলাম, আঃ সামাদ, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, মোঃ ইউসুফ প্রমুখ।

খুবির সেকশন অফিসার মোঃ সফিকুল ইসলামের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখায় কর্মরত মোঃ সফিকুল ইসলামের পিতা মোঃ শামসুর রহমান গত রাত ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর মরহুমের নিজ গ্রাম রূপসা উপজেলার সিংহের চর গ্রামে সিংহের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখায় কর্মরত মোঃ সফিকুল ইসলামের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করনে। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন অনুরূপ শোক প্রকাশ করনে।

চিতলমারী- টুঙ্গিপাড়াসহ পার্শ্ববর্তী উপজেলার সাথে প্রবেশ পথ বন্ধ যান চলাচলে নিষেধাজ্ঞা

 চিতলমারী  প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা সংক্রামণ ও বিস্তার রোধে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে।চিতলমারী- টুঙ্গিপাড়া উপজেলাসহ পাশের সকল উপজেলার সাথে চিতলমারী প্রবেশ পথ গুলো বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। সামাজিক দুরত্ব বজয় রাখতে ও ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষের প্রবেশ ঠেকাতে পুলিশের পাশাপাসি সশস্ত্র বাহিনীর টহল জোর দার করা হয়েছে। নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরী সেবা ব্যাতীত সব ধারনের যন্ত্রচালিত জানবাহন চলাচলে নিশেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে উপজেলার সকল দোকান পাট। রোগীবাহী এ্যান্বুলেন্স, জরুরি পরিসেবা,সরকারী যানবাহন, করোনা প্রতিরোধ ওমানবিক সহাতায় ব্যাবহারিত যাবাহন ও নিত্য- প্রয়োজনীয় দ্রব্য , ওষুধের দোকান এই নিশেধাজ্ঞার আওতা মুক্ত থাকবে ।

এই আদেশ অম্যন্য কারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলম জানান ঢাকা, নারয়নগঞ্জসহ  কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় ওইসব জেলা বা থানা থেকে চিতলমারীতে তাদের প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে উপজেলার সব কয়টি সীমান্ত পথদিয়ে যন্ত্রচালিত যাবহন চলাচলে নিষিদ্ধ করা হয়েছে।বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর ততপরতা।

লন্ডন প্রবাসীর উদ্যোগে

মোড়েলগঞ্জে সিএইচসিপিদের মাঝে পিপিই ও মাস্ক প্রদান 

মোড়েলগঞ্জ প্রতিনিধি

মোড়েলগঞ্জ উপজেলা কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) পিপিই ও মাস্ক প্রদান করেছেন লন্ডন প্রবাসী মো. আসফাক-ই-আলম। সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু তার পক্ষে এ সব সামগ্রী তুলে দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামাল হোসেন মুফতি পিপিই ও মাস্ক গ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মোড়েলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ। লন্ডন প্রবাসী ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার কলেজের প্রভাষক মো. আসফাক-ই-আলম মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ও জেলা পরিষদের সদস্য অধাপিকা আফরোজা আকতার লিনার পুত্র।

বাড়ি বাড়ি যাচ্ছেন মেটিকেল টিম

মোড়েলগঞ্জে দেশের করোনা স্পর্শকাতর এলাকা আসা নতুন করে ৪শ’বাড়ি নজরদারিতে

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেনতায় টানা ২৫ দিনে লকটাউনে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পরেও নতুন করে ৪শ’ বাড়িকে রাখা হয়েছে নজরদাড়িতে। টানানো হয়েছে লাল পতাকা, মেডিকেল টিম যাচ্ছে বাড়ি বাড়ি। দেশের করোনা স্পর্শকাতর এলাকা ঢাকা, নারায়নগঞ্জ, ফেনী, মাদারীপুরসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে গত এক সপ্তাহে মোড়েলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে শ্রমীকসহ বিভিন্ন পেশার মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রবেশকারি ব্যাক্তিদের বাড়িগুলোকে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান ও গ্রাম প্রতিরক্ষা কমিটিকে। সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে নিজ নিজ গ্রামপুলিশ দ্বারা।

ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের তথ্য সূত্রে জানাযায়, তেলিগাতি ইউনিয়নে ৩০জন, পঞ্চকরণ ৩০, জিউধরা ৩৭, খাউলিয়া ২৫, পুটিখালী ১৬, বলইবুনিয়া ৭০, রামচন্দ্রপুরে ২৯, বহরবুনিয়া ১৯, হোগলাবুনিয়া ২৩, দৈবজ্ঞহাটী ২৯, নিশানবাড়িয়া ১৩, হোগলাপাশা ৪, বনগ্রাম ২৩, বারইখালী ১৫, চিংড়াখালী ২৫, সদর ইউনিয়ন ১১ ও পৌরসভায়সহ সর্বমোট ৪ শতাধিক মানুষ স্পর্শকাতর এলাকা থেকে তারা গভীর রাতে প্রবেশ করে বিভিন্ন গ্রামে তারা এখন অবস্থান করেছেন।

এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, আব্দুর রহিম বাচ্চু, আলী আক্কাস বুলু, রেজাউল ইসলাম নান্না, মাহমুদ আলী, জাহাঙ্গীর আলম বাদশা মোর্শেদা আক্তার, শাহাজাহান আলী খান, আকরামুজ্জামান ও রিপন তালুকদার বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এ সব বাড়িগুলোতে লাল পতাকা টানানো হয়েছে। তাদেরকে পৃথক কক্ষে ১৪দিনের জন্য হোমকোয়ারেন্টে থাকার জন্য বলা হয়েছে। আনসার বিডিপি, গ্রামপুলিশ, স্থানীয়দের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরক্ষা কমিটির মাধ্যমে নজরদাড়িতে রাখা হয়েছে এ বাড়িগুলোকে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, সম্প্রতি সময়ে মোরেলগঞ্জে প্রবেশকারিদের হোমকোয়ারেন্টে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। মেডিকেল টিম ওই বাড়িগুলোকে সার্বক্ষনিক নজর দাড়িতে রেখেছেন, এদের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন বিভাগ।  উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান বলেন, সম্প্রতি সময়ে প্রবেশকারিদের ২৯০ জনের তালিকা করা হয়েছে। প্রতিটি বাড়িতে টানানো হয়েছে লাল পতাকা। চিহিৃত বাড়িগুলোতে প্রবেশ ও বাহির নিষিদ্ধ করা হয়েছে। ১৪ দিনের হোমকোয়ারেন্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

মোড়েলগঞ্জে ২৫০ পরিবার পেলেন ১০ টাকার চাল

মোড়েলগঞ্জ প্রতিনিধি

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” বাগেরহাটের মোড়েলগঞ্জের বারইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে সামাজিক দূরাত্ব বজায় রেখে সোমবার সকালে ১০ টাকা দরে ২৫০ পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ইউনিয়ন ট্যাগ অফিসার সজল মহলী, ইউপি সদস্য মিজানুর রহমান বিপু, যুবলীগ নেতা এইচএম মুরাদ হোসেন, লাভলু দফাদার, আবুল কালাম প্রমুখ।

মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

সাবেক বেসামরিক বিমান চলাচল ও পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল (অবঃ) এইচ এম এ আব্দুল গাফফার (বীর উত্তম) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ইন্তেকাল করেন। (ইন্না . . . . . . . রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদাত হাসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস ফকির, সহ সভাপতি মনিরা সুলতানা সীমা, সাধারণ সম্পাদক উম্মে সাউদা খুকু, নজরুল ইসলাম, এনামুল শেখ হৃদয়, দেশ আহমেদ রাজু, হাফিজা বেগম প্রমুখ।

ফকিরহাটে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন ডিসি-এসপি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এর নেতৃর্ত্বে একটি দল হোম-কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন ব্যাক্তিদের বাড়িবাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁরা ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের ঢাকা থেকে আসা আব্দুৃল মাজেদ মোড়লের বাড়িতে যান। এসময় তাঁরা বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এর আগে উর্দ্ধতন জেলা প্রশাসনের কর্মকর্তারা রামপালের ফয়লা গৌরম্ভা ও ফকিরহাটের শুভদিয়া ও বেতাগার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে হোম-কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের খোঁজ খবর নেন এবং বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করেন। এসময় তাদের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ কায়রুল আনাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

ফকিরহাটে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে নজরদারী

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা নিরলস কাজ করে চলেছে। এছাড়াও ইউএনও ও এসিল্যান্ডের নের্তৃত্বে চলছে নজরদারী এবং ভ্রাম্যমান আদালতের অভিযান। করা হচ্ছে বিভিন্ন অপরাধে জরিমানা। তবুও যেন থামছে জনসমাগম। যেখানে লোকজনের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে সেখানেই অভিযান চালানো হচ্ছে। কিন্তু প্রশাসনের লোকজন চলে গেছে পুনরায় এসে ভীড় করছেন। ঘরে থানা নিদের্শ উপেক্ষা করে তারা অকারনে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কাছে জানতে চাইলে তারা নানা অজুহাত দেখাচ্ছেন। অভিযান আরও কঠোর ও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

যশোর জেলার ৮ উপজেলা ভূমি অফিসের ৮ নৈশ প্রহরী ১৮ মাস যাবৎ বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর জেলার ৮ উপজেলা ভূমি অফিসের ৮জন নৈশ প্রহরী বিগত ১৮ মাস যাবৎ বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। বেতন-ভাতার জন্য ৮জন নৈশ প্রহরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

