Home আঞ্চলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে করোনাভাইরাস আজ নিয়ন্ত্রণে: মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে করোনাভাইরাস আজ নিয়ন্ত্রণে: মেয়র

6

স্টাফ রিপোর্টার::

করোনাভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (সোমবার) সকালে খুলনার খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ১৫ নম্বর ওয়ার্ডের কর্মহীন শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী (দ্বিতীয় ধাপের) বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে করোনাভাইরাস আজ নিয়ন্ত্রণে। করোনাভাইরাস প্রতিরোধে খুলনা থেকে কোন অবস্থাতেই মানুষকে বের হতে দেওয়া হবেনা এবং প্রবেশ করতে দেওয়া হবেনা। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করা সকলের দায়িত্ব। দূরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখতে হবে এবং অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করতে হবে। বাইরে বের না হয়ে ঘরে থাকতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে একং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ত্রাণ বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্নাসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র ১৫ নম্বর ওয়ার্ডে মোট ৪’শ ২৮ টি কর্মহীন শ্রমজীবী পরিবারের প্রত্যেককে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল ও পেয়াজ এবং ৫’শ গ্রাম লবন বিতরণ করেন। পরে সিটি মেয়র দিনব্যাপী নগরীর ১, ৬, ৯, ১০, ১৪, ২১, ২২ ও ৩০ নং ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে ৪২৮ টি পরিবার অর্থাৎ ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮শ ৫২ টি পরিবারের মাঝে একই হারে ত্রাণসামগ্রী বিতরণ করেন। দুপুরে সিটি মেয়র খালিশপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মহীন শ্রমিকদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করেন।

কেসিসি’র কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, শেখ মোশারফ হোসেন, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, কাজী আবুল কালাম আজাদ বিকু, এস এম মোজাফফর রশিদী রেজা, শেখ মোহাম্মদ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, সাবেক কাউন্সিলর শেখ মজনুসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ৩১টি ওয়ার্ডে প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের ৩’শ টি অর্থাৎ, সর্বমোট ৯ হাজার ৩’শ নি¤œআয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৯৩ মেট্রিক টন চালসহ ১ কেজি করে আলু, ডাল ও লবণ বিতরণ করা হয়েছে।

বাংলা শুভ নববর্ষে খুলনা নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাংলা শুভ নববর্ষ উপলে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতিকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে।

একই সাথে সিটি মেয়র প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নগরবাসীকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, সচেতনতা এবং সতর্কতাই এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। তিনি নিজেকে, নিজের পরিবারকে, সর্বোপরি খুলনাকে নিরাপদ রাখার স্বার্থে নববর্ষের অনুষ্ঠান পরিহার ও জনসমাগম এড়িয়ে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

সিটি মেয়র বাংলা শুভ নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ, সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।