জানাগেছে, ঢাকা -১০০০, ৩৯/১ বঙ্গবন্ধু এভিনিউ স্টেট সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এর ০১-০৬-২০১৫ তারিখের ৫৮১ নম্বর স্মারকের প্রেক্ষিতে যশোর জেলার রাজস্ব প্রশাসনের অধীন উপজেলা ভূমি অফিস সমূহের জন্য আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে ৮ জন নৈশ প্রহরী পদে জনবল সরবরাহের নিমিত্তে আউটসোর্সিং নীতিমালা ২০০৮ অনুযায়ী বিধি মোতাবেক সর্বসাকুল্যে নির্ধারিত ৮ হাজার ৭ শত টাকা বেতনে নিয়োগ প্রদান করা হয়। ৮ উপজেলার ভূমি অফিসে নৈশ প্রহরী পদে নিয়োগ প্রাপ্তরা হলেন, মণিরামপুর উপজেলা ভূমি অফিসে মোঃ আসাদুল হোসেন, শার্শা উপজেলা ভূমি অফিসে এম এ হালিম, কেশবপুর উপজেলা ভূমি অফিসে নাছির উদ্দীন, যশোর সদর উপজেলা ভূমি অফিসে কামরুল হাসান, ঝিকরগাছা উপজেলা ভূমি অফিসে আশরাফ হোসেন, চৌগাছা উপজেলা ভূমি অফিসে এমদাদুল হক, অভয়নগর উপজেলা ভূমি অফিসে কামরুজ্জামান গাজী ও বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসে শরিফুল ইসলাম। নিয়োগের পর থেকে যশোর জেলার ৮ উপজেলা ভূমি অফিসের ৮জন নৈশ প্রহরী তাদের বেতন পেয়ে  পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে জীবন-যাপন করে আসছিলেন। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করে বিকাল ৫ টায় জাতীয় পতাকা নামানোর মাধ্যমে উপজেলা ভূমি অফিসের কোটি কোটি টাকার সম্পদ এই নৈশ প্রহরীরা রাত জেগে পাহারা দেয়। সকল জাতীয় দিবসেও তাদের কোন ছুটি থাকে না। বিগত ১৮ মাস দায়িত্ব পালন করার পরও নৈশ প্রহরীরা তাদের বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ১৮ মাস যাবৎ তারা ঘরভাড়ার টাকা, বিদ্যুৎ বিলের টাকা, চালের দোকানের টাকা, মুদি দোকানের টাকা পরিশোধ করতে না পারায় বর্তমানে তাদের গাঢাকা দিতে হচ্ছে। এব্যাপারে ভুক্তোভোগি যশোর জেলার ৮ উপজেলা ভূমি অফিসের ৮জন নৈশ প্রহরী তাদের বিগত ১৮ মাসের বেতন পাওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কেশবপুরে অসহায় ও কর্মহীন পৌরবাসীকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন পৌর মেয়র রফিকুল ইসলাম

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে অসহায় ও কর্মহীন পৌরবাসীকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন পৌর মেয়র রফিকুল ইসলাম। যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার উদ্যোগে ব্যাপক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভা ৯ টি কমিটি গঠন করে প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডে ক্ষারযুক্ত জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাউন্সিলর, রাজনৈতিক নেতাদের সমন্বয়য়ে গণসংযোগ, মাইকিং ও ২৪ ঘণ্টা মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে অসহায় ও কর্মহীন পৌরবাসীকে সহায়তা প্রদানের জন্য সরকারীভাবে প্রাপ্ত ৮ টন চাউলের সাথে পৌরসভার অর্থায়নে ডাউল, তৈল, লবন-সহ খাদ্য সমামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর সভার নিজস্ব অর্থায়নে ৬ শত পরিবারের মাঝে চাউল, ডাউল, আলু, পেয়াজ, লবণ, তৈল-সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রদত্ত ৪ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর সাথে পৌরসভার নিজস্ব অর্থায়নে আরো ৩ শত ১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। রবিবার যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রদত্ত ১ হাজার ১ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌরবাসীর মধ্যে বিতরণ করা হয়েছে। রাতের আধারে কর্মহীন মধ্যবৃত্ত পরিবারের মাঝেও পৌর মেয়র রফিকুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন। তাছাড়া পৌর মেয়র রফিকুল ইসলাম লকডাউনে কর্মহীন মধ্যবৃত্ত শত শত মানুষের মাঝে নগদ ৫শত টাকা থেকে ১ হাজার টাকা বিতরণ অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে পৌরসভার মেয়র রফিকুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রদত্ত খাদ্যসামগ্রী দিয়ে পৌরবাসীকে সেবা করতে পারায় তিনি শাহীন চাকলাদারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পৌরসভার মেয়র রফিকুল ইসলাম আরো বলেন, পৌরবাসীর মুখে আহার তুলে দেওয়ার জন্য তিনি তার যাবতীয় সম্পদ বিক্রি করে হলেও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন।

কেশবপুরের স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অসহায়দের মাঝে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার মঙ্গলকোটে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুক্তার আলী, কেশবপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগনেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

শরণখোলায় একই রাতে দু’ বাড়ীতে চুরি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় একই রাতে দু’বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাউথখালী ইউনিয়নে। ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়, গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মৃত শায়েসের আলী হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম হাওলাদারের বাড়ীতে কে বা কাহারা সিঁদ কেটে চুরির ঘটনা ঘটায়। এসময় চোরারা ১ভরি ওজনের স্বর্ণের রুলি, ২টি স্বর্ণের আংটি, একটি বিদেশী টর্চ লাইট ও নগদ ১৫হাজার টাকা নিয়ে যায়। অন্যকে একই রাতে উত্তর সাউথখালী গ্রামের আঃ হাকিম খানের বাড়ীতে সিঁদ কেটে একটি মোবাইল নিয়ে যায়। এছাড়া একই গ্রামের আমির আলী খান ও মিন্টু মৃধার বাড়ীতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করলেও গৃহ কর্তরা চোরের উপস্থিতি টের পেলে চোরচক্র পালিয়ে যায়। এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাল আল-সাঈদ বলেন, বিষয়টি তার জানা নাই তবে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

শরণখোলায় যুবলীগ নেতার ত্রাণ বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মানবতার সেবায় এগিয়ে এলেন যুবলীগ নেতা ফারুক হোসেন হিরু। করোনার প্রভাবে নি¤œ আয়ের৩০০ পরিবারকে ব্যক্তি উদ্যোগে খাদ্যসহায়তা দিলেন তিনি। গতকাল (সোমবার) সকাল ১১টায় দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়িতে বসে প্রতি প্যাকেটে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, হাফ লিটার সোয়াবিন, ১ কেজি পিয়াজ, দেড় কেজি আলু ও ১টি সাবার বিতরণ করেন।

উপজেলা যুবলীগের নেতা ও রায়েন্দা বাজারের ওষুধ ব্যবসায়ী ফারুক হোসেন হিরু জানান, করোনাভাইরাসের কারণে দিনমজুর, ভ্যানচালকসহ কর্মহীন মানুষের দুর্দশার কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তাদেরকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। 

খুলনায় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকছে নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায়, পথে-ঘাটে, রাস্তায়, মহলায়, বাজারে, মোড়ে মোড়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাদের টহল অব্যাহত রেখেছে। বর্তমান পরিস্থিতিতে খুলনা অসহায় মানুষের পাশে দাড়িয়েছে নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক রেলওয়ে মিয়া বাজার এলাকায় বাড়ির দরজায় দরজায় গিয়ে ২৭০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। মোবাইলের দোকান, কাপরের দোকান, গ্যারেজ, মটর সাইকেল চালকের নিকট হইতে ম্যাজিস্ট্রেট কর্তৃক আঠার হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়া এসময় ৪০৮ টি অসহায় পরিবারের মাঝেও ত্রাণ বিতরণে সহায়তা প্রদান করা হয় এবং জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে নৌ কন্টিনজেন্ট মোংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বজার, জয়মনি, চাঁদপাই, মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। লকডাউন অমান্য করায় পথচারির নিকট হতে ম্যাজিস্ট্রেট কর্তৃক তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কন্টিনজেন্ট কর্তৃক উপজেলার বিভিন্ন স্থানে ১০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় । এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করাসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে করোনাভাইরাস আজ নিয়ন্ত্রণে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় সোমবার সকালে খুলনার খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ১৫ নম্বর ওয়ার্ডের কর্মহীন শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী (দ্বিতীয় ধাপের) বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে করোনাভাইরাস আজ নিয়ন্ত্রণে। করোনাভাইরাস প্রতিরোধে খুলনা থেকে কোন অবস্থাতেই মানুষকে বের হতে দেওয়া হবেনা এবং প্রবেশ করতে দেওয়া হবেনা। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করা সকলের দায়িত্ব। দূরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখতে হবে এবং অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করতে হবে। বাইরে বের না হয়ে ঘরে থাকতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে একং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ত্রাণ বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্নাসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র ১৫ নম্বর ওয়ার্ডে মোট ৪’শ ২৮ টি কর্মহীন শ্রমজীবী পরিবারের প্রত্যেককে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল ও পেয়াজ এবং ৫’শ গ্রাম লবন বিতরণ করেন। পরে সিটি মেয়র দিনব্যাপী নগরীর ১, ৬, ৯, ১০, ১৪, ২১, ২২ ও ৩০ নং ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে ৪২৮ টি পরিবার অর্থাৎ ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮শ ৫২ টি পরিবারের মাঝে একই হারে ত্রাণসামগ্রী বিতরণ করেন। দুপুরে সিটি মেয়র খালিশপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মহীন শ্রমিকদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করেন। কেসিসি’র কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, শেখ মোশারফ হোসেন, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, কাজী আবুল কালাম আজাদ বিকু, এস এম মোজাফফর রশিদী রেজা, শেখ মোহাম্মদ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, সাবেক কাউন্সিলর শেখ মজনুসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ৩১টি ওয়ার্ডে প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের ৩’শ টি অর্থাৎ, সর্বমোট ৯ হাজার ৩’শ নি¤œআয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৯৩ মেট্রিক টন চালসহ ১ কেজি করে আলু, ডাল ও লবণ বিতরণ করা হয়েছে।

বাংলা শুভ নববর্ষে খুলনা নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতিকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে। একই সাথে সিটি মেয়র প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নগরবাসীকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, সচেতনতা এবং সতর্কতাই এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। তিনি নিজেকে, নিজের পরিবারকে, সর্বোপরি খুলনাকে নিরাপদ রাখার স্বার্থে নববর্ষের অনুষ্ঠান পরিহার ও জনসমাগম এড়িয়ে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সিটি মেয়র বাংলা শুভ নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ, সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।

সাতক্ষীরায় চাউল অস্বাস্থ্যকর পরিবেশে চাল রাখার দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার মাধবকাটি বাজার থেকে সরকারের খাদ্যবান্ধবের ৫ হাজার ৮০০ কেজি চাউল (১১৬ বস্তা) অস্বাস্থ্যকর পরিবেশে রাখার অভিযোগে ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১১ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী উক্ত জরিমানা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী জানান, সরকারের খাদ্যবান্ধবের (কেজি প্রতি ১০ টাকা মূল্যের) ৫ হাজার ৮০০ কেজি চাউল (১১৬ বস্তা) কার্ডধারী হত দরিদ্র গরীব মানুষের মাঝে না দিয়ে তিনি উক্ত চাউল গুলো অস্বাস্থ্যকর পরিবেশে (গো ও পশুপাখির খাদ্যের সাথে) রাখায় ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, তার ডিলারশিপও বাতিলের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ও.এম.এস (খাদ্যবান্ধব কর্মসুচি) কমিটির সদস্যসচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
তবে, ডিলার শফিউর রহমান জানান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যার আজমল হোসেন সরকারের খাদ্য বান্ধবের ১৭৩ টি কার্ড তার কাছে মজুদ রাখায় তিনি এ চাউল গুলো বিতরন করতে পারছেননা।

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত
হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ল গ্রামবাসীর সংঘর্ষে আজর ফকির (৫০) নামের এক ব্যক্তি নিহত ও ১০ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। সোমবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহত আজর ফকির ওই গ্রামের পশ্চিম পাড়ার মৃত হামেদ ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় বনগ্রাম মধ্যপাড়ায় বিলের মধ্যে একটি জুয়ার আড্ডা উচ্ছেদ করতে যায় বনগ্রাম পশ্চিমপাড়ার একদল যুবক। সেখানে মধ্যপাড়ার জুয়াড়–দের সাথে প্রতিবাদীদের হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার সকালে বনগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ান এলাকায় মাইকিং করে মধ্যপাড়া ও পূর্বপাড়ার লোকজন একত্রিত করে দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি নিয়ে সড়কি যুদ্ধের প্রস্তুতি নেয়। এ সংবাদ পেয়ে পশ্চিমপাড়ার ফিরোজ ফকিরের নেতৃত্বে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্ততি নেয়। এরই এক পর্যায়ে এই দুদল গ্রামবাসী বনগ্রাম বিলে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় আজর ফকির (৫০) নিহত হয় ও গোপালগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম, বৌলতলী তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর এ এইচ এম সালাহউদ্দিন, পশ্চিমপাড়ার নতুন ফকির, আরিফ সিকদার, রাব্বী মোল্লা ও ১০ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সংঘর্ষের সংবাদ পেয়েই পুলিশ পাঠিয়ে শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের গ্রেফতারে এলাকায় অভিযান চলছে।

মুকসুদপুরে মসজিদে নামাজ আদায় করা নিয়ে সংর্ঘষে এক যুবক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে শারিরিক দূরত্ব বজায় নিয়ে কথা কাটাকাটির বিরোধ নিয়ে দু’পক্ষের সংর্ঘষে সুজন শেখ (২২) নামে এক যুবক নিহত হযেছে। নিহতের পিতা মজিবর শেখসহ এসময় প্রতিপক্ষের আঘাতে দুইজন আহত হয়েছেন। আহতদেরকে ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, পশ্চিম বাহাড়া গ্রামে মুন্সী ও মাতুব্বর বংশের মধ্যে আগে থেকেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। রোববার ঈশার নামাজের সময় শারিরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করাকে কেন্দ্র করে মজিবর শেখ ও মতি মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেল ধরে সোমবার সকাল ৭ টায় দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এসময় মুন্সি বংশের সমর্থক ও মজিবর শেখের ছেলে সুজন শেখ প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় নিহতের পিতা মজিবর শেখ ও তুষার শেখ আহত হন।
সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রযেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সবর সরদার নামে একজনকে পুলিশ আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

এক হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মালয়েশিয়া প্রবাসী ইউনুস
মণিরামপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস জনিত কারণে হোম কোয়ারেণ্টাইনে থাকা যশোরের মনিরামপুর থানার মশ্মিনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় এক হাজার পরিবারকে মালয়েশিয়া প্রবাসী গাজী ইউনুছ আলির পক্ষ থেকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। করোনা ঝুঁকির মধ্যে প্রবাসে বসেই মণিরামপুর উপজেলার মশ্মিনগর ইউনিয়নের কর্মহীন গৃহবন্দি প্রায় এক হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। পরিবারের স্বজনদের মাধ্যমে এলাকার কর্মহীন দরিদ্র মানুষের তালিকা করে দুই দিন যাবত প্রত্যেকটি পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। গত শনিবার সকাল থেকে নোয়ালী, খাজুরা, রামপুর, শাহপুর, চাকলা ওয়ার্ডে এবং দ্বিতীয়দিনের মত মশ্মিনগর, ভরতপুর, কাঠালতলা, চাপাতলাসহ ইউনিয়নে ১৬টি গ্রামের এক হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী গাজী ইউনুছ আলির ছেলে মো: মিথুন হোসেন, ইউনুছ আলীর বন্ধু আবু মুসা, মো: রেজাউল বিশ্বাস, মো: আবুল দফাদার, শ্বশুর মো: মোস্তফা গাজি ও বড় ভাই মো: রেজাউল গাজি প্রমুখ।

ভ্যানচালক মিলন হোসেন বলেন, ‘বাইরে মানুষজন নেই। ভাড়াও হচ্ছে না। এজন্য ১৪/১৫ দিন ধরে বাড়ি থেকে ভ্যান বের করিনি। ঘরে খাবার নেই। ইউনুছের দেওয়া চাল-ডালে ৪/৫দিন সংসার চলানো যাবে। আমিও এই প্রথম কোন খাদ্য সহায়তা পেলাম।’ ‘প্রবাসী গাজী ইউনুছ আলির পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ’ এমন লেখা ব্যানার ইজিবাইকের পাশে লাগিয়ে গত শনিবার সকাল থেকে গ্রামে গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ রোববার বিতরণ কাজ শেষ করা হয়েছে। গত দুইদিনে প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মালয়েশিয়া প্রবাসী গাজী ইউনুছ আলি মুঠো ফোনে বলেন, প্রায় ২৪ বছর যাবত আমি মালয়শিয়ায় আছি। বিদেশে থাকলেও কিন্তু মন পড়ে থাকে গ্রামে। এলাকার মানুষের যে কোন সংকটে আমি এগিয়ে যাই। করোনাভাইরাসের কারণে আজ মানুষের জীবন মহাসংকটে। করোনার ছোবল থেকে পৃথিবীর কোনো দেশই এখন মুক্ত নয়। বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাবে বাড়ছে রোগীর সংখ্যা। নানা রকম দুশ্চিন্তা ও আতংকে আছেন বাংলাদেশীরা। এছাড়া, খাদ্য সংকটে ভুগছেন অনেকেই। তাদের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা। এ পরিস্থিতিতে প্রবাসে থেকেই আমার নিজ এলাকার দিন আনা দিন খাওয়া মানুষের জন্য কিছু করার হ্মুদ্র প্রয়াস। মালয়েশিয়া প্রবাসী গাজী ইউনুস আরও বলেন, ‘মানুষের এমন দুর্দিনে যে যার অবস্থান থেকে পাশে দাঁড়ানো উচিত। আমি সামর্থ্য অনুযায়ী আমার গ্রামের মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি। যে কারণে আমার বন্ধু ও পরিবারের সদস্যদের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৬টি গ্রামের কর্মহীন দরিদ্র মানুষের তালিকা তৈরি করে প্রত্যেকটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছি।’

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায় মানুষের সেবায় ব্রত থাকবে: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
ছাত্রদলের কর্মিরা হচ্ছে বিএনপি’র প্রাণ। দেশের এই দুর্যোগময় মুহুর্তে ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। জাতির এই কান্তিকালে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দুঃখ-অসহায় মানুষের সেবায় ব্রত থাকবে। বাংলাদেশের সকল সংকটময় মুহুর্তে ছাত্ররাই অগ্রগামী ভুমিকা সব সময় পালন করেছে। আশা করি এসময়ও খুলনা মহানগর ছাত্রদলের সকল স্তরের কর্মিরা অসহায়, দিনমজুর, কর্মহীন মানুষের পাশে থাকবে।
সোমবার দুপুরে মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর বানরগাতি মেটোপোল এলাকায় প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, আনিসুর রহমান আরজু, ইফতেখার জামান নবীন, শরিফুল ইসলাম সাগর, মোঃ সিরাজুল ইসলাম, মল্লিক জাহিদুল ইসলাম, মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ আশিকুর রহমান আশিক, মোঃ সোহাগ আহমেদ, শেখ মসফিকুর হাসান অভি, মাহিম আহম্মেদ রুবেল, মাহমুদুল হাসান মুন্না, আব্দুল আহাদ শাহিন, রাজিবুল আলম বাপ্পি, মাসুদ রানা, রাজু আহমেদ রাজ, খায়রুল ইসলাম পিয়াস, মোঃ শাকিল আহম্মেদ, মোঃ শামীম রেজা, মোঃ নাজিম উদ্দিন, মোঃ জিল্লুর রহমান, আল মুহিমুল রেজা, মোঃ তুহিন ইসলাম, ইজবুর রহমান ইমুল, মোস্তাহিদুল হক দিহান, মোঃ বেল্লাল হোসেন, আসিফ রহমান হৃদয়, আবির হোসেন, আবিদ আলম রাহাত, মেহেদী হাসান, সাব্বির বিন শারাফাত প্রমুখ।

পাইকগাছার কপিলমুনিতে সহৃদয়বান ব্যক্তিদের উদ্যোগে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে সহৃদয়বান ব্যক্তিদের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে ৭০০ কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, ইউপি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যূগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন খোকন। খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন ব্যবসায়ী প্রভাষক তাপস কুমার সাধু, ব্যবসায়ী শেখ অজিয়ার রহমান, শেখ আনারুল ইসলাম ও বিপ্লব সাধু। এ সময় আরও উপস্থিত ছিলেন লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেসকাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজু, নির্মল মজুমদার, আজমল হোসেন বাবু প্রমুখ।

মণিরামপুরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত: টিএইচওসহ ১০জন কোয়ারেন্টাইনে, আতঙ্কে হাসপাতাল ছেড়েছেন রোগীরা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী (পুরুষ) করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালের টিএইচওসহ ১০ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে তারা নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন শুরু করেছেন। কোয়ারেন্টাইনে যাওয়া ১০ জনের মধ্যে হাসপাতালের টিএইচও ডা. শুভ্রা রানী দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপকুমার বসু, প্রধান সহকারী সন্দ্বীপকুমার, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আনিসুজ্জামান ও সাধনা মিস্ত্রি রয়েছেন। আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী গত কয়েকদিনে একাধিকবার এই ১০ জনের সংস্পর্শে গেছেন।
এই ১৪ দিনের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে ডা. মুসাব্বিরুল হক রিফাতকে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. অনুপ বলেন, গত বুধবার (৮ এপ্রিল) হালকা জ¦র, কাশি, গলাব্যাথা ও গালে ঘা নিয়ে সেই স্বাস্থ্যকর্মী আমার কাছে আসেন। আমি তাকে করোনা পরীক্ষা করাতে বলি। তিনি প্রথমদিকে রাজি হচ্ছিলেন না। একপর্যায়ে ল্যাবে গিয়ে তিনি নমুনা দেন। পরে সেটা সিভিল সার্জন অফিসের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। গত শনিবার (১১ এপ্রিল) ওই স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা না দিয়ে রোববার (১২ এপ্রিল) পুনরায় সেই নমুনা পরীক্ষা করেন। দ্বিতীয় বারও একই রিপোর্ট আসে। এরপর বিষয়টি আমাদের জানানো হয়।
ডা. অনুপ আরো বলেন, এই খবর পাওয়ার পর হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা নিজের ও পরিবার নিয়ে চিন্তিত হয়ে পড়ি। ওই স্বাস্থ্যকর্মী আমাদের সাথে ছাড়াও তার নিজের সহকর্মীদের সাথে মিশেছে। সে নিয়মিত হাসপাতাল মসজিদে নামাজ পড়েছে। ফলে সে কত লোকের সংস্পর্শে এসছে তা বোঝা যাচ্ছে না। এসব ভেবে আমরা সিভিল সার্জন স্যারকে হাসপাতাল লকডাউন করে দিতে বলেছি। তিনি রাজি হননি। আমাদের দশ জনকে কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন।
এদিকে মণিরামপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ার খবরে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে সোমবার সকালে ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়েছেন। দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র দুইজন রোগী ভর্তি থাকার খবর পাওয়া গেছে। একইভাবে আতঙ্ক শুরু হয়েছে সাধারণ রোগীদের মধ্যেও।
হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মুসাব্বিরুল হক রিফাত বলেন, আতঙ্কে সকালে চারজন রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। সোমবার বেলা ১২টা পর্যন্ত বহির্বিভাগে মাত্র ৫২জন রোগী চিকিৎসা নিয়েছেন। যেখানে রোববার বহির্বিভাগে ৯৩জন রোগী চিকিৎসা সেবা নিয়েছিলেন।
এদিকে করোনা আক্রান্ত সেই স্বাস্থ্যকর্মীকে কেশবপুরের ইমাননগরে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি গত সোমবার (৬ এপ্রিল) উপজেলার হানুয়ার গ্রামে যত পরিবারকে টিকা দিয়েছেন সব বাড়ি কোয়ারেন্টাইনের আওতায় আনাসহ মুজগুন্নি গ্রামকে লকডাউন ঘোষণা করেছেন মণিরামপুর উপজেলা প্রশাসন।
তবে আশার কথা হচ্ছে, আক্রান্ত স্বাস্থ্যকর্মী শারীরিক অবস্থা জানিয়ে সোমবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। একইসাথে আল্লাহর উপর ভরসা রাখার পরামর্শসহ নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।

সরকারি ত্রাণ কার্যক্রম তদারকির জন্য মনিটরিং টিম গঠন
তথ্য বিবরণী
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’-এর কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম মনিটরিংয়ের জন্য খুলনা মহানগরীতে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।
চারজন করে কর্মকর্তার সমন্বয়ে আটটি টিম গঠন করা হয়েছে। আটটি টিম খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম মনিটরিং করবেন। টিমের সদস্যরা সরেজমিনে ত্রাণ কার্যক্রম তদারকি করে খুলনার জেলা প্রশাসক এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেনকে অবহিত করবেন। উল্লেখ্য, উপজেলা পর্যায়েও এরূপ টিম গঠন করা হয়েছে।

ফকিরহাটে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় প্রেসকর্মচারী আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জমির সিমানা নির্দ্ধারন নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মোঃ ছবেদ আলী ফারাজী (৪৮) নামের একজন প্রেসকর্মচারী গুরুত্বর আহত হয়ে উপজেলা সরকারী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রবিবার দুপুরে লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের এঘটনা ঘটে। তিনি উক্ত গ্রামের মৃতঃ আছর আলী ফারাজীর পুত্র। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থান পরির্দশন করেছেন। ভুক্তভোগী ছবেদ আলী ফারাজী জানান, ঘটনার দিন দুপুরে জমির সিমানা নির্দ্ধারন নিয়ে প্রতিপক্ষের নুর মোহম্মদ ফারাজীর সাথে বিরোধের সৃষ্টি হলে নুর মোহম্মদ ফারাজী তার স্ত্রী রোজিনা বেগম, জামাতা রাজু মীর ও কন্যা পপিয়া বেগম তাকে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উর্দ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মডেল থানা পুলিশের কর্মকর্তারা ঘটনা স্থান পরির্দশন করেছেন।

খুলনায় করোনারোগী শনাক্ত: করিমনগর ছোট বয়রা লকডাউন ঘোষণা
স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর নূর মোহাম্মদ সড়কের বিদ্যুৎ ভবনের পিছনে করিমনগর ছোট বয়রা এলাকায় সোমবার একজন করোনারোগী শনাক্ত হয়েছে।
খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন উক্ত এলাকা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন। উক্ত আদেশ ভঙ্গকারী বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়ের বাড়ি থেকে জ্বর নিয়ে ফিরে মায়ের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে মেহেরজান (৭৫) নামে এক বৃদ্ধা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি মারা যান। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঝিনাইদহের মহেশপুরে মেয়ের বাড়ি থেকে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আসে। পরে শনিবার সন্ধ্যায় মারা যায়। জীবননগর থানা পুলিশ খবর পেয়ে রবিবার বিকালে ওই এলাকার ৪টি বাড়ি লকডাউন করে ও মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে। এছাড়াও, আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা ২৫ ব্যক্তির বাড়ি লকডাউন করেছে পুলিশ। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

রাস্তার পাশে বৃদ্ধের মরদেহ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে চরদহা গ্রামের একটি সড়ক থেকে কাছলেম মোল্লা (৭৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদা এলাকার ইটের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া গ্রামের কালু মোল্লার ছেলে কাছলেম মোল্লা পারুলিয়ায় মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজবাড়ি থেকে বের হন। কিন্তু পথভুলে কালিগঞ্জের চরদহা গ্রামে পৌঁছে রাতে তিনি মৃত্যুবরণ করেন। রবিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চরদাহ থেকে অজ্ঞাতনামা একটি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
কাছলেম মোল্লার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।

হাসপাতালের আইসোলেশন থেকে হাজতির পলায়ন
যশোর প্রতিনিধি
যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় সুজন (২৫) নামের একজন হাজতি পালিয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত দশটার দিকে ওয়ার্ডের একটি জানালা ভেঙে পালিয়ে যায় সে। পলাতক সুজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে। তার বাবার নাম রঞ্জিৎ মল্লিক।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি ম-ল জানান, সুজন সাড়ে চার বছর আগে যশোরের মণিরামপুরের এক মেয়েকে বিয়ে করে। বউকে নিয়ে যশোর শহরের বারান্দিপাড়ায় বসবাস করতো। কিছুদিন আগে তিন বছরের মেয়েসহ স্ত্রীকে তালাক দেয়। এরপর বারান্দিপাড়ার এক ব্যাংক কর্মকর্তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় মেয়ের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুজনের নামে যশোর কোতোয়ালি থানায় মামলা করে। পুলিশ ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সুজনকে আটক করে যশোর নেয়। এরপর ১০ এপ্রিল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সুজনের শরীরের করোনার উপসর্গ থাকায় তাকে কারাগার থেকে সেদিন সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। রবিবার রাতে ওয়ার্ডের জানালা ভেঙ্গে হ্যান্ডকাফসহ সে পালিয়ে যায়। জেলার আরও জানান, ঘটনাটি জানার পর পুলিশকে অবহিত করা হয়েছে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আশপাশের থানাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে।’

নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারপিটের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ আলীকে (৫০) চড় মারপিট করার অভিযোগ উঠেছে আশিকুর রহমান নামে নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে। সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দীন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ আলী। রবিবার (১২ এপ্রিল) বিকালে তিনি বাদী হয়ে সাতক্ষীরা থানায় এ অভিযোগ করেন। আশিকুর রহমান রেউই বাজার এলাকার রেজাউল করিম খোকনের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে চট্টগ্রামে কর্মরত। প্রসঙ্গত, অভিযোগ পাওয়া যায়, শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করলে গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর চোয়ালে চড় ও কিলঘুসি মারেন আশিকুর রহমান। এতে মোহাম্মদ আলী আহত হন। পরে অন্য গ্রাম পুলিশ সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

বাঁশদহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর শহিদুল ইসলাম বলেন, ‘আমি বাজারে এসে শুনলাম সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মুখে মাস্ক না থাকার বিষয়ে বললে মোহাম্মদ চকিদারকে মারে খোকনের ছেলে। এতে মোহাম্মদ আলীর চোখে রক্ত জমে গেছে।’ সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দীন বলেন, ‘এ ব্যাপারে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদী হয়ে আশিকুর রহমানের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’